Habijabi Logo

হাবিজাবি-২০২

respiratorynutrition
****************************************************************
Author:Dr Kawsar Uddin (DMC K-65)
2 min read
April 11, 2021 at 10:17 PM
6 comments
No media

#হাবিজাবি_২০২

COVID রোগী face mask দিয়ে অক্সিজেন পাচ্ছে। খাবার খাওয়াতে হবে। কিভাবে খাওয়াবেন?

ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে,

খাবার liquid হলে ভাল হয়, এবং protein যেন বেশি থাকে, কারণ অনেক COVID রোগীরই Dehydration থাকে, থাকে Hypoalbuminemia.

liquid food সুবিধা হল চাবানোর জন্য সময় লাগেনা, তাড়াতাড়ি গিলে ফেলা যায়, oxygen ঘাটতি কম হয়।

oxygen mask খুলে পুরো meal একবারে complete না করে, বরং এক চামচ খাবার, oxygen mask, আবার এক চামচ খাবার, oxygen mask, এভাবে শেষ করলে ভাল হয়। এতে সুবিধা, খাওয়ানোর সময় রোগীর hypoxia ও tiredness থাকবে না।

যাদের low flow তে oxygen demand বেশি, তাদের ক্ষেত্রে এক চামচ খাবার খাওয়ানোর জন্য face mask খুলে রাখাটাও যদি intolerable হয় তবে তাদের ক্ষেত্রে সেই সময়টাতে nasal cannula দিয়ে oxygen চালু রাখা যায়, এতে মুখ খোলা থাকবে খাওয়ানোর জন্য। খাওয়া শেষ করার পর আবার আগের মত face mask দিয়ে oxygen দিতে হবে।

যারা high flow nasal cannula দিয়ে oxygen নিচ্ছে, তাদের ক্ষেত্রে সুবিধা হল মুখ খোলা থাকে, তাই খাওয়াতে অসুবিধা হয় না। কিন্তু প্রতি চামচ খাবারের পর একটু বিশ্রাম দিতে হবে, কারণ খাবার গেলার সময় larynx ঢেকে যায় epiglottis দিয়ে, তাই একটানা খাওয়ালে রোগীর জন্য সেটি intolerable হতে পারে। তাই high flow nasal cannula থেকে অক্সিজেন পাওয়া রোগীদের প্রতি চামচ খাবারের মাঝে স্বল্প বিরতি দিতে হবে, আর খাওয়া শেষে কিছু সময় অক্সিজেন বাড়িয়ে দিতে হবে।

খাওয়ানোর পর SpO2 এমনিতেই একটু কমে যায় কারণ digestion, absorption, metabolism এর জন্য oxygen demand বাড়ে। তাই খাওয়ানোর পর কিছু সময় স্বাভাবিকের চেয়ে 2L/min বেশি অক্সিজেন বেশি দিলে রোগীর বাড়তি oxygen এর demand অনেকটা পূর্ণ হয়, রোগীও বেশ আরামে থাকে।

বসিয়ে বা হেলান দিয়ে খাওয়াতে হবে, খাওয়ানোর পর অন্তত ১৫ মিনিট বসিয়ে বা হেলান দিয়ে রাখতে হবে। ধন্যবাদ।

ডা. কাওসার

ঢামেক, কে-৬৫

keywords:Enteral feedingOxygen therapyCOVID-19Aspiration preventionHigh flow nasal cannula

Comments (6)

Mousumi Sanyal
5y

Ami ptder straw dea facemask r futa dea khawate boli.pani,juice,egg soup..during the high oxygen demanding time..it really helps..otherwise khawanor somoi pt r attendant ultapalta kore pt k dyspneoic banai r daktarder panic

Wasif Adnan Hoque
5y

আমার যেদিন ফেস মাস্ক লাগতেছিলো, খাওয়ার সময় ন্যাজাল ক্যানুলা দিয়ে নিয়ে তাড়াতাড়ি খাওয়া শেষ করতাম।

Kawsar Uddin
5y

Baha Uddin sure.

Baha Uddin
5y

Kawsar Uddin ধন্যবাদ

Kawsar Uddin
5y

Hasan Mahmud Chowdhury প্রথমত, NG tube দেয়াটাই এই রোগীদের জন্য অনেক stressful. দ্বিতীয়ত, NG tube থাকা অবস্থায় face mask দিয়ে অক্সিজেন দেয়াটা বেশ difficult. তৃতীয়ত, NG tube যদি কোন রকমে দেয়াই যায়, তার কোন রকম চেপেচুপে face mask লাগানোও যায় তবুও এই অদ্ভুত পরিস্থিতিতে face mask রেখে খাওয়ানো তো difficult ই, পাশাপাশি এক nostril NG feeding থাকার জন্য বাকি nostril অনেক সময় compromised থাকে, তখন বাধ্য হয়ে রোগীকে করতে হয় mouth breathing.

Hasan Mahmud Chowdhury
5y

Kawsar Uddin Vhai, I had faced some suspected covid and COVID patients in periphery with Altered state of conciousness due to prolong Hypoxia followed by brain injury.. how these patients Nutrition should be maintained ??