Habijabi Logo

হাবিজাবি-২৭১

obstetricsemergency medicine
**********************************************************
Author:Dr Kawsar Uddin (DMC K-65)
3 min read
October 8, 2022 at 11:54 PM
45 comments
1 images
Media File (1/1)
Episode illustration

#হাবিজাবি_২৭১

একটি অপ্রত্যাশিত রিপোর্ট একটি রোগীর জীবননাশের জন্য যথেষ্ট। এতে যেমন রোগ ধরতে দেরি হয়, দেরি হয় সিদ্ধান্ত নিতে - রোগীর নির্দিষ্ট চিকিৎসা শুরু করার।

রোগীকে হাসপাতালেই USG দেয়া হয়েছিলো, কিন্তু সিরিয়াল পেতে দেরি হচ্ছে দেখে তার মামাতো ভাই এটা করে নিয়ে আসছে বাইরের একটি অখ্যাত ডায়াগনস্টিক সেন্টার থেকে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের খুব কাছেই বেশ কিছু মানহীন ল্যাব আছে, যাদের ব্লাড ইউরিন রিপোর্ট মাঝেমাঝেই বেশ অদ্ভুত আসে, কিন্তু USG একটি অপারেটর নির্ভর পরীক্ষা, যিনি করেছেন তার ডেসিগনেশনে DMU (USG), PGT (nuclear medicine), রিপোর্টেও লিখেছেন 'mild free fluid is seen on Morrisons pouch and lower abdomen' এবং impression: mild ascites. ছবি দ্রষ্টব্য।

এই রোগীর suspicion ছিল ruptured ectopic pregnancy. রোগী অত্যন্ত গরীব। অনেক বুঝিয়ে শুনিয়ে USG করানো হয়। দালালের খপ্পরে না ইচ্ছে করেই, রোগীর মামাতো ভাই যায় ওই ডায়াগনস্টিক সেন্টারে। ভর্তির আগেই করে আসা তার CBC তে Hb ছিল 3.9 gm/dl. রক্ত দেয়া হচ্ছিলো। Gynae & Obs এ পাঠানোর আগে অন্যান্য টেস্টের সাথে একটা USG of W/A করা দরকার। উক্ত USG রিপোর্ট দেখে স্বভাবতই repeat USG অত্যাবশ্যক হয়ে পড়ে। কিন্তু এই রোগী repeat USG তো দূরের কথা আর কোন পরীক্ষাই করাতে পারবে না।

রোগীর ১৮ বছর বয়স। বাবা মা নেই। থাকে মামাতো ভাইদের বাসায়। স্বামীটা ভাল না, ভরনপোষণ দেয় না, খাবার দেয় না, জীর্ণ শীর্ণ রোগী, বৃদ্ধ মামি তাই তাকে নিজের কাছে নিয়ে আসছে।

অল্প বয়সে বিয়ে, ছোট বাচ্চা আছে ১ বছরের, দাদির কাছে থাকে। মামিকে দূরে সরিয়ে ফিমেল ডাক্তার সাথে নিয়ে কিছু অজ্ঞাত হিস্ট্রি নেয়ার চেষ্টা করলাম, যেটা পেলাম সেটা এরকম। মাস দুয়েক আগে বাইরের কেউ একজন এসে তার সাথে সম্পর্ক করেছে। আর বিস্তারিত কিছু বলেনি। সব মিলিয়ে এই অল্প বয়সী মেয়েটাকে বেশ neglected & abused মনে হলো।

অল্প USG পারি, আপুর সাথে বায়োপসি করার সময় USG মেশিনে মাঝেমাঝে একটু হেল্প করি। হঠাৎ আপু বললেন, 'কাওসার তুইতো USG পারিস, চল ওই মেয়েটার USG করে দেখি কিছু পাই কিনা।' অনেক ধন্যবাদ আপুকে। আপুর কথা শুনে মনে হলো - আরে তাইতো আমরা নিজেরাই তো USG করে দেখতে পারি মেয়েটার পেটের ভিতরের কি অবস্থা।

USG তে রোগীর Morison's pouch এ Free fluid পেলাম। সাথে complex free fluid পেলাম cul-de-sac এ। আপুকে দেখালাম।

একটি rule আছে,

If there is free fluid in Morison's pouch on bedside ultrasound predicts the need for operative intervention in suspected ectopic pregnancy.

সাথে complex free fluid in cul-de-sac, amenorrhea, anaemia এ সব কিছু মিলিয়ে এটি অনুমেয় it is hemoperitoneum due to ruptured ectopic pregnancy.

আর্জেন্ট কল পাঠানো হল Gynae & Obs ডিপার্টমেন্টে।

আজকের ঘটনাটা দোস্ত ওয়াসিফের সাথে শেয়ার করার পর ও ওর এক পূর্ব অভিজ্ঞতার কথা জানালো। এরকম এক পেশেন্ট, USG তে বলেছে ascites, পরে ascitic fluid aspirate করতে গিয়ে দেখে গলগল করে রক্ত বের হচ্ছে, এটাও ছিল ruptured ectopic pregnancy.

কাওসার

keywords:Ruptured ectopic pregnancyHemoperitoneumBedside ultrasoundMorison's pouchMisdiagnosis

Comments (45)

Nazmun Nahar
3y

দুঃখজনক লাগছে বলতে। Dmc তে রেডিওলজি তেও দেখেছি প্রোব টাই ধরতে পারেন না, ভাগ্যিস রোগী নিয়ে গিয়েছিলাম, তাই দেখার সৌভাগ্য হয়েছিলো। রোগী হয়ে গেলে এতেদিনে জান্নাত বা জাহান্নামে চলে যেতাম এমন ডায়াগনোসিস হয়ে

Fatema H Bipasha
3y

Dr-Nazmun Nahar Apu Sorry to say, probe ধরতে না পারা টাই DMC তে radiology তে চান্স পাবার সবচাইতে বড় যোগ্যতা। আমরা কাজ জানি কিনা? সেই প্রশ্নের উত্তরে হা বলাতে সেখানে ট্রেনিং করতে ঢুকতে পারিনি। অন্যদিকে যাদের নিয়েছিল, মোটামুটি কেউ ই কাজ জানতোনা।

DrRoy Milton
3y

Report যদি কোনো নন-মেডিকেল ও করে থাকে, তাও বলবো রিপোর্ট টা একেবারে খারাপ হয় নি। Mild ascites যেহেতু লিখেছে, তাই বলা যায় রিপোর্ট টা ইনফরমেটিভ। Markedly low Hb%, Positive pregnancy test and Mild ascites & empty endometrial cavity on USG .... এই ৩ টা পয়েন্ট ই যথেষ্ট ডায়াগনসিস এর জন্য। ডাঃ মিলটন, নিউক্লিয়ার মেডিসিন বিশেষজ্ঞ।

Ziaul H Tipu
3y

এজন্যই কোনো ইনভেষ্টিগেশন দেয়ার সময় শর্ট হিট্রি লিখে দিতে হয়।সাথে প্রভিশনাল ডায়াগনসিস। যাস্ট USG of W/A লিখে দায়িত্ব শেষ করাও নেগলিজেন্সি। সুন্দর গল্প লিখছেন।যদি একটু হিস্ট্রি আর সাসপিশনটা লিখতেন তাহলে গল্প নাও লেখা লাগত। সবারই মিস হয় আর ectopic pregnancy একটু বেশিই মিস হয়।

Md. Sajjad Hossain
3y

Ziaul H Tipu people still miss USG .

Sumi Aktar
3y

গত সাড়ে তিনবছর এই জিনিস দেখতে দেখতে ক্লান্ত Ruptured ectopic pregnancy with hemoperitoneum -Ultrasound রিপোর্ট এ লেখা --PID Appendicular lump --ultrasound এ লেখা --Hepatitis CLD patient, huge ascites --report এ লেখা fatty liver... May be Ultrasound এর এই সাইডটা সবচেয়ে বেশি neglected

Nazmun Nahar
3y

Sumi Aktar thik thik

Nazmun Nahar
3y

ডা- তামান্না প্রতিটা রোগীর LMP ঝাঝরা ঝাঝরা করে নিবা, পই পই হিসাব করে লাস্ট ৩ মাসের মিনিমাম ১ টা মাসে দেখবা পরিবর্তন

ডা- তামান্না
3y

Dr-Nazmun Nahar j gulo dx a jhamela lage segulo LMP o bolte parena...r kokhono dekha jai akekbar akek kotha bolce...khub jhamela hoi tokhon.

Shahida Nasrin Munni
3y

Dr-Nazmun Nahar koijn pt LMP bolte pare??

Nazmun Nahar
3y

Shahida Nasrin Munni অামি জানি না অাপনারা কেনো এটা বলছেন!! অাপনার ফাইন্ডিংস এর সাথে LMP, Co relate করতে হবেই । যে যতো দ্রুত পারবে ততো ডায়াগনোসিসে পৌছানো সহজ হবে। তারিখ হয়তো কখনো অামিও বলতে পারিনা, তবে মাসের মাঝে/শুরুতে/শেষে,,, অকেশন দিয়ে অামাকেও মনে করতে হয় কখনো।।।।।এভাবেও বের করতে হবে, এই ধৈর্যও রাখতে হবে

Maksuda Surovi
3y

Ectopic pregnancy সব সময় Per abdominal ultrasonogram এ নাও আসতে পারে।বিশেষ করে একেবারে early stage of pregnancy without rupture অথবা Pt. obese থাকলে।এজন্য সাসপেক্টেড কেস এ Pt এর History টা সনোগ্রাফার এর নেওয়া খুবই প্রয়োজন। আমার কাছে কেউ আল্ট্রা করতে পাঠালো আর আমি চোখ বন্ধ করে আল্ট্রা করে পাঠিয়ে দিবো এটা কখনোই উচিৎ নয়।তবে,suspected case এ T.V.S Advice করা উচিৎ। এতে Misdisgosis হওয়ার সম্ভাবনা কম।

Saima Aktar
3y

কিছুদিন আগে আমরা পেয়েছি এমন একজনকে, USG বাইরের কোনো ব্যাঙের ছাতা থেকে করা ছিলো, বলা ছিলো, "appendicitis" Ot table এ urgent laperoscopic appendicectomy করতে গিয়ে দেখা গেলো healthy appendix with twisted right overy with ruptured hemorrhagic right ovarian cyst

শাওন আনোয়ার
3y

Saima Aktar আলট্রাসনোগ্রাফিতে এপেন্ডিসাইটিস রিপোর্ট দেখে কেউ এপেন্ডিসেকটমি করার জন্য যদি এবডোমেন ওপেন করে তাহলে তার জ্ঞান সম্পর্কে যথেষ্ট সন্দেহ থেকে যায়। তারচেয়েও বড় কথা এপেন্ডিসাইটিস কি সনোগ্রাফিতে আসে?

Hasan Al-Haytham
3y

শাওন আনোয়ার সার্জারীতে আমাদের পড়ানো হইছে আল্ট্রা করা হয় অন্য ডায়াগনোসিস এক্সক্লুড করতে। কিন্তু সেদিন একটা সনোগ্রাফি গ্রুপে দেখলাম অ্যাপেন্ডিসাইটিস নাকি বুঝা যায়...

Reply attachment
শাওন আনোয়ার
3y

Hasan Mahmud ভাই এইসব ডকুমেন্টস দেখায়ে লাভ নাই। ১০ বছর ধরে প্র‍্যাক্টিস করছি তো জানি কে কিভাবে সনোগ্রাফিতে এপেন্ডিক্স আর প্যানক্রিয়াস দেখে! আপনি চাইলে মাহবুব ইনাম স্যার অথবা দেলোয়ার স্যারের কাছে জেনে নিতে পারেন। উনারা ফেসবুকে আছেন।

শাওন আনোয়ার
3y

থার্ড ইয়ারে থাকতে মারগুব স্যার বলছিলেন সনোগ্রাফিতে এপেন্ডিক্স খোঁজে বদমায়েশরা।

Maksuda Surovi
3y

Hasan Mahmud, 40% ক্ষেএে U.S.G এ Appendix বুঝা যায়।

Razib Mondal
3y

শাওন আনোয়ার 95% paowa Jay na. Onek boro hoaa gela dekha jayy.....

Mohammad Ashraful Islam
3y

শাওন আনোয়ার স্যার ,নিজেকে আপডেট করেন । হাই ফ্রিকুয়েন্সি লিনিয়ার প্রোব থাকলে প্রচুর এপেন্ডিসাইটিস কেস ডায়াগনোসিস করা যায় সঠিকভাবে । ভালো রেজুলেশনের মেশিন হলে কনভেনশনাল কনভেক্স প্রোব দিয়েও অনেক সময় পাওয়া যায় । ক্লিনিক্যালি এপেন্ডিসাইটিস মনে হলে ওই জায়গাটা ভালো করে সার্চ করলে আর কিছুটা অভিজ্ঞতা থাকলে হয় । আপনি চাইলে আমার নিজের কিছু আল্ট্রাসাউন্ড এর কেস এর ছবি দিতে পারি।

Abm Jamal
3y

Maksuda Surovi 100% wrong information

Kazi Mohammad Shofikul Islam
3y

শাওন আনোয়ার হ্যাঁ বুঝা যায় যদি এপেন্ডিসাইটিস হয়ে পেরি এপেন্ডিকুলা ফ্লুইড জমে বা লাম্প ফরমেশন হয়ে গেলে সব থেকে ভালো বুঝা যায়। আর ইনিশিয়াল স্টেজ এ যদি খুজে পাওয়া যায় তাহলে এপেন্ডিক্স কে প্রোব দিয়ে কম্প্রেসড করে দেখা হয়, যদি ফুল কম্প্রেসড হয় আর প্রোব টেন্ডারনেস না থাকে থাহলে নট এপেন্ডিসাইটিস। তবে আমি বরাবর ই Modfied Alvarado Score কেই গুরুত্ব দেই। আর হ্যাঁ , নরমাল এপেন্ডিক্স ও USG তে আইডেন্টি ফাই করা যায়, তবে TGC, Dynamic range, Proper depth and gain adjust পারফেক্টশনিস্ট হতে পারলে এটা সহজ।

Abm Jamal
3y

Mohammad Ashraful Islam Do not try to teach wrong information in social media.

Abm Jamal
3y

Does any body knows --What is clinical diagnosis?

Maksuda Surovi
3y

Abm Jamal

Reply attachment
Maksuda Surovi
3y

· Reply

Reply attachment
Maksuda Surovi
3y

· Reply

Reply attachment
Maksuda Surovi
3y

· Reply

Reply attachment
Maksuda Surovi
3y

· Reply

Reply attachment
Maksuda Surovi
3y

· Reply

Reply attachment
Maksuda Surovi
3y

· Reply

Reply attachment
Maksuda Surovi
3y

Mohammad Ashraful Islam, অনেক ক্ষেএে Sector probe বা T.V.S probe ও ব্যাবহার করা হয়।Female দের Pelvic appendicitis এর ক্ষেএে T.V.S করলে খুব সুন্দর বুঝা যায়,বিশেষ করে যাদের Deep pelvis থাকে।

Pyeas Sufian
3y

Mohammad Ashraful Islam update na thakle ja hoy. https://insightsimaging.springeropen.com/.../s13244-016...

Reply attachment
শাওন আনোয়ার
3y

এই হলো আমাদের চিকিৎসা ব্যবস্থা। সবাই এখন আলট্রাসনোগ্রাফি করে এপেন্ডিসাইটিস বুঝতে পারে! লাম্প/ এবসেস এর কথা আমি বলি নাই।

Al Amin
3y

সাথে সাথে Urine PT না করে, USG কে যেভাবে ধুয়ে দেয়া হলো... দুঃখজনক। W/A USG যথেষ্টই ভালো রিপোর্ট দিয়েছে to diagnosis an ectopic pregnancy. বাকিটা আপনার ক্লিনিক্যাল নলেজ আর correlation.

Kazi Ashikur Rahman
3y

Al Amin exactly

Onnotoma Anni
3y

মাস দুয়েক আগে সম্পর্ক করে মানে?? রেপ কেস? নাকি মিউচুয়াল

Mohsina Ferdausi Misty
3y

BHCG korte hoito vaia

Dr-Kawsar Ahamed Raju
3y

এই রকম মানহীন সনোলজিস্ট এ দেশ ভর্তি। ডায়াগনস্টিকগুলোও খুঁজে সস্তায় কাকে দিয়ে কাজ করানো যায়। অথচ সনোলজি একটা বিশাল সাবজেক্ট। অনেকসময় ভাল কাজ জানলে সেটাও প্রফেশনাল হিংসার কারন হয়।।।

Mir Mahin Ashraf
3y

Dear experts, When you suspect an ectopic pregnancy, please recommend a TVS. Don't expect to get a fantastic report, what you get sometimes, recommending a whole abdomen to diagnose ectopic. When we are weak in history taking & clinical examination, we depend more on a whole abdomen ultrasound with a desire to get an ectopic pregnancy. Its a smart work nowadays to communicate with your sonologist when you suspect a lesion. Even in rural areas we have found clinicians who try to write a note to the sonologist about what he/she thinks about the patient and what needs to be excluded or communicate after the scan to get better idea. It will also reduce time in emergency cases. As a sonologist you should try to reply those questions too. Together the system can be changed and patients can get benefited. Lastly, being poor, its rare not to suffer as a patient.

Dr-Ashaduzzaman Lemon
3y

CMU DMU বলে কিছু নাই। কাজটা জানতে হবে

ডা. জাফর ইমরান
3y

সন্দেহ লাগলে TVS এডভাইস করি। যার জন্য যেটা প্রয়োজন সেটা করাই ভাল। কত ভুয়া হিস্ট্রি দিয়ে ডায়াগনোসিস উলটা পালটা দিকে নিয়ে যায় রোগী তা না বললেও নয়। বাতাস লেগে প্রেগন্যান্ট হয় অবিবাহিত মেয়ে। আরো অনেক কিছু ফ্যাক্টর থাকে যার জন্য এমন এডভেঞ্চারাস রিপোর্ট চোখে পড়ে৷ খুব ভাল অভিজ্ঞতা প্রয়োজন এটাই মানি ও বিশ্বাস করি। রোগীকে কাউন্সেলিং করে ভাল জায়গায় পাঠানোও চ্যালেঞ্জিং বিষয়। তবে এটাও সত্য খ্যাপের জন্য চাপ দিয়ে আল্ট্রা করানোও একটা খারাপ প্রাক্টিস।

Prodip Biswas
3y

oi sonologist ja pelo apnioto tai pelen. Rupture ectopic pregnancyte free fluid chara ar kichu pawa jaina..apni special attention to uterus and adnexa likhe dile uni o dx a rupture ectopic pg likhto

Abdul Awyal
3y

Without proper history, Sonologist right report e disesen mone hocce...

Murtaja Jabbar
3y

যে সনোলজিস্ট ascites ডায়াগনোজ করতে পারে, আর যাই হোক তাকে বাতিলের খাতায় ফেলে দেয়া যায় না। আমি মনে করি, সনোলজিস্টকে সামনে এনে ফিজিশানকে আড়াল করা হয়েছে। তারই দ্বায়িত্ব ছিলো correlate করে সঠিক ডায়াগনোসিসে পৌঁছানো। বি.দ্র - যিনি আল্ট্রা করেছেন, তিনি শেখার ভিতর রয়েছেন এবং বিশ্বাস তিনি দিনে দিনে আরো নিজেকে ইম্প্রুভ করতে পারবেন। _ Ascites পেয়েছেন, একটু ক্লিনিক্যালি correlate করতে না চাইলে সনোলজিস্ট হিসেবে সামনে এগুনো সম্ভব না। - Rupture ectopic সন্দেহ হয়েছে, চোখ টেনে anaemic কিনা দেখবো না, তা হ্য় নাকি? - Ectopic পেশেন্ট আল্ট্রা না করেও তার তলপেট ব্যথার যন্ত্রনা, এনেমিক ফেসিস মনের ভিতর গেঁথে রাখুন। প্রিপারেশন নাই তবে প্রব ধরে তলপেটে কালেকশান পেলেন, Confirmatory RUQ এ ফ্লুইড দেখলেন- হিস্ট্রি নিন, ভাবুন, আল্ট্রা করতে ব্যর্থ হয়েও রিপোর্ট দিন নয়তো ফিজিশিয়ানকে আপনার suggestive diagnosis বলে দিন। পেশেন্টকে উদ্ধার করতে ডাক্তারদের ঝাঁপিয়ে পড়াই সত্যিকার দায়িত্ব। Ectopic pregnancy সবার জন্যই চ্যালেঞ্জিং।।