#হাবিজাবি_৩০৯
এই যে রোগীর পা দুটো hyperpigmented, কেন এমন হলো, কিভাবেই বা হলো?
পা দুটো দেখতে উল্টানো champagne bottle এর মত - inverted champagne bottle appearance - কারণ ankle এর জায়গাটা চিকন হয়ে আছে, এটিও বা কেন কিভাবে হলো?
এই রোগীর দীর্ঘদিন ধরে leg edema, bilateral pitting edema.
এরকম leg edema থাকলে প্রথমে cardiac cause চিন্তা করি। যেমন facial edema থাকলে renal cause চিন্তা করি। abdominal edema অর্থাৎ ascites থাকলে hepatic cause আগে চিন্তা করি।
তো রোগীর কারণ cardiac, অর্থাৎ heart failure. Left heart failure হলে আগে pulmonary edema হয়, আর right heart failure হলে হয় এরকম leg edema.
তো রোগীর right heart failure বা যেটির অপর নাম congestive cardiac failure (CCF), এটি কেন হচ্ছে?
CCF এর অন্যতম কারণ হলো pulmonary HTN, রোগীর এমন কিছু clinical feature পেয়ে করা হলো echocardiography - যেখানে moderate to severe pulmonary HTN পাওয়া গেল।
কারণ কি রোগীর pulmonary HTN এর?
pulmonary HTN এর একটি অন্যতম কারন হলো pulmonary arterial hypoxaemia, অর্থাৎ কম O2, আর এই কম O2 আসার গুরুত্বপূর্ণ কারণ হলো pulmonary disease যেমন pulmonary fibrosis/DPLD. রোগীর chest auscultation এ bibasal fine end inspiratory crepitation পাওয়া গেল যার post-tussive alteration নাই। অর্থাৎ তার lower zone DPLD আছে।
এই DPLD এর অনেক কারণ থাকতে পারে, যেমন connective tissue disease, few specific drugs, asbestos exposure, আর কোন কারণ খুঁজে না পেলে IPF (idiopathic pulmonary fibrosis). রোগী smoker - একটি risk factor.
RHF/CCF এর জন্য inferior venacava তে congestion হয়, কারণ venacava শেষ হয় right heart এ এসে। right heart e pressure বেশি তাই তার venacaval pressure বেশি, আর বেশি pressure cross করে venous blood আসতে পারছে না, ফলে তৈরি হচ্ছে venous congestion.
Leg venous congestion এর জন্য leg edema.
Hepatic venous congestion এর জন্য ascites & abdominal tenderness. USG তে ঠিক এই কথাটিই বললো - Hepatic congestion.
অর্থাৎ তার যে congestive cardiac failure আছে এটা অনেকটাই নিশ্চিত।
এদিকে Ascites & edema হয়ে এর তার third space fluid loss হচ্ছে - কমছে circulatory volume, পাশাপাশি ascites বেশি হলে প্রেশার পরে কিডনির উপর - abdominal compartment syndrome (ACS), এতে renal function impaired হয় - হয় pre-renal AKI.
অন্যদিকে gut edema, gut compression হয়ে constipation. এতে ঝুঁকি বাড়ে SBP (spontaneous bacterial peritonitis) হওয়ার, hepatic encephalopathy হওয়ার।
আবার hepatic congestion হয়ে তার liver function impaired হয়েছে। SGPT, SGOT, PT, bilirubin বেশি।
আবার এরকম venous stasis হওয়ায় ঝুঁকি বাড়ে deep vein thrombosis ডেভেলপ করার। তার D-Dimer বেশি।
অন্যদিকে তার scarred lung due to DPLD is more prone to catch infection & develop malignancy. রোগীর long term low grade fever ছিল - কোন infection. আগে কোথাও CXR opacity দেখে কেউ anti-TB শুরু করেছে। রোগীর SGPT 250+, SGOT 750+, রোগী non alcoholic. একদিকে hepatic congestion due to CCF, অন্যদিকে probably drug induced hepatitis, বন্ধ রাখা হলো তার anti-TB.
যা দিয়ে শুরু করেছিলাম এবার ঠিক সেখানে ফিরে যাই। পায়ের রোগটা হলো stasis dermatitis (gravitational eczema) - দীর্ঘদিন venous congestion এর জন্য এমনটা।
এমন hyperpigmentation due to hemosiderin deposition due to long standing venous congestion.
আর inverted champagne bottle appearance due to lipodermatosclerosis due to fibrosing panniculitis of the subcutaneous tissue due to long standing edema. এরকম edema hemosiderin deposition হতে পারে due to chronic venous insufficiency due to valve incompetence, or due to primary or secondary vasculitis.
এক পা থেকেই কত রোগের খবর পাওয়া গেল। আল্লাহ তাকে দ্রুত সুস্থতা দান করুক।
কাওসার
কে-৬৫
