#হাবিজাবি_২৮৫
ভদ্রমহিলার বয়স ৭২। তিনি Hypertensive, আর এ জন্য তিনি খেয়ে আসছেন Olmesartan+Hydrochlorothiazide ও Metroprolol.
শুরুতে তিনি Amlodipine খেতেন, Ankle oedema হয় দেখে অনেক আগেই তা বাদ দিয়েছেন।
BP ভাল নিয়ন্ত্রণে থাকলেও, কিছুদিন সেটি বেশি থাকছে। ওনার ছেলে আমাকে জিজ্ঞেস করলেন কি করবেন, কি ওষুধ খাওয়াবেন।
তাকে S. Creatinine, S. Electrolyte, Urine R/E, Fasting lipid profile, CBC, RBS করে রিপোর্ট পাঠাতে বলি।
S. Electrolyte খেয়াল করুন, Na: 101
কিন্তু তার Hyponatremia related কোন symptoms নাই। রোগী দিব্যি সুস্থ, হেঁটে চলে বেড়াচ্ছে।
রিপোর্টে ভুল থাকতে পারে, repeat করতে বলি। তারপরও Hyponatremia হওয়ার aetiology গুলো চিন্তা করছি। তেমন কিছু মিলছে না, GI loss এর হিস্ট্রি নাই, renal loss থাকতে পারে - তবে তেমন কোন হিস্ট্রি বা symptoms নাই - মিলছে না অন্য renal report এর সাথে। Hydrochlorothiazide খাচ্ছে যা কিছুটা Hyponatremia করতে পারে, করতে পারে Olmesartan ও, কিন্তু তাই বলে এত বেশি। সম্ভাবনা মাথায় রেখে অন্য রিপোর্ট দেখা শুরু করি।
Lipid profile খেয়াল করুন, LDL বেশি - machine count করতে পারছে না, TG ও বেশি! ইউরেকা!!
Hyponatremia আমরা প্রায়শই পাই, নানাবিধ differential Dx চিন্তা করি, খুঁজে বেড়াই aetiology. পাশাপাশি শুরু করি Hyponatremia management, কারো ক্ষেত্রে করি fluid restriction - যদি সেটা SIADH হয়, কারো ক্ষেত্রে দিই NaCl infusion যা হতে পারে 3% বা 0.9%, কারো জন্য Tab. NaCl বা table salt ই যথেষ্ট।
কিন্তু Hyponatremia কখনো কখনো pseudo-Hyponatremia হতে পারে! এর অর্থ হল: রিপোর্টে দেখা যাবে Hyponatremia - কিন্তু প্রকৃতপক্ষে Na level ঠিক আছে বা এত কম না!
এরকম Hypertriglyceridemia (TG বেশি) & Hypercholesterolemia (LDL বেশি) তে এই ঘটনাটি ঘটে। কিন্তু কিভাবে ঘটে?
TG & LDL রক্তে থাকা plasma water কে replace করে, এর ফলে plasma water fraction কমে যায়। এতে serum Na লেভেল normal থাকলেও indirect ion selective electrode মেশিন Na কে কম দেখায়! এটাই হল pseudo-Hyponatremia.
এই অবস্থায় সাধারণত Hyponatremia related চিকিৎসা লাগে না, বা যেটাকে আমরা severe Hyponatremia মনে করছি সেটি হয়তো আদতে mild to moderate Hyponatremia. এই অবস্থায় চিকিৎসা দিতে হবে TG & LDL কমানোর, এরা কমলে বেড়ে যাবে Na.
কাওসার
কে-৬৫
