Habijabi Logo

হাবিজাবি-২৩৯

infectious
*****************************************************
Author:Dr Kawsar Uddin (DMC K-65)
3 min read
August 15, 2021 at 5:32 PM
55 comments
No media

#হাবিজাবি_২৩৯

Leptospirosis Dx এ বাড়িতে ইঁদুর আছে কিনা জানাটা জরুরি না।

কারণ ইঁদুর বাড়িতে না থাকলেও, থাকতে পারে বাড়ির আশেপাশের জঙ্গলে। বৃষ্টির দিনে ইঁদুরের মূত্র ধুয়ে মুছে যায় বাড়ির পুকুর ডোবায়।

তাই এটি জানা জরুরি, পুকুর ডোবায় গোছল করে কিনা, কারণ এদেরই Leptospirosis বেশি দেখা যায়। আর বর্ষাকাল এর একটি peak time. আমার বাসায় ইঁদুর আছে, ইঁদুর ধরার আঠায় দু একটা মাঝেমাঝে আটকেও পড়ে - কিন্তু আমার কখনো Leptospirosis হয়নি।

যেসব নদীতে স্রোত কম, নদীতে ইন্ডাস্ট্রিয়াল বর্জ্য পড়ে, সেখানে গোছল করলে বা মাছ ধরলেও এটি হতে পারে।

Leptospira spirochete গুলো মূলত skin বা mucous membrane ভেদ করে রক্তে যায়। আর রক্তে গেলেই যে Leptospirosis হবে তা কিন্তু না, কারণ অধিকাংশই asymptomatic থাকে। intact skin হলে দীর্ঘ সময়ের contact লাগে, আর breeched skin হলে সহজে রক্তে চলে যায়।

রিসেন্ট এক পুরুষ রোগী, বয়স ৫০ এর মত।

তার এখন C/C হলঃ

fever

jaundice

generalized swelling

examination এ important positive findings:

mildly icteric

bipedal pitting oedema

mild hepatomegaly

BP: 90/60

low grade fever

চার দিন আগের একটা ECG, lateral ischaemia আছে। তখন তার chest pain ছিল।

aspirin, clopidogrel loading dose এ পেয়েছিলো। আর এখনো aspirin চলছিলো। এটি পরে বাদ দেয়া হল কারণ CBC তে thrombocytopenia আছে, হিস্ট্রি দিলো melaena হওয়ার।

Troponin-I: normal

Baseline investigations:

CBC তে,

Neutrophilic leucocytosis

Thrombocytopenia: 66,000

S. Creatinine: 4.8

SGPT: 467

thrombocytopenia তাই বাড়তি সতর্কতা হিসেবে NS1 antigen, IgM IgG for dengue: negative.

PBF: thrombocytopenia

CPK: slightly raised (Myositis হয়ে হয়)

এটি AKI, কারণ আগের known kidney disease নেই, anaemia নেই। তবুও নিশ্চিত হতে USG W/A - সবই নর্মাল except mild ascites with mild hepatomegaly.

SGPT বেশি থাকায় viral markers: negative. PT: slightly raised.

এই test গুলো করা হল বাকি সম্ভাবনা exclude করার জন্য। সব বাদে ওনার সম্ভাবনা মূলত একটিই - আর সেটি Leptospirosis.

disease Dx এ details history বেশ গুরুত্বপূর্ণ। তো ওনার হিস্ট্রি টা বলি।

রোগী পুকুর ডোবায় গোছল করেন না। কিন্তু কেঁচো খুড়তে থাকলে সাপ পাওয়া যেতে পারে সেই আশায় জিজ্ঞেস করতে করতে এক সময় জানালেন ঈদের একদিন আগে উনি ওনার বাড়ি ভালুকার কোন এক নদীতে মাছ ধরেছেন। তার সপ্তাহ দুয়েক পর থেকে ওনার জ্বর, জন্ডিস, গায়ে ব্যথা। চোখ লাল হয়েছিল (এখন আর নাই)। কিছুদিন পর ওনার বুকে ব্যথা, আর তারপর থেকে শরীর ফুলে যায়, মাঝে ৩-৪ দিন কাল পায়খানা হয়। তার আগে উনি সুস্থ স্বাভাবিক ছিলেন।

History, findings সব মিলিয়ে D/D আসে,

Leptospirosis (Weil's disease)

Dengue

HUS (Hemolytic uremic syndrome)

Dengue আপাতত বাদ। যেহেতু reports সব negative.

HUS বাদ। CBC, PBF এ hemolysis এর কোন ফিচার নেই। HUS সাধারণত Hepatitis হয় না, এই রোগীর SGPT অনেক বেশি, নেই HUS হওয়ার সম্ভাব্য অন্যান্য হিস্ট্রি।

তাই clinical Dx হল Leptospirosis.

রোগীর melaena ছিল, যার কারণ মনে করছি thrombocytopenia.

রোগীর ECG তে lateral ischaemia, সাথে features of right heart failure, যার সম্ভাব্য কারণ myocarditis - যা Leptospirosis এর একটি rare complication.

Leptospirosis confirm করতে IgM for Leptospira advised, কাছাকাছি হয়না - তাই করা গেল না। সব মিলিয়ে এটি clinical Dx হিসেবেই থাকলো।

Echo advised to evaluate CCF.

Diuretics চলায় রোগীর peripheral oedema কমে গেল। Diuretics ও fluid support এ renal perfusion বাড়লো, BP বাড়লো, S. Creatinine কমে আসলো।

Ceftriaxone চলছিলো, জ্বর কমে গেলো।

রোগী আগের চেয়ে সুস্থ, বাড়ি যেতে চায়।

ডা. কাওসার

ঢামেক, কে-৬৫

keywords:LeptospirosisWeil's diseaseJaundiceRenal failureMyocarditis

Comments (55)

Azad Hasan
4y

কোল্ড ড্রিংকস-এর ক্যানটি কিংবা জুস-এর ক্যানটি পান (বা ড্রিংক) করার আগে ধুয়ে নিন।। Leptospirosis - ছড়ানোর একটি সম্ভাব্য কারণ "ইঁদুরের মূত্র" হতে পারে। এখন প্রশ্ন হলো, ইঁদুরের প্রস্রাব হতে কিভাবে এটা ছড়ানো সম্ভব? জ্বি, এটাও সম্ভব। কিভাবে? বলছি~ আমাদের দেশে বিভিন্ন সুপার মার্কেটে কিংবা গ্রোসারী সপের জন্য আনীত ক্লোড ড্রিংকস-এর ক্যান/কেসগুলো স্টোর রুমে জমা রাখা হয়। আর এসব স্টোর রুমগুলো হলো ইঁদুরের চলাচলের জন্য অভয়নগর এবং ওখানে তারা নির্দ্বিধায় মল- মূত্র ত্যাগ করে থাকে। আর এভাবেই স্টোর রুমে রক্ষিত পেপসি, সেভেন আপ, কোকা কোলা এ জাতীয় ড্রিংকস বা পানীয় ক্যানের গায়ে ইদুরের প্রস্রাব লেগে যায়। কিন্তু এ বিষয়ে আমরা ভোক্তারা এবং ব্যবসায়ি মহলের অসচেতনতার জন্য বিষয়টি কখনো গুরুত্ব পায় না। ফলশ্রুতিতে পরবর্তীতে কেউ যদি তাঁর ড্রিংকস-এর ক্যানটি ভালোভাবে ওয়াশ না করে খান, তাহলে উক্ত ড্রিংকস-এর ক্যানের গায়ে লেগে থাকা "ইদুরের মূত্রের" মাধ্যমে মানব শরীরের অভ্যন্তরে "লেপটোস্পাইরোসিস"- এর জীবানু, ইদুরের মূত্র হতে আর একজন সুস্থ মানুষের শরীরে অনুপ্রবেশ করতে পারে। সুতরাং যে কোনো ক্যান-জাত ড্রিংকস্ পান (ড্রিংক) করার আগে ক্যানটি অবশ্যই ভালোভাবে ধৌত করে নেয়া উচিত।।

Sadi Bin Shams
4y

Azad Hasan sir can i copy it?

Azad Hasan
4y

Sadi Bin Shams, Yes, please.

Afroja Akhter
4y

Azad Hasan voionkor...

Wasif Adnan Hoque
4y

Sepsis with DIC with Multiorgan failure can be a DD. In training period under Prof Robed Sir, almost all the leptospirosis I suspected turned out to be sepsis

Fahim Uddin
4y

Wasif Adnan Hoque thanks for sharing your experience vai.. oisob patient e Sepsis er underlying cause hisebe ki ki pawa giyechilo vai?

Wasif Adnan Hoque
4y

Fahim Uddin difficult to explain, mostly respiratory infection (pneumonia) and UTI.

Kawsar Uddin
4y

Wasif Adnan Hoque ঠিক দোস্ত। sepsis দিয়ে সবটাই মিলানো যায়। কিন্তু Leptospirosis এর পক্ষে এত typical features, history থাকায় অন্য কিছু মানতে ইচ্ছা করে না। কনফার্ম করার সহজলভ্য সুবিধা থাকলে এই দ্বিধা দূর হত। যদিও এদিকে হাওড় বাওড় ফ্লাড থাকায় এই সম্ভাবনাকে গুরুত্বের সাথে রাখতে হয়।

Muhatarima Tabassum
4y

Very informative and clear conversation.

Afroja Akhter
4y

Awesome...

Zaid Al Hassan
4y

ধন্যবাদ।

Golam Morshed
4y

Much informative. Thanks for sharing!

Rukhsana Khanam Sumi
4y

আজকাল এই ইনভেস্টিগেশন অনেক পাচ্ছি। Leptospirosis কি এখন অনেক হচ্ছে? যদিও Ab টেস্টে পজিটিভ পাই নাই।

Kawsar Uddin
4y

Rukhsana Khanam Sumi ম্যাম, আমরা মাঝেমাঝে এরকম দু একটা case পাই। clinically Leptospirosis ধরে ট্রিটমেন্ট চলে, অধিকাংশই ভাল হয়ে চলে যায়।

আখতার উজ্জামান
4y

ইন্টার্নশিপ এর সময় মর্নিং কেস প্রেজেন্টেশন এ আমার একটা কেসের প্রভিসনাল+ক্লিনিক্যাল ডায়াগনোসিস ছিলো leptospirosis. আজ আবার অনেক দিন পর চিত্রটা ভেসে উঠলো।

Mahbub Islam
4y

To me, leptospirosis is always an overdiagnosis which I'm facing from my intern period. pls confirm it. thanks.

Kawsar Uddin
4y

Mahbub Islam Bhai, thanks for your opinion. We wish to confirm, but facilities are poorly available. We will try again next.

আগুন ডানার পাখি
4y

ওয়েস্টার্ন কান্ট্রিগুলিতে লেপ্টোস্পাইরোসিস ক্যানড সফট ড্রিংকস আর বিয়ারের মাধ্যমে ছড়ায় বলে পড়েছিলাম। মেটাল ক্যান যখন গোডাউনে থাকে চিকা সেগুলোর উপরে প্রস্রাব করে যায়, সেগুলো বেশিরভাগ সময় না ধুয়েই সার্ভ করা হয়। এ থেকে লেপ্টোস্পাইরোসিস হয়।

Kawsar Uddin
4y

ডা. ইফতেখার রিমন ধন্যবাদ রিমন। এভাবে ছড়ায়। কারণ ওই ক্যান ধরার পর হাতে লাগা leptospira containing urine দিয়ে নাকে মুখে যায়, এমনকি খাওয়ার সময় সরাসরি nasal বা oral mucosa তে চলে যায়। আর যদি কোথাও skin or mucosal breech থাকে তবে তো কথাই নেই, আরো তাড়াতাড়ি যায়। healthy mucosa or skin penetrate করে যেতে হলে দীর্ঘ সময়ের contact থাকতে হয়।

Yameen Jalaluddin
4y

Great case sharing again...

Sourav Bhowmick
4y

Beauty of Medicine.

Ayub Masud
4y

Why Leptospirosis always in initial D/D? This D/D is established only by serological dx. Thinking only Leptospirosis as Clinical dx is not good Judgment in our clinical Exam.

Kawsar Uddin
4y

Ayub Masud Sir, thanks for your opinion. Leptospirosis is one of the most common zoonotic disease favoured by a tropical climate and flooding during the monsoon. It is also widely available in domestic rodents like common rats. Patient has also history of prolong contact and immersion with contaminated water and symptoms appear after a typical incubation period. Clinical features are also typical. Although there are other possibilities those have been duly considered and kept aside, but considering all the criteria discussed above it appeared to me that the most probable clinical Dx is Leptospirosis.

Ayub Masud
4y

Kawsar Uddin Nice, i m not ignoring with the dx. But i can remember a case with such typical presentstion14 years ago that was dx as Leptospirosis clinically & was presented before feculty of medicine, it made very fun to the feculty, it was absolutely discarded. 14 years later, same problem is arising. Inital dx must be logical with few words following hearing some clinical points. Yes you may kept this dx in mind. But shouldn’t be initial dx though it is the actual dx. In clinical exam our teachers observes basic way of thinking for common dx.

Dipanwita Saha
4y

Nicely written

Zafar Islam
4y

Dr Ferdous, MD, Tropical medicine,National hospital,ctg, ওনার কাছে কিট আছে,যতদূর জানি, cmosh এ কয়েক বছরআগে একজন diagnosis হয়েছে,আমাদের হাসপাতালের ক্লিনার,icu তে অনেক দিন কোমায় ছিল মাল্টি অরগান failure নিয়ে,পরেrecover করেছে।

Kawsar Uddin
4y

Zafar Islam ধন্যবাদ স্যার।

Subrina Nova
4y

Very nicely written!

Md Mahfuzur Rahman
4y

new adventure of experience in the field of medicine pratice.....hat's off dear.......

Azizun Nessa
4y

Nice presentation

ডা.মো. মাছুম বিল্লাল
4y

Very much informative

Ashish Kumar Chakraborty
4y

Excellent writing.

Zahidul Islam
4y

Fantastic

স্মরণ কর
4y

I think vaia oi 4 ta investigation plus clinical feature diye leptospirosis diagnosed kora jai

Afruza Khanam
4y

Informative. Thank you doctor

Shahed Goni
4y

Diagnosis Confirm করে Treatment দেওয়াটা একটা বড় আর্ট --- এমন সৌন্দর্যময় আর্ট থেকে আমাদের চিকিৎসক সমাজ অনেক দুরে অবস্থান। শুভকামনা নিরন্তর।

Mahmudul Hasan
4y

অনেক ধন্যবাদ

Md Lokman Miah
4y

Thanks

Taufiqur Rahman
4y

প্রিয় ডাক্তার কাউসার সালাম নিও অনেকেই রোগীর জ্বর হলে ওয়েল ফেলিক্স টেস্ট দিয়ে থাকি। পজেটিভ হলেই ডক্সিসাইক্লিন। আর জানামতে (ভুল হতে পারে) রিকেটশিয়ার একটি প্রজাতি আমাদের দেশে আছে আর তা হলো সুসু গামুসি। আমার প্রশ্ন হল রোগীর হেমোরেজিক মেনিফেস্টন নেই, শুধু জ্বর আর ওয়েল ফেলিক্স পজেটিভ এটা দিয়ে রিকেটশিয়াল ফিভার ডায়াগনোসিস করা কি ঠিক? উত্তর এবং ব্যাখ্যার অপেক্ষায় থাকলাম। কাউকে আঘাত করার জন্য নয় বরং নিজে জানার জন্যই প্রশ্নটিই করা।

Kawsar Uddin
4y

Taufiqur Rahman ওয়ালাইকুমুস সালাম। weil felix test এর sensitivity & specificity দুটোই কম। কিন্তু titre সামান্য বেশি পেলেই সেটাকে definite ধরে না নেয়াই ভাল - যদি না typical clinical features থাকে। অন্তত 4 fold rise থাকলে এটিকে significant ধরে নেয়া যায়, এমনকি সেটি tsutsugamushi এর ক্ষেত্রেও। তাই typical clinical features, typical rash beginning on fifth day, significantly raised titre, ও অন্যান্য D/D গুলো মোটামুটি excluded, তখন এটিকে significant ধরে ট্রিটমেন্ট শুরু করা যায়।

Taufiqur Rahman
4y

Kawsar Uddin thanks vi

DrMd A Ohab Labib
4y

জেলেরা তো সারা জীবনেই পুকুর, ডোবায় মাছ ধরে। সিলেটের অনেকেই সারাবছর পুকুরে গোসল করে।

Kawsar Uddin
4y

Dr-m A Ohab Labib Rat urine contaminated water হতে পারে। বা, আগে contaminated ছিল, কিন্তু কয়েকমাস পর contamination নাই। বা, Rat urine contamination হলেও সেই urine এ Leptospira নাই। বা, Leptospira contact হইছে কিন্তু রোগী asymptomatic recovery করেছে।

Muhammad Mazharul Hoque Hridoy
4y

Amar internship এর সময় ২৫০০ টাকা নিয়ে এসেছিল, leptospirosis suspected pt... 2 din theke 3rd din পালিয়ে যায়, কারণ হাসপাতাল থেকে ছুটি দেয়না ডাক্তার। ঔষধ, খাবার টাকা না লাগুক, সাথের লোকেদের খাবার আর investigation bill দিয়ে হাত ফাঁকা। টাকা দিয়ে সুখ কেনা যায় না, সেদিনের পর এই কথা আর বিশ্বাস হয় না।

Kawsar Uddin
4y

Muhammad Mazharul Hoque Hridoy Sad but true scenario. এরকম পরিস্থিতিতে প্রায়শই পড়ি। রোগী বিরক্ত হয়ে আর পরীক্ষা করতে চায় না। হাসপাতালের ভিতরে হলে ফ্রি করিয়ে দিই। বাইরে কাছাকাছি হলে ম্যাক্সিমাম ডিস্কাউন্ট লিখে দিই। কিন্তু দূরের কিছু হলে করানো প্রায় অসম্ভব হয়ে পড়ে। আর এর মধ্যে রোগী সুস্থ হয়ে গেলে তো কোন কথাই নেই। বাড়ি যাওয়ার জন্য পাগল। আমরাও আর না করিনা, বেডের তুলনায় সাত থেকে আট গুন রোগী ভর্তি থাকে, সুস্থ হলেই ছুটি দিয়ে লোড যত কমানো যায়।

Muhammad Mazharul Hoque Hridoy
4y

ঐ রোগিনী মারা গেছে হয়ত। বাংলাদেশে মহিলাদের মূল্য ভাঙ্গাকূলার চেয়েও কম

Towhidul Islam Topu
4y

ইনার Thrombocytopenia এবং Creatinine বেড়ে যাওয়ার কারণ কি?

Kawsar Uddin
4y

Towhidul Islam Topu Thrombocytopenia due to Leptospira induced activation of endothelial cells with platelet adhesion and aggregation. Raised creatinine due to impaired renal perfusion and ATN.

Mahbubur Rahman
4y

Nice case history. Amar kase leptospira kit ache. Pt kothay ache? I can help.

Kawsar Uddin
4y

Mahbubur Rahman Thanks. MMCH.

Kousik Chowdhury
4y

চোখের কি অবস্থা?

Kousik Chowdhury
4y

Kawsar Uddin Vitritis and retinitis কি ছিল?

Kawsar Uddin
4y

Kousik Chowdhury সেসব দেখা হয়নি স্যার। Treatment শেষে conjunctival injection অনেকটাই কমে গেছিলো।

Kousik Chowdhury
4y

Kawsar Uddin আমার রেটিনা ফেলোশীপ প্রোগ্রামে ১০-১২ টা কেস দেখেছি

Kousik Chowdhury
4y

সাউথ ইন্ডিয়ায়