#হাবিজাবি_২২৩
আমার বয়সী মানু্ষ। গতকাল সকালে Moderna এর ভ্যাক্সিন নিয়েছেন। রাত থেকে তার Fever - 101°F এর মত। সাথে Headache & Vomiting. আজ সারাদিন এভাবেই গেল। অনেকের এমন side effects হওয়া স্বাভাবিক, দু একদিনেই কমে যায়। কিন্তু একটু আগে জানালেন ওনার Hematuria হচ্ছে।
ভ্যাক্সিন পরবর্তীতে এমন ঘটনা বিরল। এমন উদাহরণ হাতে গোনা কয়েকটি। আর এটি তাদের হতে পারে তাদের - যাদের IgA nephropathy বা Immune thrombocytopenia আছে। ওনার এমন পূর্ব ইতিহাস নেই। তবে এই ঘটনা পরবর্তীতে ওসব কিছু আছে কিনা সেই অনুসন্ধান শুরু করেছি মাত্র। তার রিসেন্ট কোন ড্রাগ হিস্টিরি নেই, বলা যায় ভ্যাক্সিন নেয়ার আগে একদম সুস্থ স্বাভাবিক মানুষ।
যাই হোক, যাদের উপরের disease গুলো আছে তাদের ক্ষেত্রে এমনটা ঘটবেই তা কিন্তু না, ধারণা করা হয় vaccination পরবর্তীতে তাদের শরীরে যে এন্টিবডিগুলো তৈরি হয় সেগুলোর IgA platelet কমিয়ে Immune thrombocytopenia করতে পারে, relapse of IgA nephropathy করতে পারে।
তবে এই ঘটনাগুলো সাধারণত self limiting এবং serious কোন complications ডেভেলপ করে না, যদি না রোগীর platelet অনেক বেশি কমে যায়, বা পূর্বে several relapses of IgA nephropathy হওয়ার হিস্ট্রি থাকে।
এই Hematuria হওয়ার কারণ অন্য অনেক কিছুই হতে পারে, যার সাথে হয়তো vaccine এর কোন সম্পর্কই নেই। যাদের এসব রোগের হিস্ট্রি আছে, তারা vaccination পরবর্তীতে একটু সতর্ক থাকবেন, আর যাদের এমন হিস্ট্রি নেই - এমন কিছু প্রথমবার ঘটলে ভয় না পেয়ে চিকিৎসকের স্মরণাপন্ন হবেন।
সবাই নিশ্চিন্তে ভ্যাক্সিন নিতে পারবেন, কারণ এখানে কোন inactivated virus ব্যবহার হয়না যে reactivation হয়ে COVID হবে। বরং ব্যবহার করা হয় killed virus, বা virus vector, বা viral protein, বা viral RNA. ব্যক্তি immunocompromised হলে শরীর যথেষ্ট antibody তৈরি করবে না হয়তো - তাই vaccine নেয়ার পরও COVID প্রতিরোধে তাদের আগের মতই social distancing, wearing mask, hand sanitization এসব কঠোরভাবে মেনে চলতে হবে। আর এরকম thrombocytopenic বা thromboembolic manifestation গুলো খুব rare, আর হলেও অধিকাংশ ক্ষেত্রেই self limiting - দু একটি exception ছাড়া। তাই ভয়ের কিছু নেই, নিশ্চিতে যে কোন ভ্যাক্সিন নিন, অন্যদেরও নিতে উৎসাহিত করুন।
বি.দ্র. এই পোস্ট শেয়ার বা কপি-পেস্ট করে বাইরে পোস্ট করবেন না।
ডা. কাওসার
ঢামেক, কে-৬৫



