Habijabi Logo

হাবিজাবি-৩৩৬

infectiousrheumatology
*************************************************************
Author:Dr Kawsar Uddin (DMC K-65)
3 min read
August 1, 2025 at 12:40 PM
13 comments
1 images
Media File (1/1)
Episode illustration

#হাবিজাবি_৩৩৬

একটা রোগীরও complications ডেভেলপ করেনি। একটা রোগীকেও Hospitalized করতে হয়নি। একটা রোগীকেও Antibiotic দিতে হয়নি, irrational NSAID দিতে হয়নি কাউকে। একটা রোগীকেও অসংখ্য Test করতে হয়নি। রোগীকে সর্বসাকুল্যে ১০০ থেকে ১৫০ টাকার ওষুধ খেতে হয়েছে। আলহামদুলিল্লাহ।

এই রোগীরা ছিল Dengue or Chikungunya. অতি সম্প্রতি এমন রোগীর সংখ্যা অনেক বাড়ছে। রোগীর general examination এ BP অনেকেরই কম, 90/60, কিন্তু খেতে পারে। তাই ORS ২ লিটার খেয়েছে প্রতিদিন, পাশাপাশি প্রচুর তরল খাবার।

চিকিৎসা দু লাইন লিখে শেষ করাই যথেষ্ট না। যেটা জরুরি সেটা হলো রোগীর সমস্যা মনোযোগ দিয়ে শুনে খুব ভালভাবে examination করা। এতা রোগী relieved থাকবে এটা ভেবে তার কথা সব শোনা হয়েছে, তাকে ভালভাবে দেখা হয়েছে।

এরপর রোগীকে ঠিক সেইভাবে বুঝাতে হবে, যেভাবে শিক্ষক ছাত্রকে বুঝায়। এই কাজটা খুব ভাল করেছি, হয়তো শিক্ষক হিসেবে অনেকটা সময় এক সময় দিয়েছি সেজন্যই। রোগের pathophysiology থেকে শুরু করে disease course & recovery সবকিছু layman term এ বুঝাতে হবে।

সবশেষে যেটা করেছি মোবাইল নাম্বার দিয়েছি সবাইকে। ইমার্জেন্সি প্রয়োজন হলেই যেন কল দেয়, WhatsApp এ জানায়। এতে তারা আরো আশ্বস্ত হয়। psychologically একটা রোগী যত বেশি relaxed থাকবে তার complications chance তত কম হবে, অল্পতেই panicked হবে না, recovery তত quick হবে, unnecessary hospitalization & medication intake কমে যাবে।

রোগী ও রোগীর লোকজন antibiotic চাবে, বুঝাতে হবে এ রোগে এটা দরকার নাই, অপ্রয়োজনে ওষুধ খাওয়ার জটিলতা সম্পর্কে বলতে হবে। তীব্র ব্যথায় অনেকেই pain killer tablet or suppository চাবে, সেক্ষেত্রে ব্যথা জ্বর কমানোর জন্য আর কি কি করণীয় আছে সেগুলো বলতে হবে। home remedy গুলো সম্পর্কে ভালভাবে বলতে হবে যেমন জ্বরের জন্য tepid sponging, ব্যথার জন্য hot compression ইত্যাদি। Assurances & Counselling are very very important here.

কিছু case শেয়ার করি।

case 1:

Chikungunya

রোগী ডাক্তার, আমার মেডিকেলের জুনিয়র। ওর fever, joint pain, bodyache. কিছু familial comorbidities ছিল যেমন PsA. Joint pain এর তীব্রতা অনেক বেশি ছিল। Pain killer এ pain কমে, পরে যেটা আসে সেটা skin rash, itching ছিল৷ পরে আলহামদুলিল্লাহ সেটা কমে যায়। post viral fatigue আছে।

case 2:

Dengue

বয়স ১৩। fever, headache, bodyache. Platelet below 1 lac. Vitals ভালো। ১ দিন পরপর CBC করে WhatsApp এ জানিয়েছে। জ্বর, ব্যথা নাই, count improve করেছে।

case 3:

Chikungunya

বয়স ১৩। fever, joint pain, bodyache, skin rash. সব কমে যায় কিন্তু যেটা তার এখনো যেটা রয়ে যায় সেটা generalized lymphadenopathy. এটা সবার হয় না। এই একটাই দেখলাম। now just observation, না কমলে further evaluation.

case 4:

বিসিএস রিটেন দিচ্ছে রোগী, বেচারার highest recorded temperature 104°F, erythematosus face, skin rash, bodyache তো আছেই, সাথে tachycardia HR: 140/min, SpO2 fluctuating 88-92%, chest clear, BP 90-60, other systems examination এ কিছু নাই। Paracetamol 1gm, 6 hourly খাওয়ার পরও তার জ্বর কমছে না। জ্বর কমলো repeated sponging এ। BP বাড়লো orsaline এ, এরপর শুরু হলো loose motion, পরীক্ষার জন্য hospitalized হবেন না, পরীক্ষা শেষ করে বাসায় IV fluid দেয়া হলো on overphone consultation.

এরকম case আরো অনেক। গতকালের একটা রোগী fever, joint pain, bodyache শেষে আসছেন ছবিতে এমন morbilliform rash নিয়ে।

Weather যেমন, রোগব্যাধিও তেমন। আল্লাহ সবাইকে সুস্থ করে দিক, ফি আমানিল্লাহ।

কাওসার

কে-৬৫

keywords:ChikungunyaViral arthritisFeverPolyarthralgiaMaculopapular rash

Comments (13)

Dr-Shuvo Chowdhury
1y

Thanks for sharing. Hope for more posts like this.

Nazmul Islam
1y

নৌশিন তানজুম

Nila Rahman
1y

Alhamdulillah

Md Ataur Rahaman
1y

১০৪ জ্বর, হাটু ব্যথা, এরকম র‍্যাশ, প্রচুর চুলকানি দূর্বলতা, অল্প মাথা ব্যথা, মাথা ঘুরানো, শরীর দূর্বলতা নিয়ে কাটিয়ে দিলাম। সাথে অনেকগুলো খাবারের ঘ্রাণ থেকে বমিভাব ও লো প্রেশারও ছিলো। এই সমস্যাগুলো বর্তমান সময়ের জ্বরের পরীক্ষায় অনেকগুলো প্রশ্ন কমন পড়ছে.......

Kawsar Uddin
1y

Md Ataur Rahaman বর্তমান chikungunya জ্বরের প্যাটার্ন অনেকের ক্ষেত্রে এমনই। Fever, Pain থাকে; এগুলো যখন কমতে থাকে তখনই আসে Rash; আর weakness তো থাকেই - যা দীর্ঘায়িত হতে পারে অনেকদিন prolong post viral fatiguability. পাশাপাশি low BP, loss of appetite. পূর্ণ সুস্থতা কামনা করছি।

Mostofa Kamal Chowdhury Adil
1y

Kawsar Uddin Ebar suspected chikungunya er onek patient er tender lymphadenopathy pacchi. Arekta hocche extensive itching. Tomar experience ki?

Kawsar Uddin
1y

Mostofa Kamal Chowdhury Adil Sir, exactly. কয়েকটা case পেলাম tender lymphadenopathy, বিশেষ করে young patient যাদের বয়স ১৫ এর কম। joint pain এর সাথে lymph nodes tenderness কমে যাচ্ছে, কিন্তু size regress করতে সময় নিচ্ছে। Rash পাচ্ছি invariably, বিশেষ করে recovery phase - যেগুলোতে অনেকের intense itching হচ্ছে, কারো খুব একটা না।

Mostofa Kamal Chowdhury Adil
1y

Kawsar Uddin yup! Similar experience here.

Julekha Hasan
52w

Mostofa Kamal Chowdhury Adil @ multiple or single lymphadenopathy?

Mostofa Kamal Chowdhury Adil
51w

Julekha Hasan mostly multiple

Hassan Taqi
1y

অনেক ধন্যবাদ ভাই কেসগুলো শেয়ার করার জন্য। কিন্তু সম্প্রতি পরিচিত এক রোগীর ৩দিনের High fever with pain. তারপর ১দিনের rash... পরদিন সকালে রোগী shock এ > fluid resuscitation > double inotrope support > icu admission > Dengue,Chikungunya rt pcr negative > sepsis panel - candida spp. +ve > all culture -ve... একদম unexpected একটা scenario

Kawsar Uddin
1y

Hassan Taqi Dengue, Chikungunya এদের পাশাপাশি Zika একটা ভালো differential. যাদের ওগুলো negative পেয়েছি, তাদের Zika ধরে ট্রিটমেন্ট দিয়েছি। এখন এই রোগী যদি immunocompromised & elderly হয় তবে secondary bacterial or fungal infection থেকে sepsis হতে পারে। candida contamination ও হতে পারে।

Tansib Jaman
1y

· Reply

Comment attachment