#হাবিজাবি_৩২৫
বয়স্ক রোগী, repeated fall with loss of consciousness. কারণ হিসেবে সব কারণ খুঁজেটুজে পাওয়া গেল শুধু moderate hyponatremia.
ওনার বয়স 60+
এরকম hyponatremia তে অল্প বয়সে অল্প symptoms হলেও, বেশি বয়সে হয় বেশি। ওনারও তাই।
ঘটনা হলো ওনার কোন known loss নাই, না diarrhoea না vomiting. উনি known case of HTN & IHD, সেসবের জন্য যে চিকিৎসা পাচ্ছেন - সেসব ওষুধের কোনটাই hyponatremia করেনা।
ওনার loss নাই, অর্থাৎ hypovolumia নাই।
ওনার gain নাই, heart failure, liver failure, renal failure, hypoalbuminemia নাই, অর্থাৎ hypervolumia নাই।
তাহলে ওনার হলো hyponatremia with euvolumia.
এই condition এ অনেকে SIADH diagnosis করেন। কিন্তু ওনার SIADH না। হিস্ট্রিতে SIADH এর কোন কারণ খুঁজে পেলাম না। তখন দুটো কথা মাথায় আসলো।
১ম:
SIADH is overdiagnosed, and must be distinguished from dilutional hyponatraemia due to excess infusion of glucose or water solutions or diuretic administration.
Diuretics উনি খান না।
কিন্তু উনি অনেক পানি খান, বারবার মুত্র বিসর্জনেও যান।
২য়:
absence of hypokalaemia
S. Electrolyte এ ওনার Hypokalemia আছে, 3.0 আশেপাশে থাকে। এটাও SIADH এর বিরুদ্ধে যায়।
তো এটা SIADH না, বরং Dilutional hyponatremia due to excess intake of salt free water intake
কিন্তু একটা কথা মনে রাখা ভালো। কেউ যদি ঘন্টায় 1L করে পানি পান করে তবুও তার Dilutional hyponatremia হওয়ার চান্স কম কারণ kidney এই excess water ইউরিনে পাস করতে পারে৷ excess water তখনই retention হয়ে dilutional hyponatremia করবে যদি কিডনির এমন কোন প্রবলেম থাকে যেখানে urine সহজে pass করতে পারেনা। হিস্ট্রিতে ওনার সেই প্রবলেম পাওয়া গেল। ওনার ureteric stenosis আছে। Grade 3 hydronephrosis ছিল, DJ stenting করা। তাই উনি পানি বেশিবেশি খেতেন।
এই ছিল তার Hyponatremia হওয়ার নেপথ্যে, আর এতেই তার hyponatremic encephalopathy হচ্ছিলো - হচ্ছিলো headache, confusion restlessness, drowsiness, altered consciousness.
এই রোগীদের ৩ টা endocrine কারণ exclude করতে হয়,
SIADH - already excluded
Addison - history & examination এ কিছু নাই
Hypothyroidism - TSH, FT4 নর্মাল
পাশাপাশি hypertriglyceridemia - নাই। এতে pseudohyponatremia হয়।
Clinical diagnosis তো হলো, confirmation এ করতে হবে Serum & Urine osmolality with Urinary electrolyte.
চিকিৎসা fluid restriction
রোগীকে বুঝাইলাম। দুইটা গ্লাসেই ১ চামচ করে চিনি, একটায় অর্ধেক পানি - আর একটায় ভরা পানি। ভরা গ্লাসের পানি কম মিষ্টি লাগবে, এর কারণ চিনি কম না - বরং পানি বেশি। যদিও চিনি অর্থাৎ Na কম মনে করে উনি Tab. NaCl খেয়ে আসছেন দীর্ঘদিন, খুব একটা কাজ হয়নি; বরং গ্লাসে পানি বেশি - তাই পানি কম খেতে হবে।
কাওসার
কে-৬৫
