Habijabi Logo

হাবিজাবি-২৫০

endocrinologypharmacology
************************************************************
Author:Dr Kawsar Uddin (DMC K-65)
1 min read
October 30, 2021 at 10:56 PM
36 comments
1 images
Media File (1/1)
Episode illustration

#হাবিজাবি_২৫০

ইচ্ছেমত ডায়বেটিস!!!

নিয়ম বা যুক্তি কি বলে, যখন insulin দিচ্ছি - তখন সাথে কেন insulin secretagogue?

এতে কি বাড়তি কোন লাভ আছে? DM control বেশি ভাল হয়?

এতে বরং unnecessary drug load বাড়ে। এবং যে সমস্যাটি প্রকট হয় সেটি হল - insulin এর সাথে direct secretagogue (sulfonylurea) ব্যবহারে অনেক রোগী recurrent hypoglycemic episode এ ভোগে।

glucose বারবার কমে যায় দেখে রোগী তার insulin কমায়, ফলে glucose আবার বেড়ে যায়! সব মিলিয়ে DM নিয়ন্ত্রণে হযবরল অবস্থা, রোগীরা পড়ে বিপাকে।

insulin এর সাথে প্রয়োজনে oral drug হিসেবে insulin sensitizer দেয়া যায়, দেয়া যায় SGLT2 inhibitor, এমনকি DPP4 inhibitor ও। কিন্তু insulin এর সাথে direct insulin secretagogue (sulfonylurea) ব্যবহারে DM control ভাল হয় কিনা সেটি inconclusive, বরং conclusive হল এই combination এ hypoglycaemic episode বাড়ে, তাই সতর্কতা কাম্য।

পরিশেষে, যেখানে Linagliptin (DPP4 inhibitor) এর daily dose হল 5 mg, সেখানে Metformin এর সাথে Linagliptin 2.5 mg combination দিনে এক বার দেয়াটা কোন হিসেবে যৌক্তিক?!

বি.দ্র. সংযুক্ত ছবিটি প্রচলিত অসংখ্য prescription এর অবস্থা বুঝানোর জন্য লেখা।

ডা. কাওসার

ঢামেক, কে-৬৫

keywords:InsulinSulfonylureaHypoglycemiaDiabetes managementRational prescribing

Comments (36)

Faoujia Nabila
4y

Very much common scenario..

Ahsanullah Rumi
4y

যাদের অনেক বেশি ইনসুলিন লাগে, সেনসিটাইজার তো দিতেই হবে ; সাথে সিক্রেটোগগ দিলে আপটু ৩৩% ইনসুলিন রিকোয়ারমেন্ট কমে যায় - এরকম একটা স্টাডি আছে। ডায়াবেটিস চিকিৎসা অধিকাংশ ক্ষেত্রেই ইন্ডিভিজুয়াল পেশেন্ট এর জন্য কাস্টমাইজড, হার্ড এন্ড ফাস্ট বেশিকিছু নাই। তাই এক্সেপটেবল রেঞ্জ অনেক বেশি।

Nurul Amin
4y

Kawsar Uddin! ধন্যবাদ তোমাকে বিষয়টির অবতারনা করার জন্য! অনেক কোয়ালিফাইড চিকিৎসকের প্রেসক্রিপশনে এমনটা প্রায়ই পাই।রোগীরা নিয়ে আসে। আমি পরে secretagogue বন্ধ করে দেই! Insulin যেহেতু বাহির থেকেই দিচ্ছি তাহলে আর ওগুলো দিয়ে বাড়তি লাভ কি মাথায় আসেনা!

Hasan Oli
4y

সার বন্ধ করার পর DM কি control এ থাকে?

Nurul Amin
4y

Hasan Oli! থাকবেনা কেন? ইনসুলিন এবং সেনসিটাইজার তো দিচ্ছিই!

Hasan Oli
4y

Nurul Amin কিন্তু কেছু সময় তহ insulin+ multidrug দিয়েঅ কাজ হয় না।100 এর বেসি insulin লাগে।

Nurul Amin
4y

Hasan Oli! সেটার কারন ইনসুলিন রেজিসটেন্স হবার সম্ভাবনাই বেশী। এবং সেটা Insulin এর সাথে secretagogues দেয়াকে justify. করেনা!

Hasan Oli
4y

Nurul Amin Sir Insulin এর সাথে secretagogues দিলে result অনেক সময় ভালো আসে। এসব case এ tx তাহলে কি হবে?

Nowshad Alam Kanan
4y

এখন কম দেখি আজকাল

Ruhul Kabir
4y

গাইডলাইন এবং বাস্তব মিলেনা অনেকসময়। কস্ট-ইফেক্টিভনেসসহ অনেক বিষয় এমন প্রেসক্রিপশনের কারন। অপটিমাম ডোজের ইনসুলিন অনেক রুগী নিতে পারেনা দামের কারনে। আমাদের সমাজিক প্রেক্ষিতে সালফোনাইলইউরিয়া বিহীন ডায়বেটিস চিকিৎসা এখনো হয়ত সম্ভব নয়। গাইডলাইন ও কস্ট বিবেচনায় সালফোনাইলইউরিয়া দেয়ার অপশন এখনো রেখেছে।

Md Mahfuzur Rahman
4y

knowledge is to acquire not to copy......this is the real scenerio of us........hope we will learn from it ....

Tofayel Ahmad Jewel
4y

Linagliptin is prescribed in once daily dose whether it is 5 mg or 2.5 mg

Shakil Ahmed
4y

Tofayel Ahmad Jewel If you can provide the reference of it, I will be very grateful. Thanks in advance

Shakil Ahmed
4y

From our practical experience it is better to avoid sulfonylureas with insulin. Metformin, DPP4 inhibitors, GLP1 agonist, SGLT2 can be used along with insulin. Dr. MD. Ashraf uddin Ahmed Associate professor (Medicine) BIRDEM

Tofayel Ahmad Jewel
4y

Shakil Ahmed i agree with u

Ferdous Parvej
4y

Tofayel Ahmad Jewel Linatab 2.5/1000 mg dine ekbar dile ki effctve hoi na??

Tofayel Ahmad Jewel
4y

Ferdous Parvej effective & it is prescribed in OD dose

Ferdous Parvej
4y

Tofayel Ahmad Jewel Linatab 2.5/1000 mg dine ekbar dile ki effctve hoi na??

Udit Prayas Sikder
4y

Secretagouge faliure যদি না থাকে, সাথে একজন ডাক্তার যদি মনে করে এতে তার ইনসুলিন এর পরিমাণ কম নিতে হচ্ছে, অর্থাৎ রোগীর ভাল খারাপ বিবেচনা করে আমাদের স্যাররা এটা প্রেসক্রাইব করে থাকেন। এগুলো নিয়ে controversy আছে তাই খুব পরিষ্কার করে কিছু বলা যায় না।।

Abdullah Murtaza
4y

Udit Prayas Sikder secretagogue other than metformin insulin secretion barai. premixed insulin er shathe na deyatai better.

Udit Prayas Sikder
4y

Abdullah Murtaza জ্বী ভাই, ভাল বলেছেন, এটা মোটামুটি ছাত্র থেকে শুরু করে নতুন চিকিৎসক সবাই জানে। তবে স্যাররা অনেক সময় কিছু কারণে এগুলো জানার পরেও ব্যবহার করে থাকেন। সেটার কারণটা হালকা জানানোর চেষ্টা করেছি মাত্র।

Sharif Ahmed
4y

Udit Prayas Sikder মায়ারে ভাই বড় মায়া

Bashir Ahmed
4y

অনেক রিনাউন্ড এন্ডোক্রাইনোলজিস্ট এই প্রাক্টিস করেন

হাবিবুর রহমান সোহাগ
4y

Assa baire theke jehetu insulin dicchi e tahole abar pancreas ke chepechupe insulin ber korar ki dorkar!!!borong je insulin dicchi seta jate tik moto kaj kore tai Insulin sensitizer deua jete pare.. Pagla doctor,,,pagla pagla prescription

Ahmad Shafi
4y

Very much Informative.. Thank u..

Azad Hasan Jizan
4y

অনেক সময় Inj. Lantus সাথে Dimicron MR (60mg) প্রেসক্রাইব করা হয়। এ ব্যাপারে মন্তব্য আশা করছি।।

Sajon Laskor
4y

Insulin এর সাথে কোন ওরালহাইপোগ্লাইসেমিক সবথেকে ভালো কাজ করে +ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে জানাবেন প্লীজ।

Dr-Md Atiqur Rahman
4y

Sajon Laskor depends on pts.... normal if no contraindications then metformin best

Tushra Tisha
4y

Linagliptin 2.5/500 eta ami onk prescription e dekhechi once daily dose..!!! Jekhane etar aktai dose seta holo 5mg. Combination dile to obossoi BD dite hbe.

Mahbub Ruhin
4y

Morning e sob kaman eksathe

Md Lokman Miah
4y

তারপরও তো Uncontrolled

Md Imrul Kayes
4y

এই প্রাকটিস অনেক diabetician করেন

Md. Shahjahan Chokder
4y

ডায়াবেটিক ওষুধের কালার কোড কবেরতন ওইলো

Enam UL Mowla Jubayer
4y

Masrur Ahmed Rifat absent khaisi na but jari khaisi.

Masrur Ahmed Rifat
4y

Enam UL Mowla Jubayer same kahini nani?

Enam UL Mowla Jubayer
4y

Oy insullin add koira metformin off but gliclazide continue rakhsila.