Habijabi Logo

হাবিজাবি-৬১

cardiovascular
***************************************************
Author:Dr Kawsar Uddin (DMC K-65)
5 min read
January 10, 2018 at 11:50 PM
59 comments
No media

#হাবিজাবি_৬১

নাই কাজ তো খই ভাজ। রাতবিরাতে তাই আবার জ্বালাইতে আইছি

'Aortic Stenosis'

নাম শুনেই বুঝতে পারছি Aorta এবং Left Ventricle এর মাঝে যে Aortic Valve থাকে তার ছিদ্রটা চিকন হয়ে যায়।

কারণ কি?

(MS/MR এ পড়েছি)

  1. জন্ম থেকেই চিকন (congenial)

  2. ফাইবার তৈরি হয়ে চিকন (rheumatic fibrosis - মনে রাখতে হবে rheumatic fever যত আক্রোশ সব দুইটা ভালভ এর উপর! ১ নম্বরে mitral valve আর ২ নম্বরে এই aortic valve)

  3. ক্যালসিয়াম জমে জমে চিকন (calcification - সাধারণত বয়সের কারণে হয়, তাই বুড়োদের বেশি)

এই রোগ হলে কি হয়?

এই চিকন ছিদ্র দিয়ে ব্লাড পাঠাতে হলে স্বাভাবিকের চেয়ে বেশি ফোর্সে LV কে পাম্প করতে হয়। আর এই বেশি ফোর্সে কাজ করার জন্য LV নিজের সাইজটাকে একটু মোটাসোটা বানিয়ে ফেলে, ফলে ডেভেলপ করে LV hypertrophy

প্রথমদিকে বড় সাইজের শরীর দিয়ে জোরছে চাপ মেরে চিকন ভালভ দিয়ে ব্লাড পাঠাতে পারলেও, চাপাচাপি করতে করতে একটা সময় টায়ার্ড হয়ে যায়। এর ফলে চিকন হয়ে যাওয়া aortic valve দিয়ে যথেষ্ট পরিমান ব্লাড aorta তে বের হতে পারে না, ফলে system ব্লাড সাপ্লাই কম পায় - পাশাপাশি কম ব্লাড সাপ্লাই পায় হার্ট নিজেও কারণ coronary vessels এর উৎপত্তি aorta এর গোড়া থেকেই।

ব্লাড সাপ্লাই কম পাইলে কি হবে?

System এ কম ব্লাড যাওয়ার জন্য

  1. দূর্বলতা/Fatigue

  2. Exertional dyspnoea (এর কারণ পরিশ্রমের সময় বেশি জোড়ে পাম্প করতে চেষ্টা করবে)

  3. Syncope (ব্রেইনে কম কম ব্লাড যেয়ে রোগী অজ্ঞান হয়ে যেতে পারে)

Coronary vessel এ কম ব্লাড যাওয়ার জন্য

  1. Angina/বুকে ব্যাথা

  2. Sudden death (যদি ব্লাড বেশি কম যায় তাহলে MI বা inschaemic stroke হয়ে মারা যেতে পারে)

Aortic Stenosis এর কারণে যদি aorta তে ব্লাড কম যায়, তাহলে cardiac output এর বাকি ব্লাড কই ? বাকি ব্লাড LV এ থেকে যাচ্ছে! এর ফলে কি হচ্ছে? - বেড়ে যাচ্ছে after load এবং এই after load বাড়তে বাড়তে LV এর প্রেশার বাড়ছে - সেই প্রেশার এর জন্য LA থেকে LV এ ব্লাড আসতে পারছে না - ফলে pulmonary vein দিয়ে LA এও ব্লাড আসতে পারছে না - ডেভেলপ করছে pulmonary venous congestion, pulmonary oedema (এক্সামিনেশন করলে bibasal crepitation পাবো) - রোগীর শ্বাসকষ্ট হবে (dyspnoea)

ভালভ যদি অনেক বেশি চিকন হয়ে যায় তাহলে LV জোড়ে পাম্প করার সময় চিকন ভালভ দিয়ে ব্লাড যেতে গেলে ব্লাড এর RBC গুলো ভেঙ্গে যেতে পারে, হতে পারে Hemolytic Anaemia

আবার stenosis হওয়ার কারণ যদি হয় heavily calcification তাহলে এই ক্যালসিয়াম হার্টের conductive system কে বিভ্রান্ত করতে পারে - যেহেতু ঘটনা LV এ তাই left bundle brunch ব্লক হতে পারে।

symptoms গুলো উপরেই পড়া হয়ে গেল!

এখন কি কি বিশেষ sign পাবো?

ejection systolic murmur-

Ventricular systole এর সময় LV যখন এই চিকন হয়ে যাওয়া aortic valve দিয়ে ব্লাড aorta তে পাঠাবে তখন ভালভ এর সাথে ব্লাড এর ঘর্ষণে মারমার শোনা যাবে! যেহেতু systole এ ব্লাড ejection হওয়ার সময় এই মারমার শোনা যায় তাই এর নাম ejection systolic murmur.

এই মারমার বুকের কোথায় ভাল শোনা যাবে? - right 2nd intercostal space - কারণে aortic valve এর লোকেশন এই জায়গায়! এবং এই শব্দ aorta হয়ে চলে যাবে গলার ডান পাশের right carotid artery পর্যন্ত অর্থাৎ murmur sound radiate to right neck.

আমরা জানি ventricular systole শুরু হয় mitral valve ক্লোজ হয়ে first heart sound এর পর, এবং systole শেষে aortic valve ক্লোজ হলে হয় second heart sound - তাই এই মারমার শোনা যাবে first এবং second heart সাউন্ড এর মাঝখানে, অর্থাৎ শব্দটা হবে লাভ - systolic murmur - ডাভ।

এই মারমার শব্দটা হবে স'মিলে কাঠ কাটার শব্দের মত (saw cutting wood) অথবা সামুদ্রিক সিগাল পাখির ডাকের মত (mew of seagull)

narrow pulse pressure-

যেহেতু LV সিস্টোলের সময় system এ ব্লাড কম যাচ্ছে তাই সিস্টোলিক ব্লাড প্রেসার কমে যাবে, আর এতে সিস্টোলিকের সাথে ডায়াস্টোলিক ব্লাড প্রেসারের পার্থক্যও যাবে কমে - তার মানে pulse pressure (systolic BP মাইনাস diastolic BP) কম পাবো।

Slow rising carotid pulse

যেহেতু LV systole এর সময় চিকন হয়ে যাওয়া aortic valve দিয়ে ব্লাড আস্তে আস্তে ফ্লো করবে, তাই carotid pulse ও আস্তে আস্তে বাড়বে - ফলে পাবো slow rising carotid pulse

Thrusting apex beat

LV এ after load বেড়ে গিয়ে প্রেশার বেড়ে যাওয়ার জন্য LV systole এর সময় জোড়ে শব্দ হবে, Heart apex অসকালটেট করলে ধুম ধুম করে শব্দ শোনা যাবে!

টেস্ট কি করবো?

আগের মতই

  1. ECG

LV hypertrophy এর জন্য tall R in V3-V6

myocardial ischaemia এর জন্য ST depression, T inversion এগুলো পাবো।

Left bundle brunch block পাইতে পারি (W pattern in V1, M pattern in V6 ইত্যাদি)

  1. CXR

LV hypertrophy - তাই বড় হার্ট পেতে পারি

  1. Echo

MS/MR এ যা পড়ছি।

  1. Cardiac Catheterisation

MS/MR এ যা পড়ছি।

চিকিৎসা কি?

MS এর যা AS এর ও তাই, এরা দুজন ভাইভাই! একটু কষ্ট করে আগের পড়া রিভিশন দিলেই হবে। (কমেন্টে লিংক থাকবে)

আমার কথা ফুরালো নটে গাছটি মুড়ালো

ভুলটুল হলে ক্ষমাপ্রার্থী।

ডা. কাওসার

ঢামেক, কে-৬৫

keywords:Aortic stenosisLeft ventricular hypertrophyEjection systolic murmurSyncopeAngina

Comments (59)

কামরুল হাসান
8y

ভালো লাগলো পড়ে...ধন্যবাদ kawser uddin ভাই। পর্যায়ক্রমে VSD, ASD এর অপেক্ষায় থাকলাম

Kawsar Uddin
8y

ধন্যবাদ ইনশাআল্লাহ, চেষ্টা করবো।

Shahida Begum
8y

U will be a good teacher in future In Shah Allah..

Kawsar Uddin
8y

ধন্যবাদ ম্যাম

Abir Imtiaz
8y

Thanks vai,aro post diben asha rakhi,Aortic regurgitation disen ki?

Kawsar Uddin
8y

ধন্যবাদ

Tarun Biswas
8y

Easiest way to learn....! Thnx for your kind effort..!

Kawsar Uddin
8y

ধন্যবাদ

Taniya Islam Loya
8y

Superb Bhaiya

Kawsar Uddin
8y

ধন্যবাদ আপু

Taniya Islam Loya
8y

Hope aro kichhu topic amader jonno aro easy kore diben

Kawsar Uddin
8y

ইনশাআল্লাহ সময় পেলে চেষ্টা করবো

Asif Rubaiyat Turjo
8y

ভালো লাগলো পড়ে...ধন্যবাদ Kawsar

Kawsar Uddin
8y

ধন্যবাদ ভাই

Golam Morshed
8y

Thank you.

Kawsar Uddin
8y

thank you too bhai

Amirul Islam Raihan
8y

vaia ekta note book ber koren plzz...

Kawsar Uddin
8y

চেষ্টা করে দেখবো।

Abdullah Al Masud
8y

carry on brother!

Kawsar Uddin
8y

ধন্যবাদ স্যর

Ayesha Sheela
8y

thank you very much for your kind effort.

Kawsar Uddin
8y

ধন্যবাদ

Sharmin Ali
8y

conception clear na hoye upay nai!! thnk u so much...

Kawsar Uddin
8y

ধন্যবাদ

DrLopa Shahriar
8y

Thank u so much for ur kind effort

Kawsar Uddin
8y

পড়ার জন্য ধন্যবাদ

Parul Rani Roy
8y

Thanks dr for your informative post.

Kawsar Uddin
8y

ধন্যবাদ

Sarwaf Nawar Reza Proteeti
8y

thanks

Kawsar Uddin
8y

পড়ার জন্য ধন্যবাদ

Al Bidhan
8y

U r great Brother!

Kawsar Uddin
8y

ধন্যবাদ ভাই

Anjuman Sarna
8y

waoo.. darun likhacen kindly agr lakha tar link dan

Kawsar Uddin
8y

ধন্যবাদ লিংক ১ম কমেন্টে

Oliul Dollar
8y

thanks ... waiting for next post....

Kawsar Uddin
8y

ধন্যবাদ

Rupa Sarker
8y

thnx

Kawsar Uddin
8y

ধন্যবাদ

Dr-Md Asaduzzaman
8y

thanks

Kawsar Uddin
8y

আপনাকেও ধন্যবাদ

Abu Yousuf
8y

Thanks a lot

Kawsar Uddin
8y

ধন্যবাদ

Sultana Hafeza Ashekin Himu
8y

Thank you

Kawsar Uddin
8y

ধন্যবাদ

Soumitra Bhattacharjee
8y

carry on brother!

Kawsar Uddin
8y

ধন্যবাদ

Shakawat Hossain
8y

keep it up brother

Kawsar Uddin
8y

ধন্যবাদ

Nayeb Ali
8y

Thank you via for your informative post.PLZ carry on....

Kawsar Uddin
8y

ধন্যবাদ

Md Ohab Miah
8y

thanks vai

Kawsar Uddin
8y

ধন্যবাদ

Abdullah Bin Salahuddin
8y

Outstanding explanation sir

Kawsar Uddin
8y

ধন্যবাদ

ডাঃ নিত্যানন্দ পাল
8y

Nice

Ruma Akter
7y

Super bhaiya..

Arafat Tannum
8y