Habijabi Logo

হাবিজাবি-৯৭

gastroenterologyrespiratory
************************************************
Author:Dr Kawsar Uddin (DMC K-65)
3 min read
March 12, 2020 at 10:07 PM
31 comments
No media

#হাবিজাবি_৯৭

রোগীনির বয়স বেশ, ৭০ এর কাছাকাছি। ভর্তি হয়েছেন শ্বাসকষ্ট নিয়ে। সেটাও যে খুব বেশি তেমন না। বুকে সামান্য ব্যাথা, পেটটা একটু ভারী ভারী লাগে। হিস্ট্রিটা বেশি না, অল্প দিনের।

Chest examination এ ডান পাশের mid ও lower zone এ breath sound কম, percussion note টা dull. Pleural effusion আছে নিশ্চিত। আরো নিশ্চিত হওয়ার জন্য CXR.

Abdomen examination এ shifting dullness আছে। Ascites আছে, কিন্তু খুব বেশি মনে হল না। organomegaly নাই। USG of W/A দেয়া হল, ডেট পেয়েছেন, একটু দেরী হবে।

বুকে ব্যাথা not typical for angina or MI, বয়স বিবেচনায় তবুও একটা ECG করা হল, রিপোর্ট নর্মাল।

যাই হোক, ascites না থাকলে effusion পেয়ে, বয়স দেখে প্রথম চিন্তা ছিল pneumonia with para pneumonic effusion, কারণ pneumonia is old man's friend!

CXR তে right lungs এ massive pleural effusion!

অবাক করা বিষয় হল, এত fluid থাকলে তার যে পরিমাণ respiratory distress থাকার কথা, ততটা নাই!

TB বা TB contact এর হিস্ট্রি নাই।

নেক্সট প্লান অনুযায়ী effusion aspirate করা হল, 1 litre. পাঠানো হল টেস্টে, রিপোর্ট ইন্টারপ্রিট করে দেখি transudative. সব মিলিয়ে TB নাই এটা ধরে নেয়া যায় আপাতত।

Repeat CXR করা হল, অবাক করা বিষয় 1 litre fluid aspirate করার পরও তার effusion তেমনটা কমেনি, আছে আগের মতই!

ভেবেছিলাম, aspirate করে জায়গা খালি হলে কোন pneumonic consolidation দেখা যাবে হয়তো!

পাশাপাশি আর যে DD চিন্তা করা যায় সেটা Meig's syndrome!

যদিও তার তলপেটে কোন ব্যথা বা অন্য কোন কমপ্লেইন নাই, তবুও right sided transudative effusion ও ascites এর বিষয়টা চিন্তা করে ব্যাপারটা মাথায় রাখা হল।

Triad of Meig's syndrome:

  1. Benign ovarian tumor

  2. Ascites

  3. Pleural effusion (usually right sided)

আবার pleural fluid aspirate করা হল, এবার প্রায় 1.5 litre.

পরদিন USG of W/A এর রিপোর্ট আসলো। suggestive of chronic liver disease, mild splenomegaly, mild ascites!

Pneumonia, Meig সব চিন্তা বাদ দিয়ে CLD নিয়ে ভাবনা চিন্তা শুরু হল তখন।

Hematemesis বা Melaena নাই।

Liver function test এর সাথে viral marker গুলো এডভাইস করা হল। কিন্তু একটা বিষয় তখন মাথায় ঘুরপাক খাচ্ছে, CLD তে unilateral transudative pleural effusion কেন?

এমন অবস্থা হতে পারে, খুব যে common তা কিন্তু না! এটাকে বলে hepatic hydrothorax!

ঘটনা যেটা ঘটে, developmentally আমাদের right hemidiaphragm is thinner than left hemidiaphragm. left hemidiaphragm এ muscular part বেশি থাকে, tendinous part এর চেয়ে, তাই এটি মোটা হয়। অন্যদিকে তুলনামূলক পাতলা right hemidiaphragm এর tendinous part এ ছোট্ট ছিদ্র থাকতে পারে, যা থাকে peritoneal cavity ও pleural cavity এর মধ্যে connection হিসেবে। এই ছিদ্র অধিকাংশ সময় বেশ ছোট থাকে, এমনকি microscopic ও হতে পারে!

ছিদ্র কত ছোট সেটা এখানে ব্যাপার না। ব্যাপার যেটা হয়, inspiration এর সময় pleural space এ negative pressure তৈরি হয়, তখন সে সব কিছু তার নিজের দিকে টেনে নেয়! এমনকি এই ছোট্ট ছিদ্র দিয়ে টেনে নিতে পারে peritoneal cavity তে থাকা ascitic fluid কেও!

আর এ কারণেই CLD হয়ে যত বেশি ascites থাকার কথা ছিল, তার থেকে বেশি থাকে effusion!

Diaphragm এর এই developmental defect খুবই কম ক্ষেত্রে শুধু left side এও থাকতে পারে, কিছু ক্ষেত্রে থাকতে পারে দু'পাশেই।

viral marker এর রিপোর্ট হাতেঃ Hepatitis C positive!

ধন্যবাদ সবাইকে।

ডা. কাওসার

ঢামেক, কে-৬৫

একাডেমিক কো-অর্ডিনেটর, পোস্টগ্রাজুয়েট এডুকেশন, প্ল্যাটফর্ম একাডেমিয়া।

keywords:Hepatic hydrothoraxLiver cirrhosisPleural effusionAscitesDiaphragmatic defect

Comments (31)

Amalendu Bhattacharyya
6y

Hepatic hydrothorax is usually unilateral and more in right sided.

Kawsar Uddin
6y

Yes Sir, I already mentioned it. Hepatic hydrothorax develops on the right side in approximately 73 to 85 percent of patients, on the left side in approximately 13 to 17 percent, and bilaterally in approximately 2 to 10 percent.

Amalendu Bhattacharyya
6y

Kawsar Uddin তোমার লেখায় আছে "CLD তে unilateral pleural effusion কেন?" ,,, তাই আমি বলেছি।

Dr-Ayasha Shiddika Ruma
6y

nice & informative

Kawsar Uddin
6y

Thanks Apu

Fahim Uddin
6y

excellent sharing vai

Kawsar Uddin
6y

Thanks Fahim

Jhorna Rpmc
6y

So nice

Kawsar Uddin
6y

Thanks

Tansib Jaman
6y

Thanks vaia

Kawsar Uddin
6y

Most welcome

Sarwar Nawaz
6y

I think common things should be considered first. Meigs is not common. But bringing these in your dd is credible. Keep posting.

Kawsar Uddin
6y

Thanks Sir.

Ashikur Rahman
6y

Beautiful

Kawsar Uddin
6y

Thanks

Dr-Tahorima Khanom
6y

Nice

Kawsar Uddin
6y

Thanks

Ummey Salma Shathi
6y

Wow .Thank you so much for sharing.

Kawsar Uddin
6y

Most welcome.

Khaled Ebna Abdullah
6y

খুব সুন্দর ব্যাখ্যা করেছেন, ধন্যবাদ,ভাই।

Kawsar Uddin
6y

Most welcome.

Ainul Islam
6y

Nice

Kawsar Uddin
6y

Thanks

Khalid Hridoy
6y

অসাধারন ভাইয়া।সেই Touch stone coaching থেকেই আপনার একজন শুভাকাংখী

Kawsar Uddin
6y

Thanks Khalid. Keep me in your prayers.

Tanveer Ctg
6y

দুর্দান্ত!

Kawsar Uddin
6y

Thanks

Mohammed Muzahidul Islam Maruf
6y

Md. Habib Newaz

Safwan Enan
6y

১০০ টা হবার পর সবগুলো একসাথে পিডিএফ বানিয়ে আপলোড দেবার রিকুয়েস্ট থাকল ভাই।

Kawsar Uddin
6y

চেষ্টা করবো।

Maliha Hoque Shaily
6y

নুসরাত জাহান ইমা প্রীতিলতা ঘরামী