#হাবিজাবি_৩৫২
#A_pathetic_tale
মেয়েটার নামটা সুন্দর, মৃত্তিকা, বয়স মাত্র ১৩। ওর সমস্যা ছিল পেটের ভিতর বড় একটা চাকা, ইদানিং হালকা ব্যথা হয়, abdominal fullness & discomfort.
যখন abdomen palpate করি তখন right hypochondriac, epigastric and part of left hypochondriac, rt lumber & umblical region জুড়ে বিরাট বড় এক mass, farm in consistency, non tender, ক্লিনিক্যালি huge hepatomegaly. রোগীর liver disease এর আর কোন history or sign পেলাম না।
USG of whole abdomen এ পেলাম এমনটা (ছবি সংযুক্ত)
একটা 13.1*8.3 cm size এর বিশাল mass in right lobe of liver!
এই বয়সে এত বড় hepatic mass! তাই আরো নিশ্চিত হতে এডভাইস করি CT abdomen with contrast. যেখানে আদৌ এটা hepatic mass না! বড়ং isolated এমন একটা mass যেটা আশেপাশের সব structure কে ঠেলেঠুলে দূরে সরিয়ে দিয়েছে! সেখানে differential diagnosis রাখা হয়,
GIST (gastrointestinal stromal tumor),
Retroperitoneal sarcoma,
Neurogenic tumor.
এরপর USG guided biopsy তে solid pseudopapillary neoplasm (SPN) of pancreas! এটা very rare low grade pancreatic neoplasm.
এই tumor এর চারটা F আছে,
F - Female (young female) মৃত্তিকার বয়স মাত্র ১৩
F - Found incidentally or with vague pain (ওর অল্প ব্যথা ছিল)
F - Fairly large at presentation (সাইজ বেশ বড় ছিল ১৩.১*৮.৩ সেমি)
F - Fabulous prognosis (good outcome with surgery)
Good outcome এর আশায় ওকে পাঠালাম সর্বোচ্চ এক প্রতিষ্ঠানের Hepatobiliary Surgery Department এ। দেখেশুনে তারা মাস দুয়েক পর যেতে বললেন।
রোগীর abdominal discomfort বাড়তে থাকায় তারা আর একটা সরকারি হাসপাতালে (মেডিকেল কলেজ না) দেখায় এবং অপারেশনের প্রস্তুতি নেয়। Fabulous prognosis এর এই ইয়াং পেশেন্ট অপারেশনের সময় মারা যায়...
কাওসার
কে-৬৫
