Habijabi Logo

হাবিজাবি-৩০৮

neurology
***********************************************************************
Author:Dr Kawsar Uddin (DMC K-65)
3 min read
November 5, 2024 at 8:51 PM
8 comments
1 videos
Media File (1/1)

#হাবিজাবি_৩০৮

যখন বাম দিকে তাকিয়ে কিছু দেখি, তখন বাম চোখের 6th nerve বাম চোখের LRM (Lateral rectus muscle) এর সাহায্যে বাম চোখকে বাইরের দিকে টেনে নেয়।

বাম চোখ বামের দিকে যাওয়ার সাথে সাথে - ডান চোখও বামের দিকে চলে যায়। ডান চোখ যদি তখন বাম চোখের সাথে সাথে বামের দিকে না যেত তবে বাম দিকে তাকালে আমরা একটা জিনিসকে দুইটা দেখতাম। একটা জিনিসকে দুটো যেন না দেখি তাই এই conjugate eye movement.

বাম চোখের বাম দিকে যাওয়া নিয়ন্ত্রণ করে 6th nerve - LRM (lateral rectus muscle), আর তার সাথে সাথে সাথে ডান চোখের বাম দিকে যাওয়া নিয়ন্ত্রণ করে 3rd nerve - MRM (medial rectus muscle)

অর্থাৎ বাম দিকে তাকালে বাম চোখের 6th nerve ও ডান চোখের 3rd nerve এর মধ্যে একটি coordination হয়। এই coordination maintain করে যে communication link তাকে বলে Medial longitudinal fasciculus (MLF). এই MLF সংখ্যায় দুটি - Right & Left. বাম দিকে তাকানোর বিষয়টি নিয়ন্ত্রণ করে Right MLF.

এবার উপরের ঘটনাকে হুবুহু উল্টো করে যদি বলি, অর্থাৎ ডান দিকে তাকালে ডান চোখের 6th nerve ও বাম চোখের 3rd nerve একত্রে কাজ করে। এটাকে নিয়ন্ত্রণ করে Left MLF.

এখন কোন কারণে ধরুন Right MLF নষ্ট হয়ে গেল। তখন কি হবে?

তখন আপনি বাম দিকে তাকালে বাম চোখ বাম দিকে গেলেও, ডান চোখ বাম দিকে যাবে না। ডান চোখের বাম দিকে না যাওয়ার বিষয়টি হলো adduction difficulty. অন্যদিকে ডান চোখের এই অবস্থা দেখে বাম দিকের চোখটা বামে যেয়ে কাঁপতে থাকে - nystagmus.

ঠিক উল্টো ঘটনা ঘটে Left MLF নষ্ট হলে।

6th nerve & 3rd nerve এর মধ্যে সংযোগ স্থাপনকারী Right or Left MLF নষ্ট হয়ে eyes movement এর এই অদ্ভুত অবস্থাকে Right or Left INO (Internuclear Ophthalmoplegia) বলে।

এই MLF থাকে Brain stem এ, কারণ 3rd nerve origin Midbrain এ ও 6th nerve origin Pons এ, আর এ দুটো অংশ Brain stem এরই অংশ। এই Brain stem এ Demyelination (MS - multiple sclerosis), Stroke, Tumor হলে এমন ঘটনা ঘটতে পারে। তবে most common cause হল multiple sclerosis.

উপরের ঘটনায় মূল ঝামেলা হলো একটি চোখের adduction হয় না - অর্থাৎ medial rectus muscle (3rd nerve).

এখন যদি এমন হয় সমস্যাটা adduction না, বরং abduction এ। কি রকম সেটা?

যেমন আপনি বাম দিকে তাকালেন। বাম চোখ বাম দিকে যাচ্ছে না - অর্থাৎ abduction (6th nerve) হচ্ছে না, কিন্তু ডান চোখ বামে যাচ্ছে অর্থাৎ adduction (3rd nerve) এ কোন সমস্যা নাই। কিন্তু adduction এর সময় সে চোখটি কাঁপছে - nystagmus.

ঠিক উল্টো করে, ডান দিকে তাকালে ডান চোখ ডান দিকে যাচ্ছে না - অর্থাৎ abduction (6th nerve) হচ্ছে না, কিন্তু বাম চোখ ডানে যাচ্ছে - অর্থাৎ adduction (3rd nerve) এ কোন সমস্যা নাই। কিন্তু adduction এর সময় সে চোখটি কাঁপছে - nystagmus.

INO তে ছিল adduction difficulty

কিন্তু পরের ঘটনাতে abduction difficulty, আর তাই তাকে বলে reverse INO.

এই রোগীর eye movement দেখুন, bilateral abduction difficulty, আর adduction এর সময় nystagmus. এটি হতে পারে reverse INO, অথবা bilateral 6th cranial palsy due to raised intracranial pressure.

কাওসার

কে-৬৫

keywords:Internuclear ophthalmoplegiaMedial longitudinal fasciculusMultiple sclerosisNystagmusConjugate eye movement

Comments (8)

Ujjal Chandra Paul
1y

Excellent vaiya. Waiting for next.

Mohammad Abdullah Al Mamun
1y

অনেক সহজেই বুঝলাম যাজাকাল্লাহ খাইরান

Jannatul Ferdous
1y

excellent

Jubayer Ahmed
1y

Thank you, sir!

محمد صفي الله عرفات
1y

Very informative

Khan Vai
1y

কঠিন জিনিশরে সহজে বুজলাম

Azad Hasan Jizan
1y

একটি জটিল বিষয়কে সহজ ভাবে উপস্থাপন করার জন্য ধন্যবাদ জানাচ্ছি।।

সিফাত দেওয়ান আবীর
1y

Tanvir Dip