#হাবিজাবি_৩৪৯
#A_body_full_of_infections
পুরুষ রোগী, বয়স ৫৪। ৪ মাস ধরে জ্বর। জ্বরের কারণ কেউ বলেছে Typhoid, কখনো বা Dengue. অনেক চিকিৎসা পেয়েছে, নিয়েছে oral & IV Antibiotics, কিন্তু জ্বর তার কমেনি।
তো এরকম PUO (pyrexia of unknown origin) নিয়ে তাকে আমার কাছে পাঠানো হয়।
রোগী রুমে ঢুকতেই দেখি, lean & thin একজন মানুষ, তার জ্বরের প্যাটার্ন,
Evening rise of temperature
Fever with chils & rigor
জ্বর কখনো কম, কখনো বেশি।
রোগী Diabetic, কিন্তু not well controlled. সব মিলিয়ে রোগীর জ্বরের কারণ কোন infection এতটুকু বুঝলাম, infection কোথায় এটা এখন খুঁজে বের করতে হবে। fever, cough, weight loss, তাই ১ম যে differential চোখ বন্ধ করে চিন্তা করা যায় সেটা TB, এরপর malignancy.
রোগীর মাঝেমাঝে কাশি হয়, কখনো কখনো কফ বের হয়, অর্থাৎ তার Respiratory tract infection থাকতে পারে।
Poorly controlled diabetic রোগী, খায় Empagliflozin, এই দুই কারণে তার Urinary tract infection ও হতে পারে। polyuria ছাড়া তার আর কোন urinary symptoms নাই।
History নেয়া শেষে infection source চিন্তা করে শুরুতেই respiratory system examination. আহ ইউরেকা, lungs ভর্তি findings. findings সুন্দর দেখে পরীক্ষা স্টাইলে সময় নিয়ে শুইয়ে বসিয়ে chest দেখলাম। আলহামদুলিল্লাহ, রোগীর একটু প্রশংসা, এত সুন্দর করে তাকে টিপেটুপে আগে কেউ দেখেনি।
তার Trachea is shifted to left. Bilateral scattered crepitation, left এ বেশি, fine with coarse crepitation, কোন clubbing, cyanosis নাই।
বাকি system দেখা শেষে chest x-ray এডভাইস করে ফিল্ম নিয়ে আসতে বলি তখনই।
CXR ছবিতে, full of Miliary mottling
1st differential Miliary tuberculosis
তারপর আরও কিছু differential মাথায় রেখে এডভাইস করি,
Sputum geneXpert ultra
Sputum culture & sensitivity
HRCT chest
CBC, Urine R/E
Urine R/E তে 25-30 Pus cell.
এটা দেখে Urine culture & sensitivity দিই। ESR 60+
ফাইনালি,
HRCT: ছবিতেই আছে। ফকফকা ফাইন্ডিংস। সাথে right upper lobe এ cavitary lesion.
Sputum geneXpert ultra: MTB detected, RIF sensitive
A open case of Tuberculosis
Sputum C/S: Pseudomonas পাওয়া গেল। যেখানে অধিকাংশ antibiotics ই resistant!
Urine C/S: Klebsiella
Diabetic & immunocompromised এ রোগী শরীরে বহন করছে তিন তিনটা খতরনাক bacteria. থাকতে পারে fungal infection ও।
শুরু করা হল Anti TB + Antibiotic for RTI & UTI as per sensitivity
ধন্যবাদ রোগীর লোকদের। তারা সুন্দরভাবে সবগুলো টেস্ট করেছেন, যেখানে খুঁজে পাওয়া গেল রোগীর অনেকগুলো অজানা ইনিফেকশন যা তার এই দীর্ঘদিনের pyrexia of unknown origin এর কারণ। রোগী open case, তার close contact দেরও screening করতে হবে, তাদের লাগতে পারে Anti TB prophylaxis.
কাওসার
কে-৬৫

