#হাবিজাবি_৩৫৩
vision narrow হলে diagnosis delayed হয়, treatment অপ্রয়োজনীয় হয়, রোগীর sufferings বাড়ে শারীরিকভাবে ও আর্থিকভাবে।
মিসেস Y, বয়স ৫০। ওনার সমস্যা বুকে ব্যথা।
এই বুকে ব্যথা বিভিন্ন কারণে হতে পারে। বুকে heart থাকে, lungs থাকে, bones & muscle থাকে, esophagus & stomach থাকে, আরো অনেক কিছু থাকে।
বুকে ব্যথার প্যাটার্ন কেমন সেটা দিয়ে অনুমান করা যায় এটা কোন organ related ব্যথা। details history নিলে ঠিকঠাক provisional & differential diagnosis সেট করে investigation & treatment plan করা যায়।
বুকে ব্যথা হলেই রোগী প্রথমে যে ভয় পায়, এটা heart এর ব্যথা কিনা- heart attack হলো কিনা। Cardiac chest pain এর অনেকগুলো cardinal features আছে। সেসব থেকে অনুমান করা যায় এটা cardiac pain না, অন্য কিছু।
অনুমান না করা গেলে, risk factors থাকলে clinical suspicion অনুযায়ী শুরুতে নিয়ম অনুযায়ী ECG, ETT, Echo, Trop I করা যায়। সব negative, তারপরও Aspirin সহ কিছু anti-ischaemic therapy তাকে প্রেসক্রাইভ করা হয়।
ওষুধ খেয়ে রোগীর বুকে ব্যথা কমে না। রোগী প্রথম ডাক্তারের কাছে আবার যাওয়ার পর চিকিৎসকের কাছে তখন মনে হয় এটা cardiac pain না - সম্ভবত musculoskeletal pain, তাই তিনি রোগীকে অন্য এক বিশেষজ্ঞের কাছে পাঠান যিনি রোগীর MSK pain ডায়াগনোসিস রেখে NSAID with PPI, skeletal muscle relaxant & anti-spasmodic, Calcium Vitamin D প্রেসক্রাইভ করেন। এগুলো খেয়ে রোগীর ব্যথা কমেনা, উল্টো আরো বাড়ে।
রোগীর chest pain কিন্তু squizzing না, dull aching না, tearing না, sharp না, বরং burning. এই pain কোন movement এ না, বরং after meal আরো বাড়ে, রাতে খেয়ে দেয়ে শোয়ার পর বাড়ে, water brush হয়। এই ব্যথা arm বা jaw তে radiate হয়না, বরং এই episodic pain একই সাথে upper abdomen, upper back & chest এ অনুভূত হয়।
Pain elaboration এ
SOCRATES - অর্থাৎ Site, Onset, Character, Radiation, Associated symptoms, Timing, Exacerbating/relieving factors, Severity মাথায় রেখে হিস্ট্রি নিতে হয়। ঠিকভাবে হিস্ট্রি নিলে rule of two অনুযায়ী system localize করা যায়।
এই রোগীর chest pain এর কারণ GI tract - esophagus & stomach. হিস্ট্রিতে সব মিলানো যায়। হিস্ট্রি মিলে যাওয়া এবং precordium, chest, chest musculoskeletal examination নর্মাল পাওয়া। একটি পরীক্ষা indication অনুযায়ী।
upper GI tract endoscopy তে gastric antrum & duodenum এ multiple ulcers, আর তার CLO (campylobacter like organism) positive. অর্থাৎ this is a case of PUD (peptic ulcer disease), যার অন্যতম কারণ H. Pylori bacteria, পাশাপাশি অন্যান্য risk factors - যেমন drugs & diet.
রোগীর ভাষ্যমতে এতদিন ব্যথার জন্য অনেক টেস্ট করেছে, অনেক ব্যথার ওষুধ খেয়েছে, অবশেষে কারণ ধরা পড়েছে।
কাওসার
কে-৬৫
