Habijabi Logo

হাবিজাবি-২৫৪-b

psychiatry
*********************************************************
Author:Dr Kawsar Uddin (DMC K-65)
2 min read
February 25, 2022 at 2:14 PM
14 comments
2 images
Media File (1/2)
Episode illustration

#হাবিজাবি_২৫৪

আপনি কোন এক বিষয়ের বিশেষজ্ঞ চিকিৎসক। আপনার কাছে এক রোগী এল, যেমন এই মহিলা রোগী, বয়স ২৭ বছর। তার complaint হল breathlessness.

বিস্তারিত history নিলেন না, chest precordium examination করলেন না, হয়তো হাতে সময় নেই, হাতে যা আছে তা হল কলম। কলম দিয়ে কিছু investigation লিখে দিলেন, রিপোর্ট নর্মাল। রোগীর Dx যাই হোক - সমস্যা যেহেতু শ্বাসকষ্ট তাই দিয়ে দিলেন Montelukast, Doxofylline, গোটা দুই Antihistamines, Antibiotic.

BP বেশি পেলেন, এটিই ১ম, কোন end organ damage নেই, ১ম দিনই দিয়ে দিলেন multiple antihypertensive drugs - Nidipine, Nebita, Lasix. রোগীর renal impairment নেই, creatinine 0.5.

১ সপ্তাহ পরের ভিজিটে BP 80/50 mmHg, মাথা ঘুরায়, দূর্বল লাগে, তবুও চলছে Nidipine, Nebita, Lasix.

উপরের এই রোগীর Dx হল Generalized Anxiety Disorder.

সব রোগী কি বারবার দেখার দরকার আছে! রোগী আবার যাচ্ছে, ঘুরেফিরে একই ওষুধ পাচ্ছে, রোগীর উন্নতি না হোক - প্রেশারের যে অবনতি হচ্ছে সেদিকে একদম খেয়াল নেই! রোগী refer করাকে অনেকে discredit মনে করে। কিন্তু যথাযথ যায়গায় যথাযথ history & examination শেষে Dx ঠিকঠাক হলে এসব রোগীর অযথা এসব ওষুধ খেতে হয় না, বরং proper counselling, anxiolytic & antidepressant এ ভাল হয়ে যায়। ধন্যবাদ।

ডা. কাওসার

keywords:Generalized Anxiety DisorderPanic disorderBreathlessnessIrrational prescribingCounselling

Comments (14)

Tanbir Ahmed
4y

দরকারি একটি পোস্ট

Nusrat Jahan Ema
4y

Tomar GAD Maliha Hoque Shaily

Misbah Uddin
4y

Prescription writing jemon khusi temon sajo hoye geche. Din din kharaper dike jacce. 10/20 bochor aageo Bangladesh ei obostha chilona.

Nazmul Islam
4y

Israt Jahan Moghal Dekho ki obosta?

Israt Jahan Moghal
4y

Nazmul Islam ho

S M Mehedi
4y

Sad reality

Muhammad Taifur Rahman
4y

একবার তথাকথিত 'বিশেষজ্ঞ'/'বড় ডাক্তার' তকমা লাগিয়ে ফেলার পর বেশিরভাগ ডাক্তার নিজের বিষয়েই পড়াশোনা করেন না; নিজের বিষয়ের বাইরে তো অবশ্যই না। আবার রোগী রেফার করে দিলে 'ছোট ডাক্তার' হয়ে যাবার ভয় আছে। এইজন্য বিশেষজ্ঞদের হাত থেকে অনেক 'গোঁজামিল' চিকিৎসা দেখা যায়। ৬ হাজার হাইপারটেনসিভ রোগীর উপর একটা কোহর্ট স্টাডি বছর খানিক দেখে আমার মনে হয়েছে, অনেক বিশেষজ্ঞ (এমনকি মেডিসিন বিশেষজ্ঞ) হাইপারটেনশনের গাইডলাইন সম্পর্কে ওয়াকিবহাল নন। দামি ওষুধ দেয়াকে 'বড় ডাক্তারসুলভ' ক্রেডিট মনে করেন। হাইপারটেনশনের প্রাথমিক চিকিৎসা করার কথা তথাকথিত 'সিম্পল এমবিবিএস'-দের। ডিগ্রিবাজির অতিরিক্ত দাপটে এমবিবিএস-রা এখন প্রাইমারি কেয়ার না শিখে ডিগ্রি করার জন্য হাসপাতালে ট্রেইনিং করেন যেখানে এসব 'ছোটখাট' কেস আসে না। গ্যাপটা থেকে যায়। (অবশ্য, ভুয়া চিকিৎসক অসম্ভব নয় এই কেসে।)

মিজান রহমান
4y

laxis চালিয়ে যাচ্ছে!!" মাথার উপর দিয়ে গেল! আবার nidipine sr , nebita চালিয়ে যাচ্ছে ভুল এর বাদ দিলাম। এমন ইতরামোর মানে কি? আদৌ কি যে চিকিৎসক যিনি এইসব ইতরামো করেছেন?

Alea Ferdoushi
4y

exactly ..কেও রোগি refer করতে চায় না। পাছে তার রোগি হাত ছাড়া হয়ে যায় সেই ভয়। একজন physician একাই head to toe সবকিছুতে expart হয় কিভাবে?? কবে change হবে এই system?

Humayun Kabir
4y

বাস্তব। minimum clinical evaluation অনেক চিকিৎসক করেন না।

Majharul Haq Omi
4y

Abdulla Al Jobaer

Arifa Amin
4y

BMDC te report kora jai na?

Soikot Majumder
4y

খুবই দুঃখজনক। কোয়াকের মতো চেহারা, প্রেসক্রিপশনের!

Syed Zulkar Naim
4y

This very common scenario in our country. এবং এই কাজ গুলো করছে so called specialist রাই।