#হাবিজাবি_৩৭৫
এটা এমন এক ওষুধ
যেটা মানুষ ভাতের আগে খায়,
চা খাওয়ার আগে খায়,
ব্যথার ওষুধের সাথে খায়,
antibiotic এর সাথে খায়,
এমনকি সাবধানতার জন্যও খায়!
এই ওষুধের নাম Proton Pump Inhibitor (PPI) যা বিভিন্ন type এর আছে যেমন:
Omeprazole
Esomeprazole
Pantoprazole
Rabeprazole
Lansoprazole
Dexlansoprazole
বাংলাদেশে এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন, যে জীবনে কখনো এসব tablet / capsule খায়নি। এই অভ্যাসের ভয়ংকর দিকটি হলো, যে ওষুধগুলো short term, specific indication এর জন্য তৈরি হয়েছিল, সেগুলো এখন indefinite lifestyle medicine হয়ে গেছে। কেউ ৫ বছর, কেউ ১০ বছর, কেউ বা আরো বেশি সময় ধরে এটা খাচ্ছে!
Pharmacology অনুযায়ী gastric parietal cell এর H+/K+ ATPase proton pump irreversibly inhibit করে এই ওষুধ, এতে H+ secretion কমে যায় - HCl কম তৈরি হয়। এক কথায় এরা stomach acid secretion কমিয়ে দেয়।
Medicine এর বইপুস্তক PPI কে upper GI disease management এর cornerstone therapy হিসেবে describe করে, কিন্তু একইসাথে unnecessary prolonged use এর risk সম্পর্কেও সতর্ক করেছে।
PPI এর Evidence based accepted indications:
Gastroesophageal reflux disease (GERD)
Erosive esophagitis
Peptic ulcer disease
H. pylori eradication regimen
NSAID induced ulcer prevention (selected high-risk patient)
Upper GI bleeding management
Zollinger-Ellison syndrome
Barrett’s esophagus এর selected case
Stress ulcer prophylaxis (ICU/high risk setting only)
Chronic pancreatitis receiving pancreatic enzyme supplement
অর্থাৎ, PPI এর definite role আছে।
কিন্তু বাংলাদেশে কী হচ্ছে?
ঝাল খাই, gastric, PPI খাই।
খালি পেটে চা খেয়েছি, PPI খাই।
মাঝে মাঝে ঢেকুর ওঠে, PPI খাই।
ব্যথার ওষুধ খাচ্ছি, PPI খাই।
অ্যান্টিবায়োটিক খাচ্ছি, PPI খাই।
অনেকদিন ধরে খাচ্ছি, এখন না খেলে অস্বস্তি লাগে, তাই প্রতিদিন PPI খাই।
এর ফলাফল?
PPI এখন symptomatic dependency তৈরি করেছে। দীর্ঘদিন খেয়ে এটা বন্ধ করার পর অনেকের rebound acid hypersecretion হয়। তাই ওষুধ বন্ধ করলেই অনেকের বুক জ্বালা বাড়ে। তারপর রোগী ভাবে তার gastric অনেক severe, তাকে regular PPI খেতেই হবে। সে আবার ডাক্তারের কাছে যায় PPI এর জন্য, বা অধিকাংশ সময় pharmacy থেকে নিজেই কিনে নিয়ে এসে খায়। যদি এই post PPI gastric acid hypersecretion একটা temporary বিষয়, যা তাকে কেউ কখনো counselling করে বুঝায় নি।
রোগ যাই হোক, অনেকে মনে করেন PPI safe, লিখে দিই একটা। কিন্তু medicine এ completely harmless বলে কিছু নেই। PPI এর absolute contraindication খুব কম, তবে গুরুত্বপূর্ণ কিছু caution আছে:
Severe liver disease
Osteoporosis risk
Chronic kidney disease
Recurrent enteric infection
Hypomagnesemia history
Hypocalcaemia history
Long term polypharmacy elderly patient
Unexplained weight loss বা alarm symptom without evaluation, কারণ সব dyspepsia GERD না, সব GERD benign না। কখনও gastric symptom এর আড়ালে gastric carcinoma, pancreatic disease, ischemic heart disease পর্যন্ত থাকতে পারে।
দীর্ঘদিন PPI খেলে কি কি adverse effect হতে পারে?
Vitamin B12 deficiency
Acid কমে গেলে B12 absorption impair হতে পারে। ফলাফল, neuropathy, anemia পর্যন্ত হতে পারে।
Iron, magnesium, calcium deficiency
Hypomagnesemia severe হলে arrhythmia পর্যন্ত হতে পারে। কিছু patient unexplained weakness, muscle cramp নিয়ে আসে। কেউ কেউ সারাবছর PPI খায়, সাথে আবার backup হিসেবে calcium, magnesium খায়। calcium, magnesium GI tract irritation করে, dyspepsia করে, তাই তারা আরো বেশি dose এ PPI খায়।
Osteoporosis & fracture risk
Chronic acid suppression calcium absorption affect করতে পারে। Multiple observational study hip fracture risk নিয়ে concern তুলেছে, বিশেষ করে elderly patient এ।
Kidney disease concern
Recent journal ও meta analysis chronic kidney disease এবং acute interstitial nephritis এর association নিয়ে repeated concern তুলেছে। AIN হয়ে Hypokalemia & related complications হতে পারে।
Infection risk
Acid stomach এর natural defense barrier। PPI excessive use এর ফলে concern এসেছে:
Clostridioides difficile infection
Community acquired pneumonia
Small intestinal bacterial overgrowth (SIBO)
বিশেষ করে hospitalized ও elderly patient এ।
Rebound acid hypersecretion
gastroenterology guideline গুলো বারবার বলছে,
Lowest effective dose ব্যবহার করুন
Clear indication ছাড়া long term PPI avoid করুন
Regular deprescribing review করুন
Uncomplicated GERD patient এ indefinite therapy avoid করুন
অর্থাৎ, একবার শুরু, আজীবন চলবে, এটা evidence based approach না। Alarm feature থাকলে evaluation ছাড়া empiric endless therapy dangerous। বিশেষ করে:
Dysphagia
GI bleeding
Weight loss
Persistent vomiting
Anemia
Older age onset symptom
থাকলে proper investigation জরুরি।
বাংলাদেশে এখন প্রায় সব prescription এ একটা PPI ঢুকে যায়।
Antibiotic? PPI দাও।
Painkiller? PPI দাও।
Vitamin? PPI দাও।
এমনভাবে দেওয়া হয় যেন stomach acid মানবদেহের শত্রু। কিন্তু physiology তে acid এর role আছে। Digestion, Mineral absorption, Infection defense এসবের জন্য acid এর দরকার আছে।
বাংলাদেশে pharmacy থেকে মানুষ মাসের পর মাস PPI কিনে খাচ্ছে। হাতুড়ে থেকে বিশেষজ্ঞ অনেকেই irrational PPI prescribe করছে। কিন্তু অনেকেই,
indication থাকা সত্ত্বেও endoscopy করেনি, diagnosis জানে না, কতদিন খাবে সেই duration জানে না, আরাম পাক বা না পাক খেয়ে যাচ্ছে তো খেয়েই যাচ্ছে!
চিকিৎসকদের জন্য PPI লেখার সময় কয়েকটা বিষয় মনে রাখা জরুরি, PPI দেয়ার:
Clear indication আছে?
Duration defined?
Step-down plan আছে?
Lifestyle modification discuss হয়েছে?
Alarm feature exclude করা হয়েছে?
Long-term risk বিবেচনা করা হয়েছে?
Evidence based medicine মানে শুধু symptom suppress করা না।
Evidence based medicine মানে appropriate indication + appropriate duration + reassessment.
modern medicine এ PPI সবচেয়ে useful drug class গুলোর একটি। কিন্তু useful medicine আর casually lifelong medicine এক জিনিস না। ধন্যবাদ।
কাওসার
কে-৬৫