Habijabi Logo

হাবিজাবি-১৪১

hematologypharmacology
*************************************************************
Author:Dr Kawsar Uddin (DMC K-65)
1 min read
May 31, 2020 at 10:17 PM
28 comments
No media

#হাবিজাবি_১৪১

জরিনার এইমাসে মাসিকে রক্ত বেশি যাচ্ছে।

জরিনার বোন রহিমার প্রথম বাচ্চাটা এবর্শন হয়ে গেল।

জরিনার মা মর্জিনা দাঁত ব্রাশ করে দেখে মুখ ভর্তি রক্ত। হাঁচি দিলে নাক দিয়েও হালকা রক্ত আসে। গায়ে লাল ছোপ ছোপ।

জরিনার বাপের দীর্ঘদিনের পেটের আলসারের সমস্যা। দুই দিন ধরে তার আলকাতরার মত কাল পায়খানা হয়।

জরিনার বড় ভাই, বাইক চালাতে যেয়ে এক্সিডেন্ট করেছে। তারা কাঁটা জায়গা দিয়ে রক্ত যাচ্ছেই, সহজে বন্ধ হচ্ছে না।

জরিনার দাদার কয়েক মাস আগে হিমোরেজিক স্ট্রোক হইছিলো, তারপর ভালই ছিল। হুট করে সেই আগের মত, আবার বুঝি স্ট্রোক করছে।

জরিনা পরিবারের করোনা ভীতি বেশি। তাই তারা সবাই বাড়িতে বসে oral anticoagulant Rivaroxaban খেয়েছিল, বাকিটা ইতিহাস!

কিছু adverse effects খুব কম, কিছু আবার খুবই বেশি। oral anticoagulant নিরুৎসাহিত করা হচ্ছে। তারপরও কেউ যদি বাড়িতে অতি উৎসাহী হয়ে খেতে চান, it’s upto you!

ডা. কাওসার

ঢামেক, কে-৬৫

keywords:RivaroxabanDirect oral anticoagulantsHemorrhageDrug adverse effectsCOVID-19 self-medication

Comments (28)

Nurul Amin
6y

epic!

Md. Shahidul Islam
6y

Anticoagulant কি মুড়ি নাকি যে খাইলেই হলো।

Kawsar Uddin
6y

Shahin Mmc খাইতে চাচ্ছে ভাই। থামানো দরকার।

Ahsan Sabbir
6y

ভাই এক কাম করেন... স্ট্রেপটোকাইনেজের এইরাম একটা হাইপ তুইলা দেন... গণহারে সূই মারা শুরু করব।

Kawsar Uddin
6y

Ahsan Sabbir streptokinase মুখে খাওয়ালে কাজ হবে ভাই?! vial ভেঙে ঢোক গিলে খেয়ে নিবে?!

Ahsan Sabbir
6y

হবে হবে, তবে গরম কইরা খাইতে হবে গরম পানির খাওয়ার মতো... সাথে এইটা দিয়া গারগল করাও যাইতে পারে। Kawsar Uddin

Shimi Islam
6y

এটাও মুড়ি, মুরকীর মত চলছে। Covid19 এ Plasma therapy নিয়ে আলোচনা করা যায় কি ?? WHO থেকে নিষেধ করলো।

Kawsar Uddin
6y

Shimi Islam I wrote something previously. I will try to write something more on it.

Nurul Amin
6y

Kawsar Uddin! এই লিখাটা আমার কাছে ভালো লেগেছে! #প্লাজমা_থেরাপি_এবং_WHO WHO দিতে বলেছিল? - না! তাহলে দিচ্ছি কেন? - পরীক্ষা মূলক ব্যবহারের অনুমতি ছিল কালকে যে গাইডলাইনে নিষেধ করল? -সেটা চিকিৎসা হিসেবে দিতে নিষেধ করেছে। তাহলে আমরা দিচ্ছি কেন? -আমরাও পরীক্ষামূলক দিচ্ছি। বাংলাদেশ দেয়ার অনুমতি দেয়? -দেয়। তবে পরীক্ষামূলকভাবে। তাহলে কি হল? -শুরু থেকেই পরীক্ষামূলকভাবে দেয়ার অনুমতি ছিল। এখনো আছে। কেউ বলে নাই যে এটাই চিকিৎসা। আগেও বলে নাই। এখনো বলছে না। WHO সেটাই বলেছে যেটা আমরা এতদিন করছিলাম। শুধু সাধারণ মানুষ যারা মনে করে বসেছে এটাই চিকিৎসা, তারা একটু শক খেয়েছে। এই উদাহরণটা বুঝার চেষ্টা করুন, প্যারাসিটামল জ্বর সারায় এই কথা বলতে আমার পরিষ্কার প্রমাণ লাগবে (ট্রায়াল)। একজনকে দিয়ে দিলাম। তিনি সুস্থ হয়ে গেলেন মানেই প্যারাসিটামল কাজ করে এই কথা বলার সুযোগ নেই। তাই প্যারাসিটামল কে অনেক অনেক মানুষের উপর দিয়ে দেখতে হবে এটা আসলেই সবার/অধিকাংশর উপর কাজ করছে কি না। যদি করে তখন আমি বলতে পারবো এটা চিকিৎসা। তাহলে এর আগে যে দিলাম? সেটা ট্রায়াল। প্লাজমা দিয়ে কাজ করবেই এই কথা তখন বলা যাবে, যখন অনেক অনেক মানুষের উপর ট্রায়াল দিয়ে জিনিসটার কার্যকারিতা প্রমানিত হবে। এই প্রমাণের আগ পর্যন্ত এটাকে চিকিৎসা বলা যাবে না। এটাকে ট্রায়াল বলতে হবে। যতক্ষন ট্রায়াল হিসেবে আছে, ততক্ষন WHO কখনোই এটাকে বলবে না যে এটা ট্রিটমেন্ট। ওরাও এটাকে ট্রায়াল হিসেবেই লিস্টে রাখবে। ©Dr. Sayed Al Monsur Inam Courtesy : DrTanzin Toma (Copied and pasted from wall)

Arif Hasan
6y

Shimi Islam WHO Tell us another joke

Farzanaete Ete
6y

Thnx doc

Taposhi Zannat
6y

As a doctor everyone knows when to take this medicine, when to not..national guideline is for doctors why will people take this medicine unless doctors prescribe it??

Kawsar Uddin
6y

Taposhi Zannat Thanks. But some general people wish to take it eagerly whatever their indication is, as some doctors have been publicly saying about it.

Akm Shaheduzzaman
6y

হা হা হা

Irfana Hasan
6y

Can I share??one of my relative suggested to take such medicine as a prophylactic without consulting doctors.

Kawsar Uddin
6y

Irfana Hasan Sure, with courtesy.

Moon Moon Islam Mitu
6y

Please tell me no doctor was involved in this

Hasan Al-Haytham
6y

হা হা....

Ashrafur Rahaman Mahadi
6y

ভাইয়া, যারা বাড়িতেই inj enoxaparin দিচ্ছে ৭-১০ দিনের rophylactic dose হিসেবে? সেক্ষেত্রে? আর এই enoxaparin দেওয়ার পরে কি tab revaroxaban দেওয়া বাধ্যতামূলক ৩০ দিনের? ডাক্তার বা মেডিকেল স্টুডেন্ট তা বাসায় ক্লোজলি মনিটরিং করবে কিভাবে?

Kawsar Uddin
6y

Ashraf Mahadi বাড়িতে monitoring করার ডাক্তার থাকলে enoxaparin দেয়া যাবে। enoxaparin শেষে oral Rivaroxaban দিতে হবে কি হবে না সেটা নির্ভর করছে তার VTE/PE হয়েছিল কিনা, other parameters কেমন তার উপর।

DR-Sumaiya Rumky
6y

Actually old aged keo Jodi covid positive hoi tokhn actually anticoagulant drug dibo ki dibo na kivabe bujbo??

MD Saidul Islam
6y

ভাইয়া শেয়ার করতে পারি?

Kawsar Uddin
6y

MD Saidul Islam Sure, with courtesy.

সুমাইয়া ইয়াসমিন
6y

আমার আব্বুকে এটা দেয়া হয়েছে.. আব্বু করোনা পজিটিভ ছিলেন.. হাসপাতালেও ভর্তি ছিলেন ৯দিন.. হসপিটাল থেকেই দেয়া হয়েছে ডিসর্চাজের পর ১৫দিন কন্টিনিউ করার জন্য!

Comment attachment
Ashrafur Rahaman Mahadi
6y

সুমাইয়া ইয়াসমিন আংকেলকে কি enoxaparin দেওয়া হইসিলো আপু?

সুমাইয়া ইয়াসমিন
6y

Ashraf Mahadi সরি ভাইয়া.. হাসপাতালে আমাকে নেয়া হয়নি.. সব দৌড়াদৌড়ি আমার মামারাই করেছিলেন.. তারা ঠিকভাবে মনে করতে পারতেসেন না.. এবং আমার কাছে শুধু ডিসর্চাজের পেপারটাই আছে.. ওইখানে শুধু রিভারকক্স, কিছু ভিটামিন দেয়া আছে

Toroni K Roy
6y

· Tenor Reply

Tahmina Chowdhury Tani
6y

Umma Sumaiya Shuchi Read this with comments. It will may help u