#হাবিজাবি_৪৭
valve basics
cardio 1
আজ একটু কার্ডিওলোজি নিয়ে পড়াশুনা হবে। Heart Valve এ যে Disease গুলো হয় তার মধ্যে দুইটা Valve এর চারটা Disease এর সাথে মোটামুটি আমরা সবাই পরিচিত। সেগুলো হল-
Mitral Stenosis
Mitral Regurgitation
Aortic Stenosis
Aortic Regurgitation
যদিও Heart Valve চারটা, তথাপি রোগ বেশি হয় লেফট চেম্বারের দুইটা Valve এ - Mitral Valve আর Aortic Valve. এর কারণ হল Heart এর বাম চেম্বারকেই বেশি লোড নিয়ে পুরো সিস্টেমকে বা শরীরকে ব্লাড সাপ্লাই দিতে হয়, তাই তার ক্লান্তি বেশি আর রোগও বেশি!
Stenosis: Valve রিং সরু হয়ে যাওয়া। এতে ব্লাড যেতে কষ্ট হয় ও আস্তে আস্তে যায়।
Regurgitation: Valve রিং প্রশস্ত হয়ে যাওয়া। এতে ব্লাড ঠিকই যায়, কিন্তু একটু যেয়েই আবার পিছনে ফিরে আসে অর্থাৎ back flow করে।
Valve জিনিসটা কি: এটি হল বাড়ির গেটের দারোয়ানের মত। মনে করুন হার্ট এর Left Ventricle একটা ঘর। এই ঘরের দুটো দরজা আছে-
একটা দরজা দিয়ে শুধুমাত্র ঢোকা যায় - Mitral Valve - এটা দিয়ে Left Atrium থেকে ব্লাড Left Ventricle এ ঢোকে
আর অন্য দরজা দিয়ে শুধুমাত্র বের হওয়া যায় - Aortic Valve - এটা দিয়ে Left Ventricle থেকে ব্লাড Aorta তে বের হয়
এই 'শুধুমাত্র' শব্দটা মাথায় একদম গেঁথে রাখতে হবে আর মনে রাখতে হবে Mitral মানে ঢোকা এবং Aortic মানে বের হওয়া!
দারোয়ান এর কাজ হল এই ব্যাপারটা তদারকি করা। কিন্তু এই দারোয়ান ব্যাটা (valve) যখন কোন কারণে অসুস্থ হয়ে যায় যেমন বার্ধ্যকের কারণে বা Senile Degeneration, Calcification, Rheumatic carditis, Infective endocarditis, জন্ম থেকেই অসুস্থ বা congenital, তখন আর সে ঠিকমত কাজ করতে পারে না।
ঠিকমত কাজ করতে পারে না, এটার মানে কি? মানে খুবই সহজ। যদি দরজা দুটো সরু হয়ে যায় (Stenosis) তখন-
ঢোকার সময় খুব কষ্ট করে ঢুকতে হয় - Mitral Stenosis
বের হওয়ার সময় খুব কষ্ট করে বের হতে হয় - Aortic Stenosis
অথবা যে দরজা দিয়ে শুধুমাত্র ঢোকার কথা সেই দরজা দিয়ে বেরও হওয়া যায়, আবার যে দরজা দিয়ে শুধুমাত্র বের হওয়ার কথা সেই দরজা দিয়ে ঢোকাও যায় অর্থাৎ blood back flow করে-
ঢোকার দরজা দিয়ে বের হওয়া - Mitral Regurgitation
বের হওয়ার দরজা দিয়ে ঢোকা - Aortic Regurgitation
এবার আসি কোন disease এর outcome কি, কি কি sign পাওয়া যাবে, কোনটায় কোন murmur পাওয়া যাবে এবং কেন পাওয়া যাবে...
এখন আর না, টায়ার্ড হয়ে গেছি। আসছি একটু পর শীতনিদ্রার পরে, cardio 2 নিয়ে...
ভুলটুল হলে ক্ষমাপ্রার্থী।
ধন্যবাদ
KK65