Habijabi Logo

হাবিজাবি-৩৪৪

gastroenterologypediatrics
**************************************************************
Author:Dr Kawsar Uddin (DMC K-65)
2 min read
October 8, 2025 at 10:00 PM
0 comments
2 images
Media File (1/2)
Episode illustration

#হাবিজাবি_৩৪৪

মেয়ে বাবু, বয়স মাত্র সাড়ে পাঁচ। স্কুল থেকে ফেরার পথে ঘড়ির button battery মুখে নিয়ে ছিল, এরপর গিলে ফেলে!

ওকে যখন জিজ্ঞেস করি, মুখে কেন নিয়েছিলে? ওর উত্তর, 'ক্ষিধা লাগছিল!' ওরে মুখে সব সময় কিছু না কিছু থাকে। আমার সামনে যখন, তখন ওর জামার ফিতাটাও ওর মুখে!

ওর কোন সমস্যা নেই, নেই কোন পেট ব্যথা বা বমি। ঘটনা দুপুর ১২.৩০ টা নাগাদ, কোন পরিচিতর পরামর্শে পেটের এক্সরে করেন বিকাল ৩.৩০ টায়, সেখানে চকচক করছে সেই button battery, যা পাকস্থলীর pylorus এ এসে অপেক্ষা করছে। সেটা দেখে পরিবারের সবাই আতংকিত, ব্যাটারি বের করার জন্য যখন আসেন, তখন সন্ধ্যা ৬ টা।

আগের এক্সরে করার পর ২.৩০ ঘন্টা পার হয়ে গেছে, তাই সম্ভাবনা কম এত ছোট ব্যাটারি তার আগের অবস্থানেই আছে। ব্যাটারি যদি pylorus পাস করে চলে যায় তবে তা endoscope দিয়ে বের করা যাবে না। সবক্ষেত্রে বের করতেই হবে এমন না যদি না কোথাও আটকে থাকে৷ তাই ব্যাটারির বর্তমান অবস্থান দেখার জন্য আবার আর্জেন্ট x-ray abdomen এডভাইস করলাম

২য় এক্স-রে'তে ব্যাটারি বেশ নিচে, distal small intestine এ, probably ileocecal valve ক্রস করার অপেক্ষায়। বাবুর বাবাকে আশ্বস্ত করলাম, pylorus যেহেতু ক্রস করেছে, বাকিটাও আশা করি ক্রস করে যাবে, এখন শুধু অপেক্ষা। ওর কোন symptoms নাই, abdomen এ কোন sign নাই, আলহামদুলিল্লাহ।

button battery তে অনেক সময় যা হয় সেটা হলো alkaline reaction হয়ে corrosive এর মত gut mucosal injury করে, এতে অনেক সময় bleeding এমনকি gut wall perforation হতে পারে। এটা যেহেতু gut wall এ আটকে যায়নি, আশা করছি ওর এগুলো কিছুই হবে না, টয়লেটের সাথে বের হয়ে যাবে ইনশাআল্লাহ।

আপাতত conservative management, টয়লেট করলেই তাতে খুঁজে দেখতে হবে ব্যাটারি আছে কিনা।

কাওসার

কে-৬৫

keywords:Button battery ingestionForeign body ingestionPediatric emergencyGastrointestinal injuryConservative management

Comments (0)

No comments available for this post.