#হাবিজাবি_৩৭৬
ফটাফট ওষুধ শুধু লিখলেই হবে না, ইদানীং তো আরো সহজ - mouse click করলেই হয়, বরং সাত পাঁচ ভেবে দেখেশুনে prescription দিতে হবে, না হয় ফলাফল হতে পারে এমন - ভুগতে হবে রোগীকে। এমন ঘটনার পিছে বড় কারণ incomplete knowledge or ignorance!
বিষয়টি নিয়ে আমার FCPS thesis ও ছিল। তাই এটা নিয়ে আমার concern বরাবরই বেশি। Female diabetic patient হলে previous history, examination, previous investigations report খুটিনাটি দেখে তারপর decision নিই কোন ওষুধগুলো তার জন্য justified considering risk benefit ratio.
Empagliflozin খুব চমৎকার একটি ওষুধ, diabetes তো দেয়াই হয়, দেয়া হয় heart failure এ। কিন্তু যাদের recurrent UTI history আছে, বা female patient যাদের genital infection history আছে, তাদের খুব cautiously এটা দিতে হয় বা avoid করতে হয়, কারণ Empagliflozin urinary tract & genital tract infection risk বাড়ায়। infection থেকে sepsis, hyperglycemic or euglycemic DKA পর্যন্ত হতে পারে।
এই diabetic patient typical urinary tract infection এর symptoms নিয়ে চিকিৎসকের কাছে যান। রোগী ডায়বেটিস এর জন্য Insulin & OAD (Empagliflozin+Metformin) পাচ্ছে। Urine R/E তে তখন pus cell 25-30/HPF, চিকিৎসক UTI treatment হিসেবে Kacin (Amikacin) দিলেন, কিন্তু চলতে দিলেন Empagliflozin. UTI ভালো হয়নি, বরং repeat Urine R/E তে pus cell এখন plenty, Urine C/S এ E. Coli, রোগীর high grade fever & features of sepsis.
যে রোগীর recurrent UTI history, Empagliflozin পাওয়ার আর কোন impending indication নাই, ডায়বেটিস এর জন্য insulin পাচ্ছেই - যার dose adjustment করে - প্রয়োজনে insulin type চেঞ্জ করে ডায়বেটিস নিয়ন্ত্রণ করা যায়। পাশাপাশি রোগী অন্য নিয়ম কানুন যেমন তার dietary habit ঠিকমতো মানছে কিনা - exercise করছে কিনা এসব বিষয়ে counselling. অর্থাৎ, এরকম অবস্থায় Empagliflozin বন্ধ করে দেয়াটাই ছিল justified, হয়তো এতে তার recurrent & complicated UTI risk অনেকটাই কমতো।
কাওসার
কে-৬৫
