#হাবিজাবি_২০০
Antepartum COVID + Postpartum COVID
ঘটনা ১ঃ
অতি সাম্প্রতিক ঘটনা।
আমার মেডিকেলের বড় আপু। তিনি 14 weeks এর pregnant, তার ৩ দিন ধরে loose motion ও ১ দিন ধরে fever. SpO2 সামান্য fluctuate করে, কিন্তু সেটি desired range এর মধ্যেই।
যদিও তার,
Rapid antigen: negative,
RT-PCR: negative,
এগুলো positive হলেই ভাল ছিল, negative হয়েই বরং ঝামেলা বাড়ালো, কারণ একদিকে তার typical symptoms আছে, অন্যদিকে ওনার চিকিৎসক জামাই আমাদের বড়ভাই কিন্তু COVID positive! তাই ধরেই নিচ্ছি আপুও positive, আর তার ওই টেস্টগুলো false negative.
খুব ভাল হত একটি CXR করা গেলে। pregnancy তে abdominal shield ব্যবহার করে এটি করা যায়, তবুও foetal risk চিন্তা করে আপাতত এটি বাদ।
তাই আপাতত করা হল কিছু blood tests, যেখানে
D-dimer বেশি - নর্মালের চেয়ে প্রায় ৩ গুণ।
CRP বেশি - নর্মালের চেয়ে ২ গুণের বেশি।
যদিও pregnancy তে D-dimer ও CRP দুটোই বাড়তে পারে। তবুও যেহেতু তার হাজবেন্ড positive, এবং আপুরও আছে কিছু typical symptoms, তাই ধরে নিতে হবে তার এই D-dimer ও CRP এর বৃদ্ধির পিছনে শুধু pregnancy না, দায়ী COVID ও!
আপুর risk factor এর মধ্যে Asthma আছে, মাঝেমাঝে Salbutamol inhaler ব্যবহার করতে হয়, এখন নিয়মিত করছেন।
COVID-19 এর মূল চিকিৎসা এই ৩ টি,
১। Oxygen: আপুর লাগছে না।
২। Steroid: supplemental oxygen যেহেতু লাগছে না, সেহেতু এটি আপাতত indicated না।
৩। Enoxaparin: তার চিকিৎসা এখন শুধু এটিই, কারণ D-dimer বেশি।
pregnancy itself is a procoagulant state, সেই সাথে COVID এর coagulopathy risk, এই দুয়ে মিলে তার এই raised D-dimer বেশ গুরুত্বের সাথে বিবেচনা করে Enoxaparin শুরু করতে হবে।
আচ্ছা, D-dimer যদি normal থাকতো, তবে তার suspected COVID condition এ কি Enoxaparin শুরু করতাম না?
এ সংক্রান্ত সব প্রশ্নের উত্তরে মাত্র একটি লাইন মনে রাখলেই চলবে!
★ যদি পরবর্তী ১২ ঘন্টার মধ্যে বাচ্চা হওয়ার সম্ভাব্য ডেট বা সম্ভাবনা না থাকে, তবে সকল confirmed বা suspected COVID pregnant রোগীকে prophylactic Enoxaparin দিতে হবে, তাতে তাদের D-dimer নর্মাল থাকুক বা বেশি থাকুক!!!
কত দিন চলবে Enoxaparin?
বাসায় থাকলে সাধারণত ৭-১৪ দিন। এটি হতে পারে ৭ দিন/৮দিন/৯দিন/১০দিন/১১দিন/১২দিন/১৩দিন/১৪দিন, অর্থাৎ সুস্থ হতে যে ক'দিন লাগে। ৫ দিনের মধ্যে সুস্থ হয়ে গেলেও অন্তত ৭ দিন দিতেই হবে। রোগীর limited mobility থাকলে প্রয়োজনে আরো বেশি দিন with D-dimer monitoring.
কিন্তু, হাসপাতালে থাকলে যতদিন থাকবে ততদিন, তারপর বাড়িতে যেয়ে আরো ১০ দিন।
রোগীর persistent morbidity থাকলে প্রয়োজনে আরো বেশি দিন with D-dimer monitoring.
ঘটনা ২ঃ
মাত্র ক'দিন আগের ঘটনা।
মেডিকেলের বন্ধুর বাচ্চার চাচা ও বান্ধবীর বাচ্চার মামা আমি এবার একসাথেই হয়েছি! খুবই খুশির খবর। কিন্তু চিন্তার বিষয় হল, হাসপাতাল ছেড়ে বাসায় যাওয়ার ২-৩ দিন পরই বান্ধবীর জ্বর কাশি শ্বাসকষ্ট, পরে RT-PCR positive. এরপর D-dimer বেশি, পরে HRCT তে chest involvement.
D-dimer বেশি, chest involvement আছে, Enoxaparin শুরু করতে হবে।
যেহেতু ওর mode of delivery Caesarean Section, তাই কোন কোন গাইডলাইন ৩৬ ঘন্টা পর্যন্ত অপেক্ষা করতে বলে কারণ এই সময়টাতে কিছু postpartum bleeding risk থাকে, তবে তেমন indication থাকলে ৩৬ ঘন্টার আগেই শুরু করা যাবে with careful monitoring.
সে যাই হোক বান্ধবীর ডেলিভারির তখন ৭ম দিন, তাই নিশ্চিন্তে Enoxaparin শুরু করা গেল। postpartum Suspected COVID রোগীদের ক্ষেত্রেও এই একই নিয়ম।
Enoxaparin কতদিন চলবে?
হুবুহু ঘটনা ১ এর মত।
বাসায় থাকলে অন্তত ৭ দিন।
কিন্তু, হাসপাতালে থাকলে যতদিন থাকবে ততদিন, তারপর বাড়িতে যেয়ে আরো ১০ দিন।
এছাড়া, রোগীর ongoing morbidity থাকলে ডেলিভারির তারিখ থেকে ৬ সপ্তাহ পর্যন্ত (total postpartum period) দিতে হবে with D-dimer monitoring.
সুস্থ থাকুক বান্ধবী-আপুরা,
সব সম্ভাব্য ও নব্য মায়েরা।
ডা. কাওসার
ঢামেক, কে-৬৫