Habijabi Logo

হাবিজাবি-৩৮২

rheumatologyinfectiouspharmacology
********************************************************************
Author:Dr Kawsar Uddin (DMC K-65)
3 min read
July 10, 2026 at 1:40 AM
10 comments
2 images
Media File (1/2)
Episode illustration

#হাবিজাবি_৩৮২

মধ্যবয়সী মহিলা রোগী।

অভিযোগ "ডাক্তার সাহেব, অনেকদিন ধরে শরীরের বিভিন্ন জয়েন্টে ব্যথা। হাঁটতে কষ্ট হয়।"

কিছুদিন আগে তার নাকি ফ্র‍্যাকচার ছিলো। বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ মত ব্যথার ওষুধ ক্যালসিয়াম ভিটামিন ডি খেয়েছেন। এখন আবার ব্যথা। আবার নতুন কিছু ওষুধ দেয়া হয়েছে Rheumatoid Arthritis ডায়াগনোসিস করে। এই নতুন ওষুধের মধ্যে চোখে পড়ার মত দুটো ওষুধ আছে, একটি Reconil (Hydroxychloroquine), অন্যটি Tofacit (Tofacitinib).

Tofacitinib একটি JAK 2 inhibitor, এটি immune system কে suppress করে inflammation কমায়।

রোগীকে জিজ্ঞেস করলাম,

"এই ওষুধ শুরুর আগে কি কোনো TB টেস্ট দিয়েছে?

রোগী বললেন, "না।"

ওনার পরিচিত ডাক্তার আবার আমার কাছে পাঠিয়েছে।

Tofacitinib আপাতত শুরু না করতে বলে তাকে MT করতে দিলাম। তিন দিন পর রিপোর্ট এল,

Induration ১৮ mm!

Positive.

বাংলাদেশ একটি TB endemic country। আমাদের দেশে অসংখ্য মানুষের শরীরে Latent Tuberculosis Infection (LTBI) থাকে। তাদের শরীরে যক্ষ্মার জীবাণু আছে। কিন্তু রোগ নেই। কোনো উপসর্গও নেই। শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা জীবাণুকে ঘুম পাড়িয়ে (latent) রেখেছে। এখন যদি সেই রোগ প্রতিরোধ ব্যবস্থাকেই ওষুধ দিয়ে দুর্বল করে দেওয়া হয়, তখন ঘুমিয়ে থাকা জীবাণু আবার জেগে উঠতে পারে।

আর তখনই শুরু হতে পারে

Active Tuberculosis!

Tofacitinib, Baricitinib, Upadacitinib এর মতো JAK inhibitor গুলো Janus kinase pathway ব্লক করে। এগুলো Rheumatoid arthritis, Psoriatic arthritis, Ulcerative colitis, Ankylosing spondylitis সহ বিভিন্ন রোগে বেশ কার্যকর। কিন্তু একই সঙ্গে শরীরের সংক্রমণ প্রতিরোধ ক্ষমতাও কমিয়ে দেয়। ফলে:

Tuberculosis reactivation

Herpes zoster

Opportunistic infection

Other Bacterial infection

এর ঝুঁকি বেড়ে যায়।

তাই আন্তর্জাতিক গাইডলাইন কী বলে?

JAK inhibitor শুরু করার আগেই করতে হবে,

TB screening

Mantoux test (MT) অথবা IGRA

প্রয়োজনে Chest X-ray

TB এর উপসর্গ আছে কি না তা মূল্যায়ন।

যদি Latent TB ধরা পড়ে, প্রথমে LTBI এর চিকিৎসা শুরু করতে হবে। তারপর নির্দিষ্ট সময় পরে JAK inhibitor শুরু করতে হবে।

JAK inhibitor শুরু করার আগে আরও দেখা উচিত—

CBC

Liver function

Renal function

Lipid profile (dyslipidemia করে)

Hepatitis B screening (HBsAg, Anti-HBc)

Hepatitis C screening

Vaccination status

Active infection আছে কি না

মনে রাখতে হবে অনেক সময় শক্তিশালী Immunosuppressive ওষুধে ব্যথা দ্রুত কমে যায়, কিন্তু তার আড়ালে একটি সুপ্ত যক্ষ্মা জেগে উঠতে পারে। চিকিৎসাবিজ্ঞানে গুরুত্বপূর্ণ rules হলো,

"Before suppressing immunity, always look for hidden infection."

ইদানিং বেশ কিছু ডিসিপ্লিন যথাযথ জ্ঞান ছাড়াই যত্রতত্র এসব ওষুধ প্রেসক্রাইভ কতে থাকেন, কিন্তু রোগীর স্বার্থে সবার এ বিষয়ে সচেতনতা কাম্য।

কাওসার

কে-৬৫

keywords:JAK inhibitorsTofacitinibTuberculosis reactivationLatent TBImmunosuppression

Comments (10)

Muhammad Kamrul Hassan Shojib
3w

এখানে MT= 18 আসছে। এখন Tofacit বন্ধ করে চিকিৎসা কি দিবো তাহলে আগে?আবার রোগীর তো কোন S/S নেই।

Kawsar Uddin
3w

Muhammad Kamrul Hassan Shojib Treatment for latent TB for 12 weeks before starting such drugs.

Neamul Tarif Shaiam
3w

আসসালামু আলাইকুম। আপনার চেম্বার এড্রেসটা পেতে পারি কি?

Kawsar Uddin
3w

Neamul Tarif Shaiam ইবনে সিনা, উত্তরা সেক্টর ১৩ শনি-বৃহ: বিকাল ৩-৫ টা শুক্র: বিকাল ৫-৮ টা অমনিকেয়ার, শেওড়াপাড়া, মিরপুর শনি-বৃহ: সন্ধ্যা ৬.৩০-৯ টা

Noman
1h

দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে জনগণের ভুল ধরা অন্যায়! এই সিম্পল জিনিসটা রিয়েলাইজ করছেন না!… See more

Neamul Tarif Shaiam
3w

Kawsar Uddin Thanks a lot

GoldAsparagus1336
3w

MT 12 Except Anorexia no s/s of TB , wt kom. Aita ki latent TB or allergy r karone hote pare?

Kawsar Uddin
3w

GoldAsparagus1336 if exposure of TB or chance to expose, then MT is positive, otherwise it should be more than 15. IGRA is more sensitive for latent TB, as MT is already done, you can plan for IGRA after 2-4 weeks if IGRA test.

Abdul Ali
3w

jak এখন OTC medicine

Kawsar Uddin
3w

Abdul Ali should not be OTC