Habijabi Logo

হাবিজাবি-২৩৩

immunologyinfectious
*****************************************************
Author:Dr Kawsar Uddin (DMC K-65)
3 min read
July 26, 2021 at 12:56 PM
9 comments
No media

#হাবিজাবি_২৩৩

Mucosal secretion এ থাকা IgA হল front line fighter বা first line of defense. Microorganisms এর সাথে প্রাথমিক যুদ্ধটা হয় এদের সাথেই। এদের পরিমাণ স্বাভাবিক থাকলে viral entry ও complications দুটোই কম হতে পারে।

কিন্তু অনেকের এটি জন্মগত deficiency থাকে যা selective IgA deficiency নামে পরিচিত।

এই selective IgA deficiency এর prevalence অঞ্চলভিত্তিক ভিন্ন হয়। যেমন USA তে প্রতি হাজারে 3 জন, অন্যদিকে Japan এ প্রতি লাখে মাত্র 7 জন। Brazil এ প্রতি হাজারে 1 জন, অন্যদিকে China তে প্রতি দশ হাজারে মাত্র 2 জন। আমাদের দেশের কোন data খুঁজে পাইনি। তেমন কোন নির্দিষ্ট data নাই India তেও - কিন্তু তাদের একটা রিপোর্টে দেখলাম এমন সম্ভাবনা নিয়ে যারা টেস্ট করেছে তাদের 5% এর selective IgA deficiency আছে, সংখ্যাটা অনেক বেশি।

selective IgA deficiency সাধারণত asymptomatic disease যার কোন clinical sequelae নাই। তেমন কোন সমস্যা ছাড়াই অধিকাংশ মানুষ ভাল থাকে, কিছু মানুষের বারবার mild respiratory ও gastrointestinal infection হতে পারে। কিন্তু বর্তমান এই COVID pandemic এ IgA deficiency এর দেশভিত্তিক prevalence ও তাদের COVID সংক্রমণের হার বিবেচনা করলে এ দুয়ের মধ্যে একটি সম্পর্ক খুঁজে পাওয়া যায়।

যদি COVID সংক্রমণের কম বেশি হওয়ার বহুবিধ কারণ রয়েছে - বিভিন্ন দেশে variant change, তাদের preventive measures যেমন contact tracing, social isolation, hygiene habit, treatment, etc. আর্থ সামাজিক ও অনান্য ভৌগলিক বিষয়ের উপরও এটি অনেকাংশে নির্ভরশীল।

যাই হোক, selective IgA deficiency একটি familial inheritance disease - এখন পর্যন্ত নির্দিষ্ট করা যায়নি এটি কি Autosomal dominant or recessive.

যেহেতু পরিবারের সাথে এর একটি যোগসাজশ রয়েছে। এমনকি গত ২ বছরে এমন বেশ কয়েকটি ঘটনা দেখেছি, এটি কাকতালীয় হতে পারে, যেমন হাজবেন্ডের পরিবারের অনেকেই একের পর এক পজিটিভ হচ্ছে, অন্যদিকে ওয়াইফের পরিবারের সদস্যরা তেমন একটা পজিটিভ হচ্ছে না বা হলেও তেমন কম্পলিকেশন ডেভেলপ করছে না।

যদিও এই বিষয়গুলো অনেকাংশেই নির্ভর করে তাদের exposure, কার কেমন age, অন্যান্য risk factors ও co-morbidities এর উপর। আর এটিও এই মুহূর্তে জানা কঠিন - যে পরিবারে আক্রান্তের হার বেশি তাদের familial selective IgA deficiency আছে কিনা। কিন্তু অনুমান করে - আছে ধরে নিয়ে তারা যেটা করতে পারে সেটি হল বাড়তি সতর্কতা অবলম্বন। যেমন কারো পরিবারে মা আক্রান্ত হল, ভাই আক্রান্ত হল, অনেকেই moderate to severe case এ গেল, বাকি যারা তারা তখন নিজেদের personal hygiene এর ব্যাপারে আরো বেশি সতর্ক থাকবে - ঠিকভাবে মাস্ক পরিধান করবে, বারবার হ্যান্ড স্যানিটাইজ করবে, ইত্যাদি।

কিছু disease এ IgA deficiency থাকতে পারে, যেমন RA, SLE, Coeliac disease, IBD, তারাও তাদের personal hygiene এর ব্যাপারে বাড়তি সতর্কতা অবলম্বন করবে।

কিছু drugs এর জন্যও IgA deficiency হতে পারে, যেমন Salfasalazine, D-Penicillamine, Phenytoin, Valproic acid, Thyroxine, Captopril, Levamisole, Cyclosporine. তাই যারা এসব ওষুধ দীর্ঘদিন সেবন করে তারাও একটু বেশি সতর্কতা অবলম্বন করবে।

pregnancy তে সাধারণত immunosuppression হয় - মায়ের protective antibody production কিছুটা কমে যায়, তার কারণ fetus কে foreign body মনে করে মায়ের immunity যেন overactivated না হয় - fetus এর যেন ক্ষতি না হয়। আর এ কারণেই pregnancy তে অধিকাংশ autoimmune disease এর flare-up কমে যায়, কিন্তু বেড়ে যায় infection risk. তাই pregnant যারা তারা তাদের personal hygiene এর ব্যাপারে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করবে।

ডা. কাওসার

ঢামেক, কে-৬৫

keywords:Selective IgA DeficiencyImmunodeficiencyCOVID-19Mucosal immunityAutoimmune diseases

Comments (9)

Rukhsana Parvin Munmun
5y

My family probably has selective Ig A deficiency resulting in repeated COVID infection where as my husbands family suffers less, nice explanation!

Kawsar Uddin
5y

Rukhsana Parvin Munmun Take care, Mam. Fi Amanillah.

Mehedi Hasan
5y

Muhammad Shihab Uddin Here's the clue for your repeated infection

Sultan Mahmud Shourav
5y

Salute vai...

Abu Rahman
5y

So informative

Kawsar Uddin
5y

Abu Rahman Thank you, Sir.

Mazriha Naeem Mishi
5y

Very informative .. Covid er infective period / isolation time niye ekta post den plz, specially Delta varient niye

Nusrat Sandhi
5y

Family te selective IgA deficiency ase kina ta janar jonno ki test korte hobe?

Kawsar Uddin
5y

N. J. Sandhi serum IgA level.