Habijabi Logo

হাবিজাবি-৩৭৪

psychiatrypharmacology
***************************************************************
Author:Dr Kawsar Uddin (DMC K-65)
5 min read
May 23, 2026 at 1:50 PM
33 comments
2 images
Media File (1/2)
Episode illustration

#হাবিজাবি_৩৭৪

বাংলাদেশে অনেক prescription এ নীরব মহামারী বিখ্যাত এক গোলাপী ওষুধ!

এটা রোগী খায় tension এ,

অনেক ডাক্তার দেয় gastritis dyspepsia তে (সংযুক্ত ছবি),

কেউ দেয় bodyache & headache এ,

কেউ খায় ঘুমের জন্য,

কারো কারো কাছে এটা নাকি প্রেশারের ওষুধ - খেলে মাথা ঠান্ডা থাকে,

ফার্মেসি দেয় মন খারাপে,

আর অনেকে খেতে খেতে ভুলেই যায় কেন শুরু করেছিলো!

এই গোলাপি ওষুধ হলো Flupenthixol+Melitracen কম্বিনেশন, যা এদেশে অধিকাংশ কোম্পানির বাহারী বিভিন্ন নামে মার্কেটে পাওয়া যায়।

যেখানে psychotherapy কম, psychiatric evaluation কম, follow-up culture দুর্বল, সেখানে এই ওষুধটা এখন quick emotional fixer হয়ে গেছে!

ভয়ংকর ব্যাপার হলো ইদানীং অনেকের prescription এ এই ওষুধটা casually gastric + tension এর tablet হিসেবে দেওয়া হয়, ফার্মেসি থেকে invariably দেয়া হয়, অনেক রোগী নেশার মত খায়!

এই combination আসলে কী?

Flupenthixol হলো একটি thioxanthene class typical antipsychotic. এটার low dose এ কিছু anxiolytic ও activating effect দেখা যায়। Melitracen হলো একটি tricyclic antidepressant (TCA). এই দুই এ মিলে এই fixed dose combination.

typical antipsychotic টি dopamine receptor block করে কাজ করে। আর TCA serotonin ও norepinephrine reuptake inhibit করে। অর্থাৎ pharmacology perspective থেকে এটা হালকা tension এর কোন vitamin না, রোগীরা যা মনে করে খায়! এটা CNS acting psychotropic drug combination.

এই combination এর US FDA approval নেই। অনেক দেশেও এই combination accepted standard guideline based antidepressant therapy না। প্রতিবেশী দেশ India তেও rationality নিয়ে controversy হয়েছে এবং ban/unban/legal review পর্যন্ত গেছে।

প্রশ্ন হলো,

benefit-risk profile justified কিনা,

safer alternatives available থাকা সত্ত্বেও এর indiscriminate use দরকার আছে কিনা।

indication কোথায়?

কিছু দেশে historically এটি ব্যবহৃত হয়েছে,

Mild to moderate anxiety with depression,

Mixed anxiety depressive state,

Psychosomatic symptoms with anxiety,

Somatoform disorder এর selected case এ,

কিছু recent small trial refractory chronic cough এ neuromodulator হিসেবে benefit দেখিয়েছে।

কিন্তু এটাকে universal anxiolytic হিসেবে use করার evidence খুব strong না। medicine এর মূল বইপুস্তক কোনোটাই এটাকে mainstream first line psychiatric therapy হিসেবে promote করে না। modern psychiatry guideline SSRI/SNRI ভিত্তিক therapy, psychotherapy ও individualized management বেশি emphasize করে।

বাংলাদেশে কী হচ্ছে?

এখানে বাস্তবতা ভয়ংকর!

Gastritis

IBS

বুক ধড়ফড়

tension

insomnia

dizziness

exam stress

marital stress

office stress

মাথা কাজ করছে না

এই সবকিছুর solution হিসেবে এই combination!

অনেকে বছরের পর বছর খাচ্ছে। কারণ কখন ডাক্তার চলবে লিখে দিচ্ছে, যেমন সংযুক্ত ছবিটি। কেউ আবার নিজে নিজেই দীর্ঘদিন খাচ্ছে, ডাক্তার হয়তো লিখেছে ১ মাস, কিন্তু dependency risk explain করেনি। অনেক রোগী মনে করেন এটা নার্ভের vitamin!

এর contraindication / major caution:

Mania or bipolar disorder

Psychosis without proper evaluation

Severe liver disease

Acute alcohol intoxication

Narrow angle glaucoma

Prostatic hypertrophy / urinary retention

Cardiac conduction defect

Seizure disorder

concomitant MAOI use

Severe suicidal risk without monitoring

বিশেষ করে elderly patient এ anticholinergic ও cardiac risk গুরুত্বপূর্ণ।

Common short term adverse effect:

Drowsiness

Dry mouth

Constipation

Blurred vision

Dizziness

Orthostatic hypotension

Restlessness

Tremor

Palpitation

Tachycardia

অনেকে ভালো লাগছে ভাবেন কারণ sedative effect হচ্ছে। কিন্তু symptom suppression আর disease treatment এক জিনিস না, এটা অনেকেই বোঝেন না।

Long term side effects:

এখানেই আসল বিপদ, কারণ এই combination এ typical antipsychotic আছে, অর্থাৎ long term neurological complication possible, যেমন Flupenthixol থেকে,

Extrapyramidal symptoms (EPS)

Parkinsonism

Akathisia

Dystonia

Tardive dyskinesia

Emotional blunting

Cognitive slowing

আর Melitracen অংশ থেকে,

Weight gain

Sexual dysfunction

Anticholinergic burden

Arrhythmia risk

QT prolongation

Sedation

Withdrawal symptom

দীর্ঘদিন খাওয়ার পর হঠাৎ বন্ধ করলে—

অনেকের anxiety rebound, insomnia, irritability অনুভব করেন। এরপর রোগী ভাবে, এই ওষুধ ছাড়া চলেই না! আর এভাবেই psychological dependence culture তৈরি হয়।

সবচেয়ে ভয়ংকর misuse কোথায়?

বাংলাদেশে functional symptom দেখলেই এই combination দিয়ে দেওয়া হয়। কেউ মানুষ IBS নিয়ে আসলে সে হয়তো anxiety তে আছে, বা আবার হয়তো colon cancer এর early symptom. একজন বুক ধড়ফড় নিয়ে আসলে সে হয়তো panic disorder এ ভুগছে, বা আবার hyperthyroidism বা arrhythmia ও হতে পারে। কিন্তু proper evaluation ছাড়া psychotropic দিয়ে symptom suppress করা dangerous shortcut medicine.

এই ওষুধ prescribe করার সময় চিকিৎসকদের জন্য গুরুত্বপূর্ণ হলো, রোগীর কি:

Proper psychiatric assessment হয়েছে?

এটা adjustment disorder, anxiety disorder, depression নাকি শুধু life stress?

Non-pharmacological management চেষ্টা করা হয়েছে?

Safer first-line option আছে?

কতদিন চলবে?

Withdrawal plan আছে?

আমাদের সমাজে ইদানীং আর একটা বড় সমস্যা হলো emotion suppression medicine culture. আমরা এখন sadness tolerate করতে পারি না। stress tolerate করতে পারি না। ঘুম কম হলেই tablet খাই। একটু মন খারাপ হলেই tablet খাই। ফলাফল এই ধরনের adverse effects সম্পন্ন psychotropic combination গুলো সাধারণ মানুষের daily coping tool হয়ে যাচ্ছে।

Medicine এর কাজ জীবনকে numb করা না। Medicine এর কাজ রোগকে scientifically treat করা। সব tension এ tablet লাগে না। সব stress কিন্তু psychiatric disease না। আর সব psychotropic ওষুধ harmless না। Rational prescribing এখন শুধু academic discussion না, public safety issue ও বটে।

কাওসার

কে-৬৫

keywords:Flupentixol-MelitracenAntipsychoticDrug dependenceExtrapyramidal symptomsIrrational prescribing

Comments (33)

Unknown
10w

Sir, Safer alternative names?

Kawsar Uddin
10w

Anonymous member 631 as per diagnosis medications will be directed, other TCA SSRI SNRI, atypical antipsychotics where indicated, counselling.

Dr-Md Abu Sufian
10w

আমার খালাতো বোনকে দেখলাম, তাকে Angenta BD dose এ চলবে দেয়া হয়েছে।

Comment attachment
Kawsar Uddin
10w

Dr-Md Abu Sufian alarming! Is it prophylaxis for mixed headache! Besides 2 migraine abortive medications together, one of them is Tolfenamic acid which will be responsible for dyspepsia & even PUD.

PeacefulFlower95
10w

Dr-Md Abu Sufian একজন চিকিৎসক কীভাবে একদিকে angenta আরেকদিকে bdz /rivotril চলবে দিতে পারে!?

Dr-Md Abu Sufian
10w

PeacefulFlower95 xray PNS a sinusitis nai tao antibiotics deya hoyese..

Tasin Rasel
10w

PeacefulFlower95 এই রকম হাজার টা প্রেস্ক্রিপশন দেখাতে পারি বিভিন্ন সর্বোচ্চ লেভেলের বিশেষজ্ঞ থেকে শুরু করে নবীন বিশেষজ্ঞ দের লিখা।

Fahad Bin Habib
10w

অনেক সিনিয়র স্যারদের প্রেসক্রিপশনে লং-টার্ম Amitriptyline 12.5mg + Chlordiazepoxide 5mg কম্বিনেশন চলবে লিখতে দেখি। এ ব্যাপারে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানতে চাই। জাযাকাল্লাহ খাইরান।

Kawsar Uddin
10w

Fahad Bin Habib Long term sedative chlordiazepoxide causes dependency, so better avoid prolonged use. TCA can be given for prolonged periods in definite indications with a gradual withdrawal plan.

Zubaer Zahid
10w

Kawsar Uddin should we start at 25 mg and then tapper?

Khandker Mustakim Ahammad
10w

যাদের palpitation and restlessness with tremor developed করেছে তাদের জন্য চিকিৎসা প্লান কি হতে পারে স্যার

Kawsar Uddin
10w

Khandker Mustakim Ahammad withdraw the offending drug.

Khandker Mustakim Ahammad
10w

Kawsar Uddin হুট করে বাদ।দেওয়া যায় না। শরির আরও খারাপ হয়

Kawsar Uddin
10w

Khandker Mustakim Ahammad not sudden, gradual withdrawal

Khandker Mustakim Ahammad
10w

Kawsar Uddin Thank u sir.

Unknown
10w

Sir diabetic neuropathy teo khub use hocche. Safe option ki hote pare?

Kawsar Uddin
10w

Anonymous member 901 SNRI, TCA, GABA analogues.

Sanjida Sultana
10w

Most abused drug in BD is Montelukast and Flupentixol+Melitracen combination! Recently got a prescription by a renowned Cardiologist sir, who prescribed the combination to a BVD pt! How funny it is!

Kawsar Uddin
10w

Sanjida Sultana It's all about montelukast https://www.facebook.com/share/p/1JD2KbHy97/

Md Sharif Ur Rahman
10w

চিন্তা দূর করতে মেডিসিন টি কার্যকর। আপনি যাই বলেন না কেন

Golam Morshed Ifti
10w

Md Sharif Ur Rahman এখন স্যার substance abuse ও তো চিন্তা দুর করতে কার্যকর।

Md Sharif Ur Rahman
10w

Golam Morshed Ifti substance abuse to addiction kore

Golam Morshed Ifti
10w

Md Sharif Ur Rahman এটাও তো স্যার যতদূর জানি ডিপেন্ডেন্সি তৈরি করে। রোগী টানা দুই বছর হয়ে গেছে খায় এবং ছাড়তে পারছেও না।

Md Sharif Ur Rahman
10w

Golam Morshed Ifti addition and dependency are not same

AdventurousFlower3196
10w

বর্তমানে চলছে reelife

Sayed Abrar
10w

এসব বলে লাভ নাই। আমি অনেক রোগী কে বললাম না খেতে,আমার মুখের উপর প্রফেসরের প্রেশক্রিপশান বের করে বলে- স্যার দিয়েছে। এখন আমি ভাই ছোট ডাক্তার,স্যারের উপর কথা বলতে পারি? কিচ্ছু করার নাই। ঔষধ কোম্পানী বানিয়েছে,সুতরাং কাস্টোমার থাকবেই।

Ahmed Wasif Zawad
10w

Sayed Abrar ২০১৬ থেকে Melitracen একটা European Banned প্রোডাক্ট।কিন্তু তারপরেও এইটা অনেকের প্রিয় ওষুধ।এইটা খাইলে রোগী পিনিকে থাকে।

Habibullah Khan
10w

বড় স্যাররা লেখে, দিলেই শান্তি। না খেলে বুক ধড়ফড়, রেস্টলেস হয়ে যায় রোগী। যারা দীর্ঘদিন ধরে খাচ্ছে, না খেলে সমস্যা হচ্ছে তাদের জন্য ট্রীটমেন্ট প্লানটা বলবেন প্রিজ।

Kawsar Uddin
10w

Habibullah Khan choose alternative TCA, it will also help in sedation if necessary. For palpitation choose a nonselective beta blocker if there is no bronchial asthma. All such treatments are for a short duration, and plan for gradual tapering off with appropriate counselling.

Zubaer Zahid
10w

Amar olpo experience theke ja bujhlam Chamber practice khub jotil .uncertain.Magic na dakhala patient hoi na. Boro sir ra ai magic dakhanor jonnei aigulo lekhe ..

straightforwardSh
10w

প্রফেসর স্যাররাও লিখেন প্রায়ই

Shovendo Shekhar
10w

যত খারাপ বানাইছেন অত খারাপ ত দেখিনা।সাইড ইফেক্ট আর Efficacy onno drug er sathe compare korle আমিত অত খারাপ দেখিনা।এই ড্রাগ খেয়ে কার কি হয়ে গেছে?সব anti depressant and anti psychotics er side effects kom beshi ache..withdrawal effect o ache.

Minhajul Islam
10w

এই মেডিসিন যারা একবার শুরু করে, তারা লাইফ লং খেতেই থাকে। আর কনসালট্যান্টরাও অহরহ চলবে দিয়ে রাখে। কথা হচ্ছে এই কম্বিনেশন এর সেইফ অল্টারনেটিভ কী? সব এন্টিসাইকোটিক, এন্টিডিপ্রেসেন্ট, এনক্সিওলাইটিক এর সেইম কম্পলিকেশন। এক্সাক্টলি কম্পেয়ার করলে লং-টার্ম ইউজে সাইড ইফেক্ট কম কোন SSRI/SNRI, TCA,Antipsychotic এর? Fluoxetine, Duloxetine, Amitriptyline, Quietapine, Clonazepam এইগুলাও তো লং-টার্ম ধরে খাচ্ছে অনেকেই।