#হাবিজাবি_২৩৬
A twisted case.
৩৫ বছরের পুরুষ রোগী।
ক'দিন ধরে তার fever, dry cough.
সামান্য chest pain - কাশি দিলে টের পান।
sore throat আছে - খাওয়ার সময় অল্প ব্যথা হয়।
Headache আছে, আছে Weakness.
Breathlessness নেই।
CXR: inflammatory lesions at both lungs.
CBC: Platelet 1,10,000
পরিবারের আরো ক'জন সদস্যের ইদানিং একই symptoms দেখা যাচ্ছে"
symptoms ও CXR দেখে ১ম D/D: COVID.
symptoms ও CBC দেখে ২য় D/D: Dengue.
একদিকে COVID pandemic, অন্যদিকে Dengue epidemic.
দু'য়ে মিলে Clinical Dx: COVID & Dengue co-infection.
COVID confirm করতে করা হল: Rapid antigen, RT-PCR.
Results: সব negative!
Dengue confirm করতে করা হল: NS1 antigen, IgM IgG.
Results: সব negative!
COVID ক্রান্তিকালে results গুলো false negative ধরে সন্দেহের তালিকায় COVID কেই গুরুত্বের সাথে রাখা হলো।
কিন্তু রোগীর symptoms ও investigation গুলো একত্রে অনুমান করে D/D তে রাখা হল আরো একটি disease কে!
রোগীর SpO2 নর্মাল, other vitals নর্মাল। কোন risk factors নেই। কোন admission criteria নেই। তাই তাকে mild COVID এর supportive management হিসেবে adequate hydration & nutrition maintain করার পাশাপাশি fever-sore throat-chest pain-headache এর চিকিৎসা হিসেবে শুধু Paracetamol দিয়ে home isolation এ রাখা হল।
COVID & Dengue এর বাইরে অন্য যে D/D টি চিন্তা করা হয়েছিল, সেটির চিকিৎসা হিসেবে দেয়া হল একটি মাত্র ওষুধ!
ওষুধ শুরুর ২ দিন পর রোগীর জ্বর-কাশি আগের চেয়ে কমেছে, বেড়েছে platelet count.
সেই অন্য D/D টি ছিল Mycoplasma pneumonia.
কনফার্ম করা হয়নি।
এটি হয় Mycoplasma pneumoniae নামে cell wall less ক্ষুদ্রতম bacteria দিয়ে।
এটি একটি community acquired atypical pneumonia. COVID এর মত respiratory droplet এর মাধ্যমে এক মানুষ থেকে অন্য মানুষে ছড়াতে পারে, তাই আক্রান্ত হতে পারে একসাথে থাকা পরিবারের কয়েকজন।
এটি atypical কারণ একই সাথে সাধারণত upper & lower respiratory tract symptoms থাকে, থাকে bilateral lung involvement. typical এ সাধারণত unilateral lung involvement থাকে, lower tract symptoms বেশি থাকে।
atypical Mycoplasma pneumonia তে অধিকাংশ ক্ষেত্রে তেমন কোন complications ডেভেলপ করে না, সামান্য চিকিৎসায় ভাল হয়ে যায়। হওয়ার মধ্যে যেটি হতে পারে সেটি hemolytic anaemia - তখন cold agglutinin positive পাওয়া যায়, থাকে hemolysis এর অন্যান্য ফিচার।
কিছু ক্ষেত্রে encephalitis/ meningoencephalitis হতে পারে। skin manifestation হিসেবে দেখা যেতে পারে erythema nodosum, erythema multiforme, etc.
রোগীর CBC তে platelet count কম ছিল - immune thrombocytopenia হতে পারে।
রোগীকে treatment হিসেবে Macrolide (protein synthesis inhibitor) দেয়া হয়েছিল, কারণ Mycoplasma একটি cell wall less bacteria.
পক্ষান্তরে cell wall synthesis inhibitors (Penicillins, Cephalosporins) দিয়ে যতই চেষ্টা করা হোক, কাজ হবে না কিন্তু!
viral disease এর যুগে suspected bacterial infection এ ঢিল হিসেবে একদম আন্দাজে antibiotics না ছুড়ে - একটু বুঝেশুনে ছোড়া উচিৎ, এতে অন্তত antibiotics resistance কম হবে।
ডা. কাওসার
ঢামেক, কে-৬৫