Habijabi Logo

হাবিজাবি-১৮১

infectiouspharmacologyother
***********************************************************************
Author:Dr Kawsar Uddin (DMC K-65)
2 min read
September 29, 2020 at 9:49 PM
0 comments
No media

#হাবিজাবি_১৮১

SARS-CoV-2 গুলো cell কে attack করে তার Endoplasmic Reticulum (ER) কে দখল করে নেয়, এবং তারপর নিজের প্রয়োজন অনুযায়ী উল্টাপাল্টা protein তৈরি শুরু করে। এই অবস্থাকে বলে ER stress. আর এর ফলে যে abnormal protein গুলো তৈরি হয় সেগুলো সহজে unfolding হয়ে clamped হয়ে যায়, এর ফলে cell গুলো সহজে damage/destroy হয়। এই damage/destruction দেখে T cell ও Macrophages গুলো ছুটে আসে ও সক্রিয় হয়, release করে Cyotokine, যা করে Cytokine Release Syndrome, হয় ARDS.

Urea cycle disorder খুব uncommon একটি disorder. আমাদের শরীরে nitrogenous waste products গুলোর একটি হল NH3, যা পরে urea তে convert হয়ে শরীর থেকে excretion হয়। কিন্তু এই disorder হলে NH3 to urea conversion হয় না। আর এর ফলে শরীরে NH3 accumulation হয়, হয় নানাবিধ complications. এই urea cycle disorder এর চিকিৎসায় ব্যবহৃত হয় 4-phenylbutyric acid (4-PBA), যা NH3 এর সাথে বিকল্প পথে যুক্ত হয়ে এর excretion এ সাহায্য করে।

এই 4-PBA এর অন্য একটি function হল, ER থেকে যে abnormal protein গুলো তৈরি হয় সেই protein গুলো folding করে unfolding হতে বাঁধা দেয়া। আর এর ফলে protein clamping হয় না, cell damage/destruction হয় না। এতে Inflammatory cascade activation হয় না, ছুটে আসে না T cell Macrophage, release হয় না Cytokine, হয় না hyper-inflammation, হয় না Cytokine Release Syndrome, হয় না ARDS.

এটি একটি গুরুত্বপূর্ণ proposed theory. যে থিউরি নিয়ে কাজ করছে কয়েকটি বিখ্যাত বিশ্ববিদ্যালয়। 4-PBA একটি uncommon drug, উৎপাদন করে পৃথিবীর ১ থেকে ২ টি কোম্পানি। যদি ওই গবেষণা সফলতা লাভ করে তবে এটি steroid বা অন্য anti-inflammatory drug গুলোর চেয়ে বেশ কার্যকর ও ভাল একটি বিকল্প হতে পারে।

ডা. কাওসার

ঢামেক, কে-৬৫

keywords:Endoplasmic reticulum stressCytokine release syndrome4-PBAProtein misfoldingARDS pathology

Comments (0)

No comments available for this post.