#হাবিজাবি_২১১
Typhoid এ Salmonella ব্যাকটেরিয়ার বিরুদ্ধে নিচের Antibiotics গুলো কাজ করে,
Amoxicillin
Ampicillin
Chloramphenicol
Cotrimoxazole
Nalidixic acid
Ciprofloxacin
Azithromycin
Cefixime
Ceftriaxone
Cefepime
Meropenem
Imipenem
উপরের 1-7: মশা, 8-10: হাতি ঘোড়া, 11-12: কামান!
মশাদের (1-7) অধিকাংশই resistant. তাই সচারাচর সেগুলো ব্যবহৃত হয় না। মশাদের মধ্যে একটু বড় মশা Quinolones (Nalidixic acid, Ciprofloxacin) এর side effects বেশি হওয়ায় অনেকের এগুলো sensitive থাকলেও বিকল্প অপশন থাকলে Quinolones ব্যবহার না করাই ভাল।
অন্যদিকে মশা মারতে শুরুতেই কামান (11-12) দাগার প্রয়োজন নেই। 1-10 resistant হলে তবেই সেগুলো indicated.
মশা ও কামান বাদ দিলে বাকি থাকে হাতি ঘোড়া (8-10), অর্থাৎ 3rd generation Cephalosporins,
Cefixime
Ceftriaxone
Cefepime
Typhoid চিকিৎসায় বহুল প্রচলিত Antibiotics এগুলোই।
এদের মধ্যে uncomplicated case এ সাধারণত oral,
Cefixime
এবং complicated case এ IV,
Ceftriaxone
ব্যবহৃত হয়।
কোন রোগীর Typhoid এর মত clinical features আছে, blood C/S রিপোর্ট আসবে ৩দিন পর। তার আগেই তার severity অনুযায়ী oral Cefixime বা IV Ceftriaxone শুরু করা যাবে।
blood C/S করা গেলো না।
uncomplicated case হিসেবে Cefixime শুরু করা হল। কিন্তু ৫ দিন পরেও কোন improvement নেই, বা রোগীর হয়তো কোন complications ডেভেলপ করেছে, তখন oral Cefixime বাদ দিয়ে IV Ceftriaxone শুরু করতে হবে।
সংযুক্ত C/S রিপোর্টটি খেয়াল করলে দেখা যায় এখানে হাতি ঘোড়া,
Cefixime
Ceftriaxone
Cefepime
এই ৩টি মাত্র sensitive, আর মশারা সব resistant.
এখন এই রোগী যদি uncomplicated case হয় তবে তাকে নিশ্চিন্তে,
oral Cefixime 400mg BD দেয়া যাবে।
আর complicated case হলে,
IV Ceftriaxone 1gm BD, বা 2gm OD দিতে হবে।
কিন্তু অনেক ক্ষেত্রেই প্রচলিত প্রাকটিস হল, uncomplicated ও complicated উভয় ক্ষেত্রেই IV Ceftriaxone প্রেসক্রাইভ করা, আর dose হিসেবে invariably 2gm BD দেয়া!
ডা. কাওসার
ঢামেক, কে-৬৫
