Habijabi Logo

হাবিজাবি-৩৮৮

neurologypediatrics
*******************************************************************
Author:Dr Kawsar Uddin (DMC K-65)
3 min read
July 28, 2026 at 8:01 PM
20 comments
1 videos
Media File (1/1)

#হাবিজাবি_৩৮৮

১৭ বছর বয়সী কিশোরী। তার

অভিযোগ, অনেকদিন ধরে মাথাব্যথা। সঙ্গে ঘাড়ে ব্যথা। ব্যথা সাধারণত দিনের শেষ দিকে বাড়ে। দীর্ঘক্ষণ পড়াশোনা করলে, মোবাইল ব্যবহার করলে কিংবা এক ভঙ্গিতে বসে থাকলে আরও বেশি অনুভূত হয়। বমি নেই, খিঁচুনি নেই, অজ্ঞান হওয়ার ইতিহাস নেই। Migraine এর typical history নেই।

সব শুনে প্রথমেই মনে হলে, Tension Type Headache, সম্ভবত cervical muscle tension এরও ভূমিকা আছে।

History নেওয়া শেষ হলে examination শুরু করলাম।

চোখে চোখ পড়তেই, তার দুই চোখই অনবরত ছন্দবদ্ধভাবে নড়ছে!!

জিজ্ঞেস করলাম, "এটা কবে থেকে?"

রোগী ও তার বাবা একসঙ্গে উত্তর দিলেন, "জন্মের পর থেকেই।"

Details history & examination এ বোঝা গেল, এটি Idiopathic Infantile Nystagmus.

তারপর লক্ষ্য করলাম আরেকটি বিষয়।

রোগী কথা বলার সময় এবং দূরে তাকানোর সময় অজান্তেই মাথা সামান্য একদিকে ঘুরিয়ে রাখছে! এটি কোনো অভ্যাস নয়। এটি Null Point.

Infantile Nystagmus-এ অনেক রোগী এমন একটি নির্দিষ্ট gaze position খুঁজে পান, যেখানে চোখের oscillation তুলনামূলকভাবে কম হয় এবং দৃষ্টি কিছুটা পরিষ্কার লাগে। এই অবস্থাকেই null point বলা হয়।

সমস্যা হলো, null point যদি সোজা সামনে না থেকে ডান, বাম, ওপরে বা নিচে হয়, তাহলে রোগী বছরের পর বছর মাথা ঘুরিয়ে বা কাত করে সেই অবস্থান বজায় রাখেন। ফলে কী হয়?

ঘাড়ের পেশীগুলো, বিশেষ করে sternocleidomastoid, trapezius, splenius capitis, levator scapulae এবং suboccipital muscle দিনের পর দিন একই অবস্থায় অতিরিক্ত কাজ করতে থাকে। ক্রমে তৈরি হয়:

Chronic muscle tension

Myofascial trigger point

Neck stiffness

Cervical pain

আর এই cervical muscle tension-ই অনেক রোগীর Tension Type Headache এর একটি গুরুত্বপূর্ণ contributory factor হতে পারে।

তবে একটি বিষয় পরিষ্কারভাবে জানা দরকার।

Idiopathic Infantile Nystagmus নিজে Tension Type Headache সৃষ্টি করে এমনটাই না। কিন্তু abnormal head posture (ocular torticollis), দীর্ঘদিনের cervical muscle overuse, visual effort এবং psychosocial stress, এসব মিলেই মাথাব্যথার পেছনে ভূমিকা রাখতে পারে।

Tension Type Headache পৃথিবীর সবচেয়ে সাধারণ primary headache।

রোগীরা প্রায়ই বলেন,

"মাথাটা যেন শক্ত করে চেপে ধরা।"

"ঘাড় থেকে ব্যথা মাথার পেছনে উঠে যাচ্ছে।"

ব্যথা সাধারণত চাপধরানো, দুই পাশে, হালকা থেকে মাঝারি তীব্রতার হয়। বমি থাকে না। দৈনন্দিন কাজ করলে খুব একটা বাড়েও না। অনেকের ঘাড় ও কাঁধের পেশীতে tenderness পাওয়া যায়।

চিকিৎসাও শুধু painkiller নয়। অনেকে মাথা ব্যথার জন্য NSAID tolfenamic acid (Tufnil) খেয়ে gastritis, nephropathy নিয়ে আসে। কারো কারো হয় medications overuse headache.

ঘাড়ের posture ঠিক করা, ergonomic correction, নিয়মিত stretching, physiotherapy, পর্যাপ্ত ঘুম, stress management এগুলোই বেশি জরুরি।পাশাপাশি analgesic যখন দরকার, প্রয়োজনে preventive therapy.

কাওসার

কে-৬৫

keywords:Idiopathic infantile nystagmusTension-type headacheNull pointOcular torticollisCervical muscle tension

Comments (20)

Tonmoy Haroon
1w

Thanks for sharing your valuable experience

Comment attachment
Kawsar Uddin
1w

Tonmoy Haroon Thanks for reading.

Unknown
1w

So, how to manage such patients, how to relieve such symptoms.. To minimize Abnormal head posture ( posture to achieve better vision in null point) - surgery may be needed

Kawsar Uddin
1w

Anonymous member 116 nystagmus is persistent. Supportive management for TTH.

Kawsar Uddin
1w

Anonymous member 116   · true, nystagmus persistent, but decreases in frequency and amplitude with age. U can have a consultation with ur ophthalmology colleagues Reply

Kawsar Uddin
1w

Anonymous member 116 ophthalmological consultation was taken previously.

BrilliantSeahorse8204
1w

Please exclude BPPV

PastelKiwi9925
1w

BrilliantSeahorse8204 BPPV is episodic lasting few seceond and occurs during head movement. Also Nystagmus seen during head movement and DHM. No sustained nystagmus!

Unknown
1w

Anonymous member 717   · Reply

কাঠবেড়াল
1w

Thanks

Kawsar Uddin
1w

কাঠবেড়াল Welcome

Nusrat Shahrin
6d

This patient needs Cycloplegic refraction to determine the refractive status accurately.This should be followed by appropriate spectacle prescription, with precise measurement of the interpupillary distance at the null point. Thus adequate optical correction is also expected to provide relief of headache.

Kawsar Uddin
6d

Nusrat Shahrin Mam, thanks for your insightful comment.

খালি মিছা কথা কই
6d

Excellent diagnosis

Kawsar Uddin
6d

খালি মিছা কথা কই Thanks for reading.

Dr-Rakib Hassan Khwaja
6d

Informative Thank you for sharing

Kawsar Uddin
5d

Dr-Rakib Hassan Khwaja Thanks for reading

Tansib Jaman
5d

· Reply

Comment attachment
Nahar Asrafi
5d

ধন্যবাদ।

Kawsar Uddin
5d

Nahar Asrafi Welcome