Habijabi Logo

হাবিজাবি-১

endocrinologycardiovascular
********************************************************************************************
Author:Dr Kawsar Uddin (DMC K-65)
5 min read
January 14, 2019 at 9:20 PM
48 comments
No media

#হাবিজাবি_১

যুবকের বয়স মাত্র ২০। এ বয়সেই তার প্রেশার বেশি। অল্প বেশি না, অনেক বেশি! তার বাবারও প্রেশার বেশি, নিয়ন্ত্রণে নাই। যুবকের বয়স যেহেতু কম, শুরুতে তাই A মানে ACE inhibitor দেওয়া হল। প্রেশার কমলো না। ACEi এর ডোজ বাড়িয়ে ম্যাক্সিমাম করা হল, তাতেও কাজ হল না। নিয়ম অনুযায়ী এখন কম্বিনেশন দেয়ার পালা। A এর সাথে C মানে CCB দেওয়া হল। তাতেও কোন পরিবর্তন নাই। CCB এর ডোজও বাড়িয়ে ম্যাক্সিমাম করা হল, কিন্তু এতেও কোন কাজ হলনা! প্রেশার যেমন তেমনই রয়ে গেল।

তবে কি এটা resistant hypertension? এখনো হাতে কয়েকটি অপশন বাকি। D মানে Diuretics, B মানে Beta blocker ও Alpha blocker আছে পাইপ লাইনে। এতটুকু বয়স, প্রথম দুটোর কিছুতে কিছু হচ্ছে না! নতুন কোন anti hypertensive দেয়ার আগে অন্য কিছু কি চিন্তা করা উচিৎ!

অল্প বয়সে প্রেশার হলে কিছু secondary cause মাথায় আসে। সেসবের মধ্যে প্রথমে যেটা মাথায় আসে সেটা Renal artery stenosis. এটা মাথায় আসার সাথে সাথেই একটু দুঃশ্চিন্তা শুরু হল। যদি এটা থেকেই থাকে, তবে ACE inhibitor দেওয়াটা ঠিক হয়নি। দেওয়া তো হয়েই গেছে, এখন কি আর করা। সাথে সাথে renal bruit দেখা হল। নাই, যাক বাবা বাঁচা গেল। তবুও চিন্তা পুরোপুরি গেল না। একটা usg ও করা হল। রিপোর্টে কিডনির সাইজ নর্মাল, stenosis থাকলে সাইজ ছোট পাওয়ার কথা। তারপরেও খুঁতখুতানি রয়ে গেল, সেটা দূর করতে করা হল S. electrolyte. Renal artery stenosis যদি থাকে, এবং এর সাথে যদি ACE inhibitor দেওয়া হয় তবে কিডনির বারোটা বাজবে এবং রিপোর্টে K বেশি পাওয়া যাবে। এসব চিন্তা করতে করতে রিপোর্ট যখন হাতে আসে দেখা যায়, K তো বাড়েই নি, উল্টো নর্মাল থেকেও কম!

কিছুতেই কিছু যেন মিলছে না। তবে এটা নিশ্চিত হওয়া গেল Renal artery stenosis নাই! সাথে কম K দেখে নতুন একটা জিনিস মাথায় এল, Adrenal কোন কারণ কি থাকতে পারে? এই যেমন Adrenal Adenoma, Adrenal Hyperplasia যেখানে mineralocorticoid বেশি secretion হয়ে Na ও water বাড়ে - এতে প্রেশার বাড়ে, বিপরীতে K যায় কমে!

এই ঘটনা একদম উড়িয়ে দেয়া যায় না। K এর হিসাব যেহেতু মিলছে, তাই হাতে এখন এই একটাই ক্লু! Adrenal Adenoma বা Hyperplasia দেখার সবচেয়ে ভাল উপায় হল CT scan. CT scan করা হল, কিন্তু Adrenal gland এর সাইজ নর্মাল! আবার কনফিউশন, মাথায় কিছু আর ঢুকছে না!

মোটামুটি হাল ছেড়ে দিয়ে কিছুদিন পার হয়ে গেল। হঠাৎ একদিন সেই যুবক ভিমরুলের কামড় খেয়ে হাজির হল হসপিটালে। তাকে anti histamine injection এর সাথে একটা hydrocortisone injection দেওয়া হল। পরদিন সে যখন ফলো আপে আসলো, দেখা গেল অরিন্দমের এতক্ষণে আসার মত তার প্রেশার এতদিনে আগের চেয়ে কম! তবে কি ভিমরুলের বিষে বিষক্ষয়ের মত প্রেশার কমিয়া গেল! তাই বা কি করে হয়!

উল্টো টেনশন ছিল, স্টেরয়েড দেওয়া হল, প্রেশার আরো বাড়ে কিনা। সব অনুমানকে ধুলায় মিশিয়ে প্রেশার উল্টো কমে গেল। ঘটনা কি? হাতি (ACEi) ঘোড়া (CCB) গেল জল, মশা (Steroid) বলে কত জল!

ঘটনার অতলে গিয়ে আতিপাতি করে খুঁজে যা পাওয়া গেল তা বেশ চমকপ্রদ!

Adrenal gland এর cortex এ তিনটা Zones, বাইরে থেকে ভিতরের দিকে G>F>R. Pituitary gland থেকে যে ACTH secretion হয় তা Adrenal gland এর Zona Fasciculata থেকে Cortisol ও Zona Reticularis থেকে Androgen secretion হতে সাহায্য করে। আর ওই যে একটা Zone আছে, সেই Zona Glomerulosa থেকে Aldosterone (mineralocorticoid) secretion এ সাহায্য করে কিডনির Renin angiotensin system. রক্তের প্রেশার কমে renal perfusion কমে গেলে এই system এক্টিভেট হয়ে Aldosterone secretion বেড়ে গিয়ে প্রেশার বাড়ে। অর্থাৎ এই বিষয়টা conditional, প্রেশার কমলেই শুধু এই ঘটনা ঘটে এবং প্রেশার বাড়ে। কিন্তু এমন কোন ঘটনা যদি ঘটে, যেখানে অন্য কোন stimulation এ সব সময়ই Aldosterone secretion হচ্ছে!

অদ্ভুত বিষয় হল Zona Glomerulosa Renin ছাড়া আর কারো কথায় Aldosterone secretion করে না। এখানে তাই সম্পূর্ণ এক ভিন্নরকম ঘটনা ঘটে। ওই যে Zona Fasciculata, যেখান থেকে ACTH এর প্রভাবে শুধু Cortisol secretion হত এখন সেখান থেকে Aldostetone ও secretion হচ্ছে! অস্বাভাবিক জায়গা থেকে secretion হওয়া এই অতিরিক্ত Aldostetone ই যুবকের প্রেশার বাড়াচ্ছে!

Aldostetone এমনই একজন, যে negative feedback দিয়ে ACTH secretion কমাতে পারে না, কারণ ACTH শুধু Cortisol এর কথাই শোনে। Cortisol বাড়লেই কেবল negative feedback এ ACTH কমে! তাই ACTH secretion ও কমে না, ফলে কমে না Aldostetone secretion ও!

ঘটনা এখন মোটামুটি পূর্ণিমার আকাশের মত ঝঁকঝঁকে পরিষ্কার। ভিমরুলের কামড় খাওয়ার পর যুবককে anaphylaxis এর হাত থেকে বাঁচানোর জন্য যে hydrocortisone (cortisol) injection দেয়া হয়েছিল, সেটি Pituitary থেকে ACTH secretion ইনহিবিট করেছে, ফলে কমেছে Aldostetone secretion, অবশেষে কমেছে প্রেশার!

এই সমস্যটাকে বলে Familial Glucocorticoid Remediable Aldosteronism. এটা একটা Autosomal dominant condition, আর এ কারণে তার বাবারও প্রেশার আছে যা শুরুতেই বলেছি।

এই ঘটনার পর তাকে বেশ কিছুদিন hydrocortisone দিয়ে BP মনিটর করা হল। দেখা গেল প্রেশার আস্তে আস্তে কমে যাচ্ছে, একসময় নর্মাল হল। Spironolactone হল Aldosterone receptor antagonist, পাশাপাশি এটাও দেওয়া হল, তবে অল্প কিছুদিন, প্রেশার কমে তবে যথেষ্ট না, সাথে আবার painful gynecomastia.

সমস্যার সমাধান হল, কিন্তু সমাধান থেকেই শুরু হতে পারে নতুন নতুন সমস্যা! যেহেতু hydrocortisone নিয়মিত নিচ্ছে, সেহেতু steroid induced সমস্যাগুলো মনিটর করা, অবস্থা অনুযায়ী ব্যবস্থা নেওয়া, check and balance যেমন osteoporosis হলে bisphosphonate দেওয়া, ইত্যাদি।

অবশেষে শেষ হল। ধৈর্য্য ধরে পড়ার জন্য ধন্যবাদ।

ডা. কাওসার

ঢামেক, কে-৬৫

keywords:FGRAResistant hypertensionHypokalemiaGlucocorticoid remediable aldosteronismAdrenal hyperplasia

Comments (48)

Golam Morshed
7y

· Reply

Comment attachment
Fannana Islam
7y

thank you vaia Rajesh Mithun

Fannana Islam
7y

Jahid Islam poro....

Abdul Kader
7y

outstanding, keep writing

Subrata Sarker Chandan
7y

Excellent

Ashad Zaman
7y

Hats off

Rifat Chowdhury
7y

Unit 9 e admit ek pt RAS

Lubna Naznin
7y

only read about it...but didn't ever thought about such a real case may be diagnosed.. nice...really nice. At AFIP, aldosterone - direct renin ratio is available... thanks a lot...

Kawsar Uddin
7y

Thanks Mam. It's a great information to know. It will help a lot for easy understanding of such confusional situations.

Dr-Maidul Islam Chowdhury
7y

Vai BP ta kmn thakto??

Kawsar Uddin
7y

১৮০/১২০, ১৬০/১০০ গড়।

Luna Dhar
7y

Chamotker, vai !

Adnin Moureen
7y

Aivabe correlation kore aganor agei amader desher rogira "dhur ai doctor kisui pare na khali test dey" bole onno jaygay vege jay

Popy Ummey Zahira
7y

অনেক ইন্টারেস্টিং একটা কেস। Thank you

Tasnima Nowrin
7y

Thank you for sharing

Jahir Salim
7y

Awesome! What a correlation!! Amazing

Bipul Chandra Borman
7y

অসাধারণ!!!

মোস্তফা রুনু
7y

চমতকার

Shakir Ahmed
7y

চমৎকার বিশ্লেষণ।

Rajesh Mithun Singha
7y

অসাধারণ। পুরো গল্পের মত একটা কেস। অসংখ্য ধন্যবাদ,ভাই

Reduan Ahammed
7y

Oshadharon.

Abdullah Al Mamun
7y

Excellent

Mashrafi Ahmed
7y

Good work, great correlation!

Abdullah Al Mamun
7y

Osadharon chotovai

Junaied Hossain
7y

excellent

Golam Morshed
7y

Excellent.

Dr-priyanka Acharya
7y

Tor likha dekhei atokhan dhore porlam....thnk you

Kawsar Uddin
7y

Welcome mate

Afroza Sultana
7y

eto moja kore likhle porte kotokhon!

Tasnia Mim
7y

অসাধারন.....

Md Azizul Islam
7y

Boss vai

Ashadur Rahman Saymon
7y

nice

Swapon Abul Kalam Azad
7y

হাবিজাবি ২ এর অপেক্ষায় থাকলাম।

Jayanta Paul Chowdhury
7y

Excellent post thanks

Tonmoy Kr
7y

Zenith A Rose
7y

যুবক যদি ভিম্রুলের কামড় খেয়ে না আসিত,তাইলে আমরা তাকে হাইড্রোকর্টিসোন দিতাম না,,তাইলে কি আমরা কনফিউজড হয়ে হাল ছেড়ে বসেই থাকতাম? আর কোন উপায় কি নেই আসল সমস্যাটা পরিষ্কার হওয়ার? নাকি সবকিছু দেয়ার পর কাজ না করলে তখনি কর্টিসল দেয়ার কথা ভেবে ফেলবো?

Kawsar Uddin
7y

ধন্যবাদ। ভিম্রুলের কামড় খেয়ে না আসিলে হাইড্রোকর্টিসন দিবেন না কেন? অবশ্যই দিবেন। এ ডাক্তার হয়তো নানাবিধ কর্ম ও চিন্তার চাপে হাল ছেড়ে কনফিউজড হয়ে বসে ছিল। অবশেষে ভিম্রুলের কামড়ে তার কাছে ঘটনা পরিষ্কার হল। খুলে গেল ভাবনার দ্বার। সেই ভাবনা মাথায় রেখে আপনারা এমন অবস্থায় কামড় খাওয়ার আগেই এটা দিবেন, প্রেশার বাড়লে অন্য কিছু, কমলে ইউরেকা ইউরেকা

Zenith A Rose
7y

Kawsar Uddin অনেক ধন্যবাদ। তারমানে যখন সব পথ বন্ধ পাবো,কেবল তখনি কর্টিসল চাবি ব্যবহার করবো। নাকি আর কোন অপশন আছে? কর্টিসলের কথা কি এর আগে মাথায় আনবো না? ঘটনা এখন যখন আপনার কাছে পরিষ্কার তাইলে আমাদেরকেও ড্রাগ & ইনভেস্টিগেশন চয়েজের সিরিয়াল টা আরেকটু খানি বুঝিয়ে দিলে ভালো হতো।

Farhat Nazia
7y

এটা জানার জন্যে কি investigation করা যায়? আমার এক বন্ধুর এমন সমস্যা। তাকে সাহায্য করতে চাই।

Kawsar Uddin
7y

উপরে যা স্টেপ বাই স্টেপ করা হয়েছে সেভাবে আগান। সাথে Aldosterone/Renin ratio test করে দেখতে পারেন।

Farhat Nazia
7y

ধন্যবাদ

Farzana Sultana
7y

Aldosteron/ renin ration test ঢাকায় কোথায় হয়?

Kawsar Uddin
7y

Farzana Sultana AFIP, Dhaka CMH

Kawsar Uddin
7y

উপরে যা মেনশন করা হয়েছে সেভাবে আগান, CT abdomen, S. Electrolyte, USG abdomen, প্রয়োজনে Aldosterone/Renin ratio.

Afifa Habib SHaon
7y

mathar upre dia gelo

Udit Barman
7y

Afifa Habib SHaon কি বলিস !!!

Afifa Habib SHaon
7y

Udit Barman sesh tuku bujhinai...

Udit Barman
7y

Afifa Habib SHaon ওকে