Habijabi Logo

হাবিজাবি-১২৮

infectiousendocrinologynephrology
**************************************************************
Author:Dr Kawsar Uddin (DMC K-65)
2 min read
May 4, 2020 at 11:29 PM
19 comments
No media

#হাবিজাবি_১২৮

মামুন মিয়ার পা দুটো বেশ কামরাচ্ছে ক'দিন ধরে। হাসপাতালের বিছানায় শুয়ে এপাশ ওপাশ করেন শুধু। একটু যে হাঁটবেন সে অবস্থাও নেই। একদিকে পায়ে জোর কম, অন্যদিকে করোনা রোগীর বেশি হাঁটাহাঁটি করা বারণ, ভাইরাস ছড়ানোর সম্ভাবনা আছে।

ইদানিং আবার তার শ্বাস নিতেও একটু কষ্ট হয়। নিজেই নিজের বাম হাত দিয়ে ডান হাতের পালসটা মাঝেমধ্যে ধরে দেখেন, কিছুটা কম, আর একটু এলোমেলোও বটে!

একদিন সকালে কর্তব্যরত চিকিৎসককে তার সমস্যাগুলো জানান। তিনি তৎক্ষণাৎ একটি ECG করতে বললেন!

ECG তে flat T wave, U wave!

Serum electrolytes করার পরামর্শ দিলেন। K কম!

severe COVID রোগীর Hypokalemia হওয়ার বিষয়টা মাথায় রাখতে হবে! কিন্তু কেন ও কিভাবে?

★ এর একটা কারণ হতে পারে ACE 2 receptor, যার সাথে SARS-CoV-2 ভাইরাস যুক্ত হয়ে সাধারণত শরীরে প্রবেশ করে। এই receptor গুলো occupied হওয়ায় angiotensin এর সাথে সম্পর্কিত renin angiotensin aldosterone system (RAAS) over-activated হয়। এর ফলে শরীরে aldosterone যায় বেড়ে, ফলাফল K যায় কমে!

★ Inflammatory vasodilation হয়ে plasma leakage হলে circulatory volume কমে যেতে পারে। যার ফলে renal perfusion কমে গিয়ে RAAS activated হতে পারে, এতেও কমতে পারে K লেভেল।

★ তাকে একটা বিখ্যাত ওষুধ খেতে দেয়া হয়েছিল। সে ওষুধ নিজেই Hypokalemia করতে পারে।

Hypokalemia আরো বাড়লে QT prolongation করে cardiac arrhythmia হয়ে cardiac arrest হতে পারে।

যাই হোক, সমস্যা যেহেতু সাধারণ না, তাই সব সম্ভাবনা চিন্তা করে তার জন্য যা যা করা হল,

সেই বিখ্যাত ওষুধ বন্ধ করে দেয়া হল। যদিও সেই ওষুধের half life অনেক বেশি। ওষুধের প্রভাব কাঁটতে সময় লাগবে।

তার circulatory volume ঠিক রাখতে fluid balance মেইনটেইন করার দিকে নজর দেয়া হল।

K supplement দেয়া হল।

রোগী এখন আগের চেয়ে ভাল!

ডাব, কলা, কমলায় পটাশিয়াম আছে। কলা মোটামুটি সস্তা, মাঝেমাঝে তাই খাওয়াই যায়। খবরদার এই পোস্ট কেউ বাইরে দিবেন না! যারা কলা পাউরুটি খেয়ে দিনাতিপাত করে, তাদের তখন কষ্ট হয়ে যাবে!

ডা. কাওসার

ঢামেক, কে-৬৫

keywords:HypokalemiaCOVID-19ACE2 receptorRAAS activationCardiac arrhythmia

Comments (19)

Kazi Mostafa Al Mahmud
6y

এই কোভিড এর ধাক্কায় আমাদের অকুলপুরের বকুল ত হারিয়েই গেলো

Kawsar Uddin
6y

Kazi Mostafa Al Mahmud কুলবংশের রাজা বকুল কোভিড নিয়ে মহাচিন্তিত! আবার আসিব ফিরে, বকুলের গল্পের নীড়ে!

Mahmuda Begum
6y

Thank you for nice sharing

Kawsar Uddin
6y

Most welcome Mam.

Shahnaz Sumi
6y

Thanks!

Naznin Himi
6y

আমার একটা প্রশ্ন আছে ভাইয়া। সেটা হলে মামুন মিয়া কত দিন কোয়ারেন্টাইন /আইসোলেশন এ থাকবেন? সিম্পটম থেকে ১৪ দিন না,,সিম্পটম হবার ২ দিন পর সেম্পল দিয়ে তার ৭ দিন পর রিপোর্ট আসলে এরপরের ১৪ দিন? কোনটা? কারন রিপোর্ট এর আগেই তো ৯ দিন শেষ

Kawsar Uddin
6y

যে তারিখে স্যাম্পল দিয়েছেন তার ৭ দিন পর asymptomatic থাকলে follow up sample সেদিনই দিব, নেগেটিভ আসলে তার ২৪ ঘন্টা পর আবার। negative আসলে সেই দিনে যদি তার প্রথম স্যাম্পল দেয়ার দিন থেকে গুনে ১৪ দিন হয়ে যায় তবেই সে disease ফ্রি। অন্য দেশে এটাই ফলো করে, আমাদের দেশে এরপর আরো ২ সপ্তাহর কথা কেউ কেউ বলেন।

Prabhasish Adhikari
6y

Name of famous medication-?Digoxin..

Kawsar Uddin
6y

Prabhasish Adhikari No Sir. I was forbidden to say the name of that medicine.

Mohammad Neamat Ripon
6y

Prabhasish Adhikari Hydroxychloroquine

Mamoon Reza
6y

Darun..

Tanveer Ctg
6y

আরে বলতে হবে ট্রাম্পস ড্রাগ

Zillur Rahman
6y

বিখ্যাত ঔষধের ভক্ত ডিজলাইকড দিস। ক্যারি অন ভাই

Shamima Akhter Swarna
6y

Nazmus Sakib bhaiya Ajkr pt er kintu pa kamrani

Nazmus Sakib
6y

Shamima Akhter Swarna Potassium dekhi kalk.

Nazmus Sakib
6y

Amader patient to diuretic pacche. Let's hope for the best.

Salman Hridoy
6y

ভাই মশা রিলেটেড ঔষধ? :

Kawsar Uddin
6y

You know who!

Tanzina Jahan
6y

· Reply

Comment attachment