Habijabi Logo

হাবিজাবি-১১০

infectioushematology
******************************************************************
Author:Dr Kawsar Uddin (DMC K-65)
6 min read
April 19, 2020 at 1:01 AM
45 comments
1 images
Media File (1/1)
Episode illustration

#হাবিজাবি_১১০

আসলেই কি SARS-CoV-2 হিমোগ্লোবিনের 1-Beta chain কে attack করে? তারপরেই ঘটে সব ঘটনা?? এমনটা খুব প্রচার পাচ্ছে! আপনারাই অনেকে প্রচার করছেন!!

চাইনিজ স্টাডি! এটা কোন in vivo স্টাডি না, যে আসলেই human body তে SARS-CoV-2 এমন কিছু করছে! এমনকি এটা কোন in vitro স্টাডিও না! it's just a hypothesis! গ্রহনযোগ্য হলেও কথা ছিল, but it’s not like that at all!

আমার আঁকা ছবিটাতে Hb এর স্ট্রাকচারটা খেয়াল করি। Fe এর ৬ টা হাত। ৪ টা হাত ৪ টা N এর সাথে, ১ টা globin এর সাথে যুক্ত। আর বাকি হাতটা খালি থাকে। এই খালি হাতটাই ফ্রি O2 বা CO2 এর সাথে যুক্ত হয়, আর এভাবে Hb O2 ও CO2 পরিবহনে ভূমিকা পালন করে।

চাইনিজ ওই স্টাডি কি বলছে তাহলে?

তাদের ভাষ্য SARS-CoV-2 Hb কে attack করে, তারপর তার globin protein কে ভেঙে আলাদা করে ফেলে। তারপর টেনে হিঁচড়ে বের করে নিয়ে আসে Fe কে। রয়ে যায় শুধু protoporphyrin, কমে যায় Hb.

ফলাফল, রক্তে ফ্রি Fe বেড়ে যায়! এই বেড়ে যাওয়া Fe শরীরে inflammation করে! ঘটনা ঘটে ৩ টা!

★ রক্তে বেড়ে যাওয়া ফ্রি Fe শরীরের জন্য ক্ষতিকর, তাই সেটা কমানোর জন্য transferrin protein বাড়ে, যা ফ্রি Fe এর সাথে যুক্ত হয়ে S. Ferritin বাড়ায়!

★ Neutrophil কমে!

★ inflammatory protein বাড়ে, যেমন CRP!

তারপরে তাদের মতামত হল, অনেকটা এই ঘটনার মত! ছবিটা খেয়াল করি।

এক লোকের (protoporphyrin) বউ (Fe) আছে, বাচ্চা (globin) আছে। তিনি আর এক দুষ্ট মহিলার (SARS-CoV-2) খপ্পরে পড়লেন। সেই মহিলা শয়তানি করে ওই লোকের বউকে (Fe) ডিভোর্স করালো, বউ (Fe) বাচ্চা (globin) আলাদা হয়ে চলে গেলো। দুষ্টু মহিলা (SARS-CoV-2) ওই লোককে (Protoporphyrin) বিয়ে করে ফেললো!

তার মানে হল, SARS-CoV-2 সবাইকে আলাদা করে ফ্রি porphyrin এর সাথে যুক্ত হল। ভাইরাস নিজে থেকে cell এর মধ্যে ঢুকতে পারে না। আমরা জানি ACE2 receptor এর সাথে যুক্ত হয়ে সে cell এর মধ্যে ঢুকে।

তাদের ভাষ্যমতে এই porphyrin ভাইরাসের সাথে যুক্ত হয়ে ভাইরাসকে cell এর মধ্যে ঢুকতে সাহায্য করে!

porphyrin যেহেতু এখন দুষ্ট SARS-CoV-2 এর কবলে, তার Fe নাই। ফলাফল রক্তে Hb কম, তাই RBC গুলো আর আগের মত O2 ও CO2 পরিবহন করতে পারছে না। হচ্ছে hypoxaemia, hypercapnia!

hypoxaemia করছে hypoxia, ফলে হচ্ছে hypoxic tissue damage, inflammation.

এই হল তাদের কথা!

এবার আসি যারা এই hypothesis COVID-19 রোগীর শরীরে ঘটছে এমনটা বিশ্বাস করে এটা প্রচার করছেন, উল্টাপাল্টা ওষুধ খাচ্ছেন, তাদের বিরুদ্ধে আমার যুক্তিগুলো কি কি!

★ প্রথমেই বলেছি, না এটা কোন in vivo, না in vitro স্টাডি। এটা just a mathematical hypothesis in computer, শরীরে এমনই ঘটছে এমন কোন প্রমাণ নাই!

★ তারপরও যারা এটা অন্ধের মত প্রচার করছেন, বিশ্বাস করে এই অনুযায়ী নতুন নতুন ট্রিটমেন্ট প্রোটোকল বের করছেন, Hydroxychloroquine (HCQ) এর পক্ষে সাফাই গাচ্ছেন, বিশ্বাস করছেন HCQ ম্যালারিয়ার মত এখানেও SARS-CoV-2 এর হাত থেকে RBC ও Hb কে রক্ষা করবে, তাদের জ্ঞাতার্থে ওই পেপারের একটা লাইন তুলে দিচ্ছি, 'This paper is only for academic discussion, the correctness needs to be confirmed by other laboratories!' কোন ল্যাব এখন পর্যন্ত in vitro স্টাডিতে এটা confirm করেনি! কিন্তু অনেক চিকিৎসক in vivo effect পাওয়ার জন্য অলরেডি HCQ খাওয়া শুরু করেছেন! অদ্ভুত!!

★ তাদের ওই স্টাডিটা পড়লে আরো যে অদ্ভুত বিষয়টা চোখে পড়বে তা হল, SARS-CoV-2 শক্তির উৎস হিসেবে Hb এর porphyrin এর সাথে bind করে। সেখান থেকে শক্তিপ্রাপ্ত হয়ে porphyrin কে সাথে নিয়ে cell এর মধ্যে ঢুকে! আমার কথা হল, অন্য cell এর membrane structure এর সাথে RBC membrane structure এর খুব বেশি তফাৎ কিন্তু নেই, দুটোই cell. তবে তো সে সরাসরিই অন্য cell এ ঢুকতে পারে - আগে RBC তে না ঢুকেই! এ সম্পর্কে তাদের উত্তর হল, 'যে সব RBC গুলোর life span শেষ বা অন্য কোন কারণে ভেঙে যাচ্ছে, Hb বাইরে রিলিজ হচ্ছে, তখনই সেই Hb এর সাথে SARS-CoV-2 যুক্ত হচ্ছে! এতটুকু বলে থেমে থাকলে হত, কিন্তু তারপরই তাদের আর্টিকেলের একটা উদ্ভট লাইন হল, 'Resulting from limited computational tools, we cannot simulate viral proteins attack Hb outside or inside of RBC! অদ্ভুত!

যে স্টাডির কথা অনেকে প্রচার করছেন, শুধু যে প্রচারই করছেন তাই না, তারা যেখানে বলছেন 'এটা RBC এর বাইরে Hb কে attack করে' কিন্তু অনেকে অতি উৎসাহিত হয়ে বলছেন 'RBC এর মধ্যে ঢুকে এটা Hb কে attack করে!' তাই HCQ খাওয়া যায়, এটা ম্যালারিয়ার মত RBC attack প্রিভেন্ট করবে!'

কি অদ্ভুত অনেকের চিন্তাভাবনা। যে থিউরির উপর ভিত্তি করে এমন উদ্ভট থিউরি অনেকের মাথা থেকে বের হচ্ছে, সেই থিউরি নিজেই just a computer simulation only!

★ যারা Favipiravir ও খাওয়া শুরু করছেন বা করবেন, তাদেরকে বলছি, 'জাপান এখনো এটার trial দিচ্ছে, 'efficacy proved' তা তারা জোর দিয়ে বলেনি। কয়েকটি দেশে ওদের ওষুধ ফ্রি দিয়েছে trial দেয়ার জন্য, যার মধ্যে বাংলাদেশ নেই। কিন্তু বাংলাদেশের কিছু আত্মীয় কোম্পানি, দরবেশ কোম্পানি অলরেডি এটা বানানোর অনুমোদন পেয়েছে 'চাইনিজ' raw materials আমদানি করে। উৎপাদিত হয়ে পৌছে গেছে অনেক হাসপাতালেও। Favipiravir এর মেকানিজম ধারণা করা হচ্ছে, এটি ভাইরাসকে porphyrin এর সাথে যুক্ত হতে বাঁধা দেয়! যেখানে ভাইরাস porphyrin এর সাথে যুক্ত হয় কিনা সেটাই এখন পর্যন্ত in vitro বা in vivo কোথাও নিশ্চিত না, সেখানে আমরা নিশ্চিত হয়ে এসব proposed medicine খাওয়া শুরু করছি, বা রোগীকে খাওয়াবো বলে ভাবছি based on some proposed hypothesis! কি অদ্ভুত!

★ তাদের স্টাডির একটা বেশ বড় ভুল মনে হয়েছে এই লাইনটাকে, 'Higher Hb causes higher morbidity!'

আমরা সবাই জানি new born baby দের Hb অনেক বেশি থাকে, তাদের infection rate ও disease severity কেমন তা আমরা ইতোমধ্যে জানি! তাদের আর একটা হাস্যকর যুক্তি হল, ছেলেদের Hb মেয়েদের চেয়ে বেশি - তাই তাদের infection ও বেশি! ছেলে ও মেয়েদের Hb এর পার্থক্য কত বেশি যে শুধুমাত্র Hb এর জন্য এরকম কিছু ঘটতে পারে! আরো অদ্ভুত এ কারণে, Hb কম এরকম অনেক ছেলে severe stage এ আছে, আবার Hb বেশি এমন মেয়ে রোগী infected হয়ে early recover করেছে!

★ তারা পুরো স্টাডি জুড়ে অনেক could এবং would এর ব্যবহার শেষে, শেষমেষ conclusion এ বলেছে 'We look forward to a laboratory that can prove whether this theory is wrong or correct!' যেখানে তারা নিজেরাই তাকিয়ে আছে আর কেউ এটা prove করবে, আর আমরা বাঙালি সেটা বিশ্বাস করে প্রচার করছি!

★ ফাইনালি যারা এই থিউরি এখনো বিশ্বাস করছেন, আশায় আছেন HCQ ও Favipirair আপনাদের বাঁচিয়ে দিবে তাদেরকে বলছি, 'it’s a useless theory!'

১=২, এটা খাতা কলমে প্রমাণ করাই যায়, কিন্তু scientific reality in biological body মোটেই তেমন না! Correlation is not causation, there could be many confounding factors! So think well before believing and spreading such a proposed hypothesis... ধন্যবাদ।

ডা. কাওসার

ঢামেক, কে-৬৫

একাডেমিক কো-অর্ডিনেটর, পোস্টগ্রাজুয়েট এডুকেশন, প্ল্যাটফর্ম একাডেমিয়া।

keywords:COVID-19 mythsHemoglobin hypothesisPorphyrinHydroxychloroquineScientific evidence

Comments (45)

সৈয়দ নাজিন মোর্শেদ
6y

আমার আরেকটা প্রশ্ন হচ্ছে তাই যদি হয় তাহলে মাইক্রোসাইটিক বা হিমোলাইটিক এনিমিয়া বিশেষ করে থ্যালেসেমিয়া পেশেন্ট বা ক্যারিয়ার রা তো বাঁচবেই না, কিন্তু তাদের তাহলে কোমরবিডিটি লিস্টে কাউন্ট করা হয়ন কেন?

Kawsar Uddin
6y

Very logical question. As they have a lot free hemoglobin, so they are the superior carriers than others. But it is not happening. This is another draw back of this computerized simulation study.

Faruque Ahmed
6y

I have reservation about HCQ. Favipiravir maybe helpful by protease inhibition, by decreasing inflammation. You have very critical thinking. I like to read and enjoy your posts.

Kawsar Uddin
6y

Sir, thanks for your valuable comment.

Golam Morshed
6y

Excellent writing, Thank you !!

Kawsar Uddin
6y

Welcome Bhai

Mohammad Neamat Ripon
6y

Ivermectin সম্পর্কে কিছু জানা আছে? অস্ট্রেলিয়া কেন এই ঔষধ নিয়ে চিন্তা করলো??

Kawsar Uddin
6y

ধন্যবাদ স্যার, আপনার প্রশ্নের জন্য। এটা সম্পর্কে অল্প কথায় বলতে গেলে in vitro তে এটা কিছু RNA ভাইরাস যেমন dengue, zika এদের replication কমায়। আর SARS-CoV-2 যেহেতু RNA ভাইরাস, তাই তার replication ও কমাবে কিছুটা। এই থিউরির উপর বেজ করে এটা ট্রায়াল দেয়া হচ্ছে, কিন্তু এটার adverse effect অনেক বেশি, adequate efficacy পাওয়ার জন্য যে dose দরকার সেটা অনেক বেশি। severe stage এর পেশেন্ট trial treatment হিসেবে দেয়া যায় risk benefit ratio বিবেচনায় রেখে।

Ferdousi Begum
6y

Continue young sciencetist...

Kawsar Uddin
6y

Thanks Mam. Stay safe.

Atiqul Haque
6y

ধন্যবাদ কাউসার।

Kawsar Uddin
6y

most welcome

Diabetologist Ehsan
6y

তোমার লেখায় পড়ার আগেই লাইক দিয়ে ফেলি, এরপর পড়ি ।

Jahid Jitu
6y

Md Abu Zubair Kawsar Uddin ভাই কিন্তু এমন অন্ধ ভক্ত দের পছন্দ করেন না ।

Diabetologist Ehsan
6y

তাই নাকি?! কাওসার আমাদের ডিএমসির জুনিয়র। ওর সাথে আমার সম্পর্কটা তুমি বুঝবে না।

Mohammad Matin
6y

Well said.... আমাদের অনেক নামী-দামীদেরও দেখছি এই concept/hypothesis টি প্রচার প্রপাগানডা করছে just Favipiravir এর পক্ষে। এটি পুরোপুরিই একটি AI (Artificial Intelligence) use করে computational assumptions........

Kawsar Uddin
6y

ধন্যবাদ স্যার। এমনটাই ইদানিং ঘটছে। অনেক কিছু ছাপিয়ে অনেকের ব্যবসায়িক চিন্তাভাবনা গুলো বড় হয়ে উঠছে, সেটা আরো প্রকট হচ্ছে কিছু hypothesis কে অন্ধের মত বিশ্বাস করে established হতে সুযোগ দেয়ার জন্য।

Faysal Bin Salah
6y

বস ইজ অলওয়েজ বস

Kawsar Uddin
6y

Thanks Faysal.

Mahbub Hossain
6y

আপনি খুব ভাল লিখেছেন। ঠিক লিখেছেন। আপনি জানেন না কতটা উপকার করছেন। ভাল থাকবেন। শুভকামনা।

Kawsar Uddin
6y

ধন্যবাদ স্যার। ভাল থাকবেন। দোয়া করবেন।

Ashraful Haque
6y

logical writting, ডুবন্ত মানুষ খড়কুটো থেকে গাছের ডাল সবই ধরার চেষ্টা করবে। but, i hope morning will come soon. at present situation, simply three things are in our hand for this battle. 1. doing castling. stay inside the house & maintaining physical social distancing. 2.maintaining hygiene etiquette. 3. As we have no specific & specialized weapons,so increase our own general immunity.

Kawsar Uddin
6y

Thanks for your valuable comment. We all hope for the best and pray to Almighty forgiving us. Now we only need to be more careful in every aspects as you mentioned.

Kabir Ahamed
6y

আপনার লেখা চোখে পরলেই আমি খুব মন দিয়ে পড়ি- উপস্থাপনের ভংগি খুব সুন্দর এবং সহজবোধ্য। সত্যি কথা কি, আমরা এখন পেন্ডিমিকের সাথে সাথে ইনফোডেমিকেও ভুগছি!

Kawsar Uddin
6y

ধন্যবাদ স্যার। এটা একদম সত্য বলেছেন।

Sme Al Baker
6y

Proposed HCQ for treatment purpose based on this theory. As because corona is a lipid bilayer virus. Proposed HCQ works through above mechanism. Ref - Harrison Medicine.

Comment attachment
Kawsar Uddin
6y

It is not like that at all. It is said in certain strain of viruses, besides mentioned 'can be prevented.' If this so called 'weak base' property is used here, then sodibicarb is a good try! But it is not like that. Even excess vegetables intake usually higher the blood pH, or hyperventilation which creates alkalosis! So, I don't agree with it, that this basic property of HCQ is effective against SARS-CoV-2.

Sheikh Munir
6y

Lots of hypothesis are going on.Everyone is trying from their level.Only treating physician will decide how to treat. There is no proven specific therapy till now. # Mutual respect.

Kawsar Uddin
6y

Thanks

মোহাম্মদ সাজ্জাদুল আমিন
6y

এই আর্টিকেলটা পড়তে পারেন।যেখানে হিমোগ্লোবিন হাইপোথিসিস কে বৃদ্ধাংগুলি দেখানো হয়েছে। https://medium.com/.../covid-19-debunking-the-hemoglobin...

Comment attachment
Kawsar Uddin
6y

Thanks

Abu Bakar Siddique
6y

Long time necessary to prove a hypothesis wrong or right.

Kawsar Uddin
6y

Thanks Sir. But hypothesis should be based on logical evidences, not just connecting some dots. This is like that.

Daanish Arefin Biswas
6y

Thank you for such informative post.

Kawsar Uddin
6y

Most welcome Sir.

Shaheen Akter
6y

আবারও সুন্দর লেখা! ধন্যবাদ!

Kawsar Uddin
6y

ধন্যবাদ ম্যাম।

DrProdip Kumar Roy
6y

Thanks for the informative post

Kawsar Uddin
6y

Most welcome Sir

Shahriar Islam
6y

অনেক ধন্যবাদ।convalescent plasma therapy সম্পর্কে আপনার observation জানাবেন।

Kawsar Uddin
6y

ধন্যবাদ স্যার। জানাবো ইনশাআল্লাহ।

Fatima Akter
6y

Haemoglobinopathy যাদের আছে তাদের কি risk বেশী!

Kawsar Uddin
6y

Thanks Mam for your question. The theory based Hb SARS-CoV-2 relation produced by computer simulation is just a proposed hypothesis, and it is not correct in many ways i tried to explain here. I don't think so, hemoglobinopathy is a risk considering this hypothesis, rather every disease is co morbidity.

Abeda Alvi
6y

Munira Ferdous less hb% less morbidity! but wht happened to u, ur 14 hb%

Munira Ferdous
6y

Ahyan Alvi se r o 4yrs ager ghotona apu...ekhn koto komeche k jane