Habijabi Logo

হাবিজাবি-৩৭৭

obstetricshematologyrheumatology
***********************************************************************
Author:Dr Kawsar Uddin (DMC K-65)
7 min read
May 30, 2026 at 1:57 PM
97 comments
1 images
Media File (1/1)
Episode illustration

#হাবিজাবি_৩৭৭

ডেলিভারির ৭ দিন আগে Enoxaparin বন্ধ to avoid excessive bleeding? নাকি রোগীকে thrombosis এর দিকে ঠেলে দেওয়া?

একজন pregnant রোগী। যার Systemic Lupus Erythematosus (SLE) এবং Secondary Antiphospholipid Syndrome (APS) নামক মারাত্মক rheumatological রোগ আছে। অর্থাৎ তিনি এমন একজন রোগী, যার শরীরে স্বাভাবিক মানুষের তুলনায় রক্ত জমাট (thrombosis) বাঁধার ঝুঁকি অনেক বেশি। পাশাপাশি pregnancy নিজেই একটি hypercoagulable state। এমন রোগীর হিস্ট্রি থাকে recurrent pregnancy loss due to thrombosis. এটি প্রতিরোধেই তাকে দেওয়া হয়েছে চামড়ার নিচে প্রতিদিন Enoxaparin (Low Molecular Weight Heparin) injection.

কিন্তু Madam হঠাৎ বলে দিলেন 'ডেলিভারির ৭ দিন আগে Enoxaparin বন্ধ!' bleeding risk বিবেচনায় এটা শুনতে নিরাপদ মনে হতে পারে। কিন্তু প্রশ্ন হলো, evidence based medicine এ এর যৌক্তিকতা কোথায়?

APS ফিমেল রোগীর সবচেয়ে বড় শত্রু কী?

Thrombotic morbidity:

Deep Vein Thrombosis (DVT)

Pulmonary Embolism (PE)

Stroke

Obstetric morbidity:

Placental thrombosis

Recurrent miscarriage

Intrauterine fetal death

অর্থাৎ anticoagulation Enoxaparin বন্ধ মানে শুধু মায়ের নয়, শিশুরও ঝুঁকি বৃদ্ধি।

Enoxaparin-এর Half-life কত?

Therapeutic dose Enoxaparin-এর elimination half-life প্রায় ৪–৭ ঘণ্টা, average এ ৬ ঘন্টা। এবং এতে anti-Xa activity সাধারণত

১২–২৪ ঘণ্টার মধ্যে উল্লেখযোগ্যভাবে কমে যায়। তাই আন্তর্জাতিক গাইডলাইনগুলো বলে?

Planned delivery হলে,

Prophylactic LMW Heparin: ডেলিভারির প্রায় ১২ ঘণ্টা আগে বন্ধ। যাদের obstetric morbidity আছে তাদের prophylactic অর্থাৎ low dose LMW Heparin দেয়া হয়।

Therapeutic LMW Heparin: ডেলিভারির প্রায় ২৪ ঘণ্টা আগে বন্ধ। যাদের thrombotic morbidity আছে তাদের therapeutic অর্থাৎ high dose LMW Heparin দেয়া হয়।

এই ১২ থেকে ২৪ ঘন্টা পর neuraxial anesthesia বা surgery নিরাপদভাবে করা যায়।

এই APS রোগী Prophylactic dose LMW Heparin পাচ্ছিলো। তাই তার LMWH Enoxaparin সিজারের ১২ ঘন্টা আগে বন্ধ করলেই হলো।

তাহলে ৭ দিন আগে কেন বন্ধ করতে বলা হলো?

Latest guideline ভিত্তিক obstetrics, maternal & fetal medicine, rheumatology কিংবা hematology তে APS রোগীর Enoxaparin ৭ দিন আগে বন্ধ করার কোনো রুটিন সুপারিশ নেই। বরং এত দীর্ঘ anticoagulation free interval তৈরি করলে thrombotic complications হতে পারে। কারণ,

প্রথম ২৪ ঘণ্টা পরই anticoagulant effect প্রায় শেষ।

অর্থাৎ পরবর্তী ৬ দিন রোগী কার্যত anticoagulation ছাড়া থাকছেন। এই ৬-৭ দিনে কী হতে পারে?

যা হওয়ার কথা নয়, সেগুলোই হতে পারে:

১. DVT

পায়ে ব্যথা

ফুলে যাওয়া

২. Pulmonary Embolism

হঠাৎ শ্বাসকষ্ট

বুকে ব্যথা

অক্সিজেন কমে যাওয়া

এমনকি মৃত্যু

৩. Placental thrombosis

Placenta তে রক্তপ্রবাহ কমে যাওয়া

Fetal distress

IUD

৪. Stroke

কেউ কেউ ভাবেন, Enoxaparin চালালে delivery তে bleeding হবে। কিন্তু evidence কী বলে?

Guideline ভিত্তিক timing মেনে ১২ থেকে ২৪ ঘণ্টা আগে LMWH বন্ধ করলে major bleeding risk সাধারণত গ্রহণযোগ্য পর্যায়ে থাকে। তাই bleeding এর ভয় দেখিয়ে ৭ দিন anticoagulation বন্ধ রাখা অধিকাংশ ক্ষেত্রে evidence based practice নয়।

আন্তর্জাতিক গাইডলাইনগুলো যদি দেখি,

American College of Obstetricians and Gynecologists

Planned induction বা cesarean section এর আগে LMW Heparin সাধারণত ১২-২৪ ঘণ্টা বন্ধ রাখার পরামর্শ দেয়।

Royal College of Obstetricians and Gynaecologists

APS pregnancy তে anticoagulation delivery-এর খুব কাছাকাছি সময় পর্যন্ত চালিয়ে যাওয়ার সুপারিশ করে।

American Society of Hematology

থ্রম্বোসিস ঝুঁকি ও bleeding risk-এর মধ্যে ভারসাম্য রেখে shortest necessary interruption এর কথা বলে।

তাহলে কী করা উচিত?

প্রত্যেক রোগী আলাদা। কিন্তু সাধারণভাবে:

Delivery plan আগে থেকে করা।

Induction/Cesarean এর তারিখ নির্ধারণ।

Therapeutic LMWH হলে প্রায় ২৪ ঘণ্টা আগে বন্ধ।

Prophylactic LMWH হলে প্রায় ১২ ঘণ্টা আগে বন্ধ।

প্রয়োজন হলে multidisciplinary discussion (Obstetrician + Rheumatologist + Internist + Hematologist).

Delivery'র পর যত দ্রুত নিরাপদ anticoagulation পুনরায় শুরু।

prophylactic Enoxaparin এর সাথে low dose Aspirin থাকে এসব ক্ষেত্রেই। এই low dose Aspirin বন্ধ করতে বলা হয় না, it will be continued as before, কেউ কেউ ডেলিভারির দিন বন্ধ রাখেন।

৭ দিন আগে কি কিছু বন্ধ করতে হয় কখনো?

হয়, যেমন অন্য কোন রোগী Warfarin পায়, তার কোন elective surgery হবে। তার ক্ষেত্রে এই Warfarin অন্তত ৫ দিন আগে বন্ধ করতে হয়। এই ৫ দিনের হিসাবটাও Warfarin এর half life থেকে আসছে। warfarin এর maximum half life প্রায় ৬০ ঘন্টা, সেই হিসেবে Warfarin effect nil হতে প্রায় ৫ দিন সময় লাগে, তাই ৫-৭ দিন আগে এটা বন্ধ করতে হয়। শুধু তাই নয়, Warfarin বন্ধ রাখার ৫-৭ দিন পর সার্জারির আগে রোগীর PT INR করে দেখা হয় সেটা ঠিক আছে না বেশি আছে। ঠিক থাকলে ভালো, বেশি থাকলে সেটা কারেক্ট করতে দেয়া হয় Vitamin K কারণ Warfarin হলো Vitamin K antagonist.

এখন এই যে সার্জারির ৫-৭ দিন আগে Warfarin বন্ধ করে দিলেন, এই ৫-৭ দিনের মধ্যে যদি তার কোন thrombotic complications ডেভেলপ করে। যেমন একজন metalic cardiac valve replacement এর রোগী prophylactic Warfarin পাচ্ছে, তার কোন invasive procedure এর ৫-৭ দিন আগে Warfarin বন্ধ করে দেয়া হয় এবং এই ৫-৭ দিন Warfarin এর বিকল্প সাপোর্ট হিসেবে prophylactic Enoxaparin দেয়া হয়, যা আবার উপরের নিয়মে operation এর ১২-২৪ ঘন্টা আগে বন্ধ করতে হয়।

Warfarin & Heparin এর Half life এর উপর নির্ভর করে তাদের দিনের হিসাবের সম্পর্ককে কেন্দ্র করে তাদের মাঝে bridging therapy নামে একটি বিষয় আছে! bridging therapy আবার কী জিনিস?

ধরুন, কোন রোগীর immediate anticoagulation লাগবে। তাকে শুধু warfarin শুরু করে লাভ নাই, কারণ এটা কাজ করবে ৫-৭ দিন পর। তাই এই সময়ের support হিসেবে দেয়া হয় Heparin, যা ৫-৭ দিন পর withdraw করা হয় যখন Warfarin কাজ করা শুরু করে। এটাই হলো bridging therapy.

high risk APS রোগীর মূল anticoagulant ই হলো life long Warfarin. কিন্তু Pregnancy তে Warfarin strongly contraindicated, কারণ, এটা placenta cross করে fetus এ যায় - করতে পারে Fetal warfarin syndrome (Warfarin embryopathy) - impaired organogenesis. এটা first trimester হয়। আর এরপরের trimester এ Warfarin যায় Foetus এর brain এ, করতে পারে fetal intracranial hemorrhage & other related complications. এই জন্য APS lady যখনই pregnancy plan করবে তখনই Warfarin বন্ধ করবে, বা যখন বুঝবে conceive করেছে - তখন সাথে সাথে stop Warfarin & start LMW Heparin. এরপর পুরো pregnancy period indication অনুযায়ী prophylactic বা therapeutic dose এ LMW Heparin চালাবে, আর ডেলিভারির আগ মুহূর্তে উপরে বর্ণিত নিয়মে বন্ধ করবে। ডেলিভারির পর আর কোন immediate bleeding risk না থাকলে LMW Heparin restart করবে, চালাবে আরো post partum ৬ থেকে ১২ সপ্তাহ। তারপর আবার oral Warfarin lifelong except subsequent pregnancy.

অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, এই oral Warfarin & subcutaneous Heparin interchange করার কি দরকার, সারা বছর subcutaneous Heparin নিলেই তো হয়?

সারা বছর Heparin নেয়ার অনেক ঝামেলা আছে। Pregnancy তে ২৮০ দিন APS mother কে যে Heparin দেয়া হয় এটা তার জন্য কষ্টকর, বাচ্চার কথা চিন্তা করে সে এই কষ্ট সহ্য করে। LMW Heparin হলো subcutaneous injection, এতে injection site pain & bruising হতে পারে। নিজে নিতে পারে না অনেকেই, অন্যকে দিয়ে দিতে হয়। কারো কারো HIT (heparin induced thrombocytopenia) হয়, দীর্ঘদিন নিলে হতে পারে Osteoporosis. এ এসব ঝামেলা নাই। Warfarin ট্যাবলেট হওয়ায় মুখে খাওয়া সহজ। এছাড়া Warfarin 5 mg এর দাম মাত্র ৩ টাকা! অন্যদিকে LMW Heparin 40 mg প্রায় ৪৫০ টাকা, 60 mg প্রায় ৬৫০ টাকা। এছাড়া Warfarin দিলে monitor করতে হয় PT (Prothrombin time) যা Heparin monitoring এর test APTT এর চেয়ে সস্তা। এই সব মিলিয়ে high risk APS রোগী life long Warfarin পাবে except her Pregnancy periods. Warfarin এর কিছু drug drug interaction আছে, hepatic microsomal enzyme inhibitor drugs গুলো avoid করতে হয়, avoid করতে হয় grapefruit, cranberry & dark green leafy vegetables.

এসব anticoagulant পাওয়া রোগীর operative & invasive procedures এ surgeon দের মূল ভীতি bleeding. bleeding prevention এ কিছু precaution নিতে হবে এই যা। PT, APTT দেখে নিতে হবে, bleeding হয়ে hemodynamically instability হওয়ার সম্ভাবনা থাকলে adequate blood transfusion preparation রাখতে হবে। এই সব রোগীর thrombosis is riskier than bleeding. তাই half life হিসাব করে এবং risk benefit ratio চিন্তা করে high risk APS রোগীকে সঠিক সময়ে pre-procedure anticoagulant বন্ধ করার পরামর্শ দিতে হবে। ধন্যবাদ।

কাওসার

কে-৬৫

keywords:Antiphospholipid syndromeEnoxaparinPregnancyThromboprophylaxisWarfarin

Comments (97)

Tonmoy Haroon
9w

thanks for sharing this

Comment attachment
Kawsar Uddin
9w

Tonmoy Haroon Thanks for reading.

Ck Roy
9w

· Reply

Comment attachment
Azmal Fuad
9w

Thanks for clearing the concept. Md Kamrul Islam bhai, hopefully amra unak beparta clearly bujhiye bolte parbo.

Md Kamrul Islam
9w

Azmal Fuad সুন্দর এক্সপ্লেইনেশন, ইনফরমেটিভ।

Kawsar Uddin
9w

Azmal Fuad most welcome

Dr.BrilliantOtter💜
9w

ধন্যবাদ। ভালো পোস্ট

Kawsar Uddin
9w

Dr.BrilliantOtter Welcome

Syed Atiqul Haq
9w

সুন্দর আলোচনার জন্য ধন্যবাদ। যদিও যাঁরা evidence-based প্র‍্যকাটিস না করে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের কাছে জ্ঞান নিয়ে প্র‍্যাকটিস করেন, তাঁদের বেশিরভাগই এটা পড়বেন না, তবুও এসপিরিনের প্রসংগে কিছু যোগ করলে উপকৃত হতাম। আমি রক্তক্ষরণের বাড়তি রিস্ক আছে এমন রোগী (Von Willebrand disease, বা এর সন্দেহ, অত‍্যন্ত কমন রোগ, anti-prothrombin antibody positive anti-phospholipid antibody syndrome, বা এর সন্দেহ, ইত্যাদি) ছাড়া এ‍্যাসপিরিন বন্ধ করি না।

Kawsar Uddin
9w

Syed Atiqul Haq ধন্যবাদ স্যার সুন্দর মন্তব্যের জন্য। Aspirin বন্ধ করতে বলা হয় না, both from obstetric & anaesthetic point of view. Aspirin এর half life খুবই কম, কয়েক ঘন্টা মাত্র। study গুলোতে no statistically significant complications in Aspirin continuation.

Syed Atiqul Haq
9w

Kawsar Uddin ধন‍্যবাদ। আশা করি তোমার এই লেখাগুলো সবাই মনোযোগ দিয়ে পড়বে।

Sultan Mahmud Shourav
9w

Too good brother,learn a lot from you.Please make a post regarding guidelines about Aspirin,Clopedogrel stoppage in a Cardiac patient undergoing major and minor surgery.Thank you and Eid Mubarak

Kawsar Uddin
9w

Sultan Mahmud Shourav Thanks for reading. Aspirin will continue. When it is combined with Clopidogrel, bleeding risk might be increased, no definite conclusion, in such case Clopidogrel could be stopped 5-7 days before elective procedure.

Wasif Adnan Hoque
9w

Thank you. With due respect, উপরের এই কমন একটা কনসেপ্ট বাংলাদেশের কতজন কনসাল্টেন্ট এর আছে সেটার উপরে রিসার্চ করলে খুব ইন্টারেস্টিং রেজাল্ট পাওয়ার কথা বলে আমার ধারণা।

Kawsar Uddin
9w

Wasif Adnan Hoque Exactly dost. এই common concept এর ঘাটতি অনেকেরই আছে, রিসেন্ট এরকম একটা পোস্ট ও তার মন্তব্যে এমনটাই দেখলাম।

Nilima Afrin Anirban
9w

Wasif Adnan Hoque সবচেয়ে বেশি অবাক হই নারী অধ্যুষিত এক বিভাগের অবস্থা দেখে। "আপা বলেছে তাই করতে হবে" এটা হচ্ছে সেই বিভাগের অপারেশন এর সবচেয়ে বড় ইন্ডিকেশন! কোনো রোগীর রোগের pathophysiology জানতে চাইলে, উত্তর আসে, "এমনি"! নারী চিকিৎসক নাই এমন কোনো বিভাগ নাই কিন্তু সেই বিভাগ এ গেলে সবাই বেসিক কিভাবে হারিয়ে ফেলে, অনেকের ই খুব জানতে ইচ্ছে করে।

Ismat Nigar Swapna
9w

Thank you so much for this palatable discussion on a very important topic. Looking for more..

Kawsar Uddin
9w

Ismat Nigar Swapna Thanks for reading patiently.

Yasmin Joarder Anila
9w

Very helpful post Kawsar Uddin

Kawsar Uddin
9w

Yasmin Joarder Anila Thanks

Keya Roy
9w

Very informative

Kawsar Uddin
9w

Keya Roy Thanks

Ummey Saba
9w

Excellent

Kawsar Uddin
9w

Ummey Saba Thanks

DeterminedHummingbird1301
9w

Ftz Mehree

Ftz Mehree
9w

DeterminedHummingbird1301 আপনে আবার কে?

Foisal Bin Goni
9w

Anti-Platelet কোনটা আছে যেইটা ২৪ ঘন্টা আগে অফ করলেই হয়।?

Kawsar Uddin
9w

Foisal Bin Goni Aspirin বন্ধ করা লাগেনা। Clopidogrel এর ক্ষেত্রে কিছু ভিন্নমত আছে।

Dr-Susmita Das Chaitee
9w

কত্ত কিছুই জানতাম না।অনেক নতুন কিছু শিখলাম জানলাম।অনেক অনেক ধন্যবাদ

Kawsar Uddin
9w

Dr-Susmita Das Chaitee ধন্যবাদ পড়ার জন্য।

Dr-Asaduzzaman Kanon
9w

কিছু Questions ছিলো,, অজ্ঞতার জন্যে দুঃখিত। 1. Therapeutic Dose পেলে ২৪ ঘন্টা আগে অফ করলে মাঝে কি IV UFH দিতে হবে? 2. যদি Previous Thrombotic & Obstetric morbidity না থাকে কিন্তু Triple Ab (+) or aLA (+) থাকে, তখনও কি Prophylactic Dose দিতে হবে? 3. যদি No Previous H/O Thrombosis,, তখন কি Post-partum এর 6 Weeks ক্রস করলেও Life Long Warfarin চলবে নাকি Lupus Ab/Thrombosis থাকলেই Life Long Warfarin?

Kawsar Uddin
9w

Dr-Asaduzzaman Kanon 1. No need to switch to IV UFH 2. YES 3. NO warfarin if no H/O previous thrombosis, only obstetric period Heparin

Dr-Asaduzzaman Kanon
9w

Kawsar Uddin Assalamualaikum & Thank You

Nur E Jannatul Ferdous
9w

Dr-Asaduzzaman Kanon

Reply attachment
Dr-Asaduzzaman Kanon
9w

Nur E Jannatul Ferdous Assalamualaikum & Thank You

Mita Sharmin
9w

Thank u vaia for sharing

Kawsar Uddin
9w

Mita Sharmin Most welcome

Nur E Jannatul Ferdous
9w

· Reply

Reply attachment
Nur E Jannatul Ferdous
9w

· Reply

Reply attachment
Nilima Afrin Anirban
9w

enoxaparin যে একটা bridging anticoagulant এটা জানতে হলে পড়তে হবে, জার্নাল / টেক্সটবুক দেখতে হবে। এতো সময় কই!!! খুব কম ক্লিনিসিয়ান ই জেনেশুনে, এথিক্স ফলো করে কাজ করেন। কিছু কিছু বিভাগের অবস্থা খুব করুন

Kawsar Uddin
9w

Nilima Afrin Anirban Apu, you said it very right.

KindGoose4031
9w

Nilima Afrin Anirban যারা পড়ে তাদের চেম্বার সাধারণত জমজমাট হয় না। যাদের চেম্বার জমে তারা সাধারণত পড়াশোনা করে না।

Ferdousi Yasmin
9w

Excellent. Keep it up.

Kawsar Uddin
9w

Ferdousi Yasmin Thanks Mam

Kamrun Nahar
9w

এই কেসে কয়েকটি বিষয় বিবেচনা করতে হবে: 35 সপ্তাহের SLE pregnancy, পূর্বে 2 বার abortion হয়েছে। Enoxaparin 40 mg prophylactic dose চলছে। Aspirin 75 mg চলছে। Elective CS পরিকল্পিত। বর্তমান আন্তর্জাতিক গাইডলাইন (RCOG/ACOG/ESHRE) অনুযায়ী: Enoxaparin (LMWH) Prophylactic dose LMWH সাধারণত planned cesarean section-এর 12 ঘণ্টা আগে বন্ধ করলেই যথেষ্ট। যদি therapeutic dose হতো, তাহলে 24 ঘণ্টা আগে বন্ধ করা উচিত। 7 দিন আগে বন্ধ করার কোনো শক্তিশালী evidence নেই, বরং এতে thrombosis, placental insufficiency বা fetal compromise-এর ঝুঁকি বাড়তে পারে। Low-dose aspirin (75–150 mg) অনেক ক্ষেত্রে delivery পর্যন্ত চালানো যায়। অনেক obstetrician elective CS-এর 5–7 দিন আগে বন্ধ করেন, যদিও low-dose aspirin-এর জন্য major bleeding risk খুব বেশি নয়। আমার মতামত যদি রোগীর: APS (Antiphospholipid syndrome) থাকে, পূর্বে thrombosis থাকে, recurrent pregnancy loss-এর history থাকে, তাহলে LMWH 7 দিন আগে বন্ধ করা আমি সমর্থন করি না। বরং: CS যদি 3 তারিখে হয়, শেষ Clotinex 40 mg সাধারণত অপারেশনের আগের দিন রাত/অপারেশনের 12 ঘণ্টা আগে দেওয়া যায়। Regional anesthesia (spinal) দেওয়ার আগে anesthetist-এর guideline অনুসরণ করতে হবে। এখন কী করা উচিত? রোগীর জন্য সবচেয়ে নিরাপদ হবে: Rheumatologist Fetomaternal Medicine Specialist Anesthetist — এই তিনজনের সমন্বিত সিদ্ধান্ত নেওয়া। কারণ SLE রোগীর ক্ষেত্রে APS status, platelet count, renal involvement, disease activity ইত্যাদি না জেনে শুধুমাত্র Facebook advice-এর ভিত্তিতে LMWH 7 দিন আগে বন্ধ করা ঝুঁকিপূর্ণ হতে পারে। আমার ব্যক্তিগত clinical approach হলে APS/RPL background থাকলে LMWH elective CS-এর 12 ঘণ্টা আগে পর্যন্ত চালিয়ে যেতাম, এবং postpartum কমপক্ষে 6 সপ্তাহ thromboprophylaxis বিবেচনা করতাম (risk assessment অনুযায়ী)। তবে রোগীর সম্পূর্ণ history ও investigation দেখে final decision নিতে হবে।

Kawsar Uddin
9w

Kamrun Nahar Exactly

Salma Zareen
9w

Informative post. Thanks for sharing.

Kawsar Uddin
9w

Salma Zareen Thanks Mam

Daanish Arefin Biswas
9w

Thanks a lot for such enriched writing.

Kawsar Uddin
9w

Daanish Arefin Biswas thanks Sir

Dr-Afroza Akter
9w

Nice & detailed explanation

Kawsar Uddin
9w

Dr-Afroza Akter Thanks Mam

Ahmed Shitab
9w

Thank you for this excellent post.. How long after surgery should anticoagulation be restarted?

Nur E Jannatul Ferdous
9w

Ahmed Shitab

Reply attachment
Kawsar Uddin
9w

Ahmed Shitab 12 hours after surgery.

Nur E Jannatul Ferdous
9w

· Reply

Reply attachment
Nur E Jannatul Ferdous
9w

LMWH should be restarted after 6 hrs in case of NVD, 12 hrs in case of C-section provided there is no PPH, individualized decision can be modified according to patient's condition considering bleeding events..intra partum & post partum blood loss

Kawsar Uddin
9w

Nur E Jannatul Ferdous Exactly Mam

Rakibul Hasan
9w

Thanks

PeacefulPersimmon5680
9w

প্রেগন্যান্সিতে ৫ মিগ্রা পর্যন্ত warfarin সেইফ। এর বেশী ডোজ লাগলে lmwh দেয়া লাগবে।

Kawsar Uddin
9w

PeacefulPersimmon5680 latest guidelines don’t recommend warfarin in pregnancy whatever the dose is.

PeacefulPersimmon5680
9w

Kawsar Uddin thanks vai

Syed Atiqul Haq
9w

PeacefulPersimmon5680, so warfarin shouldn’t be used during the first trimester. The use of warfarin in the second and third trimesters is not associated with such congenital malformations, but it is fraught with a slightly increased risk of feral intracranial hemorrhage. Thus in these two latter trimesters, LMWH remains the anti-coagulant of choice. Warfarin maybe used in patients with past history of adverse effects of heparin e.g., HIT, unavailability and, in LMICs unaffordability of LMWH.

PeacefulPersimmon5680
9w

Syed Atiqul Haq অসং্খ্য ধন্যবাদ স্যার

Sanjida Sultana
9w

সুন্দর পোস্ট। ভাইয়া prophylactic and therapeutic dose of LMWH add করে দিলে ভাল হতো, রিসেন্ট পোস্টে Respected Syed Atiqul Huq sir কমেন্ট করেছিলেন।

Kawsar Uddin
9w

Sanjida Sultana Prophylactic 40mg OD. therapeutic 60mg BD considering 60kg body weight.

Tanjina Ahmed
9w

LMWH এর advantage ই হচ্ছে Surgery র 12-24 ঘন্টা আগে stop করলে ই চলে, এটার উপর basis করে ই regular blood thinner user দের Surgery র আগে bridging therapy দেয়া হয়। এই অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে লেখার জন্য ধন্যবাদ ভাইয়া।

Kawsar Uddin
9w

Tanjina Ahmed you said it absolutely right.

Sarah Binte Azam
9w

Nicely elaborated

Kawsar Uddin
9w

Sarah Binte Azam Thanks

Nazrul Islam
9w

Thank you vai.. Very informative

Kawsar Uddin
9w

Nazrul Islam Thanks

Syed Atiqul Haq
9w

PeacefulPersimmon5680 Warfarin is a multi-system teratogen—meaning it can cause significant birth defects because it crosses the placenta. The risks change depending on when a person is exposed to it during pregnancy, but they generally fall into two categories: Fetal Warfarin Syndrome (Warfarin Embryopathy) and Central Nervous System anomalies/bleeding risks. 1. Fetal Warfarin Syndrome (First Trimester Exposure) Exposure between weeks 6 and 9 of gestation poses the greatest risk for structural birth defects. This is because warfarin interferes with vitamin K-dependent proteins needed for normal bone and cartilage development. The classic presentation includes: Nasal Hypoplasia: An underdeveloped, small nose with a deeply depressed or flat nasal bridge. This is the most consistent and characteristic feature. Skeletal Abnormalities: Stippled epiphyses (unusual calcification patterns at the ends of long bones or in the spine, visible on X-rays as "dot-like" spots), short fingers and toes (brachydactyly), and underdeveloped limbs. Growth Restriction: Low birth weight and so d growth in the womb.

Sanjida Ahmed Soma
9w

হাবিজাবি টা ভালো ছিল !

Kawsar Uddin
9w

Sanjida Ahmed Soma Thanks

TrustworthyKangaroo3255
9w

Thanks for the post... it's really palatable

Kawsar Uddin
9w

TrustworthyKangaroo3255 Thanks for reading

Mousumi Majumder
9w

Very much informative post!!!

Kawsar Uddin
9w

Mousumi Majumder Thanks

Habiba Jannati
9w

Thank you sir for clearing the concept. Prophylactic or therapeutic jetai deya hok monitoring ki lagbe ? as PT inr or aPTT do not reliably reflect its(LMWH) activity. Or clinical monitoring only sir? Or factor assay ki kora hoy ?

Kawsar Uddin
9w

Habiba Jannati Mainly clinical monitoring.

Habiba Jannati
9w

Kawsar Uddin Thank you sir

محمد صفي الله عرفات
9w

Masterpiece

Kawsar Uddin
9w

محمد صفي الله عرفات Thanks

ডা. মোঃ রাকিবুর রহমান
9w

excellent vai

Kawsar Uddin
9w

ডা. মোঃ রাকিবুর রহমান Thanks Rakib

Yeasir Arefin Ovi
9w

Very informative post. Recently APS, thrombosis with thrombocytopenia condition er kisu patient deal korechi ward e, very challenging decision making. anticoagulant therapy nie besh kisu ghataghati korsilam, Eikhane khub ghuchano ektaa information pelam ekhon. Thanks vai, Idolo!

Kawsar Uddin
9w

Yeasir Arefin Ovi Thanks Ovi. Your dedication for the patients & willingness to learn are truly commendable. Keep up the good work.

Emtiaz Orko
9w

Great Work.

Abdullah Aiman
9w

Thanks for sharing Bhai

Kawsar Uddin
8w

Abdullah Aiman Thanks Aiman

Umme Alam
8w

Khub Valo laglo…Thanks for sharing!

Kawsar Uddin
8w

Umme Alam Thanks

GentleOlive3307
7w

Boss

GentleOlive3307
7w

· GIPHY Reply

Comment attachment
butterfly_4514
6h

AMR Lopus weekly positive.diabetics and Hypothyroidism ache ..Amk 2jon gynecologist Carva 150mg delivery R 7-8 din age off krte bolechen.r cardinex 80mg akjon delivery R 3_4 din age .akekjon mam(fetomaternal) 7-8 din age off krte bolechen.amr 2nd pregnancy.36 weeks running . Alhamdulliah.ak mam 9_11tarik.arek mam 11_14 tarik C section plan korechen.carva 150 mg 1week age off krle kono complication hote pare ki??

butterfly_4514
5h

· butterfly_4514 janaben pls Reply