#হাবিজাবি_২৩০
"Rule of 2"
S. Procalcitonin নর্মাল। infection নাই - রিলাক্স! মনে মনে ভাবছে এই COVID রোগীর bacterial infection নাই - septicaemia নাই! অনেকে তাই থাকছে নিশ্চিন্ত!
আর এই অবস্থায় মারাত্মক দুটো ভুল হতে পারে!
১। অনেক রোগীর Hospital acquired infection ও Sepsis টাইমলি diagnosis হবে না - তাই তারা পাবে না proper management - ডেভেলপ করবে complications.
২। infection নাই - এটা ভেবে নিশ্চিত হয়ে হুট করে দিয়ে দিবে powerful immunosuppressants.
এই ভুল হওয়ার কারণ মূলত দুটি!
১। Sepsis এর ২৪-৪৮ ঘন্টার মধ্যে S. Procalcitonin তার peak level এ পৌছে যায়। আর তারপর ১-১.৫ দিনের মধ্যে সেটি অর্ধেকে নেমে আসে, একদম নর্মালে চলে আসে সাধারণত ৩ দিনের মধ্যে। তাই sepsis এর symptoms শুরুর পর - দিন যত যাবে ততই কমতে থাকবে এর sensitivity.
২। এমন COVID রোগীদের অনেকেই পেতে থাকে high dose steroid for prolong period. এই high dose steroid বা অন্য immunosuppressant তাদের শরীরে sepsis এর response হিসেবে S. Procalcitonin প্রোডাকশনকে অনেকটা দমিয়ে রাখতে পারে। তাই রোগী sepsis এ থাকলেও এমন অনেক রোগীর S. Procalcitonin কম পাওয়া যেতে পারে - যা দেখে মনে হবে infection নাই। এমনকি immunosuppressants ব্যবহারে sepsis এর অনান্য response গুলো less visible হতে পারে - রোগী afebrile থাকতে পারে।
এমতাবস্থায় রোগীর অন্যান্য clinical impression দেখে যদি মনে হয় এটা sepsis, যদিও S. Procalcitonin রিপোর্ট নর্মাল - কিন্তু এতে আশ্বস্থ না হয়ে clinical impression এর ভিত্তি করে দ্রুত চিকিৎসা শুরু করা উচিৎ। diagnosis ঠিক থাকলে এবং antibiotics যথাযথ হলে সাধারণত ১-২ দিনের মধ্যেই রোগীর symptomatic improvement হবে।
আর উন্নতি না হলে বুঝতে হবে নিচের দু'টির যো কোনটি হতে পারে!
১। রোগীর sepsis এর কারণ bacteria না। বরং হতে পারে fungus বা virus. পরবর্তী চিকিৎসা সেভাবে দিতে হবে - যেমন powerful antifungal.
২। রোগীর হয়তো sepsis ই না। diagnosis অন্য কিছু।
রোগীর secondary infection কি দিয়ে সেটি simple CBC দিয়েই কিছুটা অনুমান করা যায়, যায় clinical features দেখেও।
সংযুক্ত ছবি দুটো খেয়াল করুন। দুজন রোগীরই S. Procalcitonin নর্মাল, কিন্তু দুজনেরই আছে Neutrophilia.
Neutrophilia হওয়ার অনেক কারণ আছে। কিন্তু এই মুহূর্তে শুধু দুটো কারণ মনে রাখাই ভাল!
১। Bacterial infection
২। Fungal infection
তাই treatment plan সেভাবেই হওয়া উচিৎ। অন্যথায় undiagnosed sepsis followed by multi-organ failure এ হারাতে হতে পারে অনেক রোগী।
শেষ করি দুটো কথা দিয়ে!
১। বয়স্ক COVID রোগীদের immunosuppressant দেয়ার ব্যাপারে ও দেয়ার পরে আরো সতর্কতা অবলম্বন করা উচিৎ।
২। sepsis মনে হলে যত দ্রুত সম্ভব যথাযথ চিকিৎসা শুরু করা উচিৎ, কারণ দেরী করলেই late হয়ে যাবে!!
ডা. কাওসার
ঢামেক, কে-৬৫




