Habijabi Logo

হাবিজাবি-২১২

infectious
********************************************************************************
Author:Dr Kawsar Uddin (DMC K-65)
3 min read
May 28, 2021 at 9:18 PM
3 comments
2 images
Media File (1/2)
Episode illustration

#হাবিজাবি_২১২

Mucor mold দিয়ে mucormycosis হয়।

আক্রান্ত স্থানে এটি black eschar তৈরি করে, তাই একে black fungus বলা হয়। (ছবির মানুষটির বাম চোখের চারপাশ black হয়ে আছে!)

fungus (mold) গুলো hot humid পরিবেশে তাড়াতাড়ি বড় হয়।

পরিবেশ hot humid থাকলেও immunity ভাল হলে fungal growth বেশি হয়না।

এ কারণেই যাদের immunity কম তাদেরই এটি severe হয়।

এটি কি শুধু COVID এ'ই হয়?

একদমই না। যে কোন severe disease conditions, যেখানে immunity কমে সেখানেই এটি হতে পারে।

তাহলে COVID এ এটি কেন বেশি আলোচিত?

কারণ একসাথে অনেক বেশি মানুষ COVID আক্রান্ত হচ্ছে, তাই এই বিষয়টি চোখে পড়ছে বেশি।

পাশাপাশি, COVID এর চিকিৎসায় exaggerated immune response প্রতিরোধে ব্যবহৃত হচ্ছে বিভিন্ন immunosuppressant drugs - আর এতে immunity আরো বেশি suppressed হয়ে প্রকাশ পাচ্ছে black fungus.

কেন ইন্ডিয়াতেই বেশি?

কারণ ইন্ডিয়ায় এখন সবচেয়ে বেশি মানুষ COVID আক্রান্ত। ধরুন, প্রতি ১০ হাজার COVID রোগীর ১ জন black fungus এ আক্রান্ত, তাহলে প্রতি ১০ লাখ হবে ১০০ জন। বড় জনসংখ্যার দেশ হওয়ায় এটি সেখানে বেশি দৃশ্যমান। পাশাপাশি গ্রীষ্মের প্রচন্ড গরম, সাথে সামান্য বৃষ্টিজনিত আদ্রতা, দুয়ে মিলে hot humid পরিবেশ black fungus এর জন্য উপযোগী।

mucormycosis হওয়ার প্রথম শর্ত immunocompromised হওয়া। কখন হয়?

inherited immunodeficiency:

Severe combined immuno deficiency (SCID)

Wiskott Aldrich syndrome

Brutton agamaglobulinemia

acquired immunodeficiency:

AIDS

Pregnancy

use of immunosuppressant drugs

COVID এ বেশি ব্যবহৃত হচ্ছে। absolute indication ছাড়া ব্যবহার না করাই ভাল। indication এ ব্যবহার করলে careful monitoring.

যে সকল রোগে immunity suppression হয়, যেমন leukemia, lymphoma, uncontrolled DM, chronic diseases যেমন CLD, CKD, etc.

malnutrition

bad habits - smoking, alcoholism, drug addiction, etc.

severely affected হলে কি কি সমস্যা হতে পারে?

সংযুক্ত ছবিটি দেখুন। spore গুলো কিভাবে ঢুকছে! কোথায় কোথায় আক্রমণ করছে! কি কি সমস্যা সৃষ্টি করছে!

sign symptoms কি হবে?

black lesion, lesion ফুলে যাবে - ব্যথা হবে

frontal lobe abscess, cavernous sinus thrombosis হলে raised ICP হয়ে headache হবে, blurring of vision হবে, altered consciousness - convulsion হবে, focal neurological deficit হবে।

সমস্যার তীব্রতায় মৃত্যু পর্যন্ত হতে পারে।

আক্রান্ত হলে চিকিৎসা কি?

fungus এর বিরুদ্ধে anti-fungals, যেমন Azoles, Amphotericin. কিছু ওষুধের দাম যেমন বেশি, তেমন বেশি তাদের side effects! eschar হলে ওষুধের সাথে সার্জারিও লাগতে পারে - escharotomy.

immunity বিবেচনায় আমরা কিছুটা এগিয়েই আছি। আমাদের গড় আয়ুও ওদের চেয়ে বেশি। so, hope for the best for us and all...

ডা. কাওসার

ঢামেক, কে-৬৫

keywords:MucormycosisBlack fungusImmunosuppressionCavernous sinus thrombosisAmphotericin B

Comments (3)

Mridul Hossain
5y

শুধু হট,হিউমিড ওয়েদারই একমাত্র কারণ নয়।ফাংগাসের আবাসস্থল মেইনলি মাটিতে।সেই মাটি থেকে মানুষ পর্যন্ত আসছে কিভাবে?সায়েন্টিস্টরা ধারণা করছেন অপরিস্কার অক্সিজেন লাইন, পাইপ, মেকানিকাল ইন্টিউবেসন থেকে ছড়াচ্ছে। https://www.aljazeera.com/.../what-is-black-fungus-that...

Comment attachment
Dr-Ayasha Shiddika Ruma
5y

nice writing & drawing

S M Safiuzzaman
5y

তুই সেই লেভেলের ভাই। তবে একটা জিনিস খেয়াল করলাম, মাতৃভাষায় পড়লে অনেক সহজে বোঝা যায় এবং মনেও থাকে।