#হাবিজাবি_১৪৪
#An_interesting_case_history
পুরুষ রোগী, বয়স ৪২।
১১ দিন ধরে তার fever, low to intermediate grade.
cough আছে, কিন্তু sputum নেই।
chest pain আছে, কাশি দিলে ব্যথা বাড়ে।
sore throat সামান্য, কিছু গিলতে গেলে ব্যথা হয়।
respiratory distress নেই।
ডাক্তার পরিবারের সদস্য। ঢাকার একটি ভাল প্রাইভেট হাসপাতালে গেলেন চিকিৎসার জন্য।
CXR করা হলঃ pulmonary inflammatory lesions at both lungs. Left sided pleural thickening.
CT chest করা হল, রিপোর্টঃ pulmonary inflammatory lesions (COVID-19 pneumonia) at both lungs.
CRP: 54.9 (বেশি)
CBC: Neutrophil: 74%, Lymphocyte: 20% (at lower limit)
কিন্তু Platelet: 1,40000 (কম)
সবকিছু মিলিয়ে এ ধারণা পাকাপোক্ত এ রোগী COVID-19 না হয়ে যায়ই না!
কিন্তু, সবশেষে RT-PCR: রিপোর্ট negative!
কিন্তু sign symptoms ও বাকি রিপোর্ট দেখে ধারণা করা হল এটা নিঃসন্দেহে False negative রিপোর্ট।
Dx: suspected COVID-19 রেখে চিকিৎসা দেয়া হল নিচের ওষুধ গুলো।
Ivermectin
Azithromycin
Doxycycline
Montelukast
Fexofenadine
Paracetamol
কয়েকদিন খাওয়ার পর গতকাল থেকে তার জ্বর নেই।
আমার গল্প শেষ। ঝড়ে বক মরে, ফকিরের কেরামতি বাড়ে! এবার আসল গল্পে আসি!
RT-PCR negative হলেও বাকি সবকিছু দেখে শুনে এটা যেহেতু COVID-19 না হয়ে যায় না, আর তারপর তথাকথিত Ivermectin ও Doxycycline খাওয়ার পর যেহেতু তার জ্বরও কমে গেছে, সেহেতু এখন এই সিদ্ধান্তে উপনিত হওয়া যায় যে এই combination ই COVID-19 এর বিরুদ্ধে বেশ কার্যকর!
আসলেই কি তাই, আসল ঘটনা কি???
শুরুতেই একটি কথা বলে রাখি, COVID-19 এর ভয়ে বাকি সব respiratory diseases এই পৃথিবী থেকে হুট করে পালিয়ে গেছে ব্যাপারটি কিন্তু মোটেও তেমন নয়! কিন্তু অনেকের চিন্তাভাবনা ও কাজ দেখলে এমনটাই ইদানিং মনে হয়!
যাই হোক, উপরের scenario টি একটি CAP (community acquired pneumonia)
CAP এর যে cause গুলো খুবই common, তার মধ্যে এটি অন্যতম একটি। বলা হয় প্রতি ৫ জন pneumonia রোগীর ১ জনের জন্য এটিই দায়ী!
এটি অন্য pneumonia এর মত typical symptoms দেখায় না, তাই এটি একটি atypical pneumonia.
COVID-19 এর মত এটিও একটি contagious respiratory infection.
COVID-19 এর মত কমিউনিটির একজন থেকে আরো কয়েকজন সহজে infected হতে পারে respiratory fluid দিয়ে। এমনকি এটি epidemic ও করতে পারে। তাই পরিবারের একজন symptoms দেখাচ্ছে, কয়েকদিন পর একই symptoms অন্য জনের হল। এমনটা দেখে অনেকের কাছেই একে COVID-19 মনে হতে পারে।
এই রোগীদের most common symptoms হল dry cough.
আর আমরা জানি COVID-19 রোগীরও dry cough হয়।
বাকিগুলো common symptoms: fever, chest pain, sore throat, etc.
অর্থাৎ এটি upper ও lower respiratory উভয় tract কে affect করতে পারে এবং সে অনুযায়ী symptoms হয়।
কিন্তু আশার বিষয় হল, এটি তেমন কোন severe disease না, complications ও কম হয়।
হওয়ার মধ্যে যেটা হতে পারে সেটা occasional Hemolytic anaemia, এবং সেক্ষেত্রে cold agglutinin positive হতে পারে।
এই রোগীর উপরের CBC রিপোর্টটা নিশ্চই মনে আছে, platelet count কম। কারণ এই pneumonia তে immune thrombocytopenia হয়। অনেকে এটা দেখে মনে করতে পারেন এই রোগী হয়তো COVID-19 এর সাথে এই season এর Dengue তেও ভুগছেন। আসলে কিন্তু তা না!
অন্য pneumonia এর সাথে এর অন্যতম তফাৎ হল এখানে তেমন respiratory distress থাকে না, high grade fever থাকে না। এই রোগীর সাথে যা পুরোপুরি মিলে যায়।
ফাইনালি আমার Dx হল, এটি কোন COVID-19 না, বরং #Mycoplasma_Pneumonia
যার কারণ Mycoplasma pneumoniae ব্যাকটেরিয়া।
mask ও stethoscope এর সুবাধে 3M এর সাথে আমরা পরিচিত। আর একটি নতুন 3M হল, Mycoplasma: March থেকে May মাসে বেশি হয়। বছরের অন্য সময়ও হতে পারে।
ফকিরের কেরামতি কিভাবে হল এবার সেটা বলি!!!
এই pneumonia এর সাধারণ Treatment হল Marcolide (Clarithromycin/Erythromycin/Azithromycin) বা Doxycycline.
COVID-19 মনে করে এই রোগীকে
Azithromycin
Doxycycline
খাওয়ানো হয়েছে। সাথে Ivermectin তো ছিলই!
Ivermectin এর কোন ভূমিকা তো নাইই। COVID-19 মনে করে আন্দাজে যে Azithromycin ও Doxycycline ঢিল মারা হল সেটাই তার গায়ে লেগে গেছে, and this is called কেরামতি!!!
কেরামতি এখানেই শেষ হলে কথা ছিল, কিন্তু না! হাসপাতালের Dx যেহেতু suspected COVID-19, সেহেতু পেশেন্ট পার্টি চিন্তায় পড়ে গেল, আরো ভাল COVID চিকিৎসার জন্য তাকে কোন COVID-19 হাসপাতালে ভর্তি হওয়া যায় কিনা। বেড সংকটের এই ক্রান্তিকালে এ নিয়ে তাদের দুঃশ্চিন্তাও বেড়ে গেলে।
দুঃশ্চিন্তা না করে এই Dx অনুযায়ী আমি শুধু কয়েকদিন Azithromycin খেতে বলেছি, যেহেতু আগে থেকেই রোগী এটি খাচ্ছে।
যাই হোক, আমার যা নিয়ে চিন্তা সেটা হল, এরকম অনেক রোগীর proper evaluation হচ্ছে না, আর এর কারণ হতে পারে কোভিড রোগীর চাপ ও এর সাথে সম্পর্কিত চিকিৎসকদের মানসিক চাপ। এর ফলে অনেক রোগী তাদের ইচ্ছামত হাবিজাবি ভিডিও ও পোস্ট দেখে অপ্রয়োজনীয় কিছু ওষুধ খাচ্ছেন, অনেক ডাক্তারও এসব ওষুধ ভুলভাবে হাসপাতালে প্রেসক্রাইভ করছেন।
একটি প্রবাদ দিয়ে শেষ করি,
"যেখানে দেখিবে এসব symptoms তাই,
report গুলো নিয়ে একটু চিন্তা করো ভাই,
পাইলেও পাইতে পারো COVID না হয়ে অন্য কিছু!"
ডা. কাওসার
ঢামেক, কে-৬৫