Habijabi Logo

হাবিজাবি-১০০

infectiousrespiratory
*******************************************************
Author:Dr Kawsar Uddin (DMC K-65)
4 min read
April 2, 2020 at 12:37 AM
42 comments
No media

#হাবিজাবি_১০০

করোনায় দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে মৃত্যুর সারি। যদিও আমাদের দেশ সেই তুলনায় অনেকটা পিছিয়ে, এটা আল্লাহর রহমত। অপ্রতুল টেস্ট বা হিসাব নিকাশের গন্ডগোল সে যেটাই হোক, আমরা যে কিছুটা ভাল অবস্থানে আছি সেটা আপাতত বলা যায়!

আমাদের দেশের মহিলারা আছেন আরো ভাল অবস্থানে! কারণ তারা ধূমপান করেন না। আমাদের দেশে পুরুষদের ধূমপানের হার অনেক বলা যায়, প্রায় ৪০%, সেই তুলনায় মহিলারা ১% এরও কম। এটা নিঃসন্দেহে একটা immunological barrier তৈরি করছে এ সংক্রমণ প্রতিরোধে!

চায়নাতে পুরুষদের এই হার অনেক বেশি, ৫০% এর অধিক। মহিলাদের ৩% এর মত ধূমপায়ী।

ইটালিতেও প্রায় একই রকম, ৭০ লাখ পুরুষ ধূমপানে অভ্যস্ত। পাশাপাশি মহিলা ধূমপায়ীও সংখ্যায় বেশ, চায়নার চেয়ে কয়েক গুন বেশি!

ইউরোপ, আমেরিকার দেশগুলোতেও মহিলাদের ধূমপানের হার আমাদের দেশের তুলনায় বহুগুন বেশি।

সব হিসাব নিকাশ করলে দেখা যায় এই ধূমপান COVID-19 বিস্তারে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারণ ধূমপানের কারণে Lungs আগে থেকে ক্ষতিগ্রস্ত থাকে, এতে সহজ হয় viral attack পরবর্তী complication ডেভেলপ করার। পাশাপাশি SARS CoV-2 ভাইরাসের Lungs থেকে Blood এ যাওয়ার মূল entry point হল angiotensin 2 receptor. ধারণা করা হয় ধূমপানের ফলে এই receptor গুলোর upregulation হয়, receptor count বাড়ে, বাড়ে তাই viral entry ও। আর এ কারণেই চায়না ইটালিতে মর্টালিটি রেট এত বেশি, বেশি ইউরোপের অনেকগুলো দেশে।

angiotensin 2 receptor count বাড়লে, বাড়ে hypertension ও cardiovascular disease এর ঝুঁকি। ইটালিতে প্রচুর পুরুষ শুধুমাত্র ধূমপানের কারণে Hypertension এ ভুগে, ধারণা করা হয় এটি তাদের বেশি মর্টালিটির একটি অন্যতম কারণ।

ইটালিতে Hypertension কে একটি অন্যতম risk factor হিসেবে ধরা হলেও, চায়নাতে ধরা হচ্ছে Diabetes কে। কারণ চায়নাতে প্রচুর মানুষ metabolic syndrome ভুগে, যার কারণ হিসেবে ধরা হয় তাদের খাদ্যাভাসকে। তারা প্রচুর pork meat খায়, খায় প্রচুর fast food ও, যেখানে Fat content অন্য যে কোন মাংস ও খাবারের তুলনায় অনেক বেশি থাকে।

শুরুতে যে বিষয়টা বলেছিলাম, চায়না আর ইটালি - যে দেশই বলি না কেন, সারা বিশ্বের সব ডাটা এনালাইসিস করলে দেখা যায় মহিলারা তুলনামূলক সেফ সাইডে আছেন, Ladies first! এর অন্যতম কারণ তাদের physiological ব্যাপারগুলো, যার মধ্যে প্রথমেই আসে তাদের Hormonal বিষয়টা। ধারণা করা হয় এক্ষেত্রে estrogen তাদের জন্য defensive role প্লে করে। তাই বলে দলে দলে কিছু পুরুষ estrogen ট্যাবলেট কিনে খাওয়া শুরু না করলেই হয়, তখন হবে আবার অন্য ঝামেলা!

মহিলাদের আর একটা বিষয় হল তাদের double x chromosome. বিশ্বের বিভিন্ন দেশে মানুষের গড় আয়ু দেখলে দেখা যায়, মহিলাদের কিছুটা হলেও বেশি। তার কারণ তাদের double x তাদের immunological response কে পুরুষদের চেয়ে শক্তিশালী করে। এতে সমস্যা যা হয় তা হল মহিলাদের autoimmune disease গুলো বেশি হয়, কিন্তু এই বাড়তি immunological response তাদেরকে পুরুষদের চেয়ে নিরাপদ অবস্থানে রাখে। মহিলাদের viral clearance rate ও তাই পুরুষদের চেয়ে বেশি।

পাশাপাশি মায়েরা ঘরে ঘরকন্যার কাজে ব্যস্ত থাকেন, বাইরে তাদের exposure তাই তুলনামূলক কম। এ কারণেও তারা নিরাপদ অবস্থানে আছেন।

বাতাস এখন অনেক বেশি বিশুদ্ধ, তামাকের গন্ধ নাই বললে চলে। Stay Home - Stay safe এর জন্য পুরুষরাও এখন ঘরবন্ধি! তাই অনেক পুরুষ পারছেনা ঘরে নারীদের সামনে, বা অগোচরে বাইরে যেয়ে ধূমপান করতে। এতে তাদের এই অভ্যাগত খারাপ দিকটায় যে এক বিরাট পরিবর্তন আসবে তা বলাই বাহুল্য। পরিসংখ্যান বিবেচনায় এই সাধারণ বিষয়টাই হয়তো কমাবে আমাদের করোনা সংক্রমন!

পরিশেষে যে আশার খবরটা দিয়ে লেখা শেষ করছি সেটি হল - বয়স বেশি হলেই যে COVID মর্টালিটি বেশি হবে ব্যাপারটা তা না! জাপানে ১০৩ বছর বয়সী এক মহিলা সুস্থ হয়ে বাড়িতে গেছেন! তাকে যে বহুল প্রচারিত হাবিজাবি ওষুধ দিয়ে সুস্থ করা হইছে তা কিন্তু না, তার শরীরই তাকে সাহায্য করেছে...

ডা. কাওসার

ঢামেক, কে-৬৫

একাডেমিক কো-অর্ডিনেটর, পোস্টগ্রাজুয়েট এডুকেশন, প্ল্যাটফর্ম একাডেমিয়া।

keywords:COVID-19SmokingACE2 receptorGender differencesImmune response

Comments (42)

Farzana Shultana Razia
6y

Positive news seems like "সোনার হরিণ"among too much negativity now-a- days..

Kawsar Uddin
6y

Thanks

মোহাম্মাদ মফিজুর রহমান অপু
6y

Perfect post for this situation.. Informative post.. Relation with smoking... I didn't think about it..

Kawsar Uddin
6y

Thanks.

Rupa Noor
6y

U elaborate nicely.Thank u dear

Kawsar Uddin
6y

Most welcome.

Rakanuzzaman Suman
6y

Good writings

Kawsar Uddin
6y

Thanks Bhai

Munira Parvin
6y

good news..

Kawsar Uddin
6y

Thanks

Mridul Hossain
6y

বয়স কম হলেই যে করোনা থেকে সেফ এটাও বলা যাচ্ছেনা।ইংল্যান্ডে গতকাল তেরো বছরের এক কিশোর কোভিড১৯ পজিটিভ হয়ে মারা গেছে। করোনায় এতো কম বয়সে মৃত্যু ইংল্যান্ডে এটাই প্রথম।

Kawsar Uddin
6y

বয়স কম হলেই যে করোনা সেফ ব্যাপারটা তা না, কিন্তু তুলনামূলক সেফ, মর্টালিটি রেট অনেক অনেক অনেক কম। ১৩ বছর তো ছাড়, এর চেয়ে খারাপ খবরটাই তাহলে দিই! যুক্তরাষ্টের ইলিনয়সে ১ বছরের কম বয়সী শিশুর করোনা সংক্রমণে মৃত্যু! এখন দেখার বিষয় হল তার বা তাদের অন্য কোন risk factor ছিল কিনা, যেমন congenital heart disease বা অন্য কোন কিছু!!!

নীল রতন দেব
6y

বেশ ভাল লাগলো।সুচিন্তিত কথাবার্তা।

Kawsar Uddin
6y

ধন্যবাদ।

Tasnuva Chowdhury
6y

Can you enlighten us the correlation bet'n BCG vaccination and lower mortality rate of covid? This news is travelling through the intrnet from yesterday .

Kawsar Uddin
6y

Apu, it's just hypothetical, a proposed theory, still not proved.

Towhidur Rahman
6y

আমরা নিরাপদে আছি সে কথা বলার সময় এখনো আসেনি।

Kawsar Uddin
6y

ধন্যবাদ স্যার। আপাতত, কিছুটা!

Nipu Chowdhury
6y

Wow ....informative...

Kawsar Uddin
6y

Thanks Didi.

Asad Zaman
6y

দিলা তো মিয়া ওসিপি মার্কেট আউট কইরা...

Kawsar Uddin
6y

তাও ভাল, ওসিপি খাইয়া যদি আক্কেল হয় কিছু উজবুক জনতার

Fahim Uddin
6y

informative post vai

Kawsar Uddin
6y

Thanks Fahim.

S M Mehedi
6y

I am 36 Hypertensive on ARB!

Kawsar Uddin
6y

Don't worry Bhai. Keep your BP controlled with ARB or whatever it needs.

S M Mehedi
6y

I never touch cigarette, no bad habit,try my best to maintain my wt,take no heavy unhealthy diet, what can i do, Only family history made me worried,along with asthma,although well controlled, thank you for your regular valuable হাবিজাবি post

আখতার উজ্জামান
6y

ভাই, ছেলেদের বাকি ৬০% passive smoking করে।

Kawsar Uddin
6y

Pathetic, law is not that applied in public place smoking.

Fatema Bipa
6y

আমি এসব ভাবছিলাম গতকালই! আল্লাহ ভরসা,,, ধন্যবাদ ভাই

Kawsar Uddin
6y

ফি আমানিল্লাহ।

Dr-Muhammad Sayed Inam Walid
6y

অনেক দামী লেখাটা। যারা দীর্ঘ দিন ACEI বা ARB খান তাদের কি রিসেপ্টর আপ-রেগুলশ হয়?

Kawsar Uddin
6y

ধন্যবাদ স্যার। এটা একটা গুরুত্বপূর্ণ থিওরি, হয়, কিন্তু তা কম। এই অল্প ভয়ে যাদের এগুলো খাওয়া দরকার তারা তা খাওয়া বন্ধ করলে বা না খেলে ঝুঁকি বহু গুণ বাড়বে বই কমবে না!

Nilufar Begum
6y

Beautiful explanation about low mortality of female in case of COVID-19.Would like to know the effect of ARB on COVID-19, as many of the hypertensive patients take ARB as anti hypertensive drug.Thanks.

Kawsar Uddin
6y

Thanks Mam. Initially it was said that ARB, ACEi may increase viral entry upregulating receptor. But later on this theory lost it's acceptance considering its risk benefit ratio in use. These drugs are being recommended without any second thought of COVID-19, and it is justifiable. As myocarditis followed by ischaemia is an important consequence of COVID-19 in a number of patients and cause of death, can be reduced by use of these antihypertensive. Some initially published articles made some controversy in its use, but later on some other articles in renowned magazine told it absolutely safe in use. So these are safe.

Nilufar Begum
6y

Many many thanks.Yes, British society of Cardiologists rule out the negative role of ARB in COVID patients. My logic is in Covid patients & also in normal patients taking ARB there is competitive antagonism between virus & drug for the receptor, rather it would be more beneficial. In our country many of the person had stopped ARB as anti hypertensive drugs & are having other drugs as alternative.

Jasmine Ara Haque
6y

সময় উপযোগী লেখা,ধন্যবাদ।

Kawsar Uddin
6y

ধন্যবাদ ম্যাম।

Al Arafat Hemal
6y

Firstly congratulations for the Century.

Kawsar Uddin
6y

Thanks. It's a first congratulation.

Farzanaete Ete
6y

Thnx

Kawsar Uddin
6y

Welcome