Habijabi Logo

হাবিজাবি-৮১

neurology
**********************************************************
Author:Dr Kawsar Uddin (DMC K-65)
8 min read
August 15, 2018 at 10:25 AM
76 comments
No media

#হাবিজাবি_৮১

#Headache

আউটডোরে রোগী দেখছি। পাতলা টিঙটিঙে এক লোক হঠাৎ রুমে ঢুকলো। কি সমস্যা জিজ্ঞেস করতেই সে তার হাতদুটো দিয়ে আমার মাথাটা এমনভাবে দলাই মলাই শুরু করলো যে আমি ভ্যাবাচ্যাকা খেয়ে গেলাম। ব্যাটা বোধহয় নাপিত, যেভাবে মাসাজ করে ব্যাথার কথা বললো তাতে আমার তাই'ই মনে হলো! আমি আর মানা করলাম না, ভালই লাগছিলো, একটু ঘুম ঘুমও পাচ্ছিলো!

মাথা ব্যাথায় ভোগেনি এমন মানুষ খুব কম পাওয়া যাবে। বিশেষ করে যারা মেডিকেলে পড়ে। আমার নিজেরই এক গল্প বলি। মেডিকেল ফার্স্ট ইয়ারে তখন। কেমন সব কঠিন কঠিন পড়া, কত কিছু মুখস্থ করতে হয়, আর মুখস্থ করাটাই ছিল আমার জন্য সবচেয়ে কঠিন কাজ। বুঝতে গেলে সময় লাগতো বেশি, পড়া আগাতো না। সব মিলিয়ে আমার জীবনে প্রথমবারের মত মাথাব্যাথা শুরু হলো। তখন আমাদের প্রিন্সিপাল বিখ্যাত নিউরোলোজিস্ট প্রফেসর কাজী দীন মোহাম্মদ স্যার। তো একদিন যেয়ে হাজির হলাম কলেজে স্যারের রুমে। স্যার সব শুনে বললেন, রিলাক্স থাকতে হবে, টেনশন করা যাবে না, মাঠে খেলাধূলা করতে হবে, আর অল্প কিছু ওষুধ দিলেন। ডায়াগনোসিস ছিল টেনশন হেডেক। এখনো হয় মাঝে মাঝে, ওষুধ খেতে হয় প্রায়শই!

মাথাব্যাথা মূলত দু ধরণের, Primary (নির্দিষ্ট কোন কারণ নাই), Secondary (নির্দিষ্ট কারণ আছে)। অল্প করে primary headache গুলোই আজ পড়বো, যেগুলো কমবেশি সবারই হয়, প্রচুর রোগী এ রোগের।

Tension type headache

সবচেয়ে কমন। পৃথিবীর সব মানুষই জীবনের কোন না কোন সময়ে এই মাথাব্যাথায় ভুগেছে। টেনশন ডিপ্রেশন এর অন্যতম কারণ, তবে এর প্রকৃত কারণ এখনো অজানা। এটি অনেক সময় migraine এর সাথে গোলমাল পাকায়, কারণ কাছাকাছি ক্লিনিক্যাল ফিচার। রোগী এসে বলে পুরো মাথায় চাপ দিয়ে ব্যাথা করে, টাইট ব্যান্ড দিয়ে পুরো মাথায় কেউ বেঁধে রেখেছে এমন। অনেক সময় মাথার দুপাশে (temporal) ব্যাথা হয়, মনে হয় রগদুটো লাফাচ্ছে। ব্যাথা তীব্রতার দিক থেকে dull, তবে কখনো খুব বেশি হতে পারে। যতই বেশি হোক তাতে বমি হয় না, বমি বমি ভাব থাকতে পারে। এই ব্যাথা পুরো মাথা জুড়েই হয়, migraine এ যেমন হয় মাথার একপাশে। এই ব্যাথার সময় আলো অসহ্য (photophobia) লাগে না, migraine এ যেমন লাগে। পুরো মাথায় হলেও ব্যাথার সূত্রপাত অনেক সময় মাথার পিছন (occiput) থেকে হয়। আর ব্যাথা কতক্ষণ থাকবে তার কোন ঠিকঠিকানা নাই, অল্প থেকে সারাদিনও হতে পারে। যেমন ব্যাথার শুরুর পর কোন খুশির খবরে ব্যাথা হঠাৎ কমে যেতে পারে। মাথায় উপর চাপ দিলে বা vertex এর চুল ধরে আস্তে টান দিলেও ব্যাথা (allodynia) বলতে পারে।

চিকিৎসাঃ যেহেতু এর অন্যতম কারণ টেনশন, সেহেতু টেনশন দূর করতে হবে। কাউন্সেলিং করতে হবে, এমন রোগী আসলে বলতে হবে, "আপনার রোগ ধরতে পেরেছি, চিন্তার কিছু নাই, যথাযথ চিকিৎসা দিচ্ছি, সুস্থ হয়ে যাবেন।" এতে তার স্ট্রেস কিছুটা কমবে। সাথে বলতে হবে, "এক্সারসাইজ করবেন, খেলাধুলা করবেন।" পাশাপাশি ওষুধ হিসেবে লো ডোজে Amitriptyline (TCA) দেওয়া যায় যা ডিপ্রেশন টেনশন কমাবে।

Migraine

অল্প বয়সে এটা বেশি হয়। মেডিকেল লাইফে আমার কিছু বন্ধুকে দেখেছি যাদের মাইগ্রেইন আছে। এটা বেশ কষ্টকর। অল্প বয়সে বেশি হয়, ছেলে অপেক্ষা মেয়েদের বেশি হয়, মেয়েদের মাসিকের সময় বেশি হয় যার কারণ হতে পারে তাদের হরমোনজনিত প্রভাব, তাই পিল (oestrogen only) খেলে এটা বাড়তে পারে, দেখা যায় পরিবারের অন্য কারো ছিল বা আছে যেমন মা-খালা। Tension headache এর মত এর কারণও অনেকটাই অজানা, তবে অতিরিক্ত স্ট্রেস এটা বাড়ে। অনেকের মতে এটা হয় কর্টিকাল নিউরনের ion channels এর গন্ডগোল ফলে, ফলে উল্টা পাল্টা ডিপোলারাইজেশন ও রিপোলারাইজেশন হয়, এতে হাইপোথ্যালামাস এবনর্মাল আচরণ শুরু করে, extracrania vasodilatation করে, শুরু হয় মাথাব্যাথা। আর এই ব্যাথা হয় মাথার একপাশে, অন্যদিকে Tension headache পুরো মাথায় হয়৷ ব্যাথার তীব্রতা এতই বেশি যে বমি হয়, Tension headache এ কিন্তু বমি হয় না। আলো অসহ্য লাগে, Tension headache এ আলো অসহ্য লাগে না। আলো অসহ্য লাগার পাশাপাশি অনেকে চোখে তাঁরা আর জিগজ্যাগ লাইন দেখা শুরু করে (২০%), যাকে বলে Aura এবং এটাকে classical migraine ও বলে। অনেকের (৮০%) এই Aura থাকে না, তখন তাকে বলে common migraine. Aura'র তীব্রতা কখনো এত বেশি হয় যে সাময়িক সময়ের জন্য ন্ধও হয়ে যেতে পারে (scotoma)! যেহেতু আলো সহ্য করতে পারে না, তাই ব্যাথার সময় রোগী অন্ধকার ঘরে চুপচাপ শুয়ে থাকে কারণ নড়াচড়া করলেও ব্যাথা বাড়ে!

চিকিৎসাঃ যখন মাথাব্যাথা শুরু হয়, তখন চিকিৎসা হিসেবে Paracetamol, Aspirin, NSAID (Diclofenac) দেওয়া যায়। এতেও কাজ না হলে Triptans যেমন Sumatriptan, Zolmitriptan দেওয়া যায়। তবে একটু সতর্ক থাকতে হবে৷ এসব ওষুধ dependency তৈরি করে, করতে পারে medication overuse headache. বমি বন্ধ করার জন্য Domperidone দেওয়া হয়। যদি এ ম্যাথাব্যাথা মাঝেমধ্যেই হয়, যেমন প্রতিমাসে দু'বারের বেশি তখন prophylaxis দেওয়া হয়। এই prophylaxis এ বিভিন্ন প্রকার ওষুধ একসাথে থাকে, যেমন- Propanolol (beta blockers), amitriptyline (antidepressant), sodium valproate (antiepileptic)। রোগী নিয়মমাফিক ৩ থেকে ৬ মাস এগুলো খেলে অনেক ভাল থাকে।

Cluster headache (migranious neuralgia)

migraine এর সাথে এর তফাত হল, ওটা যেমন অল্প বয়সে বেশি হয়, এটা হয় একটু বয়সে বাড়লে, যেমন ৩০ বছর বয়সে। migraine যেমন মেয়েদের বেশি হয়, এটা হয় ছেলেদের বেশি। অন্য গুলোর মত এরও তেমন নির্দিষ্ট কোন কারণ জানা যায়নি। তবে PET CT করে দেখা গেছে উপরের ওই migraine এর মত এখানেও hypothalamus কিছুটা এবনর্মাল আচরণ করে। টেনশন করলে যেমন tension headache বেশি হয়, তেমনি ধূমপান আর ড্রিংক করলে cluster headache বেশি হয়। এই ব্যাথা দিনের একটা নির্দিষ্ট সময়ে হবে, আজ যখন হবে - কাল ঠিক একই সময়ে হবে, আর তাই একে cluster বলে। এখন ধরুন ব্যাথা রাত ২ টায় শুরু হয়, পরদিন রাত ২ টায় সে ঘুমিয়ে আছে, ঠিকই একই সময় ব্যথা শুরু হবে এবং ঘুম ভেঙে যাবে, তাই একে alarm clock headache ও বলে! tension headache হয় পুরো মাথায়, migraine হয় মাথার একপাশে, আর এই cluster headache হয় যে কোন একটা চোখ ও চোখের চারপাশে, তবে বাম চোখে বেশি। চোখে ব্যাথা এত বেশি হয় যে চোখ লাল হয়ে যায়, চোখ দিয়ে পানি পড়ে, নাক বন্ধ হয়ে যায় (nasal congestion), অনেকটা allergic rhinitis এর মত।

চিকিৎসাঃ এর জন্য আলাদা তেমন কোন চিকিৎসা নাই। চিকিৎসা অনেকটা migraine এর মতই। মাথা ব্যাথা শুরু হলে subcutaneous injection হিসেবে Sumatriptan দেওয়া হয়, সাথে 100% অক্সিজেন থেরাপি। migraine এর prophylaxis গুলো এখানেও prophylaxis হিসেবে দেওয়া যায়, তবে অতটা কার্যকারী না, পাশাপাশি দেওয়া হয় Verapamil (Rate limiting CCB), অল্প কিছুদিনের জন্য oral glucocirticoid ও lithium therapy.

Trigeminal neuralgia

নাম শুনেই বুঝা যায়, সমস্যা ৫ নাম্বার cranial nerve Trigeminal এ। এর তিনটি (Tri) branch আছে, সমস্যা হয় ২য় (maxillary) ও ৩য় (mandibular) branch এ। Migraine হয় অল্প বয়সে, Cluster headache হয় ৩০ এ, আর Trigeminal neuralgia হয় ৫০ এর পর। কারণ হিসেবে যা এই nerve টাকে ক্ষতিগ্রস্ত করে, যেমন বয়সজনিত demyelination, হতে পারে multiple sclerosis, বা অন্য কোন lession যা nerve টাকে চাপ দিয়ে ধরে। এই ব্যাথা খুব সামান্য সময়ের জন্য হয়, হয়তো কয়েক সেকেন্ড। অল্প সময় ধরে হয় বলে এর তীব্রতাও বেশি৷ এত বেশি যে মনে হবে সুই দিয়ে কেউ মুখ ফুঁটো করে দিল! মুখের উপর হাত দিয়ে স্পর্শ করলে, ঠান্ডা বাতাস এসে মুখে লাগলে, বা খাওয়ার সময় যখন এই nerve উদ্দিপ্ত হয়, ঠিক তখনই ব্যাথা হতে পারে। এই ব্যাথাটা মাথা থেকে মুখেই বেশি হয় কারণ trigeminal nerver মুখেই সাপ্লাই দেয়। তবে অনেক সময় Trigeminal neuralgia ও Cluster headache একসাথে থাকতে পারে, তখন মুখে ও মাথায় একসাথে ব্যাথা হতে পারে!

চিকিৎসাঃ nerve এর sensitivity কমানোর জন্য carbamazepine দেওয়া হয়। যারা এই ওষুধ সহ্য করতে পারে না, তাদেরকে gabapentin, pregabalin, amitriptyline, glucocorticoid দেওয়া হয়, যারা nerve irritation কমায়। যদি কোন lession nerve টাকে চাপ দিয়ে ধরে রাখে, তবে সেটাকে surgical decompression করলেও এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়।

Medication overuse headache

মাথাব্যাথার জন্য ওষুধ খাচ্ছে, খেতে খেতে বেশি দিন খেয়ে ফেললো। আর এখন সেই ওষুধের জন্যই উল্টো আরো বেশি মাথাব্যাথা হচ্ছে। সবার হয় না, কিছু কিছু মানুষের হয়।

চিকিৎসাঃ এমনটা দেখা দিলে চিকিৎসা হল আস্তে আস্তে মাথাব্যাথার ওই ওষুধটা বন্ধ করে দেওয়া। এতে প্রথম প্রথম ব্যাথা আরো বাড়বে, পরে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, রোগীকে কাউন্সেলিং করতে হয়।

Headache due to specific activities

ছেলেদের বেশি হয়, ৩০/৪০ বছর বয়সের দিকে। কোন একটা ভারী কাজ করলো, ঠিক তারপরই হঠাৎ মাথাব্যাথা শুরু হলো। শুধুই মাথাব্যাথাই আর কোন সিম্পটম নাই, tension headache এর মত পুরো মাথায়ই হতে পারে। বেশিক্ষণ থাকে না, বড়জোর ১০-১৫ মিনিট। এ ব্যাথারও কোন কারণ নাই।

চিকিৎসাঃ এই বয়সে মাথাব্যাথা মানেই stroke বা subarachnoid haemorrhage এর ভয়। ভয় দূর করতে ও কনফার্ম হতে CT scan, CSF study করা হয়৷ যদি দেখা যায় কিছু নাই, তাহলে নিশ্চিত। ব্যাথার সময় সাধারণ paracetamol দেওয়া হয়, আর যদি মাঝেমাঝেই হয় তবে prophylaxis হিসেবে indomethacin বা propanolol ব্যবহার করা হয়।

ম্যাথাব্যাথা নিপাত যাক,

কষ্ট থেকে সব মুক্তি পাক।

ডা. কাওসার

ঢামেক, কে-৬৫

keywords:HeadacheMigraineTension-type headacheCluster headacheTrigeminal neuralgia

Comments (76)

Aurpa Tasneem
7y

সুন্দর পোস্ট ভাইয়া।গতকাল ই মাইগ্রেন এটাক হল কিন্তু আমার সাথে কিছু জিনিস মিলে নাই।যেমন আমার টেনশনে থাকলে ব্যথা হয় না,বরং টেনশন রিলিভ হওয়ার পরই কেন জানি হয়।এই যেমন এক্সাম শেষ হইলে আমি অবশ্য নিজে বের করছি ঘুমের সমস্যা হলে বা অতিরিক্ত মোবাইল গুতাইলেও হয়

Kawsar Uddin
7y

দোয়া করছি আপু, তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন। নিয়মিত ওষুধ খান, আর হ্যা অবশ্যই সেই কাজগুলো থেকে বিরত থাকবেন যেগুলো মাথাব্যাথা বাড়ায়, এই যেমন নিয়মিত ঘুম, আর নো মোবাইল গুতাগুতি। আর সবসময় পড়াশুনা নিয়ে টেনশনে থাকবেন, এই টেনশন যেন মোটেও রিলিভ না হয়, কারণ আপনার টেনশন কমলে যে ব্যাথা শুরু হয়।

Aurpa Tasneem
7y

thanks vaia ar seiii pochani

Faruk Ahmed
7y

Most palatable,well done dear kawser,we r looking for further topic.

Kawsar Uddin
7y

Thanks Sir.

Amit Saha
7y

ভাইয়া, এই নোটগুলো যদি প্রিন্ট করে একটা নোটবুক বের করতেন খুব ভাল হবে। আমি নিজে প্রিন্ট করে রাখব যদি অনুমতি দেন...

Kawsar Uddin
7y

ধন্যবাদ ভাইয়া। প্রসেস চলছে। আশা করছি একদিন বের হবে।

Reajul Anik
7y

Environment cng hole headache hae,like ghorm thaka thanda.or aci taka ghorome gale.akpase khun pain kre.as it migraine?

Kawsar Uddin
7y

May be due to sinusitis. Or may be headache due to specific activities. But it's not probably migraine. First you need to exclude sinusitis by doing a x-ray PNS.

M A Kasem
7y

আমার ক্লাস্টার হেডেক আছে।subcutaneously দেবার জন্য inj.sumatriptan বাজারে কী নামে পাওয়া যায়?আমি অবশ্য টলফেনামিক এসিড দিয়েই কাজ চালাচ্ছি।

Kawsar Uddin
7y

আমাদের বাজারে আমার জানামতে ইনজেকটেবল sumatriptan পাওয়া যায় না। সেক্ষেত্রে oral sumatriptan খাওয়া যেতে পারে। একিউট পেইন এর ক্ষেত্রে tolfenamic acid অনেকে দেয়, যদিও গাইডলাইন এ নাই।

M A Kasem
7y

তাইলে কী আর করার।

Shameema Nahid
7y

Amar thanda batas mathay lagle batha hoe...sinusitis nai...hypoglycemia te headache hoe...

Kawsar Uddin
7y

ঠান্ডা বাতাস মাথায় লাগলে trigeminal nerver stimulation হয়ে বাথা হতে পারে, আবার cerebral vasoconstriction হয়ে ব্যাথা হতে পারে। hypoglycaemia হলে headache হয় কারণ brain গ্লুকোজ সাপ্লাই পাচ্ছে না। headache due to specific activities.

Dr-Tussady Islam Prity
7y

রেগুলার ভারটেক্সে পেইন এর কারন কি হতে পারে? ছেলে বয়স ২৭ ডিএনএস প্রেজেন্ট লেফট ম্যাক্সিলারি সাইনুসাইটিস আছে তার প্রত্যেক দিন ভারটেক্সে পেইন থাকে।

Kawsar Uddin
7y

Secondary headache due to sinusitis.

Dr-Tussady Islam Prity
7y

eta niye kondin janaben??

Mahbub Elahi
7y

তুচ্ছাদী প্রীতি Sinusitis is the topic of E N T Spec. however Kawsar is brilliant, he can also explain.

Mezbha Uddin Chowdhury Evan
7y

আমার সকাল বেলা চা না খেলেই হয়!! এটা কেমন বিচার!

Kawsar Uddin
7y

অভ্যাসগত ব্যাথা। আস্তে আস্তে উইথড্র করো, ঠিক হয়ে যাবে। আর চা'ই তো, ব্যাপার না, প্রতিদিন সকালে না হয় এক কাপ খাইলা

Mezbha Uddin Chowdhury Evan
7y

হুমম ভাইয়া ।ওইজন্য প্রতিদিন খাই। একদিন ভুলে গেলেই 12টা বেজে যাই।

M.c. Nath
7y

অসাধারন.. Go Ahead my dear..

Kawsar Uddin
7y

Thanks

Mahbub Elahi
7y

nice writing কাওসার, share option দাও, প্রোফাইলে রেখে দিব।

Kawsar Uddin
7y

অনেক ধন্যবাদ স্যার। ক্লোজ গ্রুপ হওয়ায় শেয়ার অপশন নাই। কপি পেস্ট করে বা পোস্ট সেভ করে রাখতে পারবেন।

Masuda Shikha
7y

প্রথম গল্পটা শেষ হয় নাই। টিঙটিঙেকে দাবাড়ানো হয় নাই??? তারপর চুল ধুয়ে ফেলা???

Kawsar Uddin
7y

টিঙটিঙে কে বেশ কষ্টে ধাবড়িয়েছিলাম ম্যাম। ব্যাটা নাছোরবান্দা, ওষুধ না নিয়েই যাবে না। ওইদিন আবার প্যারা সাপ্লাই ছিল না, তাই আমাকেই বেশ প্যারা দিয়েছিলো! চুল ধুতে ধুতে বিকেল গড়িয়ে সন্ধ্যা।

Jhumur Das
7y

thanks for this nice writing on a common topic.

Kawsar Uddin
7y

Welcome

Firoza Begum
7y

Thank u....

Kawsar Uddin
7y

Welcome

Shahana Shaheen
7y

Thanks

Kawsar Uddin
7y

Welcome

Nasreen Lucky
7y

Thanks

Kawsar Uddin
7y

Welcome

Mu Hib
7y

সেরা।।

Kawsar Uddin
7y

Thanks

Rizvi Ahmed Khan
7y

nice post

Kawsar Uddin
7y

Thanks

Nasrin Nahar
7y

এসিডিটি র সাথে মাথাব্যথা র কোনো সম্পর্ক থাকতে পারে?

Masuma Us Sadika Snigdha
7y

thanks

Kawsar Uddin
7y

Welcome

Kawsar Hossain
7y

Thanks vai ....

Kawsar Uddin
7y

Welcome bhaiya

Easmin Akhter Elora
7y

Thanks.

Kawsar Uddin
7y

Welcome

Rahat Jannat
7y

Thanks

Kawsar Uddin
7y

welcome

Shariful Islam
7y

thank sir

Shariful Islam
7y

Nasrin Metul

Kawsar Uddin
7y

welcome bhaiya

Nusrat Jahan Papree
7y

well thaught topic, cchhoto vaiya

Kawsar Uddin
7y

Thanks Apu.

Waseka Akhter Jahan
7y

সুন্দর। অভিনন্দন রইল।

Kawsar Uddin
7y

Thanks Mam.

MD Shahid
7y

Well done

Kawsar Uddin
7y

Thanks Sir.

Ayesha Akter
7y

Very Informative. Tnx

Kawsar Uddin
7y

Welcome Apu

Imranul Hasan
7y

Thanks,if possible write about cranial nerves..

Kawsar Uddin
7y

I'll try insaAllah.

Imranul Hasan
7y

Kawsar Uddin in Sha Allah,may Allah bless you.

Shifa Khan
7y

good initiative..nice writing

Kawsar Uddin
7y

ধন্যবাদ শিফা। দোয়া করিস।

Noor Ahmed Giasuddin
7y

ভাল লিখেছেন। painkiller হিসেবে tolfenamic acid use করতে পারেন। migraine এ sensory sensitivity থাকে। Migraine prophylaxis এ Flunarizin use করতে পারেন।

S.M. Shahidur Rahman
7y

thanks a lot

Kawsar Uddin
7y

Welcome

Wadiya Islam Nawmee
7y

tension headache amar prai e hoi..hypoglycemia teo hoi

Masuma Nur A Sabah
7y

Thanks

Salma Akter
7y

· Reply

Tahmina Laboni
7y

Valo lekha ,, complete korar agei mathha ghurchhe,,Amar o hoy ,, occipital,when intra ocular pressure rise

Kawsar Uddin
7y

Thanks Apu. Take care.

Md Atik
7y

মাথা ব্যাথা শুরু হয়ে গেল আমার ও !!!

Sajid Riaz
7y

2r konta hoy..!? Rahat Tasnima

Ruma Akter
7y

Excellent bhaiya..

Kawsar Uddin
7y

Thanks Apu