#হাবিজাবি_৩৬৯
রোগীর সমস্যা হলো তার খাবার খেতে কষ্ট হয়। অনেক ডাক্তার দেখিয়েছেন, সমস্যাটা গলায় মনে করে ENT specialist দেখিয়েছেন। ENT evaluation নর্মাল, এরপর গেছেন Gastroenterology তে, upper GI endoscopy নর্মাল, অর্থাৎ কোন mechanical obstacle নাই dysphagia হওয়ার। খুব সুন্দর peristalsis, esophagus roomy না - কোন water বা food নাই, অর্থাৎ esophageal dysphagia due to motility disorder less likely.
খাবার গেলার শুরুতেই তার অসুবিধা হয়। অর্থাৎ এটা oropharyngeal dysphagia. রোগীর nasal regurgitation নাই। এরকম oropharyngeal dysphagia মনে হলে নির্দিষ্ট কিছু কারণ চিন্তা করতে হয়। সেই কারণগুলোকে সহজে ৩ ভাগে ভাগ করা যায়,
- Neurological:
যেমন bulbar & pseudobulbar palsy, motor neuron disease (MND), etc.
- Muscular:
myotonic dystrophy (MD), myopathy, myositis, etc.
- Neuromuscular
myasthenia gravis (MG)
Examination এ এগুলো কিছু পাওয়া গেল না। কিন্তু অন্য কিছু পাওয়া গেল। সেটা দেখে dysphagia হওয়ার কারণ হিসেবে অন্য কিছুর চিন্তায় দেখা গেল তার fine resting tremor, cog-wheel rigidity.
অর্থাৎ এটা Parkinson's disease (PD). আর এতে dysphagia হয় due to oropharyngeal & lingual bradykinesia, rigidity & tremor এর জন্য। রোগীর tongue tremor ততটা নাই, কিন্তু ভিডিওতে যা দেখেছেন সেটা আছে, এটা এক ধরনের dyskinesia, probably lingual pumping in parkinson disease, এবং এজন্যই তার dysphagia. অবশেষে তার সমস্যার কারণ উন্মোচিত হল।
কিন্তু ঘটনা এখানেই শেষ না। এই যে তার parkinson disease, dyskinesia, dysphagia এগুলোর পিছে অন্য রহস্য আছে, যে রহস্য নিয়ে আগেও লিখেছি!
যদি বলি ডাক্তারদের প্রিয় ওষুধগুলো কি কি? সেখানে PPI, Supplements, Montelukast, আর যা আসবে সেটা হলো Flupenthixol+Melitracen. indication গোল্লায় যাক, ঠিকভাবে না জেনেই এসব ওষুধ রোগীদের দেদারসে দেয়া হয়, counselling করা হয়না properly. রোগী ক'দিন খেয়ে আরাম পেয়ে খেতেই থাকে বছরের পর।
এই লাল বড়ি এই রোগী দীর্ঘদিন ধরে মাঝেমাঝেই খেত, আর এর ফলস্বরূপ তার drug induced parkinsonism, dyskinesia & dysphagia.
Anti-muscarinic দেয়ার পর তার dysphagia improving.
কাওসার
কে-৬৫