#হাবিজাবি_৩৬০
৪৮ বছর বয়সী পুরুষ রোগী, তার সমস্যা ছিলো দুটো,
২ দিন ধরে,
Fever
&
Headache
জ্বরের সাথে Headache বললে প্রথম যেটা করণীয় সেটা হলো meningitis এর কোন sign আছে কিনা দেখা।
রোগীর Dengue NS1 positive
Dengue জ্বরের রোগী, জ্বরের জন্য Paracetamol খাবে। sponging করবে, তরল খাবার বেশি খাবে। প্রেশার ভালো ছিল, প্রেশার কম থাকলে Orsalaine খাবে। প্রেশার বেশি কমে গেলে, danger sign থাকলে hospitalized হবে।
কিন্তু এই রোগী paracetamol এর সাথে ১.১২.২৫ তারিখ থেকে MBBS পাশ সিনিয়র চিকিৎসক থেকে পেয়েছেন,
Duo 5, antibiotic
Vigotrum Silver, multivitamin
PB 8, probiotic!
২.১২.২৫ তারিখে তিনি আর একজন চিকিৎসককে (UHFPO) দেখান, তিনি তাকে ডেংগুর চিকিৎসা দেন,
Coracad-C, এটা calcium, Vit C & Vit D combination
ও
Papaya, যা পেপে পাতার ক্যাপসুল!
এই ক্যাপসুল নাকি Platelet বাড়ায়, যদিও ১.১২.২৫ তারিখে করা CBC তে রোগীর Platelet 2,45,000
যাই হোক, দুই প্রেসক্রিপশনের এসব ওষুধ খেয়ে ওনার প্রচন্ড cramping abdominal pain, dyspepsia, vomiting, constipation হয়। উনি আবার যান ১ম চিকিৎসকের কাছে ৪.১২.২৫, তিনি নিজেই USG করেন - normal report.
ওনাকে আজ দেখলাম। subacute intestinal obstruction
আমার প্রশ্ন,
২ দিনের জ্বর, মাথা ব্যথার রোগীকে কেন এতগুলো supplement দিতে হবে? পেঁপে পাতার ট্যাবলেট দিতে হবে? antibiotic ও সাথে probiotic দিতে হবে?
রোগীর বর্তমান GI problem এর কারণ এই অপ্রয়োজনীয় চিকিৎসা। যার জন্য তাকে ছুটে আসতে হলো ঢাকায়। সহজ সিম্পল ডেঙ্গু জ্বরের চিকিৎসার জন্য আছে national guideline, ১ ঘন্টায় পড়ে ফেলা যায়। সেসব বাদ দিয়ে এসব supplementary চিকিৎসা প্রদান থেকে বিরত থাকা উচিৎ।
কাওসার
কে-৬৫
