#হাবিজাবি_১৫০
রোগী বাড়িতে বা হাসপাতালে, saturation কমছে, আপনি চিন্তিত, রোগী আরো চিন্তিত। একজন ডাক্তার হিসেবে আমাদের এই অবস্থায় সাধারণ আর কি কিছু করণীয় আছে?
COVID-19 এ অনেক কারণে saturation কমতে পারে। সে যে কারণেই কমুক, কিছু সাধারণ physiology চিন্তা করে saturation পরিবর্তনে আমরা কিছুটা চেষ্টা করে দেখতে পারি।
এর ফলে হয়তো রোগীর saturation আরো কমে যাওয়া কিছুটা delay হতে পারে, early concentrated oxygen requirement কমে যেতে পারে।
Pulse oximeter এ যে SpO2 দেখি, সেটি মূলত Hb এর সাথে যে কতটুকু oxygen যুক্ত হয়ে আছে সেটাকে বুঝায়।
oxygen saturation কম থাকলে এর কারণ হতে পারে,
Lungs এ oxygen কম ঢুকছে। ventilation ঢোকার পথে কোন বাঁধা আছে।
বা, Lungs এ oxygen ঢুকলেও, রক্তে ঢুকছে না, perfusion এ বাঁধা আছে।
বা, ventilation ও perfusion ঠিক থাকলেও, সেটা যথেষ্ট না, কোন কারণে শরীরের oxygen demand বেড়ে যাচ্ছে।
বা, প্রধান oxygen carrier Hb কোন কারণে oxygen এর সাথে যুক্ত থাকতে পারছে না।
আর এই Hb এর সাথে oxygen যুক্ত না থাকার কারণ হল - oxyhemoglobin dissociation curve ডান দিকে shift হচ্ছে। এর অনেক কারণ আছে, কয়েকটি কারণ হল,
CADET কে দেখে এই curve সাধারণত ডান দিকে shift হয়,
C - Increase CO2
A - Increase Acidosis
D - Increase 2,3 DPG
E - Increase Exercise
T - Increase Temperature
আর এতে oxygen saturation কমে, কম দেখায়।
এই saturation বাড়াতে, বা বেশি দেখতে আপনি কি কি করতে পারেন?
★ বাড়িতে রোগীর রুমে যথেষ্ট পরিমাণ বাতাস চলাচলের ব্যবস্থা করুন। জানালাগুলো খুলে রাখুন। ছোট বাচ্চাদের যাওয়ার সম্ভাবনা না থাকলে দরজাটাও খুলে রাখুন। এতে CO2 কমে যাবে।
★ Hyperventilation, Prone positioning, ইত্যাদি, Acidosis কমাতে পারে। রোগীকে তাই সেভাবে পরামর্শ দিন। আর এতে Acidosis কমে Alkalosis হবে।
★ 2,3 DPG বাড়ে hypoxia হলে, anaemia হলে - যখন glycolysis impaired হয়। anemia থাকলে evaluate করে proper way তে correction করুন।
★ অনেক মা বোনেরা positive হওয়ার পরও আগের মত বাড়িতে ঘরের কাজে নিজেকে ব্যস্ত রাখছেন। সেসব থেকে বিরত রেখে তাদেরকে যথেষ্ট বিশ্রাম দিন। যথাযথ সুরক্ষা বজায় রেখে সুস্থ পুরুষ সদস্যরা তাদেরকে ঘরের কাজে সাহায্য করুন। তাদের জন্য adequate hydration ও nutrition maintain করুন।
★ আবহাওয়া অন্যরকম। এই এখন মেঘলা ঠান্ডা, তো পরক্ষণেই ভ্যাপসা রোদেলা গরম। রোগীকে যথাসম্ভব ঠান্ডা জায়গায় রাখুন। বাতাস চলাচলের ভাল ব্যবস্থা থাকলে আর্দ্র ভ্যাপসা ভাব কমে যাবে, এতে গরমও কিছুটা কমবে। বাড়িতে রোগীর দিকে মুখ করে তার ঘরের দরজায় একটি টেবিল ফ্যান রাখা যায়। এতে লাভ দুটো, একঃ গরম কমে রোগী কিছুটা আরাম পাবে, দুইঃ বাতাসের ফ্লো রোগীর দিকে থাকায় রোগীর exhaled virus গুলো অন্য কোন রুমের দিকে যেতে পারবে না।
এভাবে আমরা oxyhemoglobin dissociation curve কে কিছুটা হলেও right থেকে left দিকে shift করতে পারি, বাড়াতে পারি oxygen saturation.
অনেকের প্রশ্ন থাকতে পারে, এই curve left দিকে shift হলে তো oxygen-Hb affinity বাড়বে, আর এর ফলে শরীরের cell গুলো metabolism এর সময় oxygen কম পাবে। কিন্তু অদ্ভুত ব্যাপার হল এ সবগুলোই physiological হওয়ায়, curve left এ shift হলেও যখনই cell এর oxygen প্রয়োজন হবে তখনই সেটি right এ shift করে Hb থেকে oxygen ছেড়ে দিবে।
এই সবগুলোই proved, তাই বাড়িতে বা হাসপাতালে রোগীর জন্য supporting measure হিসেবে এই advice গুলো দেয়া যায়।
কেউ কেউ বলেছিলেন, COVID-19 রোগীদের খাওয়ার পর oxygen saturation কমে যায়, যা তাদের একটি উল্লেখযোগ্য finding.
আসল ব্যাপারটি হল, COVID ও non-COVID সবারই খাওয়ার পর oxygen saturation কমে যেতে পারে, তার কারণ blood flow তখন হাতের চেয়ে gut এর দিকেই বেশি থাকে, metabolism বাড়ায় oxygen-Hb curve টাও ডান দিকে shifted থাকে। ধন্যবাদ।
ডা. কাওসার
ঢামেক, কে-৬৫
