#হাবিজাবি_৩৫১
২৪ বছর বয়সী পুরুষ এই রোগীর আড়াই বছরে endoscopy করা হয়েছে ৭ বার। ৭ বার একই চিকিৎসকের কাছে গিয়েছেন, আর প্রতিবারই তিনি endoscopy of upper GIT দিয়েছেন। ৬ বারের ছবি সংযুক্ত। ঘটনা ময়মনসিংহের।
কোন বারই CLO (campylobacter like organism) করা হয়নি, Triple therapy পেয়েছেন, proton pump inhibitors বাজারে যত যা আছে সব খেয়েছেন, prokinetic agents, antacid & other liquids, probiotics, antispasmodics সবই খেয়েছেন বারবার।
তার রোগটা GERD (Gastroesophageal reflux disease). এ রোগের diagnosis mainly clinical. Alarm features যেমন Dysphagia থাকলে করতে হয় upper GI endoscopy - তাই বলে যতবার যাবে ততবারই না definite indications ছাড়া, পাশাপাশি করা যায় esophageal intraluminal pH monitoring.
এই রোগীর অবস্থার উন্নতি হচ্ছে না কেন? কেন বারবার তাকে যেতে হচ্ছে চিকিৎসকের কাছে??
এর কারণ হলো, এই রোগে medical management এর পাশাপাশি গুরুত্বপূর্ণ অনেকগুলো নিয়ম মানতে হয় সব সময়। অনেক সময় ব্যস্ততায় শুধু ওষুধ লেখা হয়, কিন্তু কি কি নিয়ম মানতে হবে সেসব সম্পর্কে ঠিকভাবে রোগীকে বলা ও counselling করা হয় না, যা অন্যতম কারণ - ওষুধ খাওয়ার পরও রোগী কেন ভালো হয়না।
কি কি নিয়ম?
dietary measures
যেমন কি খাবে, আর কি খাবে না।
spicy foods, oily & fatty foods, fibre containing foods, milk products, tea coffee কম খাবে। ধূমপান করবে না।
একবারে বেশি না। বারেবারে অল্প করে খাবে।
সবচেয়ে গুরুত্বপূর্ণ যে নিয়ম সেটি হলো, খাওয়ার সাথে সাথে শোবে না। এই রোগীদের অনেকেই রাতে শোয়ার পর তাদের symptoms aggravate হয় এমনটা বলে, আর এর কারণ হচ্ছে সংযুক্ত হেক্সিসলের বোতলের ছবি। ১ম ছবিতে দাঁড়ানো হেক্সিসলের বোতলের নিচের অংশ stomach, উপরের অংশ esophagus ধরে নিন। পাকস্থলীতে নীল রঙের এসিড আছে।
২য় হেক্সিসলের বোতলের শোয়ানো ছবিতে পাকস্থলীর এসিড উপরে অর্থাৎ esophagus এ চলে আসছে, আর এতেই হচ্ছে heart burn. তাই নিয়ম হলো রাতে কম খাবে, খাওয়ার পর একটু হাঁটাহাঁটি করবে, এতে gastric emptying তাড়াতাড়ি হবে, খাওয়ার ৩ ঘন্টা পড়ে শোবে, বা মাথার নিচে একাধিক বালিশ দিয়ে মাথা একটু উঁচুতে রেখে হেলান দেয়ার মত করে শোবে।
ইদানিং অনেকেই শরীর দূর্বলের জন্য ইচ্ছামত calcium, vitamin খায়; কেউ কেউ খায় হার্বাল হোমিওপ্যাথি, একটু আধটু ব্যথা হলেই খায় NSAID, এ সবই dyspepsia aggravate করে। তাই এসব ব্যাপারেও হিস্ট্রি নিতে হয়, সতর্ক করতে হয় রোগীকে। নিয়ম না মেনে, বছরের পর বছর ধরে মুড়ির মত শুধু proton pump inhibitors খেয়ে হতে পারে নানাবিধ জটিলতা।
কাওসার
কে-৬৫

