Habijabi Logo

হাবিজাবি-২৬

nephrologyrespiratory
*********************************************************
Author:Dr Kawsar Uddin (DMC K-65)
4 min read
September 21, 2019 at 10:34 PM
83 comments
No media

#হাবিজাবি_২৬

Acidosis দু প্রকারঃ

  1. Metabolic Acidosis

  2. Respiratory Acidosis

Metabolic Acidosis:

বিভিন্ন মেটাবলিক কারণে বেশি বেশি এসিড তৈরি হয় অথবা কিডনি দিয়ে প্রসাবের সাথে কম কম এসিড বের হয়।

এসিড বেশি বেশি তৈরি হলেও ঝামেলা ছিল না, যে বাফার সিস্টেমগুলোর এসিড বাড়লে সেটাকে কমানোর কথা তাদের পরিমাণ কম, অথবা এত বেশি এসিড তৈরি হচ্ছে যা কমানো বাফার সিস্টেমের সাধ্যের বাইরে।

বাফার সিস্টেম মূলত দুই প্রকারঃ

১। ব্লাড বাফার (অন্যতম বাইকার্বনেট বাফার)

২। টিস্যু বাফার।

Respiratory Acidosis:

ফুসফুস ঠিকমত গ্যাস বিনিময় করে CO2 ও O2 এর মধ্যে ব্যালেন্স করতে পারে না, ফলে CO2 বেড়ে pCO2 বেড়ে যায়।

Metabolic Acidosis হলে তাকে নিয়ন্ত্রণে আনার মূল চেষ্টাটা করে Respiratory system। এটা বেশ তাড়াতাড়ি হয়।

Respiratory Acidosis হলে তাকে নিয়িন্ত্রণে আনার চেষ্টা করে Metabolic system কিডনির মাধ্যমে। এটা একটু ধীরে ধীরে হয়।

Metabolic Acidosis:

মেটাবলিজমে জারণ বিজারণ বিক্রিয়ায় শরীরে জৈব এসিড তৈরি হয়। কিডনির কাজ হল এই এসিড শরীর থেকে বের করা। কিন্তু কিডনি নিজেই অসুস্থ, তাই ঠিকমত কাজ করতে পারছে না, ফলে শরীরে এসিড জমে যাচ্ছে। শরীরে এসিড তৈরি হওয়া বাড়ে কিছু কন্ডিশনে, যেমনঃ

Diabetic ketoacidosis,

Lactic acidosis,

Renal tubular acidosis, ইত্যাদি।

অথবা এসিড বাড়লে যে HCO3 বাফারের এটা কমানোর কথা ছিল তার পরিমাণ কমে গেছে, যেমনঃ

ডায়রিয়া, ফিস্টুলা হলে HCO3 লস হয়ে কমে যায়,

কিডনির রোগে টিউবুল দিয়ে বেশি HCO3 বের হয়ে যায়।

Metabolic Acidosis আবার দু প্রকার:

  1. Normal anion gap

  2. Increased anion gap

anion gap হল cations ও anions এর পার্থক্য।

কিন্তু এর নাম cation gap ও তো হতে পারতো, তা না হয়ে anion gap কেন হল?

কারণ metabolic acidosis এ মূল ঝামেলা সৃষ্টি হয় anion এর জন্য।

আমরা একটা সমীকরণ জানি anion gap এর, measured cation ও measured anion এর পার্থক্যকে anion gap বলে,

(Na+K) - (Cl+HCO3)

এর normal level হল 12-16 meq/L

এবার আসি, Normal anion gap Metabolic Acidosis কখন হয়?

খেয়াল করুন, anion গুলোর দিকে, দুই কালপ্রিট Cl ও HCO3 পাশাপাশি বসে আছে, যারাই মূল ঝামেলা সৃষ্টি করে। anion gap দেখলেই এদের কথা চিন্তা করতে হবে।

ঘটনা ১ঃ কোন কারণে Cl বেড়ে গেল, যেমন কেউ HCl এসিড বা NH4Cl খেয়ে ফেললো, তাহলে Cl বাড়বে, অর্থাৎ anion gap কমবে, তবুও acidosis হবে!

ঘটনা ২ঃ অথবা, diarrhoea বা small bowel fistula তে HCO3 লস হয়। আবার Renal tubular acidosis এ renal tubule থেকে HCO3 লস হয়, অর্থাৎ বাফার লস হয় এবং anion gap বেড়ে acidosis হবে।

কিন্তু স্বাভাবিক অংকের নিয়মে হিসাব করলে,

ঘটনা ১ এ anion gap কমে,

আর ঘটনা ২ এ anion gap বাড়ে।

তাহলে এর নাম Normal anion gap কেন?

এর কারণ হল, Cl ও HCO3 একে অপরের জিগরি দোস্ত, একজনের প্রক্সি আর একজন দিয়ে দেয়!

Cl বাড়লে automatically কিডনি দিয়ে HCO3 বেড় হয়ে কমে যায়।

আবার renal tubular acidosis এ HCO3 বেশি বেশি বের হলে Cl excretion কমে যায়।

এর ফলে Cl ও HCO3 এর মোট পরিমাণে একটা সাম্যাবস্থা থাকে - তাই anion gap ও নর্মাল থাকে।

আর একারণেই একে Normal anion gap metabolic acidosis বলে।

তাহলে Normal anion gap এর cause গুলো হলঃ

  1. Infusion of exogenous inorganic acid (HCL, NH4Cl): Cl বাড়ে।

  2. Gastrointestional HCO3 loss (Diarrhoea, fistula): HCO3 কমে।

  3. Renal HCO3 loss (renal tubular acidosis): HCO3 কমে।

এবার আসি Increased anion gap Metabolic Acidosis কখন হয়?

anion gap বাড়বে কেন?

তার আগে মনে রাখা যায়, পরিচিত বন্ধু হলে ক্লাসে প্রক্সি দেওয়া যায়, কিন্তু অপরিচিত হলে প্রক্সি সাধারণত কেউ দেয় না। তার মানে হল, এখানে এমন অপরিচিত কিছু এসিড বাড়ে যাদেরকে ব্যালেন্স করার মত পাশে কোন বন্ধু নাই। ফলে এই অপরিচিত এসিডরা বাড়লেই anion gap বেড়ে যাচ্ছে।

সেই অপরিচিত এসিড বা unmeasured anion গুলো হলঃ

ketones, lactate, salicylate, formate, glycolate, oxalate, sulphate, phosphate, ইত্যাদি।

তাহলে Increased anion gap এর cause গুলো মনে রাখা এখন সহজ, যেমনঃ

  • Diabetic ketoacidosis (ketones বাড়ে)

  • Lactic acidosis (lactate বাড়ে)

  • Aspirin poisoning ( salicylate বাড়ে)

  • Methanol poisoning (formate বাড়ে)

  • Ethanol poisoning (glycolate বাড়ে)

আমার মুখস্ত শক্তি খুবই কম, আর এগুলো মুখস্ত করে মনে রাখাটাও কঠিন, কিন্তু খুবই প্রয়োজনীয়। আশা করি কিছুটা হলেও কাজে লাগবে।

ডা. কাওসার

ঢামেক, কে-৬৫

keywords:AcidosisMetabolic acidosisRespiratory acidosisAnion gapHAGMANAGMA

Comments (83)

Rukhsana Khanam Sumi
6y

কায়সার তুমি কি কিছু লাইন এডিট করেছ about anion gap? আমি একটু আগে যখন পড়ছিলাম তখন মনে হয় অন্য কিছু লেখা ছিলো, আরেকজন মেয়ে সেটা ঠিক না বলাতে তুমি মনে হয় কিছু এডিট করছো।তাই কি? আমার ফোনের চার্জ শেষ হওয়াতে পুরাটা দেখতে পারি নাই।

Kawsar Uddin
6y

দু একটা লাইন আর একটু সহজ করার চেষ্টা করেছি ম্যাম। আর একজন ছেলের একটা কমেন্ট ছিল, সেটা পুরোপুরি ঠিক ছিল না, আমি তাকে রিপ্লাই দিয়েছি, সেটা সে ডিলিট করেছে।

Rukhsana Khanam Sumi
6y

Kawsar Uddin ও আচ্ছা।

Rukhsana Khanam Sumi
6y

Kawsar Uddin though I have forgotten after almost 37 yrs I think anion gap means Measured cation- measured anion Unmeasured cation - unmeasured anion Both are correct. Because in nomal body cation= anion As it is easy to calculate the measured one we say Anion gap= Cation( M)- Anion( M).

Kawsar Uddin
6y

Rukhsana Khanam Sumi Yes Mam. Clinical definition is based on calculative terms, as rests can't be measured and that's why they are unmeasured. Both are correct theoretically as UA-UC=MC-MA=AG.

Ridwanul Islam
6y

Excellent

Kawsar Uddin
6y

Thanks, Sir.

Md Tanvir Latif
6y

Wonderful brother

Kawsar Uddin
6y

Thanks bhai.

Jahid Hasan
6y

Thank you very much

Kawsar Uddin
6y

welcome, Sir.

Rezwan Alam
6y

Excellent.... Carry On

Kawsar Uddin
6y

Thanks bhai

Bidhan Chandra Sarker
6y

Very nice explanation dost

Kawsar Uddin
6y

Thanks dost.

Sabrina Islam Chowdhury
6y

Superb

Kawsar Uddin
6y

Thanks dost.

Rashid M Muhammad
6y

খুব সুন্দর করে লিখেছ। দারুন। গুছানো। মনে হয় নুতুন করে আবার শিখলাম। Best wishes.

Kawsar Uddin
6y

ধন্যবাদ স্যার।

Khaled Mosaraf
6y

Bhai, 'll u plz explain predicted compensation in acid base imbalance? All those fomula's are a little bit clumsy.

Kawsar Uddin
6y

Bhaiya, I'll try to give it's easier explanation.

Talukder Ayeash
6y

Just wow!

Kawsar Uddin
6y

ধন্যবাদ স্যার।

Sanjoy Kumar Paul
6y

এতো সহজে স্যার এরাও বোঝাতে পারে না। Thanks

Kawsar Uddin
6y

I'm honoured. I tried a little.

Jiku Mazumder
6y

Thanks brother

Kawsar Uddin
6y

welcome brother

Ahmed Rezvi
6y

thanks

Kawsar Uddin
6y

welcome

Rukhsana Parvin Munmun
6y

Excellent"!

Kawsar Uddin
6y

Thanks Mam.

Rayhan Bhuiyan
6y

excellent

Kawsar Uddin
6y

Thanks

Rayhan Bhuiyan
6y

Kawsar Uddin WC .

Dr-Mohaiminul Islam Rifat
6y

thanks

Kawsar Uddin
6y

Welcome

Swapan Bandyopadhyaa
6y

Great doctor

Kawsar Uddin
6y

Thanks Sir.

ডাঃ নাফিউল ইসলাম
6y

Thanks

Kawsar Uddin
6y

Welcome

মারুফা ইয়াসমিন ডালিয়া
6y

Thank u vaia

Kawsar Uddin
6y

Welcome

Md Sanaullah
6y

Excellent

Kawsar Uddin
6y

Thanks

Pappu Mollah
6y

nice presentation

Kawsar Uddin
6y

Thanks

Joydip Bhattacharjee
6y

Informative...

Kawsar Uddin
6y

Thanks

Manabendra Das Shimul
6y

Darun

Kawsar Uddin
6y

Thanks

DrTamal Basak
6y

khub sunder hoica

Kawsar Uddin
6y

thanks

Farzana Rahman Liza
6y

Onek kicu jante parlam...dhonnobad vaiia

Kawsar Uddin
6y

welcome

Shakil Ahmed
6y

excellent

Jahid Jitu
6y

· media1.tenor.co Reply

Comment attachment
Sreekanta Debnath
6y

Nice explanation.... Keep it up

Kawsar Uddin
6y

Thanks a lot.

Amalendu Bhattacharyya
6y

Outstanding! Best wishes.

Kawsar Uddin
6y

ধন্যবাদ স্যার।

Mohammad Ishrak Hossain
6y

অবসর সময়ে প্ল্যাটফর্ম এ এসে হাবিজাবি গুলা পড়তে পড়তে সময় কেটে যায়

Kawsar Uddin
6y

Thanks

Motiur Rahman Sarkar
6y

Good

Kawsar Uddin
6y

Thanks Sir.

Afzal Hussain
6y

দারুণ ভাই !!

Kawsar Uddin
6y

ধন্যবাদ ভাই।

Misqatus Saleheen
6y

পুরো টা না পড়ে আগেই লাইক দিলাম

Kawsar Uddin
6y

ধন্যবাদ ভাই পরে পুরোটা পড়ার জন্য।

Dr-Iftekhar Hossain Sajol
6y

দারুণ ভাই

Kawsar Uddin
6y

Thanks

Fazal Naser
6y

চমৎকার।

Kawsar Uddin
6y

ধন্যবাদ স্যার।

Sagar Anwar
6y

একটি জিনিস বুঝলাম না। Ketone, lactate, salicylate, formate, glycolate, oxalate, sulphate, phosphate এরা তো সব negatively charged ion অর্থাৎ anion. এদের পরিমাণ বাড়লে anion gap formula অনুযায়ী তো কমার কথা। Kawsar Uddin. কারন সূত্র অনুযায়ী (Na + K) - (Cl + HCO3)... এখানে anion যত বাড়বে বিয়োগফল তত কমবে। plz help me to understand dear brother.

Kawsar Uddin
6y

ধন্যবাদ। কিন্তু এখানে খুব সামান্য একটা টুইস্ট আছে। (UC+MC)=(UA+MA) তাহলে, MC-MA=UA-UC অর্থাৎ unmeasured এর ক্ষেত্রে এটা হল UA-UC, যেখানে UA যেমন lactate বাড়লে equation অনুযায়ী gap বাড়ে।

Rukhsana Khanam Sumi
6y

Sagar Anwar যে কোন acidosis এ K বাড়ে।ফলে anion gap বেড়ে যায়।

Sagar Anwar
6y

কেন বাড়ে? Rukhsana Khanam Sumi madam.

Rukhsana Khanam Sumi
6y

Sagar Anwar in acidosis H ion increases.Kidney try to excrete H ion in exchange of K ion.So K icceases.

Shawkat Ara Begum
6y

খুব সুন্দর বিশ্লেষণ ।তুমি খুব ভাল একজন শিক্ষক হতে পারবে ।কিন্তু দুঃখ হয়,সে সুযোগটা তুমি পাচ্ছনা । তুমি বই লিখতে শুরু কর। বই প্রকাশ করতে আমি সাহায্য করতে পারব,আশা করি ।

Kawsar Uddin
6y

দোয়া করবেন ম্যাম। আমি অনুপ্রাণিত।

মাহমুদ রাব্বী নাহিদ
6y

Thnx

Moinul Islam
6y

Mustafizul Islam Riad dek eita.

Dr-Mustafizul Islam Riad
6y

Moinul Islam থেনক্স ভাই

মোহাম্মদ আরিফুল হক
6y

https://youtu.be/J9jisOXB_Oo

Comment attachment