Habijabi Logo

হাবিজাবি-২১৩

infectiousneurologypsychiatry
***************************************************************************
Author:Dr Kawsar Uddin (DMC K-65)
6 min read
June 11, 2021 at 8:48 PM
53 comments
1 images
Media File (1/1)
Episode illustration

#হাবিজাবি_২১৩

Post COVID sequelae

Acute COVID এ কেউ 4 সপ্তাহ পর্যন্ত ভুগতে পারে। আর তারপর,

Ongoing COVID এ ভুগতে পারে 4 সপ্তাহ থেকে 3 মাস পর্যন্ত। কিন্তু,

Long COVID এর duration 3 মাসেরও বেশি!

এই বেশি কতদিন এখন পর্যন্ত তার নির্দিষ্ট টাইম লিমিট নেই। এই যেমন আমি ভুগছি 9 মাসের বেশি হল!

Post COVID syndrome এর clinical features গুলো কেমন হবে - কোন system এর symptoms গুলো প্রকাশ পাবে - এর কোন নির্দিষ্টতা নেই। শরীরের সব system এরই symptoms কমবেশি হতে পারে, somatic এর পাশাপাশি থাকে psychiatric symptoms.

চিকিৎসক ও তাদের পরিবারের সদস্য সহ প্রায় সহস্র মানুষকে acute COVID ও post COVID বিষয়ে অনলাইন অফলাইন পরামর্শ দিয়েছি। আর সে কারণেই বিস্তারিত জেনেছি অনেকের COVID ও post COVID হিস্ট্রি। পাশাপাশি নিজের COVID কালীন ও এর পরবর্তী অভিজ্ঞতা তো আছেই। আর এ সব মিলিয়ে long COVID এ যে symptoms গুলো প্রকাশ পায় তার মধ্যে সবচেয়ে common 5 টি symptoms হল, (পার্সেন্টেজ গুলো বিভিন্ন নির্ভরযোগ্য স্টাডি থেকে নেয়া)

  1. Fatigue (58%)

  2. Headache (44%)

  3. Difficulty concentrating (Brain fog) (27%)

  4. Hair loss (25%)

  5. Shortness of breath (24%)

অর্থাৎ most common যে symptom - সেটি Fatiguability.

যাই হোক, আমি যদি আমার কথা বলি, আমার এ সবগুলোই আছে।

Fatigue - ওয়ার্ডে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকলে বেশ দূর্বল লাগে, পায়ে ব্যথা শুরু হয়। পড়তে বসলে অল্প সময়ে ক্লান্তি আসে।

Headache - মাঝেমাঝেই ব্যথা হয়। প্যাটার্নটা অনেকটা Tension type headache. সাথে সব সময় Paracetamol থাকে। অনেক সময় দুটো 500 mg Paracetamol এও ব্যথা কমে না, তখন খাই Aceclofenac (with PPI).

Difficulty concentrating (Brain fog) - হয়তো খুব মনযোগ দিয়ে বই পড়ছি, কিছুক্ষণ পরই ক্লান্তি আসে, কি যে পড়ছি তা আর মাথায় ঢুকছে না। আগের পৃষ্ঠায় কি পড়েছি তার অনেকটাই যেন মনে করতে পারছি না। ভুলে যাওয়ার প্রবণতা বেড়েছে। loss of memory - 16% রোগীদের কমবেশি থাকতে পারে।

Hair loss - যখই বই পড়ি, তখন বইয়ের সাদা পৃষ্ঠার উপর পড়ে যাওয়া চুলগুলো কিছুক্ষণ পরপরই নজরে আসে। গোসলের সময় বুঝতে পারি চুল উঠে আসছে। সমস্যা সমাধানে একদিন পিয়াজের রস মাথায় দিলাম, কলেজের বায়োলজি বইতে পড়েছিলাম! পরে চোখ জ্বলে একাকার!

Dyspnea - আমার childhood asthma ছিল। খুব ছোটবেলায় inhaler ব্যবহার করেছি, তারপর আর না। এমনকি যখন COVID positive হই তখনও তেমন respiratory symptoms ছিল না। কিন্তু এখন মাঝেমাঝে দম ঘন হয়। গত 1 মাস ধরে প্রতিদিন Montelukast খাই ও মাঝেমাঝে মাসে হয়তো ২-৩ বার salbutamol inhaler ব্যবহার করি।

এছাড়া প্রায় 16% রোগীর chest pain ও chest discomfort থাকে যার অন্যতম কারণ costochondritis. আমার right second costochondral joint এ ব্যথা হয়। ব্যথা টের পাই যখন জোড়ে হাঁচি (allergic rhinitis আছে) বা কাশি দিই। কিন্তু আগের চেয়ে তীব্রতা কমেছে। শুরুতে Analgesic খেয়েছি, ব্যথা বেশি হলে প্রয়োজনমত NSAID, সাথে 5 দিন low dose oral steroid.

Costochondritis এর পাশাপাশি 19% রোগীর থাকতে পারে স্বল্পমেয়াদি peripheral joint arthralgia.

এগুলো ছাড়াও অনেকের হয়,

Ageusia (23%) স্বাদ নাই

Anosmia (21%)- গন্ধ নাই

Tachypnoea (21%)- ঘনঘন শ্বাস নেয়া

Tachycardia (11%) - বুক ধড়ফড় করা

তবে এগুলো প্রথম 5 টি symptoms এর মত অত দীর্ঘস্থায়ী না।

significant complications হিসেবে হতে পারে,

Pulmonary Fibrosis - কিন্তু পার্সেন্টেজ খুবই কম। মাত্র 5%। তাই মনে করার কারণ নেই COVID positive মানেই lungs এর long term fibrotic disease. আর সেই ভয়ে বারবার CXR, বা CT chest করারও কোন প্রয়োজন নেই। বরং দীর্ঘ মেয়াদি শুকনো কাশি - শ্বাসকষ্ট হলে বা respiratory complicated COVID case হলে চিকিৎসকের স্মরণাপন্ন হয়ে প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ করতে হবে।

19% রোগীর শুধু dry cough হতে পারে - lungs এর কোন সমস্যা ছাড়াই। যার প্রধান কারণ upper airway irritation. আর এর জন্য symptomatic treatment যেমন Anti-histamine, Anti-tussive, inhaler (with or without steroid combination) ব্যবহার করা যায়।

15% রোগী কানে কম শুনতে পারে, কারো কারো tinnitus হতে পারে।

অনেক রোগীর দীর্ঘমেয়াদি ঘুমের সমস্যা হতে পারে,

Sleep disorder (11%)

Sleep apnea (8%) - বিশেষ করে যাদের obesity আছে।

অনেকের nausea (16%) ও dyspepsia থাকতে পারে।

somatic symptoms এর পাশাপাশি যেসব psychiatric illness গুলো ডেভেলপ করতে পারে সেগুলো,

Anxiety (13%)

Depression (12%)

OCD (2%)

PTSD (1%)

psychiatric illness গুলো অধিকাংশ ক্ষেত্রেই somatic symptoms এর সাথে বা পরে প্রকাশ পায়। এই যেমন আমার Fatigue, Brain fog, Headache নিয়ে কখনো বেশ Anxiety হয়।

আবার আমিতেই ফিরে আসি। শুরুতেই বলেছি আমার Fatigue duration 9 মাসের বেশি। 6 মাসের বেশি হলেই আমার যে ডায়াগনোসিস আসে সেটি chronic fatigue syndrome (CFS)!

CFS এর অন্য নাম myalgic encephalomyelitis, অর্থাৎ এখানে mylagia (muscle pain) থাকবে - malaise থাকবে - থাকতে পারে arthralgia, allodynia থাকবে - অল্প আঘাতেই তীব্র ব্যথার অনুভূতি। সাথে encephalomyelitis এর মত symptoms যেমন headache - dizziness - brain fog - forgetfulness - altered sleep - orthostatic intolerance (এই যেমন আমি যখন দীর্ঘ সময় দাঁড়িয়ে ডিউটি করি বা চেয়ারে পড়তে বসি - upright থাকার কিছুক্ষণ পর দু'চোখ ভারী লাগে - হালকা মাথাব্যথা হয় - দূর্বল বোধ করি। বাসায় থাকলে সমাধান হিসেবে যখনই চেয়ার ছেড়ে বিছানায় শুয়ে পড়ি, তার একটু পর ঘুমিয়ে পড়ি, বিড়ালের মত যখন তখন ঘুম। কখনো আবার এক ফোঁটা ঘুম নেই - restlessness - insomnia - রাত জেগে ছবি আঁকি। ঘুম বেশি হলেও সেটি refreshing হবে না - ঘুমের বড় অংশ জুড়ে থাকে REM sleep - আবোল তাবোল স্বপ্নে ভরপুর!

chronic fatigue syndrome এ somatic symptoms এর সাথে psychiatric overlap থাকায় এর নির্দিষ্ট কোন ওষুধ নেই যে খেলাম আর ভাল হয়ে গেলাম! ওষুধ বলতে ব্যথার জন্য analgesic, anxiety depression এর জন্য antidepressant. কিন্তু মূল চিকিৎসা হল - পারিপার্শ্বিক support, counselling, graded exercise (শুরুতেই বেশি exercise করলে fatigue আরো বাড়বে, তাই আস্তে আস্তে বাড়াতে হবে), relaxation techniques - stress management - নিজেকে সময় দিই, সময় পেলে বনে জঙ্গলে যাই, যখন বৃষ্টি নামে তখন অবারিত সবুজে তাকিয়ে থাকি, বৃষ্টিভেজা স্নিগ্ধ সবুজে চক্ষু শীতল হয় - ক্লান্তি কমে আসে।

অনেকেই এই সমস্যাগুলোয় ভুগছেন, তারা উপরের নিয়মে self-care করুন, relax থাকুন। এই আমি যেমন সময় দিই নিজের শখগুলোতে - আঁকাআঁকি করি, কিশোর গল্প পড়ি, দেখি প্রিয় পুরনো কোন ম্যুভি, আমার কল্পনায় আঁকা এই ছবির মত কোন তুষার ধবল রাতে উষ্ণ কেবিনে কফি হাতে জানালায় বসে তারাদের আকাশে মায়াবী চাঁদ দেখি...

ডা. কাওসার

ঢামেক, কে-৬৫

keywords:Long COVIDPost-COVID syndromeChronic fatigue syndromeBrain fogCostochondritis

Comments (53)

Shaheen Akter
5y

আহা কি সুন্দর! যেন একটা স্বপ্নদৃশ্য! শুভকামনা!

Kawsar Uddin
5y

Shaheen Akter ধন্যবাদ ম্যাম।

Tanzina Haque Shawon
5y

ভাই, কোভিডে আক্রান্ত হবার পর আমার Tachypnoea, tachycardia r sleep disorder ১০ মাস ধরে চলছে। আগে পালস বড়জোর ৭২- ৮০ থাকতো। গত ১০ মাস ধরে ১০০ এর নিচে নামেই না। আর কবে থেকে যে ভালো ঘুম হয় না.. খুবই অসহ্য লাগে। এগুলা থেকে রেহাই পাবার কি কোনো উপায় নেই?

Kawsar Uddin
5y

Tanzina Haque Shawon Time is the best healer, তাই হয়তো অপেক্ষায় থাকতে হবে, সব মিলিয়ে কবে symptomatically স্বাভাবিক হওয়া যাবে সেটি এখনও অনিশ্চিত। graded exercise, adequate rest, relaxation techniques এগুলো হয়তো post exertional tachypnoea tachycardia আস্তে আস্তে অনেকটা কমাতে পারে। ঘুমের আগে কিছু relaxation exercise ঘুম আসতে সাহায্য করতে পারে। দোয়া ও শুভকামনা।

Tasnuva Chowdhury
5y

Tanzina Haque Shawon আমার ও ৭ মাস হতে চলল্ম এখনো হার্ট রেট ১১০ এর নিচে নামে নাই। ইন্সোমনিয়া আগেই ছিল,তবে এত টাও না যত টা গত ৭ মাসে হয়েছে। আমি রাতে কন্সট্যান্টলি ২-৩ ঘন্টা ঘুমাচ্ছি,তাও কোন ফিক্সড টাইম নাই। দিনে চাইলেও কখনোই ঘুম আসে না। আর এখনো বলতে গেলে ৫০% গন্ধ পাই না।তীব্র গন্ধ ছাড়া কোন মাইল্ড স্মেল কখনই পাই না এখন আর

Jhumur Das
5y

Tasnuva Chowdhury apu covid er por thk ai insomnia and fatigue amar nitto songi. ek to pregnancy r ailments achei.. pura dual attack choltese sorirer upore.

Tanzina Haque Shawon
5y

Tasnuva Chowdhury আল্লাহ ই জানে কোভিড আরো কতদিন ভোগায়, আপু!

Ruhul Amin
5y

একটা মানুষ কত প্রতিভা নিয়ে জন্মায়! আমি #হাবিজাবি এর ভক্ত, তেমনই এই ড্রইং গুলোর ও।

Sehelly Jahan
5y

আল্লাহ আপনাকে এবং আরো সবাইকে সুস্থ করে দিন।

Kawsar Uddin
5y

Sehelly Jahan ধন্যবাদ ম্যাম।

Dr-Fouzia Mohua
5y

আমার post covid এ severe Allergy, hair fall হচ্ছে।

Kawsar Uddin
5y

Dr-Fouzia Mohua আপু, hair fall হয়তো একসময় নিজে নিজে ঠিক হয়ে যাবে। allergy চিকিৎসায় প্রয়োজনমত anti-histamine খেতে পারেন।

Dr-Fouzia Mohua
5y

Kawsar Uddin Thank you so much bhaiya... Anti- histamin খাচ্ছি প্রয়োজন মতো।কিন্তু কোন Trigger ছাড়াই প্রতিদিন এলার্জি,আমি বিরক্ত

Kawsar Uddin
5y

Dr-Fouzia Mohua হ্যা আপু, এটি বিরক্তিকর সমস্যা বটে। একটানা বহুরাত ঘুমের আগে একটা কপ্রে Fexofenadine খেয়েছি, কিন্তু মাঝে যেদিনই খেতে ভুলে গেছি সেদিন হাঁচি দেয়ার সেঞ্চুরি করেছি। শ্বাসকষ্ট হওয়ার পর থেকে Fexofenadine বাদ দিয়ে এখন শুধু Montelukast খাচ্ছি, এক ঢিলে দুই পাখি, atopy অনেকটা কন্ট্রোলে। কিন্তু যেদিন বৃষ্টি পড়ে, দিনের গরম - রাতের ঠান্ডা, nasal irritation দেখে বুঝতে পারি সামনের সময় খারাপ সেদিন সকালে উঠেই Fexofenadine খেয়ে নিই। আপনি নিয়ম করে anti-histamine খেতে থাকুন, এটা ছাড়া এই সমস্যার আশু মুক্তি নেই। stem inhalation ট্রাই করতে পারেন।

Wasif Adnan Hoque
5y

কলেজের বইয়ে পিয়াজ মানে Allium cepa তরুণ সর্দিতে কাজে দেয় পড়ছিলাম,চুল পড়াতেও ছিল?

Kawsar Uddin
5y

Wasif Adnan Hoque ছিল।

Turin Jahan Munne
5y

Asif Ud-daula Sifat vaiya

Mahtab Hossain
5y

PTSD এর জন্য হয়ত অনেকেরই মেজাজ খিটখিটে হয়ে যায়।

Kawsar Uddin
5y

Mahtab Hossain right Sir.

মিরা জাহান
5y

Depressed hoae jacci...day by day... Fatigue and brain fog...sometimes feeling so much panic... Then Just start crying... May Allah Save us all.

Kawsar Uddin
5y

মিরা জাহান May Allah help us all. Take care.

Tanzina Jahan
5y

সামাজিক পারিবারিক সচেতনতা প্রয়োজন ।আপনজন যে কেউ post COVID sequels এ ভুগতে পারে ।চিকিৎসার পাশাপাশি সহানুভূতি -সহমর্মিতা প্রয়োজন ।

Ayesha Hanna
5y

Meditation reduce all symptoms as well as boost up immunity. So everyone can enlightened there life with meditation.

Kawsar Uddin
5y

Ayesha Hanna Yes Mam. Proper prayers can work good as meditation.

Sharmin Shimu
5y

ami covid test koraini,but amr fatigue,headache,shortness of breath,tachycardia last 11month dhore

Tanjina Himi
5y

মোর দেন ওয়ান ইয়ার।মাঝে মাঝে অসহ্য লাগে।

Tania Tajreen
5y

ছবি টা আপনার আঁকা?? দুর্দান্ত

Kawsar Uddin
5y

Tania Tajreen হ্যা ম্যাম। ধন্যবাদ।

Fatima Beeva
5y

I have been suffering from Post Covid Milk Supression! Very much dissapointed with my 10.5months old baby from last january....Nothing works!

Kawsar Uddin
5y

Fatima M Beeva May Allah help you.

Ayesha Akter
5y

Amar to condition khub kharap 1.Severe alopecia 2.severe loss of memory 3.Severe tiredness 4.Increased sleepiness 5.Planter fascitis 6.Tennis elbow in both hand 7.weight gain

Kawsar Uddin
5y

Ayesha Akter Fi Amanillah. Wish your quick and complete recovery. Take care.

Ayesha Akter
5y

Doa korben bhaia

Ishaq Babu
5y

mind blowing drawing. Nice writing

মেহের মম
5y

Amar goto bochor September e hoyeche Ami ekhno vugchi Kichu mone thake na Kono kaj korte jabo vule jai matroi ready korlm oi kajer jonno shob kichu Extreme hoye jacche jinista bujhte parchi na ki kori

Rifat Zahan
5y

headache,hair fall,fatigue,anxiety,brain fog, sleeping disorder nie suffer kortechi 5 months poreo

Kawsar Uddin
5y

Rifat Zahan Wish your early recovery.

Rifat Zahan
5y

Kawsar Uddin can i copy this post?

Dil Afroj
5y

7months running

Sabiha Nazneen
5y

এটা যদি আপনার আঁকা ছবি হয় তো বলব অসাধারণ

Kawsar Uddin
5y

Sabiha Nazneen ধন্যবাদ ম্যাম।

Sifat Haque
5y

মেডিকেল স্টুডেন্ট আছে এখনো যারা, করোনার জন্য মেমোরি লসের এই সমস্যা নিয়ে বাকি পথ পার হবে কিভাবে? এমবিবিএস শেষ হতেই কত পথ বাকি, তারপর আরো কত কি বাকি।

Kawsar Uddin
5y

Sifat Haque আশা হারানো যাবে না, আশাই জীবন, জীবনের শ্রী। এর চেয়ে বড় সমস্যা নিয়েও অনেকে যুদ্ধ জয় করে, সেখানে এ বাঁধা একদিন অতিক্রম করা যাবেই, কারণ মেমরি লস transient হতে পারে, এখন যেমন তীব্রতা - সেটি আস্তে আস্তে কমে যাবে আশা করি।

Ayesha Akter
5y

Bhaia,ki Kori.samne exam.

Kawsar Uddin
5y

Ayesha Akter Just rely on Almighty, keep faith on yourself and try your best. Allah is the best planer.

Ayesha Akter
5y

Obosshoi bhaia,try kore jabo InshaAllah..

Rejwana Haque Pial
5y

আমার ছোটবোন এখনো গন্ধ পায় না।ওর প্রায় তিন মাস হয়ে গেল নেগেটিভ এসেছে।

Tanjina Himi
5y

arthritis হয় নাকি?আমার ফার্স্ট মেটাটার্সাল জয়েন্টে আর টিএম জয়েন্টে পেইন।পুরোপুরি কখনোই যায়না

Kawsar Uddin
5y

Tanjina Himi post COVID reactive arthritis. Take care.

Tanjina Himi
5y

Kawsar Uddin এনালজেসিক খাইনা।কিছু খাব?

Kawsar Uddin
5y

Tanjina Himi It the pain is intolerable then you can take analgesic or even a brief period of NSAID as it will reduce inflammation and subsequent progression of reactive arthritis.

Tanjina Himi
5y

Kawsar Uddin থ্যাংকস

Kawsar Uddin
5y

মোঃ শাদমান সাকিব এখন অনেকটা স্ট্যাবল শুনে ভাল লাগলো, আলহামদুলিল্লাহ।