#হাবিজাবি_১১৩
Hexisol জাতীয় হ্যান্ডরাব সবাই বেশ ব্যবহার করছি। এগুলোতে isopropyl alcohol ও chlorhexidine gluconate থাকে, কোনোটায় শুধুমাত্র chlorhexidine gluconate থাকে।
এই chlorhexidine করতে পারে occupational asthma! এটা তেমন সিরিয়াস কিছু না, কিন্তু হঠাৎ করে SOB হলে আতঙ্ক সৃষ্টি হতে পারে। আগে থেকে যাদের asthma আছে তাদের শ্বাসকষ্ট বাড়তে পারে। পার্থক্য করার সহজ উপায়, আপনি যখন কাজের সময় এটা ব্যবহার করছেন তখন আপনার শ্বাসকষ্ট হচ্ছে - কিন্তু যখন বাসায় আছেন তখন আর হচ্ছে না।
SARS-CoV-2 ভাইরাসের বিরুদ্ধে যে IgG তৈরি হয় তা প্লাসেন্টা ক্রস করে। তাই গর্ভবতী মহিলা কেউ পজিটিভ হলে, গর্ভের সন্তান ভাইরাসের বিরুদ্ধে passively immunised হয়ে যায়।
Recovered COVID-19 রোগীর শরীরে কিছুদিন পরই ভাইরাসের বিরুদ্ধে IgA তৈরি হয়, যা তার বিভিন্ন secretion এ secreted হওয়া শুরু করে, থাকে mucous membrane জুড়ে। তাই সে re-exposed হলেও secondary infection এর ঝুঁকি কম। রক্তে যাওয়ার আগেই IgA সেটা প্রতিরোধে চেষ্টা করে। কিন্তু কোনক্রমে যদি রক্তে চলেই যায় তবুও চিন্তা নাই, কারণ ভিতরে আছে IgG.
ডা. কাওসার
ঢামেক, কে-৬৫
একাডেমিক কো-অর্ডিনেটর, পোস্টগ্রাজুয়েট এডুকেশন, প্ল্যাটফর্ম একাডেমিয়া।




