Habijabi Logo

হাবিজাবি-২০৯

infectioushematology
*************************************************************************
Author:Dr Kawsar Uddin (DMC K-65)
4 min read
May 6, 2021 at 10:56 PM
64 comments
No media

#হাবিজাবি_২০৯

virus এর বিরুদ্ধে কাজ করে মূলত lymphocyte, তাই viral infection এর শুরুতে সাধারণত lymphocytosis হয়। কিন্তু যখন viral activity কমে যায়, তখন lymphocyte নর্মাল হয়ে যায়।

আর যাদের শুরুতে lymphocyte সামান্য বাড়লেও, হুট করে কমে গিয়ে lymphopenia হয়, তারা হয়তো immunosuppressed, তাদের viral replication বেশি হয়ে viral pneumonia, ARDS হওয়ার ঝুঁকি অন্যদের চেয়ে বেশি থাকে।

মিস্টার মাসুম, বয়স ৬০।

COVID positive, DM আছে - controlled with oral drugs.

SpO2 normal, home isolation এ আছেন। proning, breathing exercise, nutrition and hydration মেইনটেইন করছেন।

টেস্টের মধ্যে শুধু CBC করা হল। বাসায় glucometer আছে, মাঝেমাঝে glucose চেক করেন।

তার ১ম CBC তে lymphocyte count নর্মাল।

৩য় দিনে lymphocyte বেশি, নর্মাল রেঞ্জের এর upper limit এ।

৫ম দিনে আরো বেড়ে upper limit এর বেশি, ESR বেশি।

যদি এই CBC interpret করি তবে বলা যায়, virus এর বিরুদ্ধে তার lymphocyte কাজ করছে, তাই lymphocytosis. এই অবস্থায় সামনের দিনে দুটো ঘটনার যে কোনটি ঘটতে পারে,

এক, lymphocyte এর controlled action - viral clearance - সুস্থ।

দুই, lymphocyte এর uncontrolled action - exaggerated immune response - complications - বেশি অসুস্থ।

মিস্টার মাসুমের ক্ষেত্রে কোন ঘটনাটি ঘটবে সেটি বাড়িতে রেখে এভাবে অনুমান করা হল,

৫ম দিনে CBC তে lymphocyte count বেশি, ESR বেশি।

পাশাপাশি তার জ্বর - যা আগের চেয়ে বেশি। SpO2 fluctuating, কমে 92% হয় - আবার বেড়ে 95-97% ই থাকে ম্যাক্সিমাম।

এই অবস্থায় ধারণা করা যায়, তার হয়তো exaggerated immune response হচ্ছে। তাই তাকে ষষ্ঠ দিন সকালে চিকিৎসা হিসেবে Dexamethasone 6 mg tablet দেয়া হল।

Dexamethasone তার exaggerated immune response কে কমাবে। কিন্তু দুটি জিনিস বাড়াবে,

এক, blood glucose level.

দুই, secondary bacterial infection. এটি বেশি হত যদি তিনি hospitalized থাকতেন। কিন্তু যেহেতু বাসায়, এই সম্ভাবনা অনেক কম, তবুও বিষয়টি মাথায় রাখতে হবে।

Dexamethasone শুরু করার দুই দিন পর তার CBC করা হল দুটি বিষয় দেখতে,

এক, lymphocyte count কেমন, ESR কেমন। inflammation কোন অবস্থায় আছে।

দুই, total count, neutrophil count কেমন। কোন bacterial infection হচ্ছে কিনা।

মিস্টার মাসুমের CBC তে lymphocyte count আগের চেয়ে সামান্য কমেছে, ESR আগের মতই। SpO2 fluctuating within normal limit, জ্বর আগের চেয়ে কম। neutrophil count normal.

বাসায় glucometer দিয়ে glucose চেক করে বেশি পেয়েছেন। DM নিয়ন্ত্রণে তিনি সকালে Sulphonylurea ও রাতে Metformin খেতেন। তার সকালের Sulphonylurea বাড়ানো হল।

দুইদিন পর, আবার CBC করা হল।

lymphocyte count আগের চেয়ে কম।

neutrophil count আগের মতই নর্মাল।

এখন অনুমান করা চায় তার exaggerated immune response এই Dexamethasone প্রয়োগে কিছুটা নিয়ন্ত্রণে আসছে। প্রাথমিক ধাক্কা সামলানো গেল। কিন্তু এতে তার viral clearance delay হতে পারে।

দুই দিন পর আবার CBC করা হল। lymphocyte count বেশ কমেছে, upper limit এর কাছে। neutrophil count নর্মাল। সব মিলিয়ে ভাল।

Dexamethasone শুরুর সপ্তম দিনে আবার CBC করা হল, lymphocyte নর্মালের চেয়েও কম, neutrophil নর্মাল। জ্বর নাই। SpO2 আগের চেয়ে ভাল।

lymphocyte এত বেশি থেকে নর্মালের চেয়েও কমে গেল তার কারণ Dexamethasone. এই অবস্থায় steroid চললে lymphocyte আরো কমে যেতে পারে - viral clearance আরো দেরী হতে পারে, bacterial infection হতে পারে - বেড়ে যেতে পারে neutrophil.

তাই পরদিন থেকে তার Dexamethasone বন্ধ করা হল। টোটাল পেয়েছে ৭ দিন।

এর দুই দিন পর আবার CBC করা হল। all counts are within normal limit.

তার total investigation খরচ ৭ বার CBC তে প্রায় ৩ হাজার। আর ওষুধ ১০০ টাকার একটু বেশি।

এরকম অনেক রোগী বাসায় থেকেই যে পরিমাণ unnecessary ওষুধ খায় বিভিন্ন পরামর্শে, পাশাপাশি unnecessary HRCT সহ যতগুলো টেস্ট করায় তাতে তার total খরচ অনেক। বেশি বেশি টেস্ট করাতে পারলে ভাল, কিন্তু সেটি যেন rational হয়, যার economic crisis আছে তার জন্য যেন burden না হয়, indications আছে কিনা দেখা হয়, আর এ সব কিছু খেয়াল রেখেই investigation advice হলে ভাল হয়।

আর এমন অনেক রোগী যখন hospitalized হয় তখন খরচ বেড়ে দাঁড়ায় বহুগুণ, বিশেষ করে প্রাইভেট হসপিটালে।

এমন mild to moderate case এর রোগীদের শুরু থেকেই যদি এভাবে মনিটরিং করা যায়, তবে অনেক রোগীর unnecessary hospitalizations কমে যায়, কমে hospital acquired infections এর ঝুঁকি, unnecessary drug load তো কমেই, কমে যায় সার্বিক খরচ।

ডা. কাওসার

ঢামেক, কে-৬৫

keywords:LymphopeniaLymphocytosisCOVID-19CorticosteroidsComplete blood count

Comments (64)

Shaheen Akter
5y

মাশা-আল্লাহ! সুন্দর লেখা!

শফিকুল ইসলাম
5y

অসাধারণ লেখা

Sanjoy Kumar Paul
5y

Brain storming writing ...go ahead friend

Alam M K
5y

Informative post

Sheikh Mesbah
5y

Good post.

Kamrul Islam
5y

বাড়ীতে একজন চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষনে রেখে সঠিক সময়ে পরীক্ষা নিরীক্ষা করা গেলে অনেক ক্ষেত্রে হাসপাতাল ভর্তি এড়ানো যেতে পারে, অহেতুক অপ্রয়োজনীয় ঔষধ সেবন থেকে বিরত রাখা যায় এবং আর্থিক সাশ্রয় হয়, লেখক সম্ভবত এটিই বলতে চেয়েছেন। এমন করা গেলেতো ক্ষতি নেই, বিষয়টি শেয়ার করায় কোন কোন চিকিৎসক এমন মনিটরিং করার উদ্যোগ নিতে পারবেন, অবশ্যই নিষ্ঠার সাথে।

Junaied Hossain
5y

excellent

Gourab Dey
5y

অসাধারণ ব্যাখ্যা Kawsar

Kawsar Uddin
5y

Gourab Dey Thanks a lot. Take care.

Rukaiya Khan Sumi
5y

Very informative post.....

Shamsul Kabir
5y

Excellent clinical assessment, lab reports analysis and management accordingly . Thank you.

Taif Nour
5y

Excellent

Sunanda Shil
5y

Nice

আমামা আক্তার তন্দ্রা
5y

please try to manage covid pt according to national guidline, no experiment needed. each and every life is important. admissible pt must be admitted in hospital, no other choice is there.

Kawsar Uddin
5y

আমামা আক্তার For your kind information, kindly go through these points of national guideline.

Reply attachment
আমামা আক্তার তন্দ্রা
5y

Kawsar Uddin যার স্টেরয়েড দেওয়ার indication with co morbidity, সে mild case? আপনি আবারো guideline পড়েন। এটা modarate case. যদি স্টেরয়েড দেওয়ার indication না থাকতো এবং DM কন্ট্রোল থাকে তাহলে সেটা mild case. আপনি কম্পলিকেশন নিয়েও ভাবেন নাই।

Kawsar Uddin
5y

আমামা আক্তার complications নিয়ে না ভাবলে steroid দিয়ে নাকে তেল দিয়ে ঘুমাতাম, আর কিছু monitoring করতাম না, follow up CBC করতাম না। ১০ দিনের recovery trial তো দিতামই, আরো বেশি দিন দিতাম। monitoring করা হয়েছে বলেই ৭ দিনে বন্ধ করা হয়েছে। আর DM এর কথা বলছেন, যা পড়বেন খুব ভাল করে পড়বেন, পোস্টের শুরুতে পরিষ্কার করে লেখা আছে DM controlled with oral drugs. National Guideline টাও ভাল করে পড়ুন, আর সেভাবেই প্র‍্যাকটিস করুন।

আমামা আক্তার তন্দ্রা
5y

Kawsar Uddin mild case এ স্টেরয়েড দেওয়ার indication আছে? আপনি বলছেন mild case,দিচ্ছেন স্টেরয়েড, মিললো? এরপর পেশেন্টের ডায়াবেটিস আছে। আপনি আগে বলেন, এটা mild না modarate case? যদি mild case হয় আপনি স্টেরয়েড দিবেন না, যদি modarate case হয় তাহলে hospital এ admit করবেন। যদি না করেন তাহলে দিনে অন্তত তিনবার আপনি ভিডিও কলে পেশেন্টের ক্লিনিকাল কন্ডিশন এসেস করবেন।

Kawsar Uddin
5y

আমামা আক্তার আমি বেশ পরিষ্কার করে লিখেছি। প্রথমের প্যারা পড়বেন, তাইলেই বুঝবেন এটি কোন case. তারপর কখন তাকে steroid দেয়া হয়েছে, কোন প্রেক্ষাপটে দেয়া হয়েছে, যখন steroid দেয়া হয়েছে তখন তার SpO2 কেমন ছিল, supplemental oxygen প্রয়োজন ছিল কিনা। এই অবস্থায় শুধুমাত্র recovery trial dose steroid দেয়ার জন্য যা orally available, সেটি দেয়ার জন্য রোগীকে hospitalize করার যৌক্তিকতা এখানে নেই, যেখানে রোগীর তখন কোন supplemental oxygen প্রয়োজন হচ্ছিলো না। এখানে শুধু বিষয় একটাই, আর সেটি হল supplemental oxygen না লাগলে steroid এর indication নাই। কিন্তু inflammatory marker raised হচ্ছে, সামনে supplemental O2 লাগতে পারে, সেই অবস্থায় steroid দেয়া যাবে with careful monitoring. এখানে সেটাই করা হয়েছে। এখন এই অবস্থায় যদি রোগীর supplemental O2 প্রয়োজন হত তবে তাকে hospitalize করা হত।

আমামা আক্তার তন্দ্রা
5y

Kawsar Uddin careful monitoring কিভাবে করলেন? শুধু cbc করে? ক্লিনিক্যাল এসেসমেন্ট বাসায় কে, কিভাবে করবে?

Kawsar Uddin
5y

আমামা আক্তার এভাবে আপু। from national guidelines, 1. Monitor oxygen saturation at rest and minimum exertion such as walking for 3-6 minutes. Look for any danger signs of COVID as for example- Breathing diculties, chest pain, light headedness, disorientation, extreme weakness which results in even diculties in walking and drop in oxygen saturation to or <93% etc. 2. Investigations: No routine investigations are required for mild cases. এই case টি একটি evidence, যেখানে ফলো করা হয়েছে পূর্বের এমন কয়েকটি evidence experience.

আমামা আক্তার তন্দ্রা
5y

Kawsar Uddin আপনি আগে বলেন, is it mild case? mild case এ আপনি কেন steroid দিলেন?

Kawsar Uddin
5y

আমামা আক্তার একই প্রশ্ন আবার করেছেন! আপনার এই প্রশ্নের উত্তর আগেই দিয়েছি, পড়ুন।

আমামা আক্তার তন্দ্রা
5y

Kawsar Uddin আমিও আগেই বলেছি, যদি mild case হয় তাহলে স্টেরয়েড দিবেন না, আর modarate case হলে হসপিটালে admit করবেন। mild case যখন modarate হবে, স্টেরয়েড দিতে হবে, সাথে ডায়াবেটিস থাকবে তখন তাকে হসপিটালে এডমিট করতে হবে। আপনি পেশেন্টের case definition ঠিক করেন, আপনার সিনারিও কি mild না modarate case,এরপর ম্যানেজমেন্ট প্লান করেন।

আমামা আক্তার তন্দ্রা
5y

Kawsar Uddin আপনার সিনারিও অনুযায়ী এটা modarate case. সুতরাং তাকে হসপিটালে এডমিট করতে হবে। বাসায় রাখতে পারেন, সেক্ষেত্র তার কন্ডিশন মনিটর করার জন্য বাসায় একজন ডাক্তার থাকতে হবে, যিনি বুঝবেন কখন হসপিটালে শিফট করতে হবে এবং ক্লিলিক্যাল কন্ডিশন অনুযায়ী যা যা investigation লাগে সব করাইতে হবে। এরকম না করলে যে কোন কম্প্লিকেশন ডেভেলপ করবে এবং আমরা পেশেন্ট কে হারাবো। এরপর আপনি বুঝলে বুঝেন, না বুঝলে আরো পড়াশুনা করেন, জানার চেষ্টা করেন, এক্সপেরিমেন্টও করতে পারেন (নিজ দায়ীত্বে করবেন)

Tania Tajreen
5y

এনালাইটিক্যাল লেখা, ভাল হয়েছে। তবে যেভাবে বললেন ওইভাবে বাসায় তো দূর হাসপাতালেও টেস্ট করানো যায় না।

Kawsar Uddin
5y

Tania Tajreen That's true, Mam. Very true for general people. But there are several centres who take blood sample from home. And if there are doctors at home, then they can easily do it drawing blood and taking lab, as described here.

আমামা আক্তার তন্দ্রা
5y

থিওরি আর প্রাক্টিকাল আকাশ পাতাল ডিফারেন্স। আর এইভাবে ফলোআপ করা, CBC করা, ডায়াবেটিস কন্ট্রোল করা, enoxaparine দেওয়া, ইমার্জেন্সী সিচুয়েশনে পেশেন্ট শিফট করা, এসব আছে বাংলাদেশে, স্টেরয়েড দেওয়ার সাথে সাথে ব্লাড গ্লুকোজ আনকন্ট্রোলড হয় আর cell count যেরকম বললেন তার সাথে কিছুই মিলে না।

Kawsar Uddin
5y

আমামা আক্তার Thanks for your opinion. Whatever scenarios you experienced might be not like this. But for your kind information, this is not theory described here, rather a real scenario.

আমামা আক্তার তন্দ্রা
5y

Kawsar Uddin ঠিকআছে, এই পেশেন্টকে ফলোআপ করবেন কিভাবে? রেসপিরেটরি রেট চেক করা, এক্সোরশনে স্যাচুরেশন কমছে কিনা দেখা, ব্লাড গ্লুকোজ মনিটর করা( এটা পেশেন্ট পার্টি করতে পারবে), enoxaparine দেওয়া( according to guidline 9 স্টেরয়েড এর আগে প্রোফাইলেক্টিক enoxaparine দিতে হবে), এসব কে করবে? শুধুমাত্র বাসায় একজন ফিসিয়ান থাকলেই কো-মর্বিডিটি আছে এমন পেশেন্ট ম্যানেজ করতে পারবেন।নাহলে অনেক বেশী রিস্ক হয়ে যায়। আপনি কি আপনার প্রিয় মানুষকে নিয়ে রিস্ক নিবেন? নিশ্চিত নিবেন না।

Kawsar Uddin
5y

আমামা আক্তার ধন্যবাদ আপু। এখন পর্যন্ত পাওয়া ডেটাগুলো কম্পাইল করলে দেখা যায় COVID positive রোগীদের around 85% এর spontaneous recovery হয় only supportive management. কিন্তু এদের অনেকেই বাসাতে unnecessary drugs গ্রহণ করছে, করছে অসংখ্য টেস্ট, এমনকি অপ্রয়োজনে HRCT বারবার। এদের অনেকেই আবার panicked হয়ে hospitalized হচ্ছে, বাড়ছে unexpected even unnecessary hospital burden - আর এর ফলে যাদের hospital treatment বেশি প্রয়োজন তারা বেড পাচ্ছে না। আর এরপর এমন উদাহরণ অসংখ্য দেখেছি যারা হসপিটালে বহুবিধ ওষুধ পেয়েছে without considering specific indications, যাদের অনেককেই পরে ভুগতে হয়েছে hospital acquired bacterial infection এ, lengthy হয়েছে recovery. এই treatment scenario এই জন্যই দেয়া যেন positive হয়েই কেউ panicked না হয়, বরং rationally চিন্তা করে। সেরকম লোকবল থাকলে, কাউন্সেলিং করতে পারলে বাসাতেই অনেক কিছু মনিটর করা সম্ভব, এবং এটা যৌক্তিক, না হলে ৩ হাজার মানুষ positive হওয়ার সাথে সাথে যদি হসপিটালমুখী হয় সেটি সামলানো অসম্ভব।

আমামা আক্তার তন্দ্রা
5y

Kawsar Uddin যার কো মর্বিডিটি আছে এবং স্টেরয়েড দেওয়ার প্রয়োজন, তাকে হসপিটালেই চিকিৎসা দিতে হবে, সেটা ৩ হাজার হোক, আর ৩ লাখ হোক,কারন প্রতিটা জীবন ইম্পরট্যান্ট, পেশেন্টের d-dimer দেখা হয় নাই, এটা যদি সত্য হয়, ভাগ্যক্রমে উনি ঠিক আছেন, কিন্তু আরেকজনের যে পালমোনারী এম্বোলিজম, হার্ট এ্যাটাক, স্ট্রোক হবেনা তারতো কোন গ্যারান্টি নাই। According to guidline, those pt who needs admission must be admitted in hospital, whatever the number is.

Kawsar Uddin
5y

আমামা আক্তার you are wrong in some points. There are no such hard and fast rule, that you have to administer Enoxaparin before Steroid. Enoxaparin is not for all. Steroid for those who needs supplemental oxygen or raised inflammatory markers or having signs of inflammation with careful monitoring. Here utmost monitoring is done. Who have risk factors, is not a must candidate for hospitalization as per many international guidelines, rather they are emphasizing home isolation with best supportive management with careful monitoring of vitals, and when indicated they must be hospitalized. D-dimer is a very poor indicator, not even specific for coagulopathy, so it is not like that you will rely on it for Enoxaparin administration, rather its indications are related with many other factors. And in which way we invariably practice to advice Enoxaparin is not justified.

আমামা আক্তার তন্দ্রা
5y

Kawsar Uddin just read the national guidline and manage pt according to that. if you want to do any experiment just do it by your own responsibility.

DrAbdullahale Kafi
5y

In Bangladesh there are very few who can think rationally or have the chance to think

আমামা আক্তার তন্দ্রা
5y

DrAbdullahale Kafi আমাদের একটা guideline আছে, এর বাইরে যাওয়ার কোন সুযোগ আছে বলে আমি মনে করি না। ওখানে এডমিশন ক্রাইটেরিয়া দেওয়া আছে।

DrAbdullahale Kafi
5y

আমামা আক্তার yes we should follow the National guidelines

DrAbdullahale Kafi
5y

We can follow national guidelines and also should have evidenece based practice

Kawsar Uddin
5y

আমামা আক্তার আপনি বারবার Hospital Admission criteria, Enoxaparin administration বিষয়গুলো নিয়ে National Guideline এর রেফারেন্স দিচ্ছেন। আপনার জ্ঞাতার্থে National Guideline এর Enoxaparin এর initial indications, Thromboprophylaxis: thromboprophylaxis is not routinely indicated for mild cases except for Mild COVID 19 cases with multiple uncontrolled comorbidities and prothrombotic conditions. দুটি পয়েন্ট খুব ভালভাবে খেয়াল করুন, 1. not routinely indicated 2. multiple uncontrolled co-morbidities Hospital admission criteria National guideline থেকে, Mild case with controlled comorbidities- such as DM, HTN, IHD, Asthma/COPD/ILD, CKD, CLD, Malignancy, Pregnancy, Obesity can be managed at home. However, patient should be carefully monitored at home with nger pulse oximetry and be watchful about danger signs. Mild case with multiple uncontrolled comorbid conditions such as HTN, DM, IHD, CKD, CLD, COPD/Asthma/ILD and prothrombotic state such as high risk-pregnancy and active malignancy etc. should receive thromboprophylaxis along with symptomatic management and should be admitted. উপরের দুটি প্যারার controlled ও uncontrolled শব্দদুটি ভালভাবে খেয়াল করুন। আপনি বারবার দোষারোপ করছেন National Guideline এর বাইরে গিয়েই এই পোস্টে বর্ণিত রোগীর চিকিৎসা করা হয়েছে। কিন্তু National Guideline এ আমি যেভাবে লিখেছি সেভাবেই বলা আছে।

আমামা আক্তার তন্দ্রা
5y

Kawsar Uddin mild case এ স্টেরয়েড দেওয়ার indication আছে?

Kawsar Uddin
5y

আমামা আক্তার ধন্যবাদ আপু। mild case এ steroid এর কোন indication নাই। mild case এর শুরুতেই তাই তাকে কিন্তু steroid দেয়াও হয়নি, দেয়া হয়েছে যখন তার Lymphocytosis বেশি, ESR বেশি, fever, কিন্তু SpO2 within target range. as per clinical features যখন তিনি mild থেকে এটি moderate case এর দিকে যাচ্ছেন তখনই steroid দেয়া হয়েছে with monitoring. এবং steroid দেয়ার সময় এটিও মাথায় রাখা হয়েছে এটি তার symptoms এর কততম দিন। ফার্স্ট উইক এর viremic phase এ steroid দিলে steroid দিলে viral clearance দেরী হতে পারে, তাই দেয়া হয়েছে second week এ with monitoring. যেহেতু রোগীর dyspnea নেই, supplemental oxygen need নেই, no sign of secondary bacterial infection নেই, oral dexa is available, তাই এই mild case এর transition to moderate case এ as per several evidence based practice এর আলোকেই recovery dose 6 mg Dexa দেয়া হয়েছে। রোগী improved, আলহামদুলিল্লাহ।

আমামা আক্তার তন্দ্রা
5y

Kawsar Uddin আপনি যখন steroid দিছেন তখনই পেশেন্ট modarate case এবং তখনই পেশেন্ট কে hospital এ admit করতে হবে। যদি না করেন তাহলে আপনাকে প্রতিদিন, কখনো দিনে একাধিকবার পেশেন্টের বাসায় যেয়ে পেশেন্ট কে দেখতে হবে, ক্লিলিক্যালি এসেস করতে হবে,কম্প্লিকেশন হচ্ছে কিনা দেখতে হবে এবং সেই অনুযায়ী investigation প্লান করতে হবে। ফিসিয়ানের সুপারভিশন ছাড়া তাকে বাসায় রাখলে আমরা পেশেন্টকে হারাইতে পারি। এই সহজ কথাটা আপনি বুঝতে চাচ্ছেন না। আপনি খুব ভাগ্যবান যে আপনার পেশেন্টের কোন কম্প্লিকেশন হয় নাই, কিন্তু তার মানে এই না যে কারো কম্প্লিকেশন হবে না।

Kawsar Uddin
5y

আমামা আক্তার এরকম কতজন রোগীকে বাসায় রাখার কারণে কমপ্লিশন হয়েছে ও হারিয়েছেন এমন ডকুমেন্ট আপনার আছে? কিন্তু এমন অসংখ্য পেশেন্ট বাসায় এভাবেই proper monitoring এ সুস্থ হয়েছেন তার অসংখ্য প্রমাণ কিন্তু আছে। আমাদের যে ডেথ রেকর্ড প্রকাশ করা হয় তার অধিকাংশটাই হসপিটাল রেকর্ড থেকে। আপনিও কেন বুঝতে চাচ্ছেন না, এখানে এই রোগীকে জোর করে মারার জন্য বাসায় রাখা হয়নি! বাসায় রাখার মত অবস্থা ছিল বলেই under proper physician monitoring তাকে বাসায় রাখা হয়েছে। আর এটিই বর্তমানে ব্রাজিল, ইন্ডিয়ায় ফলো করা হচ্ছে। আর আমাদের দেশেও অনেক চিকিৎসক পরিবার তাদের আক্রান্ত পরিবারের সদস্যকে বাসায় রেখে supplemental oxygen, injectable drugs সবই দিয়েছেন, তারা সুস্থও হয়েছে।

আমামা আক্তার তন্দ্রা
5y

Kawsar Uddin according to guideline উনাকে হসপিটালে এডমিট করতে হবে, আমি এটাই বলছি। বাসায় রাখার কন্ডিশন ছিল কিভাবে বুঝলেন? আপনি পেশেন্ট দেখছেন না কোন এমবিবিএস ডাক্তার দেখছে, যদি এমবিবিএস ডাক্তার প্রতিদিন তাকে দেখেন তাহলে ঠিক আছে, উনি ফিজিসিয়ানের সুপারভিশনে ছিলেন, আমি এটাই বলছি। এই পেশেন্টকে অবশ্যই একজন ফিজিসিয়ানের সুপারভিশনে থাকতে হবে, যিনি প্রতিদিন পেশেন্ট দেখবেন, এইটা চেম্বারে পসিবল না, হসপিটালে পসিবল। আপনার ভাগ্য ভাল তাই কম্প্লিকেশন হয় নাই,তাই বলে কারো কম্প্লিকেশন হবে না, এমন কোন গ্যারান্টি নাই।

আমামা আক্তার তন্দ্রা
5y

Kawsar Uddin এটা কোয়াক টাইপ কথা। বাংলাদেশে কোয়াকরাও কোভিড রোগীর ট্রিটমেন্ট দিচ্ছে, তারা ভালোও হচ্ছে, কারন ৮৫% এর মধ্যে পরছে, আপনার পেশেন্ট যে খারাপ ১% এর মধ্যে পরবে না, তার গ্যারান্টি নাই।আর একজন ডাক্তার কে এটা মাথায় রেখে ট্রিটমেন্ট দিতে হবে এবং এ জন্যই গাইডলাইন ফলো করতে হবে।

আমামা আক্তার তন্দ্রা
5y

Kawsar Uddin আমি এই পোস্টের নোটিফিকেশন অফ করে দিলাম, আর কিছু বলার ইচ্ছা নাই। আপনার এক্সপেরিমেন্ট আপনি একাই করুন প্লিজ।

Kawsar Uddin
5y

আমামা আক্তার Besides national guideline I tried to go through all the best available guidelines in the world. It's not an experiment, but a evidence based practice. But I have a lot of patients treatment documents of different hospitals which are nothing rational but full of some irrational drugs only. So, don't judge everyone with a view of what you are habituated to practice.

আমামা আক্তার তন্দ্রা
5y

Kawsar Uddin যার স্টেরয়েড দিচ্ছেন সাথে ডায়াবেটিস আছে, কিভাবে সে mild পেশেন্ট হয়? এইটা বুঝান।

আমামা আক্তার তন্দ্রা
5y

Kawsar Uddin mild case এ স্টেরয়েড দেওয়ার indication আছে?

Jahid Hasan
5y

The way you have written about lymphocytes flactuation during the disease process for which you have explained the stages of the disease ,I think things do not follow such a mathematical way in reality.Rather lymphocyte count remains normal even in seriously ill pts also.but it was a nice discussion.

Kamrul Islam
5y

কেউ একজন এই প্রচেষ্টাকে 'কোয়াক টাইপ' উল্লেখ করেছেন। পুরা প্রক্রিয়ায় মনিটরিং, ইনভেস্টিগেশন রিপোর্ট, ক্লোজ সাপোর্ট এর ভিত্তিতে চিকিৎসা প্রদান করা হয়েছে ; ন্যাঃ গাইড লাইন অনুসারে হাসপাতালে ভর্তি না করে বাসায় হাসপাতালের সাপোর্ট দেয়া হয়েছে, অবশ্যই ঝুঁকি নেয়া হয়েছে, সেই ঝুঁকি ম্যানেজ করার সুবিধা থাকলে দোষ কোথায়, হাসপাতালেও অনেক মিসহ্যাপ হয়ে থাকে, আরও অনেক এ্যাডেড প্রব্লেম থাকে। যার পক্ষে ক্লোজ মনিটরিং সম্ভব এবং ঝুঁকি ম্যানেজ করার এ্যবিলিটি আছে তিনিই এই অপশনে যেতে পারেন, 'কোয়াক টাইপ ' কথাটা এখানে যৌক্তিক নয়। হাসপাতালের বিভিন্ন হ্যাসেলস কোনভাবে এড়ানো সম্ভব হলে সে অপশনে যায়াই যায়।

Ruhi Mannan
5y

Nice observations

Ashish Kumar Chakraborty
5y

Excellent writing.

Mohammad Abu Hasnath
5y

Excellent as always.....

F. MaHmud
5y

কিন্তু সবসময়ই লিম্ফোসাইট এরকম রেজাল্ট দেই না।

Kawsar Uddin
5y

F. MaHmud Sir, exactly. When you will find it normal, but patient has symptoms of exaggerated immune response, then other tests for inflammation must be carried out and subsequent decisions will be taken accordingly.

Suraiya Yasmin
5y

Excellent

Srabony Saima
5y

Very informative....

Abdul Hannan
5y

Very Helpful post .

Rumkee Chowdhury Nawal
5y

Sir D-dimer r s.ferritin somporke jante chai.onek er ai duita onek bere jai and normal limit e asena.tokhon treatment kmon hobe

Tannita Dola
5y

Kawsar Uddin vhaia amr ekta query chilo : Vaccination er por ki CRP; lymphocyte count raised hoi kina? If yes then how long it remains high?

Antu Sen
4y

HRCT (কোভিড পেশেন্ট) indication ki ভাই?

Kawsar Uddin
5y

Mithun Chakrabarty Exactly.

Mithun Chakrabarty
5y

Kawsar Uddin That is the main hindrance to rational treatment for many rational doctors here..