Habijabi Logo

হাবিজাবি-৯

psychiatry
******************************************************************************
Author:Dr Kawsar Uddin (DMC K-65)
6 min read
June 10, 2019 at 8:18 PM
162 comments
No media

#হাবিজাবি_৯

কেউ যদি বলে, 'আমি পাগল!' তাহলে সেটা neurosis. আর যদি বলে, 'আমি কিসের পাগল? পাগল তুই!' তাহলে সেটা psychosis! অর্থাৎ neurosis এ insight ঠিক থাকে, রোগী নিজেই বুঝে তার মানসিক সমস্যা আছে, ডাক্তার দেখানো প্রয়োজন। অন্যদিকে psychosis এ lack of insight থাকে, অর্থাৎ রোগী বুঝেনা যে তার সমস্যা আছে, তাকে ধরে বেঁধে ডাক্তারের কাছে নিতে হয়। আজ প্রথমটা নিয়েই অল্পকিছু পড়াশোনা!

১। কিছু ভাল লাগে না।

২। কিছু ভাল লাগে না, আবার অনেক ভাল লাগে।

৩। চিন্তায় রাতে ঘুম আসে না।

৪। চিন্তায় রাতে ঘুম আসে না, দরজা মনে হয় খোলা। যাই দরজা লাগিয়ে আসি, কিন্তু দরজা তো বন্ধ! আবার চিন্তায় রাতে ঘুম আসে না, দরজা মনে হয় খোলা! যাই দরজা লাগিয়ে আসি, এভাবে একই কাজ বারবার চলতে থাকে!

প্রথম দুটো (১ ও ২) ভাল মন্দ লাগা বা mood এর সাথে জড়িত। তাই এ দুটো mood disorder.

১ এ ভাল লাগে না কখনোই, mood একটাই, তাই এটা unipolar mood disorder, যাকে বলি Depression.

২ এ ভাল না লাগার সাথে, ভাল লাগাও আছে, তাই এটা bipolar mood disorder. এখানে কিছু ভাল লাগে না মানে Depression, আর এই Depression এর পর ভাল লাগার যে সময়টুকু থাকে তা তীব্রতায় অনেক বেশি যাকে বলে Mania.

পরের দুটো (৩ ও ৪) দুঃচিন্তার সাথে জড়িত। তাই এ দুটো Anxiety disorder.

৩ এ শুধুই দুঃচিন্তা, পুরোটা সময় জুড়ে দুঃশ্চিন্তা, চিন্তার পরে কোন কর্ম বা compulsion নাই। তাই এটা Generalized anxiety.

৪ এ দুঃচিন্তার সাথে, তার সমাধান হিসেবে দরজা বন্ধ করার কর্ম বা compulsion আছে। তাই এটা obsessive compulsive disorder (OCD).

আরো দুটো anxiety disorder আছে,

phobic anxiety, panic anxiety.

দুটোই কাছাকাছি, এই সব anxiety এর কারণ ভয়। দুটোর মধ্যে সামান্য একটু পার্থক্য। phobic anxiety, phobia মানে ভয়, এই ভয়ের কারণ থাকে, যেমন বাইরে গেলে গাড়ি চাপা পড়ে মরে যেতে পারে, তাই বাইরে যায় না।

অব্যদিকে, আমি এখনই মারা যাবো, এই ঘরে বসেই মারা যাবো। কিভাবে মারা যাবো কোন কারণ নাই, আমি মারা যাবোই। মৃত্যু ভয়ে অস্বাভাবিক আচরণ করবে, এটা panic anxiety বা panic disorder.

সোজা ভাষায় এ চারটাকে একসাথে এক কথায় প্রকাশ করা হল। এবার চিকিৎসা! সব রোগের চিকিৎসায় কমন যেটা সেটা CBT (Cognitive behaviour therapy), counseling, অর্থাৎ কথা বলে বুঝাতে হবে। আর ওষুধ বলতে মূলত দুটো ক্যাটাগরির, anti-depressant ও anxiolytic.

১। Depression এর চিকিৎসায় anti-depressant.

২। Bipolar mood disorder, প্রথমে mood খারাপ depression তাই anti-depressant. পরে কিন্তু mood ভাল, আবার খারাপ। এই চক্র চলতে থাকে। এই mood swing প্রতিরোধ করতে mood stabilizer.

৩। Anxiety এর চিকিৎসায় anxiolytic. আর আমরা জানি অধিকাংশ ক্ষেত্রেই anxiety is followed by depression, তাই সাথে anti-depressant.

৪। OCD এর চিকিৎসা কি? মনে হতে পারে, যেহেতু এটাও এক প্রকার anxiety disorder, তাই তার চিকিৎসায় anxiolytic ই দিবো! কিন্তু না। OCD তে রোগীকে বুঝাতে হবে, দরজা দেয়াই আছে, চাবির গোছা সাথেই আছে - বাড়িতে রেখে আসেনি। আর চিকিৎসা হিসেবে compulsion কমাতে দেয়া হয় anti-depressant.

এবার আসি Stress related disorder.

১। Acute stress disorder

২। Adjustment disorder

৩। Post traumatic stress disorder

Acute stress disorder এ বিভিন্ন stress এর কারণে রোগী anxiety তে থাকে। যেমন মন্টু মিয়া ঘুষ খেয়েছিল, দুদক আসবে ধরতে! সেই চিন্তায় তার ঘুম হারাম। ধরা খেলে চাকরী চলে যাবে, খাবে কি তখন, সে চিন্তায় সে কিছুটা হতাশও বটে! এখানে anxiety বেশি থাকে, depression কম থাকে। তাই anxiolytic যথেষ্ট। দুদকে ধরা খেয়ে চাকরী হারালো, depression, তখন anti-depressant!

Adjustment disorder, নাম শুনেই বুঝি adjustment এ অসুবিধা। মাখনলাল গ্রামের ছেলে, শহরে এসে ভর্তি হয়েছে। নতুন পরিবেশ, খাপ খেতে পারবে কিনা সেটা নিয়ে দুঃশ্চিন্তা। গাইয়া বলে কেউ কেউ খেপায়ও তাকে, তাই একটু হতাশও লাগে। অর্থাৎ উপরের মত প্রথমে anxiety, পরে depression হতে পারে। ট্রিটমেন্ট তাই আগের মত।

Post traumatic stress disorder, মিতু বাসে একা ছিল। আর একটু হলেই বিপদে পড়তো। ভাগ্যিস লাফ দিয়ে বেঁচে গেছে। কিন্তু ঘটনাটা ভুলতে পারছে না। এই ঘটনা বার বার মনে পড়ে, ভয় পায় (phobic anxiety), তারপর চুপ হয়ে যায় কষ্ট আর হতাশায়। এই কষ্টকর হতাশাই দীর্ঘ সময় ধরে থাকে (depression). ভুলে যায়, মনে পরে, কষ্ট পায়। এই চক্র চলতে থাকে। চিকিৎসা হিসেবে কষ্ট কমাতে তাই anti-depressant দেয়া হয়।

Eating disoder, সমস্যা খাওয়া নিয়ে!

১। Anorexia nervosa

২। Bulimia nervosa

Anorexia nervosa, নামে আছে anorexia, অর্থাৎ কিছু খাচ্ছে না মোটা হওয়ার ভয়ে। না খেতে খেতে রোগী তালপাতার সেপাই। যদিও সে বলবে এবং আয়নায় দেখবে সে সুমো কুস্তিগিরের মত মোটা!

Bulimia nervosa, খুব বেশি খাচ্ছে, খাওয়ার পর মনে হচ্ছে - হায় হায়, আমিতো মোটা হয়ে যাবো, তাই গলায় আঙুল দিয়ে আবার বমি করে ফেলছে। বারবার বমির জন্য দাঁত ক্ষয় হবে, আঙুলের নাকোলে ক্যালাস জমবে, প্যারোটিড গ্লান্ড বড় হয়ে যাবে।

এসবের চিকিৎসায় ওষুধ প্রয়োজন হলে SSRI দেয়া যায়, এটা serotonin বাড়াবে যা hypothalamus এর appetite centre কে কন্ট্রোল করবে, খাওয়া ও মোটা হওয়া নিয়ে দুঃশ্চিন্তা কমবে!

মনের সমস্যার দেহে প্রকাশ, Somatoform disorder

১। Somatisation disorder

২। Hypochondrial disorder

৩। Dissociative (conversion) disorder

Somatisation disorder, এ রোগী বিভিন্ন সমস্যা বা symptoms এর কথা বলবে। যেমন চোখে দেখে না, কানে শোনে না, বুকে ব্যাথা, পেটে ব্যাথা, ইত্যাদি। কিন্তু আদতে তার কোন সমস্যা নাই!

Hypochondrial disorder, উপরের সাথে এর পার্থক্য হল, ওটাতে শুধু symptoms বললেও, এটাতে বলবে রোগ! যেনতেন রোগ না, ক্যান্সার টিউমার ইত্যাদি, যে রোগে সে অল্প কদিনেই মারা যাবে, তাই নাকি তার তড়িৎ ট্রিটমেন্ট প্রয়োজন।

Dissociative (conversion) disorder, উপরের দুটোর সাথে এর পার্থক্য হল, ওখানে শুধু বলেছে তার ওই symptoms বা সমস্যা আছে, আর এখানে সমস্যা শরীরে প্রকাশ পাবে। এটা যে সে ইচ্ছা করে করে তা কিন্তু না। যদি ইচ্ছা করে করে, তখন সেটা হবে Factitious disorder বা Malingering. কিন্তু এখানে যেমন তার খিঁচুনি হচ্ছে, যেটা সে নিজে ইচ্ছা করে করবে না, কোন মানসিক কারণে শরীর এই symptoms প্রকাশ করবে, কিন্তু পরীক্ষায় এর কোন শারীরিক কারণ খুঁজে পাওয়া যাবে না। কোন শারীরিক কারণ থাকে না বলে symptoms ও বেশিক্ষণ থাকে না, থাকে না central cyanosis ও tongue bite. কিছুক্ষণ পর এমনিতেই আবার ভাল হয়ে যায়। CBT, counseling এগুলোই যথেষ্ট। চলবে...

আজ এটুকু। সকলের মানসিক সুস্বাস্থ্য কামনায়।

ডা. কাওসার

ঢামেক, কে-৬৫

keywords:NeurosisAnxiety disorderOCDStress disorderEating disorderSomatoform disorderCBT

Comments (162)

Mahabuba Rahman
7y

★ Bipolar mood disorder- এই ভাল লাগেনা তো এই "মহা" ভাল লাগে, মনেহয় দুনিয়াতে আমার চেয়ে আনন্দে আর কেউ নাই! ★ OCD কে এখন আর Anxiety disorders এর মধ্যে রাখা হয়নাই। Obsessive Compulsive and Related Disorders এর একটা রোগ এটা এখন। পরিশেষে, খুব সহজ ভাষায় জটিল ব্যাপারগুলা এত সুন্দর করে বুঝিয়ে দিলেন। অসাধারন!

Kawsar Uddin
7y

ধন্যবাদ আপু গুরুত্বপূর্ণ তথ্যের জন্য। কিন্তু আপু OCD কে এখনো Harrison ও Davidson এ anxiety disorder এর লার্জ হেডিং এ রেখে ডিসকাস করা হইছে। ICD 10 এ এটাকে আলাদা করা হলেও anxiety disorders এর লার্জ ক্যাটাগরিতে রেখে one of the neurotic, stress-related, and somatoform disorders হিসেবে ডিসকাস করেছে। OCD তে সব জায়গাতেই anxiety provoking কথাটা বলা হইছে। তবে এটাকে পুরোপুরি আলাদা করাই ভাল, নেক্সট এডিশনগুলোতে হয়তো চলে আসবে।

Mahabuba Rahman
7y

Kawsar Uddin ভাইয়া আমরা সাইকিয়াট্রিতে মেইনলি যে দুটা গাইডলাইন ফলো করি সেটা হলো DSM & ICD. ইনফ্যাক্ট বাংলাদেশে আমরা DSM টাই ফলো করি। DSM এর লাস্ট এডিশন হচ্ছে DSM-5 যেখানে OCD কে পুরাপুরি আলাদা করা হয়েছে আর ICD-10 এও তাই। OCD anxiety provoking that's right but it's just one of the consequences of OCD. In fact in long run, OCD leads to depression as well.

Kawsar Uddin
7y

Mahabuba Rahman Thanks Apu for the clarification.

Enamul Hoq
7y

Keep it up...training post piso??residency te porikka dichho ???onek vhalo thako vi

Kawsar Uddin
7y

Paini Sir. Residency ebar dite parbo. Doa korben.

Tanzima Tabassum
7y

atto sundor lekha.. valo laglo...khub shohoj kore psychiatry pora jai ei post na porle bujhtam na...

Kawsar Uddin
7y

Thanks apu.

Sharmin Akhter
7y

Lots of thanks that your tremendous efforts made my conception clear about psychiatry....great full...

Kawsar Uddin
7y

Thanks Apu

Abdul Hai
7y

Excellent post....Thanks a lot.

Kawsar Uddin
7y

Thanks.

Ashiqur Rahman Rasel
7y

Kawsar Uddin insomnia and sedatives er upor erokom akta likha chai

Kawsar Uddin
7y

Ashiqur Rahman Rasel insaAllah, I'll try.

Rehena Saleheen
7y

TOMAR LIKHAR HEADING CHANGE HOYECHE???naki psychiatry dekhe change...btw sob compile kore amk ekta boi kintu diba....

Kawsar Uddin
7y

কি সব হাবিজাবি লিখি, হেডলাইন তাই ওটাই দিয়েছি আপু, এখন এ নামেই চলছে। অনেক লেখা আপু, এলোমেলো অবস্থায় আছে, উপজেলায় ডিউটি করে সময় পাচ্ছি না, একসাথে করতে পারলে অবশ্যই আপনাকে দিবো।

Golam Morshed
7y

Kawsar Uddin amakeo dio choto Bhai. Eivabe ek sathe sundor vabe guchano shob.

Muhammad Salmaan
7y

H.C.R.?( many A times,.... @ Upazilla Health Complex.. Female Patients..!.. increasing numbers) Please,, tell some about this illness /disorder / or, Embracing vague COMPLAINs ...

Kawsar Uddin
7y

Thanks Sir. The term has been changed. It is now known as dissociative disorder discussed here.

Bishwajit Chakrabarty
7y

Thank you..please continue..

Kawsar Uddin
7y

Thanks

Dr-Tilottoma Shahrin
7y

Thanks a lot.

Kawsar Uddin
7y

Welcome apu.

Ashraful Alam
7y

OCD তে SSRI তো ইউজ করা হয়। আর SSRI তো anxiolytic।

Kawsar Uddin
7y

As far I know SSRI is not anxiolytic. It is classified as anti depressant, having some anxiolytic effect. Anxiolytics are primarily sedatives like BDZs.

Saiduzzaman Tarafder
7y

Kawsar Uddin আমিও তাই জানি

Abdul Kader
7y

you are right

Ashraful Alam
7y

আচ্ছা, ধন্যবাদ। আমি একটা Anxiolytics এর স্লাইডে SSRI দেখেছি। এজন্য কনফিউজড হয়ে গিয়েছি।

Mahabuba Rahman
7y

SSRI is an antidepressant. But low dose antidepressant acts as anxiolytic. So SSRI can be used as anxiolytic also.

Golam Morshed
7y

Kawsar Uddin yes SSRI belongs to Antidepressants. It itself is not Anxiolytic. Even if it is used alone, it might aggravate anxiety, agitation.

Mamunur Rashid Liton
7y

Excellent...... সহজ & বোধগম্য

Kawsar Uddin
7y

ধন্যবাদ স্যার।

Richard D' Costa
7y

Fantastic writing !

Kawsar Uddin
7y

Thanks.

Saber Ahmed
7y

Very nice brother. Go ahead

Nowsin Sultana
7y

Thanks

Kawsar Uddin
7y

Welcome

Md. Tamim
7y

Thank u so much.....nice explanation......

Mobasshera Mannan
7y

Nice presentations thanks

Kawsar Uddin
7y

Thanks Mam.

Golam Morshed
7y

Excellent writing !

Amirul Islam
7y

Excellent informative thank's a lot vai

Kawsar Uddin
7y

Thanks.

মোঃ সামিউল ইসলাম রনি
7y

এখন তো নিজেকেই BMD মনে হচ্ছে

Kawsar Uddin
7y

দেরী না করে সাইকিয়াট্রিস্ট দেখান ভাই

Rajesh Mithun Singha
7y

অসাধারণ

Kawsar Uddin
7y

ধন্যবাদ ছোট ভাই।

Rajesh Mithun Singha
7y

Kawsar Uddin আপনার পোস্টগুলো সহজ ভাষায় অসম্ভব তথ্যবহুল।

Jafri M Hasan
7y

অসাধারণ ভাইয়া।

Kawsar Uddin
7y

ধন্যবাদ ভাইয়া।

MdAbul Hasanat
7y

Thank u so much for easy and interesting explanation.

Kawsar Uddin
7y

Thanks Sir.

Jahin Ul Kabir
7y

Thank you do much.....

Kawsar Uddin
7y

welcome

Saiful Islam
7y

অসাধারণ। ধন্যবাদ।

Kawsar Uddin
7y

ধন্যবাদ ভাই।

Mohammed Kamal Uddin
7y

easily understood so many things. thanks a lot.

Kawsar Uddin
7y

Welcome Sir

Rafiqul Hasan
7y

Seems to be very easy . Continue please. Nice to lean .

Kawsar Uddin
7y

Thanks Sir.

Labiba Rafa
7y

wow.... presentation in such a easy way that anyone can grow interest in psychiatry ....

Kawsar Uddin
7y

Thanks.

Sonia Afrin Tumpa
7y

bah..khb shndr kre guchiye shohoj vabe likha..pshychiatry sub ta asholei besh mojar..

Kawsar Uddin
7y

Thanks Apu.

Nurul Amin
7y

excellent! তোমার এটা পড়ে আমিতো রীতিমতো সাইকিয়াট্রিস্ট হয়ে গেলাম!

Riadh Riad
7y

Excellent..share option chai..

Kawsar Uddin
7y

Thanks.

Dr-Fatima Khan
7y

Golper moto information a vora apnar lika

Manjur E Mahmud
7y

Psychiatry made easy

Sayla Sultana
7y

লিফটে আটকে পরার পর আর লিফটে উঠতে না পারা এটা কি পোস্ট ট্রমাটিক??? এর চিকিৎসা কি?

Kawsar Uddin
7y

চিকিৎসা প্রয়োজন। ট্রিটমেন্ট অপশন ব্রড হেডিং এ এখানে বলা আছে। সাইকিয়াট্রিস্ট এর কাছে যেয়ে সিম্পটম বিস্তারিত বলুন, সাথে reassurance, counseling এগুলো লাগবে।

Fatema Bipa
7y

অনেকগুলো ই ছিল আমার!আপাতত নেই আলহামদুলিল্লাহ। মন মারাত্মক জিনিস!! লিখতে থাক

Shajib Shahriar Shanjid
7y

Thanks vai

Oliul Islam Maruf
7y

কিছুদিন আগেও চকনভারশন ডিশোরদার এর রোগি পেয়েছিলাম। পরে ভাল লাগ্ল,একি জিনিশ আবার নতুন করে শিখলাম।

Kawsar Uddin
7y

Thanks.

Km Nazmul Nazmul
7y

Aro likha chai choto vai

Kawsar Uddin
7y

InsaAllah, I'll try.

Hridita Roshni
7y

খুব ই ভালো লাগল পড়ে

Kawsar Uddin
7y

ধন্যবাদ।

Dalia Nilufar
7y

Onek dhonyobad!

Kawsar Uddin
7y

Thanks Mam.

Dalia Nilufar
7y

Kawsar Uddin You’re most welcome!

Md Habibur Rahman
7y

Tnx vaiya. onk sundor.

Kawsar Uddin
7y

Welcome.

Md Sirajul Islam
7y

অসাধারণ প্রকাশ ভঙ্গী।

Kawsar Uddin
7y

ধন্যবাদ স্যার।

Md Rakibul Islam
7y

পড়ার পরে প্রথম চারটার চারটাই আমার মধ্যে আছে মনে হচ্ছে!

Kawsar Uddin
7y

Medical syndrome!

Masud Parvez
7y

অসাধারণ।

Kawsar Uddin
7y

Thanks.

Fahim Uddin
7y

excellent vai

Nahidul Alam
7y

এক কথায় চমৎকার।

Kawsar Uddin
7y

ধন্যবাদ।

Kalyan Mitra
7y

এ রকম শিক্ষক চাই। সুন্দর হয়েছে।

Kawsar Uddin
7y

ধন্যবাদ স্যার।

Kalyan Mitra
7y

Kawsar Uddin আরও এরকম লেখা চাই।

Liton KR
7y

Awesome..@kawsar

Kawsar Uddin
7y

Thanks

Azizur Rahman
7y

Excellent

Kawsar Uddin
7y

Thanks Sir.

Hasan Kawsar
7y

Good writing...

Kawsar Uddin
7y

Thanks

Mohammad Waliur Rahman Mojumder
7y

Very nice

Kawsar Uddin
7y

Thanks Sir.

Soniya Aziz
7y

Very informative...

Towhidur Rahman
7y

Excellent.

Fabliha Bushra
7y

Excellent!

Kawsar Uddin
7y

Thanks.

Ali Zaman
7y

Excellent

Kawsar Uddin
7y

Thanks.

Afroza Sultana
7y

Excellent

Kawsar Uddin
7y

Thanks Apu.

ডা. মোহাম্মদ রুকুনুজ্জামান
7y

nice.

Kawsar Uddin
7y

Thanks.

Abdul Kader
7y

marvelous, thanks a lot

Nur E Jannatul Ferdous
7y

Excellent

Kawsar Uddin
7y

Thanks.

Rokon Uddin
7y

Excellent

Kawsar Uddin
7y

Thanks Sir.

DrOmar Faruk
7y

Awesome

Nowshad Alam Kanan
7y

Excellent

Kawsar Uddin
7y

Thanks

Mostofa Kamal
7y

Excellent

Km Nazmul Nazmul
7y

thank you dr. kawser for making the presentation very easy

Dilruba Nasrin
7y

very informative.. thanks for the easy approach

Arnab Nurujjaman Akon
7y

excellent thank you sir

Mohammadul Hoque
7y

Thanks a lot.

Azharul Islam Pradhan
7y

Thanks a lot.

Nguyễn Văn Hưng
7y

Excellent, Continue sir

Nazmush Sharif
7y

Final prof er age eta khub dorkar chilo.

Jahidul Hasan Ratul
7y

Excellent post. Thank you sir.

Mohammad Waliur Rahman Mojumder
7y

· Reply

Comment attachment
Ashiqur Rahman Rasel
7y

Easy vabe bujlam ..thanx

Aurobindo Roy
7y

GAD এর medicine লিখে দিলে ভাল হয়।

Baapon Shahriar Parvez
7y

আহারে, এইরকম জাস্ট একটা লেকচার যদি মেডিকেল লাইফে একবার পেতাম.. সাইকিয়াট্রি কে কি আর ভয় পেতাম??

Tasbihur Rahman Mishu
7y

Congratulations.keep it up.

Mustafa Kamal
7y

Ashadaron, keep it up.

Jahangir Alam
7y

Thank a lot vaia... Onek sundor lekha

Rupjit Banik
7y

Shawlin Bristy এক পোস্টে পুরো সাইকিয়াট্রি পড়া শেষ

Shourav Saha
7y

দারুন

Sadia Afrin
7y

এভাবে কেউ পড়ায় নাই কেনো!

Dr. Md Mahfuzzamann
7y

শিক্ষণীয় পোস্ট। অনেক অনেক ধন্যবাদ অাপনাকে।

Sanjida Afroz
7y

পড়বো

Faisal Ahmad
7y

অসংখ্য ধন্যবাদ

Al Mamun Fmc
7y

শুরুটা দারুন হইছে ভাই

Dr-Ishfaq Ahmad
7y

অরে আল্লাহ... আমিও দেখি সবি বুঝে ফেললাম...

Mun Ni Moon
7y

Atoh shundr kori psychiatry kun o din bujsi na... তা ন্নি Naima Hanna

Goutam Bitol
7y

দারুণ!

Ali Muhammad
7y

Share korlam

Mafidul Islam
7y

চমৎকার এবং সহজ ভাষায় প্রকাশ

সামান্তা ইসলাম
7y

very nice presentation.

Kaniz Farhana
7y

Excellent

Dr-Tankin Ahmed
7y

Excellent

Feroze Kabir
7y

just awesome

Rashedul Hoque Barshan
7y

Nice presentation..........

Ayesha Akter
7y

nice

Abdullah Masum
7y

Wow.. just wow

Rahman Rupa Rumana
7y

Abdullah Masum valo kore shikhe rakh.medicine ward e onk pabi

Rafiqul Hasan
7y

Sorry. Learn.

Kibria Himu
7y

how beautiful!

Jahangir Alam
7y

Rubel Khan

Zannatul Ferdous Mishi
7y

Mohammad Al Naser tmr anorexia nervosa