#হাবিজাবি_৩৭২
ডাক্তার সাহেব, ইনসুলিন কি একবার শুরু করলে সারাজীবন নিতে হয়?
এই প্রশ্নটা এত বেশি শুনি যে, অনেক সময় উত্তর দিতে দিতে ক্লান্ত হয়ে যাই, তবুও বুঝাই। কিন্তু ভয়ংকর বিষয় হলো, সবার হাতেই মোবাইল, আর তাতে ইউটিউব, ফেসবুক যা ওপেন করলেই লাইফস্টাইল গুরুদের চটকদার মিষ্টি কথার বিজ্ঞাপন। ডায়বেটিস চিরতরে নির্মূল, আর লাগবে না ইনসুলিন। আর এসব বিশ্বাস করে অনেকেই যাচ্ছেন এদের কাছে, এই যেমন এই রোগী গেছে জাহাঙ্গীর কবিরের কাছে, যে অপ্রয়োজনীয় অনেক টেস্ট করিয়ে অনেক সাপ্লিমেন্ট দিছে ধরিয়ে। ওদিকে বন্ধ করে দিছে Insulin, দিয়েছে শুধু Empagliflozin.
বয়স্ক এই রোগী আমার কাছে আসছেন generalised weakness নিয়ে৷ কোন কিছুতে এনার্জি পান না। generalised weakness এর খুঁটিনাটি কোশ্চেন যা আছে সব জিজ্ঞাস শেষে পাইলাম তার প্রসাব ঘনঘন হয়, গলা শুকায়। past history তে ডায়বেটিস, এখন নাকি সে ভালো আছে, ডায়বেটিস নাই, Jardian খায়।
জিজ্ঞেস করলাম কবে শেষ ডায়বেটিস চেক করছেন?
উত্তরে, এখন ভালো আছে, তাই আর চেকটেক করে না। প্রচন্ড গরম হয়ে যাওয়া মেজাজ ঠান্ডা রেখে FBS & 2HAB করে নিয়ে আসতে বললাম। পাশাপাশি generalized weakness & diabetic complications এর কিছু relevant tests.
তার,
FBS: 25.18 mmol/L
2HAB: 29.20 mmol/L
রিপোর্ট দেখে তো আমি থ! রোগীকে আচ্ছামত একটু বকাঝকা করলাম যেন ভবিষ্যতে এমন ভুল করার আগে ২য় বার ভাবে। ভয়ও দেখালাম, তাকে বললাম আপনার শরীরে গ্লুকোজের পরিমাণ এত বেশি যে কিডনি নষ্ট হওয়া শুরু হয়েছে, সাথে চোখ নষ্ট হবে, নার্ভ নষ্ট হবে, heart attack & stroke হবে, ইনফেকশন হবে, হবে হঠাৎ diabetic ketoacidosis বা hyperosmolar state যা মৃত্যুর কারণও হতে পারে।
আমাদের সমাজে এ এক অদ্ভুত প্রবণতা। কেউ আত্মবিশ্বাস নিয়ে মিষ্টি মিষ্টি মিথ্যা বললেও মানুষ তাকেই সবচেয়ে বেশি বিশ্বাস করে। সে evidence based medicine বোঝে কি না, pancreatic physiology বোঝে কি না, রোগের pathophysiology বোঝে কিনা এগুলো তখন আর গুরুত্বপূর্ণ না।
ডায়াবেটিস কোনো motivational speech দিয়ে নিয়ন্ত্রণ হয় না। হ্যা, lifestyle modification খুবই গুরুত্বপূর্ণ। ওজন কমানো গুরুত্বপূর্ণ। কার্বোহাইড্রেট নিয়ন্ত্রণ করবে, ব্যায়াম করবে, কিন্তু তাই বলে যার শরীরের insulin production নাই তাকে ইনসুলিন বাদ দিতে বলা ভয়ংকর বিপজ্জনক, যার প্রমাণ এ রোগীর রিপোর্ট।
সব রোগী এক না। কারো ক্ষেত্রে diet control enough হতে পারে। কারো ক্ষেত্রে শুধু metformin ই যথেষ্ট। কারো লাগে multiple oral anti agents, কারো আবার insulin ছাড়া উপায় নেই। সবকিছুর indications & contraindications আছে।
irony হলো,রোগী যখন uncontrolled diabetes related complications নিয়ে আসে, তখন সেই Facebook & YouTube গুরুদের খুঁজে পাওয়া যায় না। তাকে আবার শুরু করতে হয় insulin, পাশাপাশি আক্কেল সেলামি স্বরূপ ফাইট করতে হয় নানাবিধ complications এর সাথে...
কাওসার
কে-৬৫
