Habijabi Logo

হাবিজাবি-৩৮০

neurologypediatricsgastroenterology
*******************************************************************************
Author:Dr Kawsar Uddin (DMC K-65)
4 min read
June 19, 2026 at 12:18 PM
87 comments
1 images
Media File (1/1)
Episode illustration

#হাবিজাবি_৩৮০

১৮ বছরের এক তরুণ। তার সমস্যা ব্রণ (Acne vulgaris). বিশেষজ্ঞ চিকিৎসক তাকে Doxycycline সহ বেশি কিছু ওষুধ প্রেসক্রাইব করলেন। Doxycycline ওষুধটি Acne এর জন্য বহুল ব্যবহৃত, কার্যকর এবং অধিকাংশ ক্ষেত্রেই নিরাপদ। কিন্তু একটা ছোট্ট সমস্যা হলো (রোগীর ভাষ্যমতে):

রোগীকে ঠিকভাবে বলা হলো না

ক্যাপসুল কীভাবে খেতে হবে,

কতটুকু পানি দিয়ে খেতে হবে,

খাওয়ার পর কতক্ষণ শোয়া যাবে না,

রাতে ঘুমানোর ঠিক আগে ওষুধ খেয়ে শুয়ে পড়বে না।

ফলাফল?

কয়েকদিন পর রোগীর শুরু হলো:

গিলতে ব্যথা (Odynophagia)

গিলতে কষ্ট (Dysphagia)

বুকের মাঝখানে জ্বালাপোড়া

খাবার আটকে যাওয়ার অনুভূতি

এসব সমস্যা নিয়ে রোগী আরেক ডাক্তারের কাছে গেলেন। সেখানে বিস্তারিত Drug History নেওয়া হলো না। Dysphagia + বুক জ্বালা = GERD, এই সরল সমীকরণ ধরে তাকে শুরু করে দেওয়া হলো Triple Therapy!

কিন্তু রোগীর GERD ছিল না।

তার হয়েছিল Doxycycline induced Pill Esophagitis. রোগী যখন আমার কাছে আসে দেখি মাস্ক পড়া, সাথে বাবা মা - তাদের চিন্তিত মুখ। রোগী গলা থেকে বুকে হাত দিয়ে দেখালো খাবার খেতে গেলে ব্যথা হয়। ছোট বেলায় গোয়েন্দা হওয়ার শখ ছিল, শার্লক হোমস পড়েছি অনেকবার। আর সেই সূত্র ধরে রোগীর হিস্ট্রি নিতে গিয়ে অনেক অনেক প্রশ্ন জিজ্ঞেস করি, ক্লু যদি পাওয়া যায়। মাস্ক পড়ে আছে, তাই প্রথমেই জিজ্ঞাসা করলাম মুখে ব্রণ আছে?

আছে।

ওষুধ খান?

একটা ক্যাপসুল খাই!

Doxicap?

হ্যা!

হা হয়ে গেছে বাপ মায়ের মুখ। কিভাবে বুঝলাম??!!

মাঝেমাঝে এভাবে একটু অবাক করে দিতে ভালোই লাগে। যাই হোক, তাদের বুঝিয়ে বললাম এরকম হয় অনেক সময় এই ওষুধে, কিভাবে হয় বিস্তারিত বুঝিয়ে দিলাম। রোগী অলরেডি triple therapy শুরু করেছে, খেয়ে উন্নতি হয়নি বরং কষ্ট বাড়ছে। ভাগ্যিস ২য় ডাক্তার tetracycline দিয়ে বসে নি! triple therapy লাগবে না, doxicap বন্ধ - এটাই চিকিৎসা জানিয়ে বিদায় করে দিলাম।

Pill Esophagitis কী?

কিছু ওষুধ খাদ্যনালিতে (Esophagus) আটকে গিয়ে local chemical damage করে। একে বলে Drug induced Esophagitis বা Pill Esophagitis.

সবচেয়ে বেশি দায়ী কোন কোন ওষুধ?

Doxycycline

Tetracycline

Clindamycin

Bisphosphonates

Potassium chloride

Ferrous sulfate

NSAIDs

Ascorbic acid

এর মধ্যে Doxycycline হলো most common cause.

Doxycycline এই সমস্যা করে কেন?

Doxycycline capsule যদি খাদ্যনালিতে আটকে যায় তবে সেটি local acidic injury করে।

ফলাফল:

Mucosal erosion

Ulceration (ক্যাপসুলের ২ মাথা আটকে মুখোমুখি ulcer হয়, তাই তার নাম kissing ulcer, endoscopy তে ছবির মত দেখা যায়).

Inflammation

এবং রোগী কয়েকদিনের মধ্যেই Dysphagia বা Odynophagia নিয়ে হাজির হয়।

সাধারণত কোথায় ulcer হয়?

Endoscopy তে সবচেয়ে বেশি দেখা যায়:

Mid esophagus

বিশেষত,

Aortic arch level

Left atrial impression level

কারণ এই জায়গাগুলোতে capsule আটকে যাওয়ার প্রবণতা বেশি।

রোগী কী কী ভুল করেছিল?

জিজ্ঞেস করলে প্রায়ই পাওয়া যায়:

অল্প পানি দিয়ে capsule খেয়েছে

খাওয়ার সাথে সাথেই শুয়ে গেছে

রাতে ঘুমানোর আগে খেয়েছে

বিছানায় শুয়ে ওষুধ খেয়েছে

আসল ভুল কি শুধু রোগীর?

না।

এখানে চিকিৎসকেরও দায়িত্ব আছে।

Doxycycline লিখে দেওয়ার সময় রোগীকে অবশ্যই বলতে হবে,

অন্তত 200–250 mL পানি দিয়ে খেতে হবে

খাওয়ার পর কমপক্ষে 30 মিনিট সোজা হয়ে থাকতে হবে

শুয়ে খাওয়া যাবে না

ঘুমানোর ঠিক আগে খাওয়া যাবে না

এগুলো না বললে Pill Esophagitis হওয়ার ঝুঁকি অনেক বেড়ে যায়।

দ্বিতীয় ভুল কোথায় হলো?

২য় চিকিৎসক যিনি GERD ডায়াগনোসিস করে Triple therapy শুরু করেছেন তিনি রোগীর কাছে খুব গুরুত্বপূর্ণ এল্পটি প্রশ্ন করেননি,

'নতুন কোনো ওষুধ শুরু করেছেন?'

History taking medicine এর সবচেয়ে সস্তা, কিন্তু সবচেয়ে শক্তিশালী investigation. অনেক সময় হাজার টাকার পরীক্ষা যা ধরতে পারে না, ৩০ সেকেন্ডের History তা ধরে ফেলে।

Dysphagia মানেই GERD?

একদম না।

GERD এর রোগীরা সাধারণত বলে:

Heartburn

Regurgitation

Sour taste

কিন্তু Pill Esophagitis এর রোগীরা প্রায়ই বলেন:

গিলতে ব্যথা

গিলতে কষ্ট

হঠাৎ শুরু

নতুন ওষুধ শুরু করার কয়েকদিনের মধ্যে

এই History টাই diagnosis এর চাবিকাঠি।

অধিকাংশ pill esophagitis এর রোগী ১-২ সপ্তাহের মধ্যেই সুস্থ হয়ে যায়, এই কটা দিন সে নরম খাবার খাবে।

কাওসার

কে-৬৫

keywords:Abdominal migraineRecurrent abdominal painBrain-gut axisFunctional gastrointestinal disorderPediatric migraine

Comments (87)

Ujjal Chandra Paul
6w

Thanks Vai

Alauddin AL HaSan Galácticos
6w

Ujjal Chandra Paul ইউ আর এ গ্রেট ফিজিশিয়ান

Kawsar Uddin
6w

Ujjal Chandra Paul Thanks for reading always.

Shamim Ahmed Shuvo
6w

Excellent presentation

Kawsar Uddin
6w

Shamim Ahmed Shuvo Thanks for reading.

TalentedGrapefruit3533
6w

Thanks vaiya,interesting case solve

Kawsar Uddin
6w

TalentedGrapefruit3533 Most welcome

SilverOwl5210
6w

Renowned Dermatologist er kac theke Acne er treatment near por same prblm e suffer korte hoiecilo 2 months!!! Medicine near bepar e alada kono instructions dea hoi ni!

Kawsar Uddin
6w

SilverOwl5210 Proper drug intake & side effects instructions must be given in such medications.

Sonia Binte Siraj
6w

Sumaiya Abbas

Fariha Kanta
6w

নাপা ট্যাবলেট টা যে গলার মধ্যে ঘন্টার পর ঘন্টা আটকায় থাকে, আর তিতা লাগে তারপর সারাদিন। সেটা কি কোন সমস্যা? সব ওষুধই গলা দিয়ে যায় শুধু এই নাপাটাই গলা দিয়ে নামে না।

Kawsar Uddin
6w

Fariha Kanta একটু বড় সাইজের তাই এমনটা হয়। এটা তেমন সমস্যা না। বেশি পানি দিয়ে গিলতে হবে।

Kabir Ahamed
6w

টুপি খোলা অভিবাদন, ডা: Kawsar Uddin.

Nusrat Jahan Proma
6w

vai can u suggest a book where we can learn or know this things in details? As a gp, I also didn’t know this side effect or instructions for this drug consumption

IndigoCamel3011
6w

Nusrat Jahan Proma F

Kawsar Uddin
6w

Nusrat Jahan Proma I would recommend studying from standard pharmacology text books and internal medicine reference books. Repeated study & day to day practice at hospital will solidify the knowledge and help you in good prescribing & side effects counselling to patients.

Rummana Bari
6w

Excellent!

Kawsar Uddin
6w

Rummana Bari Thanks Mam

IntelligentCranberry4418
6w

Nice presentation

Kawsar Uddin
6w

IntelligentCranberry4418 Thanks

JoyfulNectarine3064
6w

Assalamu alaikum GERD এ কি heartburn ছাড়া angina like pain in chest ,back with burping , partially relieve by sitting straight or walking নিয়ে present করতে পারে ? TIA..

Kawsar Uddin
6w

JoyfulNectarine3064 GERD এ angina like pain হতে পারে। এটাকে cardiac angina মনে করে, ecg, echo নর্মাল থাকা সত্তেও, typical angina এর other feature না থাকা সত্ত্বেও, কোন IHD risk factor না থাকলেও কেই কেউ IHD treatment শুরু করে যেমন Aspirin, যা তার GERD symptoms আরো বাড়ায়, এ বিষয়ে পূর্বে পোস্ট দিয়েছি। GERD heart burn sitting & walking এ কমে যেতে পারে কারণ এতে reflux কম হয় due to gravity, এবং gastric emptying accelerated হয়।

JoyfulNectarine3064
6w

Thank you vaiya

Irin Ferdous
6w

Thank you so much for sharing this with us.

Kawsar Uddin
6w

Irin Ferdous Most welcome

Unknown
6w

Doxicycline কি ১ গ্লাস পানি দিয়ে B/M অর A/M খাবে?

Kawsar Uddin
6w

Anonymous member 603 after meal

Ck Roy
6w

· Reply

Tansib Jaman
6w

· Reply

Reply attachment
ঈশিতা আফরোজ রুমি
6w

Nurul Azom

Tanzin Binte Latif
6w

I wish there were more posts like this! Very much helpful.

Kawsar Uddin
6w

Tanzin Binte Latif Thanks for inspiring appreciation.

DrTamanna Tabassum
6w

Very much informative post.. Thank you so much vaia

Kawsar Uddin
6w

DrTamanna Tabassum Thanks for reading

Ipsha D.
6w

Nabonita vai এইজন্য ডক্সি খাইয়া বইসা থাকতাম ঘুম পাইলেও, আবার সব খাবার আগেপরে তো খাওয়াও যায় না। আরও কত ইফোর্ট দিব স্কিনের জন্য বল! তাও ঠিক হচ্ছে না

Nabonita Khandaker
6w

Ipsha D. Ami to eita first time janlam . Wow

Ipsha D.
6w

Nabonita Khandaker vuila geso..bolsilm

Nasim Ahmed
6w

Ipsha D. Sm

Unknown
6w

জাঝাকুমুল্লাহ।

Farzina Zesmin
6w

interesting case

Kawsar Uddin
6w

Farzina Zesmin Thanks Mam

Dr-Md Rafiqul Islam
6w

আমি এগুলো আগে হাতে লিখতাম, তারপর রোগী কে বুঝাতাম কিভাবে ২ গ্লাস পানি খেতে হবে, শোয়া যাবেনা। সাইড ইফেক্ট বলে দেই, মোবাইল নাম্বার দিয়ে দেই যাতে সমস্যা হলে কল করে। এজন্য সিল বানিয়ে নিয়েছি যাতে কষ্ট কম হয়। Rickettsial fever এ Drug of choice হলো Doxycycline. এ ছাড়া Doxycycline Acne তে বহুল প্রচলিত ঔষধ। সিল টা তে ঔষধের পাওয়ার লিখিনি কারন ৫০/১০০mg হাতে লিখে দেই। আবার রেনাটার ৫০mg মার্কেটে নেই, তখন অবলিক দিয়ে Doxin 50mg লিখে দেই।

Reply attachment
Dr-Md Rafiqul Islam
6w

Thank You vaiya for sharing this case..

Kawsar Uddin
6w

Dr-Md Rafiqul Islam জাজাকাল্লাহ খাইরান।

GentleNectarine9674
6w

আমার দুই বছরের বাচ্চাকে দিতাম পাঁচ মিলি র চামচে গুলিয়ে, আল্লাহ জানে ওর কতটা কষ্ট হয়েছে

CaptivatingCaterpillar2974
6w

ভাইয়া আমি জানিনা,আপনার চেম্বার এড্রেস পাওয়া যাবে কি না। তবে আপনার লেখা গুলো ফলো করি। আমার মতো হাজারো ফলোয়ার আছে আপনার। আপনার চেম্বার এড্রেস দিলে কৃতজ্ঞ থাকবো। ভাইয়া প্ল্যাটফর্ম এর রুলস অনুযায়ী আমি নিজের অরিজিনাল identification এখানে দিতে পারতেছি না। আপনি কাইন্ডলি কমেন্টেই আপনার চেম্বার এড্রেস দিয়েন প্লিজ।

Kawsar Uddin
6w

CaptivatingCaterpillar2974 Saturday to Thursday: Ibn Sina, Uttara 3-5 pm Omnicare, Shewrapara Mirpur 7-9 pm Friday 5-8 pm

CaptivatingCaterpillar2974
6w

Kawsar Uddin অসং্খ্য ধন্যবাদ ভাইয়া।

GrayWallaby6798
6w

Thank u. Notun kichu janlam. Ai drug ta ami PID,pelvic infection jonno valoi likhi.Jodi omidon or peritop dei. Tahole ki cholbe??

Kawsar Uddin
6w

GrayWallaby6798 Omidon Peritop is not mandatory here. Rather proper 'what to do' & 'what not to do' as written in the above post must be described in detail to the patient to prevent pill esophagitis.

Unknown
6w

What's the treatment of GERD? I wish i knew that earlier took doxicap for 3months now suffering from severe GERD May I have your chamber address plz

Kawsar Uddin
6w

Anonymous member 924 Lifestyle & dietary modifications. If hiatus hernia then some special advice. Avoiding offending drugs if present. Prokinetics, antacid & PPI if necessary. If H pylori is positive then eradication therapy. Saturday to Thursday: Ibn Sina, Uttara 3-5 pm Omnicare, Shewrapara Mirpur 7-9 pm Friday 5-8 pm

Shirin Binte Alam
6w

Thanks vaiya

Kawsar Uddin
6w

Shirin Binte Alam Most welcome

SincereMango2423
6w

ইন্টার্নশিপে মেডিসিন প্লেসমেন্টে শিখেছিলাম doxycycline induced oesophagitis এর কথা। আইএমো ভাইয়া ডিসচার্জ কার্ডে লিখে দেয়ার জন্য বলেছিলেন কিভাবে খেতে হবে যাতে oesophagitis না হয়। সার্জারী প্লেসমেন্টে এক পেশেন্টকে ডিসচার্জ দেয়া হচ্ছে doxycycline দিয়ে। আইএমো রা এতো বেশি টক্সিক ছিলেন যে উনাদের না জিজ্ঞেস করে একলাইন এক্সট্রা কিছু লেখা যাবে না। গেলাম আইএমো রুমে এই এডভাইজ লেখার জন্য যে ঘুমানোর আধা ঘন্টা আগে সোজা হয়ে খেতে হবে পুরো এক গ্লাস পানি দিয়ে।আইএমো পাত্তাই দিলেন না। বললেন এরকম নিয়ম নেই।

Kawsar Uddin
6w

SincereMango2423 আপনার এই শেখা এবং সেটা প্র‍্যাকটিস করা প্রশংসনীয়। ধন্যবাদ সেই IMO কে যিনি শিখিয়েছেন।

SincereMango2423
6w

Kawsar Uddin জ্বি আমি শ্রদ্ধার সাথে সবসময় স্মরন করি আমার ইন্টার্নশিপের মেডিসিন ডিপার্টমেন্টের সকল IMO CA Register দের মেডিসিনের প্রতি আমার সকল ভালোবাসার অনুপ্রেরণা উনারা

Dipty Nur
6w

Wow..Informative

Kawsar Uddin
6w

Dipty Nur Thanks

talibeilm1994
6w

thanks vai,we learn from your writings

Kawsar Uddin
6w

talibeilm1994 Most welcome

Razia Sultana Promy
6w

মাশাআল্লাহ

Kawsar Uddin
6w

Razia Sultana Promy Thanks

Subha Islam
6w

ভাইয়া শুধু doxicycline capsule কেন esophagus এ আটকায় এবং আলসার করে?অন্য কোনো ক্যাপসুল কেন ইসোফ্যাগাসে আটকায় না?

Kawsar Uddin
6w

Subha Islam অনেক ওষুধই কম বেশি আটকায়, আবার peristalsis এ ছুটে যায়, কিন্তু doxycycline একটু বেশি সময় আটকালেই local injury হয় due to its chemical components.

Oyshee Ghosh
6w

Informative

Kawsar Uddin
6w

Oyshee Ghosh Thanks

Shammi Nemc
6w

Very informative.

Kawsar Uddin
6w

Shammi Nemc Thanks

Maruf Hasan
6w

Thanks bhai. Fan of your habijabi series.

Kawsar Uddin
6w

Maruf Hasan Thanks a lot for reading.

Adila Sultana Liza
6w

Thanks for sharing this information.

Kawsar Uddin
6w

Adila Sultana Liza Most welcome

Nilima Afrin Anirban
6w

বাহহহ

Kawsar Uddin
6w

Nilima Afrin Anirban Thanks Apu

Crocodile's tear
6w

Dr House

Kawsar Uddin
6w

Crocodile's tear Thanks

Dr-Nishrat Jahan Jeba
6w

Informative..

Kawsar Uddin
6w

Nishrat Jahan Jeba Thanks

Mohammad Manikul Islam Sadhin
1h

Shameem Hossen আপনারে পুলিশ খুঁজছে।

Shameem Hossen
1h

Mohammad Manikul Islam Sadhin থানার সামনে বসে আছি ।

Dr-Azharul Islam
6w

Thank you so much for sharing your experience

Kawsar Uddin
6w

Dr-Azharul Islam Most welcome

Sanjida Afroz
6w

দারুণ

Kawsar Uddin
6w

Sanjida Afroz Thanks

Smita Karmoker
6w

Same thing happened with me

Rumana Alim
5w

Very true. History taking very important. But observing physicians are not taking history seriously, quickly trying to dispose the patients. Thanks for sharing such a important information.