Habijabi Logo

হাবিজাবি-৩৭৩

respiratorypharmacologypsychiatry
**********************************************************
Author:Dr Kawsar Uddin (DMC K-65)
4 min read
May 22, 2026 at 9:52 PM
20 comments
No media

#হাবিজাবি_৩৭৩

#Montelukast

বাংলাদেশে Evidence based medicine এর চেয়ে নাকি Evidence ignored medicine প্র‍্যাকটিস বেশি হয়।

এদেশে এখন এমন একটা prescription culture তৈরি হয়েছে, যেখানে,

কাশি?

Montelukast

হাঁচি?

Montelukast

শিশুর নাক দিয়ে পানি পড়ছে?

Montelukast

রাতে একদিন wheeze হলো?

Montelukast

এমনভাবে এটা prescribe করা হচ্ছে,

মনে হয় এটা কোনো harmless multivitamin. কিন্তু guidelines, pharmacology textbook, FDA warning, সবাই যেখানে cautious হতে বলছে, সেখানে আমরা এটাকে routine cough tablet বানিয়ে ফেলেছি।

Montelukast আসলে কী?

Montelukast হলো একটি Cysteinyl Leukotriene Receptor Antagonist (LTRA). এটি leukotriene D4 receptor block করে, এর ফলে leukotriene mediated airway inflammation কমে। সহজ ভাষায়, asthma ও allergic inflammation এ leukotriene নামের inflammatory mediator bronchoconstriction, mucus secretion, edema ও eosinophilic inflammation বাড়ায়, Montelukast সেই pathway inhibit করে।

বইপত্রে এটি asthma management এ adjunctive therapy, steroid & bronchodilator এ কাজ না হলে যোগ করতে বলা হয়, অর্থাৎ এটা universal first line therapy না।

GINA guideline কি বলে?

asthma management এ inhaled corticosteroid (ICS) base therapy গুলোই preferred.

Montelukast হলো alternative/add on option for selected patient. অর্থাৎ Montelukast সব wheeze patient এর default medicine না।

GINA বিশেষভাবে neuropsychiatric adverse effect এর ব্যাপারে caution mention করেছে। বিশেষ করে pediatric population এ risk benefit carefully evaluate করতে বলা হয়েছে।

GOLD guideline কি বলে?

COPD management এ leukotriene receptor antagonist এর routine role established না। অর্থাৎ COPD patient এর chronic cough/wheeze দেখলেই Montelukast দিয়ে দেওয়া evidence based practice না।

Montelukast এর usual indication:

Allergic rhinitis

Persistent asthma (Alternative/Add on)

Exercise induced bronchospasm prevention

Aspirin exacerbated respiratory disease

Asthma with allergic component

Selected pediatric patient এর recurrent wheeze এ।

আবার indication থাকলেই indiscriminate use justified না। কারণ medicine এর risk benefit balance সবসময় patient specific.

বাংলাদেশে কী হচ্ছে?

ইচ্ছামত prescribed হচ্ছে নিচের condition গুলোতে যা evidence based না,

Viral URTI

Common cold

Post viral cough

GERD related cough

Smoking cough

Anxiety related throat symptoms

Diagnosis ছাড়া chronic cough

এই সবকিছুতেই Montelukast!

অনেকে মাসের পর মাস Montelukast খাচ্ছে। অনেক physician এটাকে safe enough ভেবে casually prescribe করছেন।

Montelukast এর absolute contraindications:

Previous hypersensitivity to montelukast

Relative caution গুলো history তে জেনে নিতে হয় যেমন এগুলো আছে কিনা,

Depression history

Anxiety disorder

Sleep disturbance

Behavioral disorder

Previous suicidal ideation

Psychiatric illness

Pediatric behavioral concern

অর্থাৎ, আসল concern হলো Neuropsychiatric toxicity.

Reported adverse effects:

Nightmare

Insomnia

Irritability

Aggression

Anxiety

Depression

Panic symptom

Hallucination

Memory impairment

Suicidal ideation

Rare suicidal behavior

বিশেষ করে শিশুদের মধ্যে আচরণগত পরিবর্তন dramatic হতে পারে।

কিছু parent describe করেছেন, বাচ্চা completely অন্যরকম হয়ে গেছে।

অনেক patient vivid nightmare, rage episode, unexplained mood swing describe করেছেন।

২০২০ সালে U.S. Food and Drug Administration (FDA) Montelukast এর উপর Boxed Warning দেয়। এটা FDA এর সবচেয়ে serious warning category গুলোর একটি।

FDA review এ দেখা যায়,

অনেক neuropsychiatric event report হয়েছে

suicidal thought ও completed suicide পর্যন্ত report হয়েছে

অনেক physician ও caregiver risk সম্পর্কে aware না

কিছু symptom drug বন্ধ করার পরও persist করেছে

FDA recommendation:

Mild allergic rhinitis এ alternative থাকলে Montelukast avoid করুন,

Patient/caregiver কে neuropsychiatric risk explain করুন,

Behavior change হলে drug stop ও reassessment করুন,

সব patient কে monitor করুন।

এসবের পিছনের probable cause,

Montelukast blood-brain barrier cross করতে পারে এবং CNS receptor interaction থাকতে পারে।

Medicine এ একটা গুরুত্বপূর্ণ principle হলো Absence of definitive proof is not proof of absence.

তাই Montelukast prescribe করার আগে physician এর নিজেকে প্রশ্ন করা দরকার,

Diagnosis কি evidence based?

এটা সত্যিই leukotriene mediated disease?

ICS বা অন্য safer option better choice না?

Patient counselling হয়েছে?

Psychiatric history জিজ্ঞেস করা হয়েছে?

কতদিন চলবে clear করা হয়েছে?

Follow-up plan আছে?

Evidence based medicine মানে শুধু guideline মুখস্থ না। Evidence based medicine হলো

patient selection, risk assessment, counselling & follow-up.

পরিশেষে, গুরুত্বপূর্ণ হলো Montelukast খারাপ ওষুধ না। বরং selected patient এ খুব useful & effective medicine। কিন্তু useful medicine আর overused medicine এক জিনিস না। যেমন বাংলাদেশে এখন 'কাশি = Montelukast' culture তৈরি হয়েছে। এই culture patient safety এর জন্য dangerous।

সব wheeze asthma না,

সব cough allergy না,

আর সব safe looking tablet সত্যিই safe না।

ফাইনালি, যেটা দরকার সেটা হলো

Rational prescribing.

কাওসার

কে-৬৫

keywords:MontelukastLeukotriene receptor antagonistNeuropsychiatric adverse effectsAsthmaRational prescribing

Comments (20)

Zunaid Bin Satter Simanto
10w

যখন আমার বয়স ১০/১১ বছর, তখন ডাক্তার এই ওষুধটা দিছিলেন কাশি কমানোর জন্য, নির্দিষ্ট কোনো সময়সীমা দেননি। এই ওষুধ নিছিও প্রায় ৬/৭ বছর, যদিও একটানা নেইনি, যখন অ্যাজমা বাড়তো তখন নিতে হত, as i had previous history of asthma. holy hell....

Kawsar Uddin
10w

Zunaid Bin Satter Simanto though topical antiinflammatory+bronchodilator was the first line.

Afajul Hoque
10w

ব্যাপারটা এমন পর্যায়ে গেছে যে, রোগীরা নিজেরাও কিনে কিনে খায়। আমার ছেলেকে ৪ মিগ্রা কিছুদিন খাওয়ানো হয়েছিলো। এখনো বলে বাবা মোনাস দাও

Kawsar Uddin
10w

Afajul Hoque এটাই হচ্ছে। রোগী আরাম পায়, পরে নিজেই কিনে খায়।

Abdulla Bin Hridoy
10w

Montelukast khor amader jatio Dr-Al Amin Gazi

Kanta Kohely
10w

Please give details about duration

Kawsar Uddin
10w

Kanta Kohely variable, it depends on diagnosis & response.

Tamanna Afroza
10w

এখন দেশে বক্ষ্যব্যাধি বিশেষজ্ঞদের কাছে URTI বলতে কিছু আছে নাকি? তাদের কাছে গেলেই ডায়াগনোসিস হয় bronchial asthma with allergic rhinitis. Prescribed Drug: Inh.salbutamol....চলবে Inh.salmeterol+fluticasone....চলবে Tab.bilastine....চলবে Tab.doxophyline....চলবে Tab.montelucast.....চলবে সাথে দুই - তিনটা ভ্যাক্সিনেশন সিল। influvax Evimar 13 কারন রোগীদের এখন হাচি দিলেও বিশেষজ্ঞ এর চেম্বারে যাওয়া লাগে।আর রোগীর মন রক্ষার ক্ষাতিরে common cold এর পেশেন্ট কেও এজমা বানায় দিচ্ছে!!! আমরা জুনিয়ররা চাইলেও evidence based practice করতে পারি না এইসব বড় স্যার দের যন্ত্রনায়।

Kawsar Uddin
10w

Tamanna Afroza Apu, you said it very right. I have seen such cocktails prescription a lot, and astonished how the guidelines are useless to some specialists!

Carribean Calypso
10w

Tamanna Afroza you are absolutely right. Tader jsob patient ar age more thane 55 yrs oi gular echocardiogram korle dekha jabe 30 - 40% patients hocche Ischaemic cardiomyopathy or dilated cardiomyopathy. Real experience from ccu. But tara ader maser por mas dore rakhe.

Tamanna Afroza
10w

Anonymous member 292   · ম্যাম আমার ১৫ দিন ধরে কফযুক্ত কাশি ছিল।আমার যতবার ই কাশি হয় কফ থাকে।আগেও হয়েছে এরকম অনেকবার।কোনো শ্বাসকষ্ট হয়নি কোনোদিন।এক্সরে রিপোর্ট নরমাল।IGE 232.একজন বিশেষজ্ঞ স্যারকে দেখিয়েছিলাম।স্যার প্রেসক্রিপশনে Asthma লিখছিলো।আসলে কি Asthma? Reply

Hasan Imam
10w

একটা ঘটনা বলি। আমি একবার এক COPD patient কে GOLD গাইডলাইন অনুযায়ী চিকিৎসা দেই। কিন্তু উনি আগে থেকেই Tofen, monas খেতো, আমি ওইগুলো বাদ দিতে বলি। রোগি ও তার পার্টি পরেরবার ফলোআপ এসে আমাকে শাসায়ে গেছে যে কিসের আপনি ডাক্তার হয়ছেন, রোগিতো টোফেন, মোনাস খেয়েই ভাল ছিল। ইনহেলার দিয়েই রোগি আরো বেশি হয়ছে নাকি। অনেক রোগি এসেই বলে মোনাস খেলে ভাল থাকি স্যার, এইটা না খেলে শ্বাসকষ্ট বেড়ে যাই। আমি অনেক সময় চেষ্টা করি গাইডলাইন মেনে চিকিৎসা দেওয়ার কিন্তু ওরা আমাকে ভাল হতে দায় না শুধু ডাক্তার স্মার্ট হলে হবে না রে ভাই, রোগিরা যে পর্যন্ত স্মার্ট না হবে সে পর্যন্ত ভাল চিকিৎসা পাবার যোগ্য না তারা।

Kawsar Uddin
10w

Hasan Imam Very true, Vai.

SupportiveT26
10w

Kawsar Uddin ৫ বছর যশোরে ছিলাম, সবাইকে এন্টিবায়োটিক / এন্টি আলসারেন্ট দিতাম না -- যার ফলে রোগীরা আমার বদনাম করা শুরু করল যে আমি ভাল ডাক্তার না

talibeilm1994
10w

Thanks for share.please write regularly, we can learn a lot from your post.

Kawsar Uddin
10w

talibeilm1994 Thanks for reading.

Talukder Nurani
10w

Ali Imran Talukder

Sharifur Rahman Anu
10w

Kawsar Uddin ধন্যবাদ, তথ্যগুলো পুনরায় স্মরণ করিয়ে দেওয়ার জন্য

Kawsar Uddin
10w

Sharifur Rahman Anu ধন্যবাদ পড়ার জন্য।

Subrina Ahmed
10w

DrUnknown   · Reply